১৪৮৫ শূন্যপদ সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ DSS Job Circular 2026
মোট পদের ক্যাটাগরি
৫২
মোট শূন্যপদ
১৪৮৫
আবেদনের শেষ দিন
⏰ ২৯ দিন বাকি
সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (DSS Job Circular 2026) প্রকাশিত হয়েছে। সমাজসেবা অধিদপ্তর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে রাজস্ব খাতভুক্ত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিক ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।
সমাজসেবা অধিদপ্তর জবে আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে https://dss.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন সম্পন্ন করতে পারবেন।
আপনি যদি নতুন সমাজসেবা অধিদপ্তর চাকরি খুঁজতেছেন? যদি খুঁজে থাকেন, তবে Department of Social Services – DSS Job Circular 2026 এই পোস্টটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই আর্টিকেলে আমরা DSS নিয়োগ বিজ্ঞপ্তির যোগ্যতা, পদের বিবরণ, আবেদন প্রক্রিয়া, বয়সসীমা এবং টাকা জমা দেওয়ার নিয়মসহ বিস্তারিত আলোচনা করব।
সমাজসেবা অধিদপ্তর নিয়োগ ২০২৬ এর গুরুত্বপূর্ণ তথ্য
সমাজসেবা অধিদপ্তর পদের নাম, শূন্যপদ, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রার্থীদের সুবিধার্থে পুরো DSS নিয়োগ বিজ্ঞপ্তির পদভিত্তিক শূন্যপদ, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার প্রয়োজনীয়তা উল্লেখ করা হলো।
১. প্রধান সহকারী (Head Assistant) – ১৮টি পদ।
- বেতন স্কেল ও গ্রেড: ১১,০০০ – ২৬,৫৯০/- টাকা (গ্রেড-১৩)।
- প্রয়োজনীয় যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি।
- অতিরিক্ত দক্ষতা: কম্পিউটারে কাজ করার বাস্তব প্রশিক্ষণ ও দক্ষতা থাকতে হবে।।
২. কম্পিউটার অপারেটর (Computer Operator) – ০৪টি পদ
- বেতন স্কেল ও গ্রেড: ১১,০০০ – ২৬,৫৯০/- টাকা (গ্রেড-১৩)।
- প্রয়োজনীয় যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
- টাইপিং স্পিড: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।
৩. সাঁট-লিপিকার কাম কম্পিউটার অপারেটর – ০৫টি পদ
- বেতন স্কেল ও গ্রেড: ১১,০০০ – ২৬,৫৯০/- টাকা (গ্রেড-১৩)।
- প্রয়োজনীয় যোগ্যতা: ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি।
- টাইপিং ও শর্টহ্যান্ড: সাঁট-লিপিতে প্রতি মিনিটে বাংলায় ৫০ ও ইংরেজিতে ৮০ শব্দের গতি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।
৪. সহকারী শিক্ষক (Assistant Teacher) – ০৩টি পদ।
- বেতন স্কেল ও গ্রেড: ১১,০০০ – ২৬,৫৯০/- টাকা (গ্রেড-১৩)।
- প্রয়োজনীয় যোগ্যতা: দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রিসহ ব্যাচেলর অব স্পেশাল এডুকেশন ডিগ্রি থাকতে হবে।
৫. ইন্সট্রাক্টর (Instructor) – ০২টি পদ
- বেতন স্কেল ও গ্রেড: ১০,২০০ – ২৪,৬৮০/- টাকা (গ্রেড-১৪)
- প্রয়োজনীয় যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণীর स्नातक বা স্নাতক ডিগ্রি।
- অতিরিক্ত যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিষয়ক ডিপ্লোমাধারী হতে হবে।
৬. ইন্সট্রাক্টর ফর ট্রেড কোর্স – ০৩টি পদ
- বেতন স্কেল ও গ্রেড: ১০,২০০ – ২৪,৬৮০/- টাকা (গ্রেড-১৪)।
- প্রয়োজনীয় যোগ্যতা: দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- কারিগরি যোগ্যতা: ওয়েল্ডিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সেলাই বা সংশ্লিষ্ট ট্রেডে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ থাকতে হবে।
৭. স্টেরিও টাইপিং মেশিন অপারেটর – ০১টি পদ
- বেতন স্কেল ও গ্রেড: ১০,২০০ – ২৪,৬৮০/- টাকা (গ্রেড-১৪)।
- প্রয়োজনীয় যোগ্যতা: দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ব্রেইল পদ্ধতিতে স্টেরিও টাইপিং মেশিন পরিচালনায় বাস্তব অভিজ্ঞতা।
৮. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর – ০৪টি পদ
- বেতন স্কেল ও গ্রেড: ১০,২০০ – ২৪,৬৮০/- টাকা (গ্রেড-১৪)
- প্রয়োজনীয় যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত।
- গতিসীমা: সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।
৯. ফিল্ড সুপারভাইজার (Field Supervisor) – ৩০টি পদ
- বেতন স্কেল ও গ্রেড: ১০,২০০ – ২৪,৬৮০/- টাকা (গ্রেড-১৪)।
- প্রয়োজনীয় যোগ্যতা: বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত।
১০. গ্র্যাজুয়েট টিচার (Graduate Teacher) – ১৪টি পদ
- বেতন স্কেল ও গ্রেড: ১০,২০০ – ২৪,৬৮০/- টাকা (গ্রেড-১৪)
- প্রয়োজনীয় যোগ্যতা: দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি (B.Ed বা ব্যাচেলর অব এডুকেশন ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন)।
১১. প্রজেকশনিস্ট (Projectionist) – ০১টি পদ।
- বেতন স্কেল ও গ্রেড: ১০,২০০ – ২৪,৬৮০/- টাকা (গ্রেড-১৪)।
- প্রয়োজনীয় যোগ্যতা: দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক (HSC) পাশ এবং প্রজেক্টর মেশিন পরিচালনায় অন্যূন ২ বৎসরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
১২. ট্রেড ইন্সট্রাক্টর (Trade Instructor) – ০২টি পদ।
- বেতন স্কেল ও গ্রেড: ১০,২০০ – ২৪,৬৮০/- টাকা (গ্রেড-১৪)।
- প্রয়োজনীয় যোগ্যতা: দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক (HSC) পাশ এবং সংশ্লিষ্ট কারিগরি ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত।
১৩. কেয়ারটেকার (Caretaker) – ০১টি পদ
- বেতন স্কেল ও গ্রেড: ৯,৭০০ – ২৩,৪৯০/- টাকা (গ্রেড-১৫)।
- প্রয়োজনীয় যোগ্যতা: দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
১৪ ও ১৫. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক – ১৫২টি পদ (স্থায়ী ৭৬ + অস্থায়ী ৭৬)
- বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০ – ২২,৪৯০/- টাকা (গ্রেড-১৬)।
- প্রয়োজনীয় যোগ্যতা: উচ্চ মাধ্যমিক (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত।
- টাইপিং স্পিড: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।
১৬. ডাটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator) – ৩৫টি পদ।
- বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০ – ২২,৪৯০/- টাকা (গ্রেড-১৬)।
- প্রয়োজনীয় যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
- টাইপিং স্পিড: বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।
১৭ ও ১৮. হিসাব সহকারী (Hisab Sahakari) – ১৯টি পদ (স্থায়ী ০৮ + অস্থায়ী ১১)
- বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০ – ২২,৪৯০/- টাকা (গ্রেড-১৬)।
- প্রয়োজনীয় যোগ্যতা: বাণিজ্য (Commerce) বিভাগ থেকে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
১৯. স্টোরকিপার (Store Keeper) – ০৪টি পদ
- বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০ – ২২,৪৯০/- টাকা (গ্রেড-১৬)
- প্রয়োজনীয় যোগ্যতা: বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
২০. টেলিফোন অপারেটর (Telephone Operator) – ০১টি পদ
- বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০ – ২২,৪৯০/- টাকা (গ্রেড-১৬)।
- প্রয়োজনীয় যোগ্যতা: দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক (HSC) উত্তীর্ণ এবং টেলিফোনের PABX সিস্টেম অপারেটিং কাজে অভিজ্ঞ।
২১. বেঞ্চ সহকারী (Bench Sahokari) – ০১টি পদ
- বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০ – ২২,৪৯০/- টাকা (গ্রেড-১৬।
- প্রয়োজনীয় যোগ্যতা: বাণিজ্য বা সাধারণ বিভাগ থেকে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ।
২২. নার্স (Nurse) – ০৮টি পদ
- বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০ – ২২,৪৯০/- টাকা (গ্রেড-১৬)।
- প্রয়োজনীয় যোগ্যতা: দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) উত্তীর্ণ এবং নার্সিং বা ফার্মাসিস্ট সনদপ্রাপ্ত।
২৩. কম্পাউন্ডার (Compounder) – ৪৬টি পদ
- বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০ – ২২,৪৯০/- টাকা (গ্রেড-১৬)।
- প্রয়োজনীয় যোগ্যতা: দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পাউন্ডারশীপ বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সার্টিফিকেটধারী।
২৪. গাড়ীচালক (Driver) – ০২টি পদ
- বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০ – ২২,৪৯০/- টাকা (গ্রেড-১৬)।
- প্রয়োজনীয় যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট (JSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী।
২৫. সহকারী প্রজেকশনিস্ট – ০১টি পদ
- বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০ – ২২,৪৯০/- টাকা (গ্রেড-১৬)।
- প্রয়োজনীয় যোগ্যতা: দ্বিতীয় বিভাগে মাধ্যমিক (SSC) পাশ, ফিল্ম প্রজেক্টর অপারেটিং-এ সনদ এবং ২ বছরের বাস্তব অভিজ্ঞতা।
২৬. ডার্করুম টেকনিশিয়ান – ০১টি পদ
- বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০ – ২২,৪৯০/- টাকা (গ্রেড-১৬)
- প্রয়োজনীয় যোগ্যতা: দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক (HSC) পাশ এবং সংশ্লিষ্ট বিষয়ে প্রাতিষ্ঠানিক সনদপ্রাপ্ত।
২৭. ওয়াসার ম্যান (Washer man) – ০১টি পদ
- বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০ – ২২,৪৯০/- টাকা (গ্রেড-১৬)
- প্রয়োজনীয় যোগ্যতা: দ্বিতীয় বিভাগে এসএসসি (SSC) পাশ এবং লন্ড্রি বা আয়রনিং এর কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা।
২৮. ডে-কেয়ার এসিস্টেন্ট – ০১টি পদ।
- বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০ – ২২,৪৯০/- টাকা (গ্রেড-১৬)।
- প্রয়োজনীয় যোগ্যতা: দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক (HSC) উত্তীর্ণ (শিশু যত্ন বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্তরা অগ্রাধিকার পাবেন)।
২৯. কটেজ মাদার (Cottage Mother) – ০১টি পদ
- বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০ – ২২,৪৯০/- টাকা (গ্রেড-১৬)।
- প্রয়োজনীয় যোগ্যতা: দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (শিশু যত্ন বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্তরা অগ্রাধিকার পাবেন)।
৩০. সমাজকর্মী (ইউনিয়ন) – ৩১২টি পদ
- বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০ – ২২,৪৯০/- টাকা (গ্রেড-১৬)
- প্রয়োজনীয় যোগ্যতা: মাঠপর্যায়ে কাজের জন্য বিশাল সুযোগ। যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
৩১. সমাজকর্মী (পৌর) – ১২টি পদ
- বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০ – ২২,৪৯০/- টাকা (গ্রেড-১৬)।
- প্রয়োজনীয় যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
৩২. বড় ভাইয়া (Boro vaiya) – ২৫টি পদ
- বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০ – ২২,৪৯০/- টাকা (গ্রেড-১৬)।
- প্রয়োজনীয় যোগ্যতা: দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক (HSC) উত্তীর্ণ (সাংস্কৃতিক ও খেলাধুলা প্রতিযোগিতার সনদধারীরা অগ্রাধিকার পাবেন)।
৩৩. খালাম্মা (Khalamma) – ৩৩টি পদ
- বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০ – ২২,৪৯০/- টাকা (গ্রেড-১৬)।
- প্রয়োজনীয় যোগ্যতা: দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (বিধবা এবং খেলাধুলার সনদধারী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন)।
৩৪. শিক্ষক (Sikkhok) – ০৭টি পদ
- বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০ – ২২,৪৯০/- টাকা (গ্রেড-১৬)।
- প্রয়োজনীয় যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
৩৫. Trade Instructor (ট্রেড ইন্সট্রাক্টর) – ১৭টি পদ
- বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০ – ২২,৪৯০/- টাকা (গ্রেড-১৬)।
- প্রয়োজনীয় যোগ্যতা: দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক (HSC) উত্তীর্ণ।
- অতিরিক্ত যোগ্যতা: সংশ্লিষ্ট কারিগরি ট্রেডে প্রশিক্ষণ সনদ থাকতে হবে।
৩৬. ধর্মীয় শিক্ষক (Dhormio Sikkhok) – ০২টি পদ
- বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০ – ২২,৪৯০/- টাকা (গ্রেড-১৬)।
- প্রয়োজনীয় যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগে আলিম (Alim) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা।
৩৭. কেয়ারটেকার (Caretaker) – ০১টি পদ
- বেতন স্কেল ও গ্রেড: ৯,৩০০ – ২২,৪৯০/- টাকা (গ্রেড-১৬)।
- প্রয়োজনীয় যোগ্যতা: দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
৩৮. কেয়ারটেকার (Caretaker) – ০১টি পদ
- বেতন স্কেল ও গ্রেড: ৯,০০০ – ২১,৮০০/- টাকা (গ্রেড-১৭)।
- প্রয়োজনীয় যোগ্যতা: দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
৩৯. ফটোকপি অপারেটর (Photocopy Operator) – ০২টি পদ
- বেতন স্কেল ও গ্রেড: ৮,৮০০ – ২১,৩১০/- টাকা (গ্রেড-১৮)।
- প্রয়োজনীয় যোগ্যতা: উচ্চ মাধ্যমিক (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং ফটোকপি মেশিন চালনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
৪০. কারিগরি প্রশিক্ষক (উপজেলা) – ১৫৭টি পদ
- বেতন স্কেল ও গ্রেড: ৮,৮০০ – ২১,৩১০/- টাকা (গ্রেড-১৮)।
- প্রয়োজনীয় যোগ্যতা: দ্বিতীয় বিভাগে এসএসসি (SSC) পাশ।
- অতিরিক্ত যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ৬ মাস মেয়াদী ট্রেড কোর্স সনদ থাকতে হবে।
৪১. হেলপার (Helper) – ০২টি পদ
- বেতন স্কেল ও গ্রেড: ৮,২৫০ – ২০,০১০/- টাকা (গ্রেড-২০)।
- প্রয়োজনীয় যোগ্যতা: দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
৪২. ফিডার এ্যাটেনডেন্ট (Fidder Attendent) – ০১টি পদ।
- বেতন স্কেল ও গ্রেড: ৮,২৫০ – ২০,০১০/- টাকা (গ্রেড-২০)।
- প্রয়োজনীয় যোগ্যতা: দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
৪৩. আয়া (Aya) – ০৫টি পদ।
- বেতন স্কেল ও গ্রেড: ৮,২৫০ – ২০,০১০/- টাকা (গ্রেড-২০)
- প্রয়োজনীয় যোগ্যতা: দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
৪৪. এ্যাটেনডেন্ট (Attendent) – ০২টি পদ
- বেতন স্কেল ও গ্রেড: ৮,২৫০ – ২০,০১০/- টাকা (গ্রেড-২০)।
- প্রয়োজনীয় যোগ্যতা: দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
৪৫. দারোয়ান (Daroan) – ০৪টি পদ।
- বেতন স্কেল ও গ্রেড: ৮,২৫০ – ২০,০১০/- টাকা (গ্রেড-২০)।
- প্রয়োজনীয় যোগ্যতা: অন্যূন অষ্টম (৮ম) শ্রেণী পাশ এবং সুঠাম দেহ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
৪৬. নিরাপত্তা প্রহরী (Nirapotta Prohori) – ১৫টি পদ
- বেতন স্কেল ও গ্রেড: ৮,২৫০ – ২০,০১০/- টাকা (গ্রেড-২০)।
- প্রয়োজনীয় যোগ্যতা: অন্যূন অষ্টম (৮ম) শ্রেণী পাশ এবং সুঠাম দেহের অধিকারী (আনসার ও ভিডিপি প্রশিক্ষণপ্রাপ্তরা অগ্রাধিকার পাবেন)।
৪৭. সহকারী বাবুর্চি – ২০টি পদ
- বেতন স্কেল ও গ্রেড: ৮,২৫০ – ২০,০১০/- টাকা (গ্রেড-২০)।
- প্রয়োজনীয় যোগ্যতা: অষ্টম (৮ম) শ্রেণী পাশ এবং রান্নার কাজে কমপক্ষে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
৪৮. সহকারী বাবুর্চি (Sohokari Baborchi) – ০২টি পদ
- বেতন স্কেল ও গ্রেড: ৮,২৫০ – ২০,০১০/- টাকা (গ্রেড-২০)।
- প্রয়োজনীয় যোগ্যতা: অষ্টম (৮ম) শ্রেণী পাশ এবং কুকিং-এ অন্যূন ২ বছরের বাস্তব অভিজ্ঞতা।
৪৯. মালি (Mali) – ০১টি পদ
- বেতন স্কেল ও গ্রেড: ৮,২৫০ – ২০,০১০/- টাকা (গ্রেড-২০)।
- প্রয়োজনীয় যোগ্যতা: অষ্টম (৮ম) শ্রেণী পাশ এবং মালির কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।
৫০. পরিচ্ছন্নতা কর্মী (Parisannata Kormi) – ০৪টি পদ
- বেতন স্কেল ও গ্রেড: ৮,২৫০ – ২০,০১০/- টাকা (গ্রেড-২০)।
- প্রয়োজনীয় যোগ্যতা: অন্যূন অষ্টম (৮ম) শ্রেণী পাশ (সুইপার সম্প্রদায়ের প্রার্থীরা বিশেষ অগ্রাধিকার পাবেন)
৫১. অফিস সহায়ক (Office Soyhayok) – ৪৭৮টি পদ
- বেতন স্কেল ও গ্রেড: ৮,২৫০ – ২০,০১০/- টাকা (গ্রেড-২০)
- প্রয়োজনীয় যোগ্যতা: বিজ্ঞপ্তির সবচেয়ে বড় পদ। যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
৫২. বার্তাবাহক (Bartabahok) – ২১টি পদ
- বেতন স্কেল: ৮,২৫০ – ২০,০১০/- টাকা (গ্রেড-২০)।
- শিক্ষাগত যোগ্যতা: ২য় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
সমাজসেবা অধিদপ্তর চাকরির আবেদনের বয়সসীমা
- সকল প্রার্থীদের জন্য বয়সসীমা ০১ জুন ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর।
- বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট (Affidavit) গ্রহণযোগ্য হবে না।
আগে আবেদনকারীদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই
সতর্কতা: আগে আবেদনকারীদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই: আপনি যদি পূর্বে গত ২৭ মার্চ ২০২৪ এবং ০৯ জুন ২০২৪ তারিখের সমাজসেবা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে ইতিমধ্যেই আবেদন করে থাকেন, তবে আপনার আবেদনটি বহাল থাকবে। সেই পদগুলোতে আপনার পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন নেই।
সমাজসেবা অধিদপ্তর নিয়োগে অনলাইনে আবেদন পদ্ধতি
আবেদন ফি ও এসএমএস (SMS) প্রেরণের নিয়ম
সমাজসেবা অধিদপ্তর চাকরির আবেদনে অনলাইনে ফর্ম পূরণের পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে ফি জমা দিতে হবে।
আবেদন ফি বা পরীক্ষা ফি:
- ১ থেকে ৩৭ নং পদের জন্য: টেলিটক সার্ভিস চার্জসহ মোট ১১২/- টাকা।
- ৩৮ থেকে ৫২ নং পদের জন্য: টেলিটক সার্ভিস চার্জসহ মোট ৫৬/- টাকা।
SMS দেওয়ার ফরম্যাট:
- ১ম SMS:
DSSলিখে Send করুন 16222 নম্বরে। (Example: DSS ABCDEF)User ID - ২য় SMS:
DSSলিখে Send করুন 16222 নম্বরে। (Example: DSS Yes 12345678)Yes PIN
সফলভাবে টাকা জমা হওয়ার পর Password সহ নিশ্চিতকরণ SMS পাবেন, যা এডমিট কার্ড ডাউনলোডের জন্য প্রয়োজন হবে।
প্রবেশপত্র (Admit Card) ডাউনলোডের নিয়ম
- SMS নোটিফিকেশন: সমাজসেবা অধিদপ্তর নিয়োগ পরীক্ষার কিছুদিন আগে মোবাইলে User ID ও Password সহ SMS পাঠানো হবে।
- ডাউনলোড লিংক: https://dss.teletalk.com.bd সাইটে গিয়ে ‘Admit Card’ ট্যাবে ক্লিক করুন।
- লগইন: User ID ও Password দিয়ে লগইন করে PDF আকারে প্রবেশপত্র রঙিন প্রিন্ট করে নিন।
সাধারণ জিজ্ঞাসা (FAQ)
প্রশ্ন ১: ডিএসসি অনলাইন আবেদনের শেষ সময় কবে?
উত্তর: ২৩ জুন ২০২৬ তারিখ বিকাল ৫:০০ টায় পর্যন্ত।
প্রশ্ন ২: আবেদন ফি কত টাকা?
উত্তর: ১ থেকে ৩৭ নং পদের জন্য ১১২/- টাকা এবং ৩৮ থেকে ৫২ নং পদের জন্য ৫৬/- টাকা ফি জমা দিতে হবে।
প্রশ্ন ৩: কোন ওয়েবসাইটে আবেদন করতে হবে?
উত্তর: https://dss.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
পরীক্ষার প্রস্তুতি ও মানবণ্টন (Exam Pattern)
এই সমাজসেবা অধিদপ্তর নিয়োগ পরীক্ষা সাধারণত দুটি ধাপে সম্পন্ন হয়:
১. লিখিত পরীক্ষা (Written Exam): বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসতে পারে।
২. ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা (Viva & Practical): লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পদ অনুযায়ী ব্যবহারিক (যেমন: টাইপিং টেস্ট) এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
যেসকল কাগজপত্র সাথে রাখতে হবে (Required Documents for Viva)
- সমাজসেবা অধিদপ্তর চাকরির অনলাইন আবেদনের কপি (Applicant’s Copy) এবং প্রবেশপত্র (Admit Card)
- সকল স্তরের মূল সার্টিফিকেট এবং মার্কশিট
- নাগরিকত্ব ও চারিত্রিক সনদ (ইউনিয়ন পরিষদ/পৌরসভা কর্তৃক প্রদত্ত)
- জাতীয় পরিচয়পত্র (NID) অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদের মূল কপি
- কোটার প্রমাণপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)
- প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত পাসপোর্ট সাইজের রঙিন ছবি (২-৪ কপি)
যেসকল ভুলের কারণে আবেদন বাতিল হতে পারে
- ভুল তথ্য প্রদান: শিক্ষাগত যোগ্যতা বা জিপিএ ভুল দিলে যাচাইয়ের সময় আবেদন বাতিল হবে।
- অস্পষ্ট ছবি বা স্বাক্ষর: সেলফি, ঝাপসা ছবি বা ব্যাকগ্রাউন্ড ঠিক না থাকলে আবেদন রিজেক্ট হতে পারে।
- নির্ধারিত সময়ের পর পেমেন্ট: সমাজসেবা অধিদপ্তর জব সার্কুলারে আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা না দিলে ইউজার আইডি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়।
- একাধিক পদে আবেদন: বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞা থাকলে একাধিক পদে আবেদন করলে সবগুলো বাতিল হতে পারে।
চাকরিপ্রার্থীদের জন্য বিশেষ টিপস
- ছবি ও স্বাক্ষর রিসাইজ: ছবি (300×300 পিক্সেল) ও স্বাক্ষর (300×80 পিক্সেল) আগে থেকেই রিসাইজ করে নিন।
- ইউজার আইডি ও পাসওয়ার্ড সংরক্ষণ: Applicant’s Copy এবং পাসওয়ার্ড Google Drive বা Email-এ ব্যাকআপ রাখুন।
- শেষ তারিখের অপেক্ষা করবেন না: শেষ দিনে সার্ভারে চাপ বেশি থাকে, তাই ২-৩ দিন আগেই আবেদন করুন।
- টাইপিং প্র্যাকটিস করুন: কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি এবং অফিস সহকারী পদের জন্য টাইপিং গতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষায় ভালো করতে আজ থেকেই TypingMaster সফটওয়্যার বা typingcat.com-এ প্রতিদিন ২০-৩০ মিনিট প্র্যাকটিস করুন।
- টেলিটক পেমেন্ট টিপস: রিচার্জ করার সময় মূল ফি-এর চেয়ে ১০-২০ টাকা বেশি রাখুন যাতে SMS চার্জের কারণে পেমেন্ট ফেইল না হয়।
আবেদনের হেল্পলাইন ও যোগাযোগ
আবেদন করতে টেকনিক্যাল সমস্যা হলে যেকোনো টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল করুন অথবা [email protected] ইমেইলে যোগাযোগ করুন।
সমাজসেবা অধিদপ্তরের সাথে যোগাযোগ
- কর্তৃপক্ষের ইমেইল: https://mail.dss.gov.bd/
- কর্তৃপক্ষের ঠিকানা: সমাজসেবা ভবন, প্লট নং ই-৮/বি, ১ ওয়াট আগারগাঁও, ঢাকা ১২০৭।
- কর্তৃপক্ষের ওয়েবসাইট: https://dss.gov.bd/
সমাজসেবা অধিদপ্তর জব সার্কুলার অফিশিয়াল ছবি/PDF
আপনি যদি এই সমাজসেবা অধিদপ্তর এর বৃহৎ জব সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে চান, তাহলে অবশ্যই আপনার উচিত নিচের সার্কুলার ইমেজ পড়া।
অফিশিয়াল সার্কুলার ইমেজে, শূন্যপদের হিসাব, পদ ভিত্তিক শিক্ষাগত যোগ্যতা, আবেদনের পদ্ধতি, আবেদনের বয়সসীমা ও ও গুরুত্বপূর্ণ সকল তথ্য লেখা রয়েছে। এটি একমাত্র অফিশিয়াল জব সার্কুলার ইমেজ। তাই মনোযোগ দিয়ে বিস্তারিত দেখে সঠিক পদ নির্বাচিত করে আবেদন করুন।

বিজ্ঞপ্তি প্রকাশের ওয়েবসাইট: https://dss.gov.bd/ নোটিশ বোর্ডে, ২৪ মে ২০২৬ ইং।
আবেদন শুরু দিন: ০২ জুন ২০২৬, সকাল ১০:০০ টা।
আবেদন করার শেষ দিন: ২৩ জুন ২০২৬, বিকেল ৫:০০ টা।
আবেদন করার ওয়েবসাইট: https://dss.teletalk.com.bd/
আরো চাকরির খবর আপনি দেখতে পারেন:
বাংলাদেশের চাকরির খবরের প্রতিনিয়ত আপডেট খবর আমাদের ওয়েব সাইটে প্রকাশ হয়। চাকরি সম্পর্কিত যে কোন খবর পেতে আমাদের ওয়েবসাইট https://bdgovt.info/ নিয়মিত ভিজিট করতে পারেন।