৩৬ পদে কর কমিশনারের কার্যালয় রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত!
মোট পদের ক্যাটাগরি
০৫
মোট শূন্যপদ
৩৬
যোগ্যতা
এসএসসি, এইচএসসি ও স্নাতক পাস
বয়সসীমা
১৮-৩২ বছর
বেতন
গ্রেড-১৪ থেকে গ্রেড-২০
আবেদনের শেষ দিন
⏰ ২৩ দিন বাকি
পোস্টের গুরুত্বপূর্ণ অংশ
কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Tax Zone Rangpur Job Circular 2026) অফিসিয়াল ওয়েবসাইটে https://tzr.gov.bd/ প্রকাশিত হয়েছে। জেনে খুশি হবেন যে, ০৫টি ক্যাটাগরিতে ৩৬ জনকে নিয়োগ দিতে যাচ্ছে।
যোগ্যতা লাগবে এসএসসি, এইচএসসি ও স্নাতক পাস, আর আবেদন করতে পারবেন রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধা জেলা থেকে। অনলাইনে আবেদন শুরু ১১ অক্টোবর ২০২৬ থেকে, চলবে ২৮ অক্টোবর ২০২৬ পর্যন্ত।
আবেদন করার আগে অবশ্যই দেখে নিন, কোন পদে কী যোগ্যতা লাগবে, বেতন কত, কীভাবে আবেদন করবেন, ফি কীভাবে জমা দিবেন, আর আবেদনের সময় মানুষ সাধারণত কোন ভুলগুলো করে।
কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-রংপুর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠান পরিচিতি
কর অঞ্চল-রংপুর অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) আওতাধীন একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক কর প্রশাসন দপ্তর। এটি দেশের উত্তর অঞ্চলের নির্দিষ্ট জেলাগুলোতে প্রত্যক্ষ কর বা আয়কর আহরণ, করসেবা প্রদান এবং করসংক্রান্ত প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে।
কর অঞ্চল-রংপুর-এ পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা
কর কমিশনারের কার্যালয় নিয়োগে মোট ৫টি ক্যাটাগরির পদ আছে, আর প্রতিটার যোগ্যতা ও বেতন আলাদা। কম্পিউটার মুদ্রাক্ষর বা টাইপিং গতি সম্পর্কিত পদগুলোতে মূল যোগ্যতার সাথে প্র্যাকটিক্যাল দক্ষতাও দেখা হয়। নিচে পদভিত্তিক বিস্তারিত দেখে নিন:
বেতন ও সুযোগ-সুবিধা
এই নিয়োগে পদভেদে ১৪তম, ১৬তম ও ২০তম গ্রেডে বেতন নির্ধারিত। উপরে প্রতিটি পদের মূল বেতন স্কেল আলাদা করে দেওয়া আছে, তবে সরকারি চাকরিতে হাতে পাওয়া মোট বেতন শুধু এই মূল স্কেলেই সীমাবদ্ধ নয়।
💰 মূল বেতনের সাথে যেসব ভাতা যোগ হয়:
সরকারি নিয়ম অনুযায়ী মূল বেতনের সাথে বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা (ঈদ/পূজা বোনাস) সহ অন্যান্য সুবিধা যোগ হয়ে মোট বেতন আরও কিছুটা বাড়ে। এর মধ্যে বাড়িভাড়া ভাতা এলাকাভেদে আলাদা হারে দেওয়া হয় (সিটি কর্পোরেশন বা বিভাগীয় শহর এবং জেলা পর্যায়ে আলাদা হার প্রযোজ্য)।
কর অঞ্চল-রংপুর-এ আবেদন করবেন যেভাবে
শুরু করার আগে হাতের কাছে যা রাখবেন
আবেদন ফরম পূরণের মাঝপথে ছবি বা সনদ খুঁজতে গেলে সময় নষ্ট হয়। শুরুর আগেই এগুলো রেডি রাখুন:
- শিক্ষাগত সনদের তথ্য: সর্বশেষ পরীক্ষার রোল, বোর্ড, পাসের সাল
- জাতীয় পরিচয়পত্র (NID): নম্বর ও তথ্য নির্ভুলভাবে দিতে হবে
- রঙিন ছবি: ৩০০×৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ KB
- স্বাক্ষরের ছবি: ৩০০×৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ KB
- অভিজ্ঞতা/কোটার সনদ: প্রযোজ্য ক্ষেত্রে আগেই সংগ্রহ করে রাখুন
এবার ধাপে ধাপে আবেদন করুন
২
Application Form-এ ক্লিক করে আপনার পছন্দের পদটা বেছে নিন।
৩
টেলিটক প্রিমিয়াম মেম্বার হলে Yes, না হলে No দিয়ে পরের ধাপে যান।
৪
ফরমে ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য দিন। একবার সাবমিট হয়ে গেলে বদলানো কঠিন, তাই তাড়াহুড়ো করবেন না।
৫
নির্ধারিত সাইজের ছবি ও স্বাক্ষর আপলোড করুন।
৬
সব ঠিক আছে কিনা আরেকবার দেখে Submit করুন।
✅ আবেদন সম্পন্ন!
Applicant’s Copy ডাউনলোড করে প্রিন্ট করে রাখুন। এটা পরে অ্যাডমিট কার্ড আর পরীক্ষার সময় কাজে লাগবে, তাই হারাবেন না।
আবেদন ফি (পদ অনুযায়ী)
নিচের তালিকা থেকে নিজের পদটি খুঁজে মোট আবেদন ফি দেখে নিন। প্রতিটি গ্রেডের মূল ফি ও সার্ভিস চার্জ আলাদা করে দেওয়া আছে।
১৪তম ও ১৬তম গ্রেড
মূল ফি ১০০/- + সার্ভিস চার্জ ১২/-
পদ: উচ্চমান সহকারী, সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও গাড়ী চালক
১১২/- টাকা
২০তম গ্রেড
মূল ফি ৫০/- + সার্ভিস চার্জ ০৬/-
পদ: অফিস সহায়ক
৫৬/- টাকা
♿
প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীদের জন্য সকল পদে ফি মাত্র ৫৬/- টাকা (মূল ৫০ + সার্ভিস চার্জ ০৬)।
SMS দিয়ে ফি জমা দেওয়ার নিয়ম
📱 আবেদন সাবমিট করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিম থেকে ২টি SMS পাঠাতে হবে। দেরি হলে আবেদনটাই বাতিল হয়ে যাবে।
১ম SMS
TAXRAN User ID
পাঠান: 16222 • উদাহরণ: TAXRAN ABCDEF
২য় SMS
TAXRAN YES PIN
পাঠান: 16222 • উদাহরণ: TAXRAN YES 12345678
✅ ফি জমা সফল হলে
রিপ্লাইতে আপনার User ID ও Password চলে আসবে। এই দুটো জিনিস কোথাও লিখে রাখুন, প্রবেশপত্র ডাউনলোড করতে পরে এগুলোই লাগবে।
User ID বা Password ভুলে গেলে
Password পুনরুদ্ধার:
TAXRAN HELP USER User ID
পাঠান: 16222
User ID পুনরুদ্ধার:
TAXRAN HELP PIN PIN Number
পাঠান: 16222
যে ভুলগুলো এড়িয়ে চলবেন
- ছবি বা স্বাক্ষরের সাইজ ভুল: নির্ধারিত পিক্সেল ও KB এর বাইরে গেলে ফরম আপলোডই নিবে না।
- SMS দিতে দেরি: ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা না দিলে আবেদনটাই বাতিল হয়ে যায়।
- নিজের টেলিটক সিম না থাকা: অন্য কারো টেলিটক প্রিপেইড সিম দিয়েও ফি দেওয়া যায়।
- নাম-জন্মতারিখে ভুল: NID-র সাথে হুবহু না মিললে পরে জটিলতা তৈরি হতে পারে।
- Applicant’s Copy না রাখা: প্রিন্ট কপি ছাড়াও মোবাইলে স্ক্রিনশট রাখুন।
ℹ️ বিশেষ দ্রষ্টব্য
আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, ফি ও অন্যান্য সকল শর্ত অফিসিয়াল সার্কুলার অনুযায়ী প্রযোজ্য হবে। এই আর্টিকেলের কোনো তথ্যের সাথে অমিল থাকলে অফিসিয়াল সার্কুলারের তথ্যই চূড়ান্ত বলে গণ্য হবে।
কর অঞ্চল-রংপুর নিয়োগ বিজ্ঞপ্তির অফিসিয়াল ছবি ও PDF
নিয়োগ বিজ্ঞপ্তির প্রতিটি নিয়ম, পদের সংখ্যা ও শর্তাবলী স্পষ্টভাবে বুঝতে সরাসরি মূল বিজ্ঞপ্তি দেখে নেওয়া সবচেয়ে নিরাপদ। আবেদনের পূর্বে নিচের ছবি থেকে অফিসিয়াল শর্তাবলী এবং তথ্যের সঠিকতা যাচাই করে নিন, যাতে কোনো ভুল না হয়।



🗓️ আবেদন শুরু: ১১ অক্টোবর ২০২৬, সকাল ১০:০০টা
⏰ আবেদনের শেষ তারিখ: ২৮ অক্টোবর ২০২৬, বিকাল ০৫:০০টা
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
প্রশ্ন ১কর অঞ্চল-রংপুর নিয়োগে আবেদনের শেষ তারিখ কবে?+
২৮ অক্টোবর ২০২৬, বিকাল ০৫:০০টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। শেষ মুহূর্তে সার্ভারে চাপ বেড়ে যায়, তাই একদম শেষ দিনের জন্য অপেক্ষা না করাই ভালো।
প্রশ্ন ২আবেদন ফি কত এবং কীভাবে দিতে হবে?+
সাধারণ প্রার্থীদের জন্য ১৪তম ও ১৬তম গ্রেডের পদে মোট ১১২ টাকা এবং ২০তম গ্রেডের পদে মোট ৫৬ টাকা। ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সকল পদে ফি ৫৬ টাকা। এই ফি আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিম থেকে ২টি SMS-এর মাধ্যমে জমা দিতে হবে।
প্রশ্ন ৩অন্য কোনো জেলার বাসিন্দারা কি আবেদন করতে পারবেন?+
না, এই বিজ্ঞপ্তিতে কেবল রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধা জেলার স্থায়ী বাসিন্দাগণই আবেদন করার সুযোগ পাবেন।
প্রশ্ন ৪টেলিটক ছাড়া অন্য সিম দিয়ে কি ফি দেওয়া যাবে?+
না, আবেদন ফি শুধুমাত্র টেলিটক প্রিপেইড সিম থেকেই SMS-এর মাধ্যমে জমা দেওয়া যাবে। নিজের সিম না থাকলে পরিবারের বা বন্ধুর টেলিটক প্রিপেইড সিম দিয়েও দেওয়া যাবে।
প্রশ্ন ৫অভিজ্ঞতা ছাড়া কি আবেদন করা যাবে?+
হ্যাঁ, বিজ্ঞপ্তির পদগুলোতে নির্দিষ্ট কোনো চাকরির অভিজ্ঞতার বাধ্যবাধকতা নেই। তবে ড্রাইভিং ও কম্পিউটার দক্ষতা বা টাইপিংয়ের গতি থাকতে হবে।
আবেদনের পরে কী হবে
আবেদন জমা দিলেই কাজ শেষ না। সামনে আরও কয়েকটা ধাপ পার হতে হবে, আগে থেকে জেনে রাখলে মানসিকভাবে প্রস্তুত থাকতে পারবেন।
১
লিখিত পরীক্ষা: প্রাথমিক বাছাই প্রক্রিয়া শেষে নির্ধারিত তারিখ ও সময়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২
ব্যবহারিক/দক্ষতা পরীক্ষা: উচ্চমান সহকারী, সাঁটমুদ্রাক্ষরিক ও অফিস সহকারী পদে টাইপিং/সাঁটলিপি গতি টেস্ট, এবং ড্রাইভার পদে ড্রাইভিং দক্ষতা পরীক্ষা নেওয়া হবে।
৩
মৌখিক পরীক্ষা: ব্যবহারিক ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মূল সনদপত্র যাচাইপূর্বক ভাইভা নেওয়া হবে।
প্রবেশপত্র কীভাবে পাবেন
পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র সংক্রান্ত তথ্য SMS-এ জানিয়ে দেওয়া হবে, আর প্রবেশপত্র ডাউনলোড করতে হবে taxran.teletalk.com.bd থেকে আপনার সেই User ID ও Password দিয়ে। আবেদনে যে মোবাইল নম্বর দিয়েছেন, সেটা সবসময় চালু রাখুন।
🎯 লিখিত পরীক্ষার প্রস্তুতি আজ থেকেই শুরু করুন
মৌখিক পরীক্ষায় সাথে যা নিয়ে যাবেন
- মৌখিক পরীক্ষার প্রবেশপত্র (মূল কপি)
- সকল শিক্ষাগত সনদের মূল কপি ও সত্যায়িত ফটোকপি
- জাতীয় পরিচয়পত্র (NID)
- ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌর মেয়র/সিটি কর্পোরেশন কাউন্সিলর প্রদত্ত নাগরিকত্ব সনদ
- প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার সত্যায়িত চারিত্রিক সনদ
- কোটার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)
সতর্কতা ও সহায়তা
⚠ এই নিয়োগে চাকরি পেতে কোনো আর্থিক লেনদেনের প্রয়োজন নেই
কেউ যদি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা চায়, বুঝে নিন সেটা প্রতারণা, এড়িয়ে চলুন। আর আবেদনে ভুল তথ্য দিলে বা একাধিক ভুয়া আবেদন করলে প্রার্থিতা বাতিল হয়ে যাবে।
বিশেষ নির্দেশনা
- আবেদনপত্রে কোনো তথ্য মিথ্যা বা ভুল প্রমাণিত হলে নিয়োগের যেকোনো পর্যায়ে, এমনকি চাকরিতে যোগদানের পরও প্রার্থিতা/চাকরি বাতিল ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
- বিজ্ঞপ্তির যেকোনো শর্ত পরিবর্তন, সংশোধন বা সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
- কোনো প্রকার তদবির বা সুপারিশ প্রার্থীর জন্য অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
- পরীক্ষা বা সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য কোনো প্রকার যাতায়াত ভাতা (TA/DA) প্রদান করা হবে না।
- সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে অথবা NOC দেখাতে হবে।
- অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।
আবেদন করতে গিয়ে কোথাও আটকে গেলে সরাসরি সাহায্য নিন:
📞 কল: টেলিটক নম্বর থেকে ১২১-এ কল করুন
✍️ মেইল করার সময় subject-এ Organization Name: TAXRAN, পদের নাম, User ID ও যোগাযোগের নম্বরটা অবশ্যই লিখবেন, এতে দ্রুত রিপ্লাই পাবেন।
✍️
শেষ কথা
যোগ্যতা থাকলে শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে ফেলা বুদ্ধিমানের কাজ হবে। কারণ আবেদনের শেষ দিনে সার্ভারে অতিরিক্ত চাপের কারণে প্রযুক্তিগত জটিলতা দেখা দিতে পারে।
আবেদন শেষ করার পর থেকেই লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে দিন। প্রতিযোগিতায় নিজেকে এগিয়ে রাখতে আমাদের সরকারি চাকরি (৯ম-২০তম গ্রেড) বিভাগের আগের পরীক্ষার প্রশ্নসমূহ সমাধান করে নিজেকে ঝালিয়ে নিতে পারেন।
এমন আরও নিত্যনতুন সরকারি নিয়োগের আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন bdgovt.info। আবেদন সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানাতে পারেন।





