নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

খাদ্য মন্ত্রণালয়ে ১৮ জনের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ! MOFOOD Job Circular

খাদ্য মন্ত্রণালয়ে ১৮ জনের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ MOFOOD Job


মোট পদের ক্যাটাগরি

০৩

মোট শূন্যপদ

১৮ জন

আবেদনের শেষ দিন


⏰ ৩৩ দিন বাকি

Ministry of Food MFOOD Job Circular 2026

খাদ্য মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Ministry of Food MOFOOD Job Circular 2026) প্রকাশিত হয়েছে। খাদ্য মন্ত্রণালয় (MOFOOD) রাজস্ব খাতভুক্ত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিক ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।

অনলাইনে https://mofood.teletalk.com.bd ওয়েবসাইট ব্যতিত চাকরির আবেদন গ্রহণ করা হবেনা। অনলাইন আবেদন চলবে ০৪ জুন ২০২৬ ইং, সকাল ১০:০০ টা থেকে ২৮ জুন ২০২৬ ইং, বিকেল ৫:০০ টা

আপনি যদি মন্ত্রণালয় চাকরিতে বা MOFOOD Job Circular 2026 এ আবেদন করতে চান, তবে এই জব সার্কুলার আপনার জন্য অত্যন্ত দরকারি হতে পারে।

এই চাকরির পোস্টে আমরা MOFOOD নিয়োগ বিজ্ঞপ্তির যোগ্যতা, পদের বিবরণ, আবেদন প্রক্রিয়া, বয়সসীমা এবং টাকা জমা দেওয়ার নিয়মসহ বিস্তারিত আলোচনা করব।


খাদ্য মন্ত্রণালয় নিয়োগ ২০২৬ বিশেষ তথ্য

বিষয় বিবরণ
সরকারি প্রতিষ্ঠানের নাম খাদ্য মন্ত্রণালয় (Ministry of Food-MOFOOD)
চাকরির ধরণ অস্থায়ী, ফুল-টাইম সরকারি চাকরি
মোট পদের ক্যাটাগরি ০৩টি
মোট শূন্যপদ ১৮ জন
যোগ্যতার পরিধি এসএসসি, এইচএসসি, স্নাতক বা সমমান (পদ অনুযায়ী)
অভিজ্ঞতার শর্ত নতুনরা (Freshers) আবেদন করতে পারবেন, অভিজ্ঞদের অগ্রাধিকার
প্রার্থীর বয়সসীমার হিসাব ০১ জুন ২০২৬ তারিখে ন্যূনতম ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর। তবে ১-২ নং বিভাগীয় প্রার্থীদের ৪০ বছর পর্যন্ত।
সরকারি বেতন স্কেল ৮,২৫০/- থেকে ২৬,৫৯০/- টাকা (গ্রেড-১৩, ১৬ ও ২০)
আকর্ষণীয় ভাতা সরকারি ভাতা, উৎসব বোনাস ও পেনশন সুবিধা
আবেদনের মাধ্যম অনলাইন
অফিশিয়াল আবেদনের লিংক mofood.teletalk.com.bd
আবেদন ফি ১-২ নং পদে ১১২/- টাকা, ও ৩নং পদে ৫৬/- টাকা
ফি জমার ডেডলাইন আবেদনের পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে
পরীক্ষা পদ্ধতি লিখিত, মৌখিক ও কম্পিউটার টেস্ট
আবেদন শুরু ০৪ জুন ২০২৬, সকাল ১০:০০ টা
আবেদনের শেষ তারিখ ২৮ জুন জুন ২০২৬, বিকেল ৫:০০ টা
মূল তথ্য যাচাইয়ের লিংক https://mofood.gov.bd/

খাদ্য মন্ত্রণালয় পদের নাম, শূন্যপদ, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীদের সুবিধার্থে পুরো MOFOOD নিয়োগ বিজ্ঞপ্তির পদভিত্তিক শূন্যপদ, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার প্রয়োজনীয়তা উল্লেখ করা হলো।

১. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর – ০২টি পদ

পদের মূল বিবরণ:

  • পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর।
  • মোট শূন্যপদ: ০২ (দুই) টি।
  • বেতন স্কেল: ১১,০০০ – ২৬,৫৯০/- টাকা (গ্রেড-১৩)।

প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রী থাকতে হবে।

প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা:

  • কম্পিউটার জ্ঞান: কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটারে Word Processing সহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
  • শর্টহ্যান্ড স্পিড: সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন ৭০ এবং বাংলায় সর্বনিম্ন ৪৫ শব্দ।
  • টাইপিং স্পিড: কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন ৩০ এবং বাংলায় সর্বনিম্ন ২৫ শব্দ।

২. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক – ০১টি পদ

পদের মূল বিবরণ:

  • পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক।
  • মোট শূন্যপদ: ০১ (এক) টি।
  • বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০/- টাকা (গ্রেড-১৬)।

প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা:

  • কম্পিউটার জ্ঞান: কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং কম্পিউটারে Word Processing সহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
  • টাইপিং স্পিড: কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন ২০ এবং বাংলায় সর্বনিম্ন ২০ শব্দ।

৩. অফিস সহায়ক – ১৫টি পদ

পদের মূল বিবরণ:

  • পদের নাম: অফিস সহায়ক।
  • মোট শূন্যপদ: ১৫ (পনেরো) টি।
  • বেতন স্কেল: ৮,২৫০ – ২০,০১০/- টাকা (গ্রেড-২০)।

প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।


খাদ্য মন্ত্রণালয় চাকরির আবেদনের বয়সসীমা

  • সকল প্রার্থীদের জন্য বয়সসীমা ০১ জুন ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর। তবে ১-২ নং বিভাগীয় প্রার্থীদের ৪০ বছর পর্যন্ত শিথিল যোগ্য।
  • বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট (Affidavit) গ্রহণযোগ্য হবে না।

খাদ্য মন্ত্রণালয় নিয়োগে অনলাইনে আবেদন করার নিয়ম (Step-by-Step)

ধাপ বিস্তারিত নির্দেশনা
০১ প্রথমে টেলিটকের খাদ্য মন্ত্রণালয় অফিশিয়াল পোর্টাল https://mofood.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।
০২ আপনার কাঙ্ক্ষিত পদের নাম সিলেক্ট করুন।
০৩ দুটি অপশন দেখাবে — Yes (টেলিটক প্রিমিয়াম মেম্বার) এবং No (সাধারণ প্রার্থী)।
০৪ Application Form সঠিক তথ্য দিয়ে পূরণ করুন।
০৫ সাম্প্রতিক রঙিন ছবি (৩০০×৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ KB) এবং স্বাক্ষর (৩০০×৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ KB) আপলোড করুন।
০৬ সাবমিটের পর Applicant’s Copy ডাউনলোড করে প্রিন্ট করে রাখুন।

আবেদন ফি ও এসএমএস (SMS) প্রেরণের নিয়ম

খাদ্য মন্ত্রণালয় চাকরির আবেদনে অনলাইনে ফর্ম পূরণের পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে ফি জমা দিতে হবে।

আবেদন ফি বা পরীক্ষা ফি:

  • ১ থেকে ২ নং পদের জন্য: টেলিটক সার্ভিস চার্জসহ মোট ১১২/- টাকা
  • ৩ নং পদের জন্য: টেলিটক সার্ভিস চার্জসহ মোট ৫৬/- টাকা

SMS দেওয়ার ফরম্যাট:

  • ১ম SMS: MOFOOD User ID লিখে Send করুন 16222 নম্বরে। (Example: MOFOOD ABCDEF)
  • ২য় SMS: MOFOOD Yes PIN লিখে Send করুন 16222 নম্বরে। (Example: MOFOOD Yes 12345678)

সফলভাবে টাকা জমা হওয়ার পর Password সহ নিশ্চিতকরণ SMS পাবেন, যা এডমিট কার্ড ডাউনলোডের জন্য প্রয়োজন হবে।


প্রবেশপত্র (Admit Card) ডাউনলোডের নিয়ম

  • SMS নোটিফিকেশন: খাদ্য মন্ত্রণালয় নিয়োগ পরীক্ষার কিছুদিন আগে মোবাইলে User ID ও Password সহ SMS পাঠানো হবে।
  • ডাউনলোড লিংক: https://mofood.teletalk.com.bd সাইটে গিয়ে ‘Admit Card’ ট্যাবে ক্লিক করুন।
  • লগইন: User ID ও Password দিয়ে লগইন করে PDF আকারে প্রবেশপত্র রঙিন প্রিন্ট করে নিন।

সাধারণ জিজ্ঞাসা (FAQ)

প্রশ্ন ১: আবেদনের ফি কত টাকা?

উত্তর: ৫৬ ও ১১২/টাকা পদ অনুযায়ী।

প্রশ্ন ২: আবেদনের শেষ দিন কবে?

উত্তর: ২৮ জুন জুন ২০২৬, বিকেল ৫:০০ টা।

প্রশ্ন ৩: এডমিট কার্ড সংগ্রহ করার ওয়েবসাইট কোনটি? 

উত্তর: https://mofood.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে ডাউনলোড করা যাবে।


পরীক্ষার প্রস্তুতি ও মানবণ্টন (Exam Pattern)

এই খাদ্য মন্ত্রণালয় নিয়োগ পরীক্ষা সাধারণত দুটি ধাপে সম্পন্ন হয়:

১. লিখিত পরীক্ষা (Written Exam): বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসতে পারে।

২. ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা (Viva & Practical): লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পদ অনুযায়ী ব্যবহারিক (যেমন: টাইপিং টেস্ট) এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।


যেসকল কাগজপত্র সাথে রাখতে হবে (Required Documents for Viva)

  • খাদ্য মন্ত্রণালয় চাকরির অনলাইন আবেদনের কপি (Applicant’s Copy) এবং প্রবেশপত্র (Admit Card)
  • সকল স্তরের মূল সার্টিফিকেট এবং মার্কশিট
  • নাগরিকত্ব ও চারিত্রিক সনদ (ইউনিয়ন পরিষদ/পৌরসভা কর্তৃক প্রদত্ত হতে হবে)
  • জাতীয় পরিচয়পত্র (NID) অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদের মূল কপি
  • কোটার প্রমাণপত্র (প্রয়োজন হলে)
  • প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত পাসপোর্ট সাইজের রঙিন ছবি (২-৪ কপি লাগবে)

যেসকল ভুলের কারণে আবেদন বাতিল হতে পারে

  • ভুল তথ্য প্রদান: শিক্ষাগত যোগ্যতা বা জিপিএ ভুল তথ্য দিলে যাচাইয়ের সময় আবেদন বাতিল হবে।
  • অস্পষ্ট ছবি বা স্বাক্ষর: সেলফি, ঝাপসা ছবি বা ব্যাকগ্রাউন্ড ঠিক না থাকলে আবেদন রিজেক্ট হয়ে যেতে পারে।
  • নির্ধারিত সময়ের পর পেমেন্ট: খাদ্য মন্ত্রণালয় জব সার্কুলারে আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা না দিলে ইউজার আইডি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়।

চাকরিপ্রার্থীদের জন্য বিশেষ টিপস

  • ছবি ও স্বাক্ষর রিসাইজ: ছবি (300×300 পিক্সেল) ও স্বাক্ষর (300×80 পিক্সেল) সাইজ আগে থেকেই রিসাইজ করে রাখুন।
  • ইউজার আইডি ও পাসওয়ার্ড সংরক্ষণ: চাকরি Applicant’s Copy এবং পাসওয়ার্ড Google Drive বা Email-এ ব্যাকআপ রাখুন, যাতে হারিয়ে না যায়।
  • শেষ তারিখের অপেক্ষা করবেন না: শেষ দিনে সার্ভারে চাপ বেশি থাকে, তাই ২-৩ দিন আগেই আবেদন করা উচিত।
  • টাইপিং প্র্যাকটিস করুন: টাইপিং বিষয়ের পদের জন্যে TypingMaster সফটওয়্যার বা typingcat.com-এ প্রতিদিন ২০-৩০ মিনিট প্র্যাকটিস করুন।
  • টেলিটক পেমেন্ট টিপস: রিচার্জ করার সময় মূল ফি-এর চেয়ে ১০-২০ টাকা বেশি রাখুন যাতে SMS চার্জের কারণে আপনার পেমেন্ট ফেইল না হয়ে যায়।

খাদ্য মন্ত্রণালয় আবেদনের হেল্পলাইন ও যোগাযোগ

আবেদন করতে টেকনিক্যাল সমস্যা হলে যেকোনো টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল করুন অথবা [email protected] ইমেইলে যোগাযোগ করুন।


খাদ্য মন্ত্রণালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ

  • ইমেইল: [email protected]
  • ফেসবুক পেইজ
  • ফ্যাক্স: +৮৮০২৯৫১৪৬৭৮।
  • ফোন নাম্বার: +৮৮০২৫৫১০০০৮৮ (অফিস)।
  • ঠিকানা: ভবন:৪, কক্ষ:২১৪, খাদ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
  • ওয়েবসাইট: https://mofood.gov.bd/।

খাদ্য মন্ত্রণালয় অফিসিয়াল চাকরির বিজ্ঞপ্তির নোটিশ ২০২৬/PDF

Ministry of Food MFOOD Job Circular 2026-1Ministry of Food MFOOD Job Circular 2026-2Ministry of Food MFOOD Job Circular 2026-3Ministry of Food MFOOD Job Circular 2026-4

প্রকাশের ওয়েবসাইট: https://mofood.gov.bd/ নোর্টিশ বোর্ডে, ২৪ মে ২০২৬ ইং।

আবেদন শুরু: ০৪ জুন ২০২৬, সকাল ১০:০০ টা।

আবেদন শেষ: ২৮ জুন জুন ২০২৬, বিকেল ৫:০০ টা।

আবেদন করার সাইট: http://mofood.teletalk.com.bd/


আরো নতুন চাকরির খবর দেখতে পারেন।


বাংলাদেশের চাকরির খবরের প্রতিনিয়ত নতুন খবর আমাদের ওয়েবসাইটে প্রকাশিত হয়। চাকরি সম্পর্কিত যে কোন খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইট https://bdgovt.info/ প্রতিদিন ভিজিট করতে পারেন।



Source link

Avatar of ShikhoBD Team

ShikhoBD Team

About Author

ShikhoBD বাংলাদেশের শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের জন্য নির্ভরযোগ্য একটি বাংলা এডুকেশন প্ল্যাটফর্ম। আমরা প্রতিদিন সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার রেজাল্ট, সাজেশন, ভর্তি তথ্য এবং শিক্ষামূলক গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করি সহজ ও নির্ভুলভাবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সমাজ সেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি
নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

১৪৮৫ শূন্যপদ সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ DSS Job Circular 2026

মোট পদের ক্যাটাগরি ৫২ মোট শূন্যপদ ১৪৮৫ আবেদনের শেষ দিন 23 June 2026, 5:00 PM ⏰ ২৯ দিন বাকি সমাজসেবা
বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি
নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

১০৩৬ পদে বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Bangladesh Bank Job Circular 2026

মোট পদের ক্যাটাগরি ২৪+০১+০১+০১ মোট শূন্যপদ ১২৬+০১+২৬+৯০৩ জন আবেদনের শেষ দিন — দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন 4 June 2026, 11:59