(১৯জন) বঙ্গভবন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Bangabhaban Job Circular 2026
মোট পদের ক্যাটাগরি
০২
মোট শূন্যপদ
১৯ জন
আবেদনের শেষ দিন
⏰ ৪৩ দিন বাকি
🏢 সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
বঙ্গভবন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Bangabhaban Job Circular 2026)
রাষ্ট্রপতির কার্যালয়, জন বিভাগে মোট ১৯টি শূন্য পদে রাজস্বখাতভুক্ত সরাসরি নিয়োগ
📅 বিজ্ঞপ্তি: ১৫ জুন ২০২৬
⏳ আবেদন শেষ: ৩০ জুলাই ২০২৬
🏢 বঙ্গভবন, ঢাকা
🌐 bbp.teletalk.com.bd
⚠ আবেদনের শেষ সময়: ৩০ জুলাই ২০২৬, বিকেল ৪:০০টা — সার্ভার জ্যাম এড়াতে শেষ দিনের জন্য অপেক্ষা না করে এখনই আবেদন করুন।
Bangabhaban Job Circular 2026 প্রকাশিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতির কার্যালয়, জন বিভাগ কর্তৃক বঙ্গভবন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর মাধ্যমে রাজস্বখাতভুক্ত ২টি ক্যাটাগরিতে মোট ১৯ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনে bbp.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
এই Bangabhaban Job Circular-এ যোগ দেওয়ার সুযোগ অত্যন্ত বিরল, কারণ রাষ্ট্রপতির কার্যালয়ে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি খুব কম আসে। নিচে পদের বিবরণ, যোগ্যতা, আবেদনের নিয়ম ও সব গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত দেওয়া হলো।
📋 এক নজরে Bangabhaban Job Circular 2026 এর গুরুত্বপূর্ণ তথ্য
| নিয়োগকর্তা | রাষ্ট্রপতির কার্যালয়, জন বিভাগ |
| প্রতিষ্ঠানের ঠিকানা | বঙ্গভবন, ঢাকা |
| চাকরির ধরন | সরকারি, রাজস্বখাতভুক্ত, ফুল-টাইম |
| মোট শূন্য পদ | ১৯ টি (২টি ক্যাটাগরিতে) |
| বয়সসীমা | ১৮ – ৩২ বছর (০১ জুন ২০২৬ তারিখ অনুযায়ী) |
| বেতন স্কেল | ৮,২৫০ – ২২,৪৯০ টাকা (জাতীয় বেতন স্কেল ২০১৫) |
| জেন্ডার | নারী ও পুরুষ উভয় |
| জাতীয়তা | বাংলাদেশি নাগরিক |
| আবেদন শুরু | ২১ জুন ২০২৬, সকাল ১০:০০টা |
| আবেদনের শেষ তারিখ | ৩০ জুলাই ২০২৬, বিকেল ৪:০০টা |
| আবেদনের ওয়েবসাইট | bbp.teletalk.com.bd |
| অফিশিয়াল ওয়েবসাইট | www.bangabhaban.gov.bd |
📋 Bangabhaban Job Circular 2026 — শূন্য পদের বিবরণ
বঙ্গভবন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এ নিচের ২টি ক্যাটাগরিতে মোট ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে। পদ, শূন্যপদ সংখ্যা, গ্রেড ও বেতন স্কেল নিচে দেওয়া হলো:
| # | পদের নাম | পদ সংখ্যা | গ্রেড | বেতন স্কেল |
|---|---|---|---|---|
| ০১ | অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (Office Assistant Cum Computer Typist) |
০৫ টি | গ্রেড-১৬ | ৯,৩০০ – ২২,৪৯০/- |
| ০২ | অফিস সহায়ক (Office Support Staff) |
১৪ টি | গ্রেড-২০ | ৮,২৫০ – ২০,০১০/- |
| সর্বমোট | ১৯ টি | |||
🎓 শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
📌 বয়সসীমা ও গুরুত্বপূর্ণ শর্তাবলি
▪ সকল পদের প্রার্থীর বয়সসীমা ০১ জুন ২০২৬ তারিখ অনুযায়ী ১৮ – ৩২ বছর হতে হবে। তবে ০১ নং পদের বিভাগীয় প্রার্থীদের (জন বিভাগ, রাষ্ট্রপতির কার্যালয়ে কর্মরত) ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের জন্য কোনো Affidavit গ্রহণযোগ্য নয়।
▪ সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণের সময় Departmental Candidate হিসেবে টিক দিতে হবে। মৌখিক পরীক্ষার সময় NOC-এর মূলকপি জমা দিতে হবে।
▪ চাকরির আবেদন ফর্মে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতাসহ সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। পরবর্তীতে অন্য কোনো সনদ অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না।
▪ সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণরাই মৌখিক পরীক্ষার সুযোগ পাবেন। ০১ নং পদের ক্ষেত্রে লিখিতের পর ব্যবহারিক পরীক্ষাও নেওয়া হবে।
▪ লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষায় উপস্থিতির জন্য কোনো TA/DA প্রদান করা হবে না।
▪ নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
📄 Bangabhaban Job Circular 2026 — অফিশিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি
Bangabhaban Job Circular 2026 — রাষ্ট্রপতির কার্যালয়, জন বিভাগ কর্তৃক প্রকাশিত অফিশিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি, ১৫ জুন ২০২৬।
আমাদের ওয়েবসাইটের ক্যাটাগরি:
আমাদের ওয়েবসাইটের টুলস:
📄 মৌখিক পরীক্ষায় যে কাগজপত্র আনতে হবে
🎓 সকল শিক্ষাগত যোগ্যতার সনদ
👤 নাগরিকত্ব সনদ (ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন)
★ কোটা সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)
📄 চারিত্রিক সনদপত্র (গেজেটেড কর্মকর্তা কর্তৃক)
👤 জাতীয় পরিচয়পত্র / জন্মসনদের সত্যায়িত অনুলিপি
📷 ০৩ কপি পাসপোর্ট সাইজ সাম্প্রতিক রঙিন ছবি
📄 Online Application Copy (Applicant’s Copy)
💼 NOC-এর মূলকপি (চাকরিরত প্রার্থীদের জন্য)
💳 Bangabhaban Job Circular 2026 — আবেদন ফি
| পদ ক্যাটাগরি | মূল ফি | সার্ভিস চার্জ | মোট ফি |
|---|---|---|---|
| ০১ নং পদ (গ্রেড-১৬) | ১০০/- | ১২/- | ১১২/- |
| ০২ নং পদ (গ্রেড-২০) | ৫০/- | ৬/- | ৫৬/- |
| প্রতিবন্ধী / ক্ষুদ্র নৃগোষ্ঠী / তৃতীয় লিঙ্গ (সকল পদ) | ৫০/- | ৬/- | ৫৬/- |
📋 Bangabhaban Job Circular 2026 — অনলাইনে আবেদন করার ধাপসমূহ
ওয়েবসাইটে প্রবেশ করুন
bbp.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন প্রক্রিয়া শুরু করুন।
পদ নির্বাচন ও ফরম পূরণ
যোগ্যতা অনুযায়ী পছন্দের পদ বেছে সকল তথ্য সঠিকভাবে পূরণ করুন।
ছবি ও স্বাক্ষর আপলোড করুন
রঙিন ছবি (৩০০×৩০০ pixel, সর্বোচ্চ ১০০ KB) এবং স্বাক্ষর (৩০০×৮০ pixel, সর্বোচ্চ ৬০ KB) আপলোড করুন।
Submit ও Applicant’s Copy সংরক্ষণ করুন
সব তথ্য যাচাই করে Submit করুন। Applicant’s Copy Print বা Download করে রাখুন — মৌখিক পরীক্ষায় ০১ কপি জমা দিতে হবে।
Teletalk SMS-এ ফি পরিশোধ করুন (৭২ ঘণ্টার মধ্যে)
Submit-এর পর ৭২ ঘণ্টার মধ্যে Teletalk Pre-paid সিম থেকে পরপর ২টি SMS পাঠান:
১ম SMS: BBP [USER ID] → পাঠান 16222 নম্বরে
উদাহরণ: BBP ABCDEF
২য় SMS: BBP YES [PIN] → পাঠান 16222 নম্বরে
উদাহরণ: BBP YES xxxxxxxxxx
User ID ও Password সংরক্ষণ করুন
পেমেন্ট সফল হলে SMS Reply-তে আসবে: “Congratulations [নাম], payment completed successfully for Bangabhaban Recruitment Application for [পদের নাম]. User ID is (ABCDEF) and Password (xxxxxxxx).” এই তথ্য দিয়ে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।
🔒 User ID বা Password ভুলে গেলে যা করবেন:
Teletalk Pre-paid সিম থেকে নিচের SMS পাঠান:
User ID জানা থাকলে: BBP HELP USER [USER ID] → 16222
উদাহরণ: BBP HELP USER ABCDEF
PIN জানা থাকলে: BBP HELP PIN [PIN No] → 16222
উদাহরণ: BBP HELP PIN 12345678
📄 প্রবেশপত্র ও পরীক্ষার তথ্য
▪ প্রবেশপত্র bbp.teletalk.com.bd অথবা www.bangabhaban.gov.bd থেকে ডাউনলোড করা যাবে।
▪ পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র SMS ও ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। আবেদনে দেওয়া মোবাইল নম্বর সার্বক্ষণিক সচল রাখুন।
▪ SMS-এ প্রাপ্ত User ID ও Password ব্যবহার করে রোল নম্বর, পদের নাম, পরীক্ষার তারিখ ও কেন্দ্রের তথ্যসহ প্রবেশপত্র Download ও Print করে রাখুন।
▪ মৌখিক পরীক্ষার সময় সকল সনদের মূলকপি ও সত্যায়িত ফটোকপি, Applicant’s Copy এবং ০৩ কপি পাসপোর্ট সাইজ ছবি সঙ্গে আনতে হবে।
📞 সহায়তার জন্য যোগাযোগ করুন
Mail/মেসেজে Subject-এ লিখুন: Organization Name: BBP, Post Name: *****, Applicant’s User ID ও Contact Number।
সতর্কতা: Bangabhaban Job Circular 2026-এ চাকরি পেতে কোনো আর্থিক লেনদেনের প্রয়োজন নেই। যেকোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। প্রদত্ত তথ্য মিথ্যা বা জাল প্রমাণিত হলে প্রার্থিতা বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Bangabhaban Job Circular 2026 বা বঙ্গভবন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সম্পর্কিত যেকোনো নতুন আপডেট পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন এবং নোটিফিকেশন চালু রাখুন। প্রবেশপত্র ডাউনলোড, পরীক্ষার তারিখ ও ফলাফল প্রকাশের পরও সব আপডেট এখানে পাবেন।









