৪৪ শূন্য পদে পাট অধিদপ্তরে নতুন চাকরির বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ
মোট পদের ক্যাটাগরি
০৮
মোট শূন্যপদ
৪৪ জন
আবেদনের শেষ দিন
⏰ ৩১ দিন বাকি
🏢 সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
পাট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (DGJUTE Job Circular 2026)
বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন পাট অধিদপ্তরে মোট ৪৪টি শূন্য পদে সরাসরি নিয়োগ
📅 বিজ্ঞপ্তি: ১৬ জুন ২০২৬
⏳ আবেদন শেষ: ১৭ জুলাই ২০২৬
🏢 ঢাকা-১০০০
📰 সূত্র: অফিসিয়াল সাইট
⚠
আবেদনের শেষ সময়: ১৭ জুলাই ২০২৬, বিকেল ৫:০০টা — সার্ভার সমস্যা এড়াতে শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে এখনই আবেদন করুন।
DGJUTE Job Circular 2026 প্রকাশিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়াধীন পাট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর মাধ্যমে মোট ৮টি ক্যাটাগরিতে ৪৪ জন যোগ্য নারী ও পুরুষকে রাজস্বখাতভুক্ত পদে সরাসরি নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনে dgjute.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন ছাড়া কোনো আবেদন গ্রহণ করা হবে না।
📋 DGJUTE Job Circular 2026 এর বিশেষ তথ্য
| নিয়োগকর্তা | পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয় |
| চাকরির ধরন | সরকারি, রাজস্বখাতভুক্ত, ফুল-টাইম |
| মোট পদ সংখ্যা | ৪৪ টি (৮টি ক্যাটাগরিতে) |
| বয়সসীমা | ১৮ – ৩২ বছর (০১ জুন ২০২৬ তারিখ অনুযায়ী) |
| বেতন স্কেল | ৮,২৫০ – ২৬,৫৯০ টাকা (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী) |
| জেন্ডার | নারী ও পুরুষ উভয় |
| জাতীয়তা | বাংলাদেশি নাগরিক |
| আবেদন শুরু | ১৮ জুন ২০২৬, সকাল ১০:০০টা |
| আবেদনের শেষ তারিখ | ১৭ জুলাই ২০২৬, বিকেল ৫:০০টা |
| আবেদনের ওয়েবসাইট | dgjute.teletalk.com.bd |
| অফিশিয়াল ওয়েবসাইট | www.dgjute.gov.bd |
📋 DGJUTE Job Circular 2026 — শূন্য পদের বিবরণ
পাট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এ নিচের ৮টি ক্যাটাগরিতে মোট ৪৪ জনকে নিয়োগ দেওয়া হবে। পদ, শূন্যপদ সংখ্যা, গ্রেড ও বেতন স্কেল নিচের টেবিলে দেওয়া হলো:
| # | পদের নাম | পদ সংখ্যা | গ্রেড | বেতন স্কেল |
|---|---|---|---|---|
| ০১ | সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর | ০২ টি | গ্রেড-১৩ | ১১,০০০ – ২৬,৫৯০/- |
| ০২ | সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর | ০২ টি | গ্রেড-১৪ | ১০,২০০ – ২৪,৬৮০/- |
| ০৩ | উচ্চমান সহকারী | ০৫ টি | গ্রেড-১৪ | ১০,২০০ – ২৪,৬৮০/- |
| ০৪ | হিসাব সহকারী (উচ্চতর স্কেল) | ০৩ টি | গ্রেড-১৪ | ১০,২০০ – ২৪,৬৮০/- |
| ০৫ | হিসাব সহকারী (নিম্নতর স্কেল) | ০১ টি | গ্রেড-১৬ | ৯,৩০০ – ২২,৪৯০/- |
| ০৬ | অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক | ০৯ টি | গ্রেড-১৬ | ৯,৩০০ – ২২,৪৯০/- |
| ০৭ | গাড়ি চালক | ০২ টি | গ্রেড-১৬ | ৯,৩০০ – ২২,৪৯০/- |
| ০৮ | অফিস সহায়ক | ২০ টি | গ্রেড-২০ | ৮,২৫০ – ২০,০১০/- |
| সর্বমোট | ৪৪ টি | |||
🎓 শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা — পদওয়ারি বিস্তারিত
📌 বয়সসীমা ও গুরুত্বপূর্ণ শর্তাবলি
▪ সকল পদের প্রার্থীর বয়সসীমা ০১ জুন ২০২৬ তারিখ অনুযায়ী ১৮ – ৩২ বছর হতে হবে। তবে ০১ ও ০২ নং পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
▪ আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। পরবর্তীতে অতিরিক্ত সনদ দাখিলের সুযোগ থাকবে না।
▪ সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় NOC-এর মূলকপি জমা দিতে হবে।
▪ ০১ ও ০২ ক্রমিকের পদের জন্য ‘মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা, ২০১৯’ অনুসরণ করা হবে।
▪ ০৩-০৮ ক্রমিকের পদের জন্য ‘পাট অধিদপ্তরের (কর্মকর্তা ও কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০০৯’ অনুসরণ করা হবে।
▪ লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার TA/DA প্রদান করা হবে না।
📄 প্রয়োজনীয় কাগজপত্র
🎓 শিক্ষাগত সনদ ও মার্কশিট
👤 জাতীয় পরিচয়পত্র (NID)
📷 পাসপোর্ট সাইজ রঙিন ছবি (সর্বোচ্চ ১০০ KB)
✏ স্বাক্ষরের স্ক্যান কপি (সর্বোচ্চ ৬০ KB)
💼 অভিজ্ঞতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)
📄 NOC (চাকরিরত প্রার্থীদের জন্য)
⭐ কোটা সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)
💳 আবেদন ফি
| পদ গ্রুপ | মূল ফি | সার্ভিস চার্জ | মোট ফি |
|---|---|---|---|
| ১ – ৭ নং পদ (গ্রেড ১৩-১৬) | ১০০/- | ১২/- | ১১২/- |
| ০৮ নং পদ (গ্রেড ২০) | ৫০/- | ৬/- | ৫৬/- |
| প্রতিবন্ধী / ক্ষুদ্র নৃগোষ্ঠী / তৃতীয় লিঙ্গ (সকল পদ) | ৫০/- | ৬/- | ৫৬/- |
📋 DGJute Job Circular 2026 — অনলাইনে আবেদন করার ধাপসমূহ
ওয়েবসাইটে প্রবেশ করুন
dgjute.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন শুরু করুন।
পছন্দের পদ বেছে নিন
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী সঠিক পদটি নির্বাচন করুন।
ফরম পূরণ ও ছবি আপলোড করুন
রঙিন ছবি (৩০০×৩০০ pixel, সর্বোচ্চ ১০০ KB) এবং স্বাক্ষর (৩০০×৮০ pixel, সর্বোচ্চ ৬০ KB) আপলোড করুন।
সাবমিট ও Application Copy সংরক্ষণ করুন
সকল তথ্য যাচাই করে Submit করুন। Application Copy Print বা Download করে রাখুন। মৌখিক পরীক্ষায় এটি জমা দিতে হবে।
টেলিটক SMS-এ ফি পরিশোধ করুন (৭২ ঘণ্টার মধ্যে)
আবেদন Submit-এর পর ৭২ ঘণ্টার মধ্যে Teletalk Pre-paid সিম থেকে দুটি SMS পাঠান:
১ম SMS: DGJUTE [USER ID] → পাঠান 16222 নম্বরে
উদাহরণ: DGJUTE ABCDEF
২য় SMS: DGJUTE YES [PIN] → পাঠান 16222 নম্বরে
উদাহরণ: DGJUTE YES 12345678
User ID ও Password সংরক্ষণ করুন
পেমেন্ট সফল হলে SMS Reply-তে আসবে: “Congratulations [নাম], Payment completed successfully for DGJUTE Application for [পদের নাম]. User ID is (ABCDEF) and password (xxxxxxx)” — এই User ID ও Password দিয়ে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।
📄 পাট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অফিশিয়াল নোটিশ
DGJute Job Circular 2026 — পাট অধিদপ্তরের অফিশিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি, ১৬ জুন ২০২৬ তারিখে প্রকাশিত।
আমাদের ওয়েবসাইটের ক্যাটাগরি:
আমাদের ওয়েবসাইটের টুলস:
📄 প্রবেশপত্র ও পরীক্ষার তথ্য
▪ প্রবেশপত্র dgjute.teletalk.com.bd অথবা www.dgjute.gov.bd ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে।
▪ পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নাম SMS-এর মাধ্যমে জানানো হবে।
▪ মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র ও সকল সনদপত্রের মূলকপি এবং Application Copy সঙ্গে আনতে হবে।
▪ User ID ও Password হারিয়ে গেলে Teletalk Pre-paid থেকে SMS করে পুনরুদ্ধার করা যাবে:
DGJUTE Help USER [USER ID] → 16222 |
DGJUTE HELP PIN [PIN No] → 16222
📞 সহায়তার জন্য যোগাযোগ
Mail/মেসেজে Subject-এ অবশ্যই লিখুন: Organization Name: DGJUTE, Post Name: *****, Applicant’s User ID ও Contact Number।
✅
সতর্কতা: DG Jute Job Circular 2026-এ চাকরি পেতে কোনো আর্থিক লেনদেনের প্রয়োজন নেই। যেকোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে। যোগ্যতা, পরিশ্রম ও সততাই একমাত্র পথ।
পাট অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (DGJute Job Circular 2026) সংক্রান্ত যেকোনো নতুন আপডেট পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন এবং নোটিফিকেশন চালু রাখুন। সার্ভার ব্যস্ততা এড়াতে শেষ তারিখের আগেই আবেদন সম্পন্ন করুন।





