৫০০ পদে দিশা এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ DISA NGO Job Circular 2026
মোট পদের ক্যাটাগরি
০৯
মোট শূন্যপদ
৫০০ জন
যোগ্যতা
এইচএসসি, স্নাতক ও স্নাতকোত্তর
বয়সসীমা
১৮–৪৫ বছর (পদ অনুযায়ী)
বেতন
১৬,০০০ থেকে ৫৮,০০৪/- টাকা
আবেদনের শেষ দিন
⏰ ১৭ দিন বাকি
পোস্টের গুরুত্বপূর্ণ অংশ
এনজিওতে চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! দিশা (DISA) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (DISA NGO Job Circular 2026) প্রকাশিত হয়েছে। এবারের বিজ্ঞপ্তিতে ৯টি ক্যাটাগরির পদে মোট ৫০০ জন নিয়োগ দেওয়া হবে।
এইচএসসি/স্নাতক/স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন, এছাড়াও ক্রেডিট অফিসার পদে অভিজ্ঞতা ছাড়াই আবেদনের সুযোগ রয়েছে এবং অন্যান্য পদের ক্ষেত্রে ন্যূনতম ২ থেকে ৭ বছরের অভিজ্ঞতা লাগবে। আবেদনের শেষ তারিখ ২৫ আগস্ট ২০২৬।
নিচে পদভিত্তিক যোগ্যতা, বেতন-ভাতা, আবেদনের নিয়ম ও অফিসিয়াল সার্কুলারসহ সব তথ্য এক নজরে দেখে নিন।
একনজরে দিশা এনজিও জব সামারি
| প্রতিষ্ঠানের নাম | ডেভেলাপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশাল এডভান্সমেন্ট (দিশা) |
| চাকরির ধরন | এনজিও চাকরি (স্থায়ী) |
| পদের ক্যাটাগরি | ৯টি |
| মোট শূন্যপদ | ৫০০ জন |
| শিক্ষাগত যোগ্যতা | এইচএসসি, স্নাতক ও স্নাতকোত্তর পাশ |
| অভিজ্ঞতা | ফ্রেশার ও অভিজ্ঞ উভয়েই (পদ অনুযায়ী) |
| বয়সসীমা | ১৮–৪৫ বছর (পদ অনুযায়ী) |
| বেতন | ১৬,০০০ থেকে ৫৮,০০৪/- টাকা পর্যন্ত |
| কর্মস্থল | দেশের ১৯টি জেলার ১১১টি শাখার অধীনে মাঠ পর্যায়ে |
| নিরাপত্তা জামানত | ১০,০০০ থেকে ২০,০০০ টাকা (ফেরতযোগ্য) |
| আবেদনের শেষ তারিখ | ২৫ আগস্ট ২০২৬ |
| আবেদনের মাধ্যম | ডাকযোগে / কুরিয়ার সার্ভিস |
প্রতিষ্ঠান পরিচিতি
ডেভেলাপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশাল এডভান্সমেন্ট (দিশা) জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা (এমআরএ সনদ নং-০১৩০৬-০০৪৮০-০০০২৪), যা ১৯৯৩ সাল থেকে দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্রঋণ এবং অন্যান্য উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সংস্থাটি বর্তমানে দেশের ১৯টি জেলায় ১১১টি শাখার মাধ্যমে দরিদ্র জনসাধারণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে “ক্ষুদ্রঋণ কার্যক্রম” পরিচালনা করছে। অফিসিয়াল ওয়েবসাইট: www.disabd.org
দিশা (DISA) চাকরির পদের বিবরণ ও যোগ্যতা
দিশা (DISA) বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা
দিশা সংস্থায় চাকরির ক্ষেত্রে মূল বেতনের পাশাপাশি সার্কুলার অনুযায়ী নিম্নোক্ত সুযোগ-সুবিধা প্রদান করা হবে:
- প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি: স্থায়ীকরণের ৫ (পাঁচ) বছর পর থেকে গ্র্যাচুইটি সুবিধাসহ পিএফ সুবিধা।
- উৎসব ও নববর্ষ ভাতা: বছরে ২টি উৎসব ভাতা এবং ১টি বাংলা নববর্ষ ভাতা।
- ছুটি সুবিধা: বছরে ১২ দিন নৈমিত্তিক, ২০ দিন অর্জিত, ১৫ দিন মেডিকেল, ৬ মাস মাতৃত্বকালীন এবং ৭ দিন পিতৃত্বকালীন ছুটি।
- চিকিৎসা ও বীমা সুবিধা: কর্মীদের জন্য স্বাস্থ্য চিকিৎসা ও জীবন বীমা সুবিধা।
- আবাসন সুবিধা: স্বল্প মূল্যে একক আবাসন সুবিধা।
- অন্যান্য সুবিধা: মোটরসাইকেল ঋণ, জ্বালানি বিল, বিবাহভাতা, লং সার্ভিস বেনিফিট এবং কাজের মূল্যায়নের ভিত্তিতে প্রণোদনা ও পদোন্নতি।
আবেদন করার নিয়ম (ধাপে ধাপে)
আবেদনের আগে যা প্রস্তুত রাখবেন
- আবেদনপত্র/দরখাস্ত: মোবাইল নম্বরসহ লিখিত আবেদন।
- শিক্ষাগত যোগ্যতার সনদপত্র: সত্যায়িত কপি।
- জাতীয় পরিচয়পত্র (NID): ফটোকপি।
- পাসপোর্ট সাইজের ছবি: ২ কপি সদ্য তোলা রঙিন ছবি।
- ড্রাইভিং লাইসেন্স: বৈধ ড্রাইভিং লাইসেন্সের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)।
ডাকযোগে/কুরিয়ারে আবেদনের নিয়ম
- দরখাস্তের সাথে সকল সনদের সত্যায়িত কপি, NID, ড্রাইভিং লাইসেন্স (প্রযোজ্য ক্ষেত্রে) ও ২ কপি পাসপোর্ট সাইজের ছবি যুক্ত করুন।
- খামের উপরে অবশ্যই পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করুন।
- আবেদনপত্র পাঠানোর ঠিকানা: পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন), দিশা, ই/১০, বর্ধিত পল্লবী, মিরপুর সাড়ে এগারো, ঢাকা-১২১৬।
- ডাকযোগে বা কুরিয়ারে এমনভাবে পাঠান যেন ২৫ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে আবেদন পৌঁছে যায়।
📌 বিশেষ দ্রষ্টব্য: যোগদানের সময় ১–২ নং পদের জন্য ২০,০০০/- টাকা, ৩–৫ নং পদের জন্য ১৫,০০০/- টাকা এবং ৬–৯ নং পদের জন্য ১০,০০০/- টাকা ফেরতযোগ্য জামানত জমা দিতে হবে। এছাড়া নন-জুডিশিয়াল স্ট্যাম্পে নিশ্চয়তা প্রদান ও কমপক্ষে ২ বছর চাকরির অঙ্গীকারনামা দিতে হবে।
অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তির ছবি
আবেদনের আগে অবশ্যই নিচের অফিসিয়াল সার্কুলারটি ভালোভাবে পড়ে নিন। এখানে পদের সব শর্ত বিস্তারিত দেওয়া আছে।

🗓️ বিজ্ঞপ্তি প্রকাশ: ০২ আগস্ট ২০২৬ (প্রথম আলোতে)
⏰ আবেদনের শেষ তারিখ: ২৫ আগস্ট ২০২৬
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
প্রশ্ন ১
দিশা নিয়োগে আবেদনের শেষ তারিখ কবে?
+
২৫ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে আবেদনপত্র ডাকযোগে বা কুরিয়ারে পৌঁছাতে হবে।
প্রশ্ন ২
অভিজ্ঞতা ছাড়া কি আবেদন করা যাবে?
+
হ্যাঁ, ক্রেডিট অফিসার পদে অভিজ্ঞতা ছাড়াই এইচএসসি/স্নাতক/স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।
প্রশ্ন ৩
নিরাপত্তা জামানত কি দিতে হবে?
+
হ্যাঁ, সার্কুলার অনুযায়ী যোগদানের সময় পদভেদে ১০,০০০ থেকে ২০,০০০ টাকা ফেরতযোগ্য জামানত জমা দিতে হবে।
প্রশ্ন ৪
মোটরসাইকেল/বাইসাইকেল চালানো কি বাধ্যতামূলক?
+
হ্যাঁ, মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের জন্য মোটরসাইকেল বা বাইসাইকেল চালানো জানা বাধ্যতামূলক।
সাক্ষাৎকার, সতর্কতা ও যোগাযোগ
নিয়োগ প্রক্রিয়া
প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত প্রার্থীদের সরাসরি মাঠ পর্যায়ে অবস্থান করে গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যে ঋণ বিতরণ, আদায় ও সঞ্চয় কার্যক্রম পরিচালনা করতে হবে। কোন ধরনের মামলায় জড়িতদের আবেদন করার প্রয়োজন নেই।
সতর্কতা
⚠️ এই নিয়োগে চাকরি পাইয়ে দেওয়ার নামে কেউ টাকা দাবি করলে সেটি সম্পূর্ণ প্রতারণা। এ ধরনের লেনদেনের দায় bdgovt.info বা দিশা কর্তৃপক্ষ কেউই বহন করবে না।
📝 উল্লেখ্য, দিশা সংস্থায় যোগদানের পর সংস্থাটির নিয়ম অনুযায়ী ফেরতযোগ্য নিরাপত্তা জামানত অফিশিয়ালি জমা রাখা হয়, যা চাকরি শেষে ফেরত পাওয়া যায়। তবে নিয়োগের আগে কোনো ব্যক্তিকে ব্যক্তিগতভাবে টাকা দেবেন না।
কর্তৃপক্ষের সাথে যোগাযোগ
📍 ঠিকানা: দিশা, ই/১০, বর্ধিত পল্লবী, মিরপুর সাড়ে এগারো, ঢাকা-১২১৬
🌐 ওয়েবসাইট: www.disabd.org
শেষ কথা
যোগ্যতা মিলে গেলে শেষ তারিখের অপেক্ষা না করে আজই আবেদন করে ফেলুন, কারণ ডাকযোগে আবেদন পৌঁছাতে ২-৩ দিন সময় লাগতে পারে।
এ ধরনের আরো নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারেন: এনজিও চাকরির খবর, সরকারি চাকরির খবর ও প্রাইভেট চাকরির খবর ক্যাটাগরিতে। নতুন সব চাকরির আপডেট পেতে bdgovt.info-এর সাথেই থাকুন — আবেদন নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন।





