৩৬২পদে আর্স বাংলাদেশ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে
মোট পদের ক্যাটাগরি
০৫টি
মোট শূন্যপদ
৩৬২ জন
যোগ্যতা
এইচএসসি/স্নাতক/স্নাতকোত্তর
বয়সসীমা
১৮-৪৮ বছর
বেতন
২০,০০০/- থেকে শুরু
আবেদনের শেষ দিন
⏰ ২৩ দিন বাকি
পোস্টের গুরুত্বপূর্ণ অংশ
যারা এনজিওতে বড় নিয়োগ বিজ্ঞপ্তি খুজতেছিলেন, তাদের জন্য সুখবর! আর্স বাংলাদেশ এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (ARS Bangladesh NGO Job Circular 2026) প্রকাশিত হয়েছে। আর্স বাংলাদেশ এনজিও এই চাকরির বিজ্ঞপ্তিতে ০৫টি চাকরির ক্যাটাগরির পদে ৩৬২ জন নিয়োগ প্রদান করা হবে।
এইচএসসি/স্নাতক/স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। বলেরাখি অভিজ্ঞতা ছাড়া ফ্রেশাররাও আবেদনের সুযোগ পাচ্ছেন, আবার কিছু পদের জন্য অজ্ঞিতাও লাগবে। এই এনজিও আবেদনের শেষ তারিখ ৩১ আগস্ট ২০২৬।
নিচে আর্স বাংলাদেশ এনজিও নিয়োগরে পদভিত্তিক যোগ্যতা, বেতন-ভাতা, আবেদনের নিয়ম ও অফিসিয়াল সার্কুলারসহ সব তথ্য এক নজরে দেখে নিন।
কাদের জন্য এই চাকরিটি সেরা?
- নতুন ও ফ্রেশারদের জন্য: অভিজ্ঞতা ছাড়াই ক্রেডিট অফিসার (২০০ পদ) ও শাখা হিসাবরক্ষক পদে আবেদন করা যাবে।
-
খুলনা বিভাগের প্রার্থীদের জন্য: নিজ বিভাগে বা আশেপাশের জেলায় চাকরি করার চমৎকার সুযোগ।
- এনজিওতে অভিজ্ঞদের জন্য: ৩–৮ বছরের অভিজ্ঞতায় উচ্চতর ব্যবস্থাপক পদে ভালো বেতনে ক্যারিয়ার গড়ার সুযোগ।
-
সুযোগ-সুবিধা প্রত্যাশীদের জন্য: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস ও কম খরচে থাকার সুবিধা পাবেন।
এক পলকে ARS Bangladesh NGO Job Circular 2026
| প্রতিষ্ঠানের নাম | আর্স বাংলাদেশ |
| চাকরির ধরন | এনজিও চাকরি (স্থায়ী) |
| পদের ক্যাটাগরি | ০৫টি |
| মোট শূন্যপদ | ৩৬২ জন |
| আবেদনের জেলা | শুধুমাএ খুলনা বিভাগের জেলা |
| শিক্ষাগত যোগ্যতা | এইচএসসি/স্নাতক/স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন |
| অভিজ্ঞতা | ফ্রেশার ও অভিজ্ঞ উভয়েই, পদ অনুযায়ী |
| বয়সসীমা | ১৮-৪৮ বছর — পদ অনুযায়ী |
| বেতন | শিক্ষানবিশকালে ২০,০০০; স্থায়ী হলে সংস্থার বেতন কাঠামে অনুযায়ী টাকা + অন্যান্য ভাতা |
| কর্মস্থল | দেশের যেকোনো শাখায় |
| নিরাপত্তা জামানত | প্রযোজ্য নয় |
| বিজ্ঞপ্তির সোর্স | প্রথম আলো, ৩১ জুলাই ২০২৬ |
| আবেদনের শেষ তারিখ | ৩১ আগস্ট ২০২৬ |
| আবেদন ফি | ১০০/- টাকা |
| আবেদনের মাধ্যম | ডাকযোগে-কুরিয়ারে সরাসরি |
এনজিও পরিচিতি
আর্স বাংলাদেশ বাংলাদেশের একটি সুপরিচিত বেসরকারি উন্নয়ন সংস্থা, যা ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি ক্ষুদ্রঋণ, শিক্ষা, স্বাস্থ্য ও নারী উন্নয়ন খাতে দেশের ২১টি জেলায় কাজ করছে। সাক্ষাৎকারে প্রতিষ্ঠান সম্পর্কে প্রশ্ন করা হতে পারে, তাই এই তথ্যগুলো জেনে রাখা কাজে দেবে। অফিসিয়াল ওয়েবসাইট: https://arsbd.org/
আর্স বাংলাদেশ এনজিও পদের বিবরণ ও যোগ্যতা
বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা
বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা এনজিও চাকরিতে মূল বেতনের পাশাপাশি বেশ কিছু সুবিধা দেওয়া হয়। আর্স বাংলাদেশ-এর এই নিয়োগে সার্কুলার অনুযায়ী যেসব সুবিধা পাওয়া যাবে:
-
প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি
-
উৎসব বোনাস ও বৈশাখী ভাতা
-
বাৎসরিক ইনক্রিমেন্ট
-
স্বাস্থ্য সেবা
-
বিবাহ ভাতা ও পিতৃত্ব ভাতা
-
প্রণোদনা ভ্রমণ
-
স্বল্প খরচে একক আবাসিক সুবিধা
আবেদন করার নিয়ম (ধাপে ধাপে)
আবেদনের আগে যা প্রস্তুত রাখবেন
- আপডেটেড সিভি (CV) — সাম্প্রতিক ছবি ও সঠিক মোবাইল নম্বরসহ
- সকল শিক্ষাগত সনদের ফটোকপি
- জাতীয় পরিচয়পত্রের ফটোকপি
- পাসপোর্ট সাইজের রঙিন ছবি — ০২ কপি
- অভিজ্ঞতা ও ড্রাইভিং লাইসেন্সের কপি — প্রযোজ্য ক্ষেত্রে
ডাকযোগে/কুরিয়ারে আবেদনের নিয়ম
- সিভির সাথে সকল শিক্ষাগত সনদ, NID ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত ফটোকপি এবং ০২ কপি পাসপোর্ট সাইজের ছবি যুক্ত করুন।
- খামের উপরে অবশ্যই পদের নাম ও নিজ জেলার নাম স্পষ্টভাবে লিখুন।
- আবেদনপত্র পাঠানোর ঠিকানা: প্রাপক, পদবি, এনজিওর নাম, পূর্ণ ঠিকানা
- ডাকযোগে বা কুরিয়ারে এমনভাবে পাঠান যেন ৩১ আগস্ট ২০২৬-এর মধ্যে আবেদন পৌঁছে যায়
📌 বিশেষ দ্রষ্টব্য: আর্স বাংলাদেশ এনজিও আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, বেতন-ভাতা ও অন্যান্য সকল শর্ত অফিসিয়াল সার্কুলার অনুযায়ী প্রযোজ্য হবে। এই আর্টিকেলের কোনো তথ্যের সাথে অফিসিয়াল সার্কুলারের অমিল থাকলে অফিসিয়াল সার্কুলারের তথ্যই চূড়ান্ত বলে গণ্য হবে। তাই আবেদনের আগে নিচের সার্কুলার ইমেজটি অবশ্যই ভালোভাবে পড়ে নিন।
আর্স বাংলাদেশ এনজিও অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তির ছবি
আর্স বাংলাদেশ এনজিও চাকরিতে আবেদনের আগে অবশ্যই নিচের অফিসিয়াল সার্কুলারটি ভালোভাবে পড়ে নিন। আপনি নিচের ইমেজ থেকে আর্স বাংলাদেশ এনজিও নিয়োগ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন।

🗓️ বিজ্ঞপ্তি প্রকাশ: ৩১ জুলাই ২০২৬ (প্রথম আলোতে)
⏰ আবেদনের শেষ তারিখ: ৩১ আগস্ট ২০২৬
সাক্ষাৎকার, সতর্কতা ও যোগাযোগ
নিয়োগ প্রক্রিয়া
আর্স বাংলাদেশ প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত প্রার্থীদের পরীক্ষার তারিখ, সময় ও স্থান সিভিতে দেওয়া মোবাইল নম্বর বা হোয়াটসঅ্যাপে জানিয়ে দেওয়া হবে। তাই নম্বরটি সব সময় সচল রাখুন। নির্বাচিত প্রার্থীদের খুলনা বিভাগের যেকোনো জেলায় পদায়ন করা হতে পারে—মাঠপর্যায়ে কাজের মানসিকতা নিয়েই আবেদন করুন।
সতর্কতা
⚠️ এই আর্স বাংলাদেশ এনজিও নিয়োগে চাকরি পাইয়ে দেওয়ার নামে কেউ টাকা দাবি করলে সেটি সম্পূর্ণ প্রতারণা — এ ধরনের লেনদেনের দায় bdgovt.info বা আর্স বাংলাদেশ কেউই বহন করবে না।
📝 উল্লেখ্য, অনেক এনজিওতে নিয়োগের পর নীতিমালা অনুযায়ী ফেরতযোগ্য নিরাপত্তা জামানত জমা রাখা হয় — সেটি শুধুমাত্র অফিসিয়াল সার্কুলারে উল্লেখ থাকলে এবং প্রতিষ্ঠানের অফিসে রসিদসহ প্রযোজ্য। নিয়োগের আগে কোনো ব্যক্তিকে টাকা দেবেন না।
কর্তৃপক্ষের সাথে যোগাযোগ
📞 ফোন: +৮৮ ০২ ৪৭৭৭৬০৩৩০ +৮৮ ০২ ২২৩৩১৪১০০ +৮৮ ০১৮৫৫ ৯৬২৭২৭।
📧 ইমেইল: [email protected], [email protected] ও [email protected]।
📍 ঠিকানা: বাড়ি – ২৩০, কিসমত, নোয়াপাড়া উপশহর, যশোর ৭৪০০, খুলনা বিভাগ, বাংলাদেশ।
🌐 ওয়েবসাইট: https://arsbd.org/
সাধারণ জিজ্ঞাসা (FAQ)
প্রশ্ন ১: আর্স বাংলাদেশ নিয়োগে আবেদনের শেষ তারিখ কবে?
উত্তর: ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে। ডাক/কুরিয়ার বা সরাসরি জমা দেওয়ার ক্ষেত্রে এই তারিখের মধ্যে আবেদনপত্র নির্ধারিত ঠিকানায় পৌঁছাতে হবে।
প্রশ্ন ২: অভিজ্ঞতা ছাড়া কি আবেদন করা যাবে?
উত্তর: হ্যাঁ, শাখা হিসাবরক্ষক এবং ক্রেডিট অফিসার পদে কোনো অভিজ্ঞতা ছাড়াই ফ্রেশাররা আবেদন করতে পারবেন। তবে জোনাল ব্যবস্থাপক (৭ বছর), আঞ্চলিক ব্যবস্থাপক (৮ বছর) এবং সহকারী শাখা ব্যবস্থাপক (৩ বছর) পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে।
প্রশ্ন ৩: নিরাপত্তা জামানত কি দিতে হবে?
উত্তর: না, এই সার্কুলারে কোনো নিরাপত্তা জামানতের (Security Deposit) কথা উল্লেখ করা হয়নি। তবে আবেদন ফি বাবদ ১০০/- টাকা সোনালী ব্যাংকের নির্দিষ্ট হিসাব নম্বরে অনলাইনে জমা দিয়ে জমাকৃত রশিদ আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।
প্রশ্ন ৪: মোটরসাইকেল চালানো জানা কি বাধ্যতামূলক?
উত্তর: সার্কুলারে মোটরসাইকেল চালানো বা লাইসেন্স থাকা সংক্রান্ত কোনো শর্তের উল্লেখ নেই।
প্রশ্ন ৫: নারীরা কি আবেদন করতে পারবেন?
উত্তর: সার্কুলারে আলাদা কোনো লিঙ্গভিত্তিক বাধা উল্লেখ করা হয়নি, তাই যোগ্যতা অনুযায়ী নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
শেষ কথা
আর্স বাংলাদেশ নিয়োগে যোগ্যতা মিলে গেলে শেষ তারিখের অপেক্ষা না করে আজই আবেদন করে ফেলুন — এনজিও নিয়োগে অনেক ক্ষেত্রে আবেদন জমা পড়ার সাথে সাথেই বাছাই শুরু হয়ে যায়, তাই আগে আবেদন করলে এগিয়ে থাকবেন। ডাকযোগে আবেদনের ক্ষেত্রে ডাক পৌঁছাতে ২-৩ দিন সময় লাগে, সেটাও হিসাবে রাখুন।
এ ধরনের আরো নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পারেন: এনজিও চাকরির খবর, সরকারি চাকরির খবর ও প্রাইভেট চাকরির খবর ক্যাটাগরিতে। নতুন সব চাকরির আপডেট পেতে bdgovt.info-এর সাথেই থাকুন — আবেদন বা মতামত নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করে আমাদের জানাতে পারেন।





