নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

০৬টি পদে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি (ইএলবিপিএলসি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত!

eastern lubricants blenders plc elbplc job circular



রেটিং দিন

মোট পদের ক্যাটাগরি

০৬

মোট শূন্যপদ

০৬

যোগ্যতা

৮ম শ্রেণি, এসএসসি, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ও স্নাতকোত্তর পাস

বয়সসীমা

১৮-৩২ বছর

বেতন

গ্রেড-২০ থেকে গ্রেড-১০

আবেদনের শেষ দিন


⏰ ৩২ দিন বাকি

পোস্টের গুরুত্বপূর্ণ অংশ

ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি (ইএলবিপিএলসি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Eastern Lubricants Blenders PLC ELBPLC Job Circular 2026) টেলিটক আবেদনের ওয়েবসাইট http://elbl.teletalk.com.bd-তে প্রকাশিত হয়েছে। এই নতুন বিজ্ঞপ্তির মাথ্যমে ৬টি পদে মোট ০৬ জন নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা লাগবে ৮ম শ্রেণি, এসএসসি ও স্নাতকোত্তর বা সমমান পাস, আর আবেদন করতে পারবেন সকল জেলা থেকে। অনলাইনে আবেদন শুরু ০৭ অক্টোবর ২০২৬ থেকে, চলবে ০৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত।

নিচে আমরা চাকরিপ্রার্থীদের জন্য সকল তত ধাপে ধাপে উল্লেখ করে দিয়েছি যা আবেদন করতে বা সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানার প্রয়োজন। তাই অবশ্যই আবেদনের পূর্বে সকল তথ্য ভালো করে দেখে নিন।

ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি (ইএলবিপিএলসি)
সংশ্লিষ্ট বিভাগ/কর্পোরেশন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)
স্মারক নং ২৮.২৮.০০০০.১০০.১৯.০০৩.২৬/১০৭
চাকরির ধরন সরকারি চাকরি
নিয়োগের ধরন স্থায়ী
পদের ক্যাটাগরি ০৬টি
মোট শূন্যপদ ০৬ জন
আবেদনযোগ্য জেলা সকল জেলা
আবেদনকারীর লিঙ্গ নারী ও পুরুষ
শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণি, এসএসসি, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ও স্নাতকোত্তর পাস
অভিজ্ঞতা পদভেদে প্রযোজ্য (অভিজ্ঞতাহীন পদও রয়েছে)
বয়সসীমা ১৮-৩২ বছর (০৬-১১-২০২৬ তারিখে); বিভাগীয় প্রার্থীদের জন্য ৪৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য
বেতন গ্রেড গ্রেড-২০ থেকে গ্রেড-১০
আবেদন ফি ৫৬, ১১২ ও ২২৩ টাকা (পদ অনুযায়ী)
আবেদন পদ্ধতি অনলাইন
আবেদন শুরু ০৭ অক্টোবর ২০২৬, সকাল ১০:০০টা
আবেদনের শেষ তারিখ ০৬ নভেম্বর ২০২৬, বিকাল ০৫:০০টা
অফিসিয়াল আবেদন সাইট elbl.teletalk.com.bd
বিজ্ঞপ্তি প্রকাশ ৩০ সেপ্টেম্বর ২০২৬ (অফিসিয়াল বিজ্ঞপ্তি)
নিয়োগকারী সংস্থা ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি, চট্টগ্রাম
আবেদনকারীর জাতীয়তা বাংলাদেশি নাগরিক

প্রতিষ্ঠান পরিচিতি

ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি (ELBPLC) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আওতাধীন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)-এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ প্রতিষ্ঠান। দেশের জ্বালানি খাতের বিশেষ করে লুব্রিকেটিং অয়েল ও পেট্রোলিয়ামজাত পণ্য ব্লেন্ডিং ও সরবরাহে এটি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। এর প্রধান কার্যালয় ও কার্যক্রম চট্টগ্রামের সদরঘাট এলাকার পদ্মা ভবনে অবস্থিত।

ঠিকানা পদ্মা ভবন, স্ট্র্যান্ড রোড, সদর ঘাট, চট্টগ্রাম-৪০০০
ওয়েবসাইট www.elbl.gov.bd

ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি-এ পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা

ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি নিয়োগে মোট ০৬টি পদ আছে, আর প্রতিটার যোগ্যতা-বেতন আলাদা। নিচে এক এক করে দেখুন, নিজের সার্টিফিকেট ও অভিজ্ঞতার সাথে মিলিয়ে বুঝে নিন কোনটায় আপনার সুযোগ আছে।

১. কনিষ্ঠ কর্মকর্তা (পরিচালন)

পদ সংখ্যা: ০১

💰 বেতন: ১৬,০০০–৩৮,৬৪০/- (গ্রেড-১০)

🎓 শিক্ষাগত যোগ্যতা: বিএসসি ইঞ্জিনিয়ারিং (মেকানিক্যাল/ সিভিল/ ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স/ পেট্রোলিয়াম/ কেমিক্যালস) ডিগ্রি। কমপক্ষে ১টি প্রথম শ্রেণী/ বিভাগ থাকতে হবে। কোনো ক্ষেত্রে ৩য় শ্রেণী/ বিভাগ গ্রহণযোগ্য হবে না।

২. কনিষ্ঠ কর্মকর্তা (হিসাব ও অর্থ)

পদ সংখ্যা: ০১

💰 বেতন: ১৬,০০০–৩৮,৬৪০/- (গ্রেড-১০)

🎓 শিক্ষাগত যোগ্যতা: এমকম/এমবিএ/এমবিএস। কমপক্ষে ১টি প্রথম শ্রেণী/ বিভাগ/ সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো ক্ষেত্রে ৩য় শ্রেণী/ বিভাগ/ সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।

৩. কনিষ্ঠ কর্মকর্তা (মানব সম্পদ ও প্রশাসন/ কোম্পানি সচিব)

পদ সংখ্যা: ০১

💰 বেতন: ১৬,০০০–৩৮,৬৪০/- (গ্রেড-১০)

🎓 শিক্ষাগত যোগ্যতা: এমএ/এমবিএ (ব্যবস্থাপনা/এইচআরএম)/এমকম (ব্যবস্থাপনা/এইচআর)/এমএসএস (লোক প্রশাসন)। কমপক্ষে ১টি প্রথম শ্রেণী/ বিভাগ/ সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো ক্ষেত্রে ৩য় শ্রেণী/ বিভাগ/ সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না।

৪. বয়লার অপারেটর

পদ সংখ্যা: ০১

💰 বেতন: ৯,৩০০–২২,৪৯০/- (গ্রেড-১৬)

🎓 শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট কোর্স পাস।

💼 অভিজ্ঞতা: ন্যূনতম ৩ (তিন) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।

⭐ অতিরিক্ত যোগ্যতা: বয়লার ইন্সপেক্টর কর্তৃক ‘এ’ অথবা ‘বি’ গ্রেড সার্টিফিকেটপ্রাপ্ত।

৫. পাম্প অপারেটর

পদ সংখ্যা: ০১

💰 বেতন: ৮,২৫০–২০,০১০/- (গ্রেড-২০)

🎓 শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাশ।

💼 অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা।

৬. অফিস সহায়ক

পদ সংখ্যা: ০১

💰 বেতন: ৮,২৫০–২০,০১০/- (গ্রেড-২০)

🎓 শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাশ।

💼 অভিজ্ঞতা: অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হইবে।

বেতন ও সুযোগ-সুবিধা

এই ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি নিয়োগে পদভেদে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী গ্রেড-২০ থেকে গ্রেড-১০-এ বেতন নির্ধারিত। উপরে প্রতিটি পদের মূল বেতন স্কেল আলাদা করে দেওয়া আছে, তবে হাতে পাওয়া বেতন শুধু এই মূল স্কেলেই সীমাবদ্ধ নয়।

💰 মূল বেতনের সাথে যেসব ভাতা যোগ হয়:

সরকারি নিয়ম অনুযায়ী মূল বেতনের পাশাপাশি বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতাসহ আরও কিছু সুবিধা যোগ হয়। ফলে প্রতি মাসে হাতে পাওয়া বেতন মূল স্কেলের চেয়ে কিছুটা বেশি হয়। এর মধ্যে বাড়িভাড়া ভাতা এলাকাভেদে আলাদা, ঢাকায় সবচেয়ে বেশি, বিভাগীয় শহরে তার চেয়ে কম এবং জেলা পর্যায়ে আরও কিছুটা কম হারে দেওয়া হয়।

ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি-এ আবেদন করবেন যেভাবে

শুরু করার আগে হাতের কাছে যা রাখবেন

আবেদন ফরম পূরণের মাঝপথে ছবি বা সনদ খুঁজতে গেলে সময় নষ্ট হয়। শুরুর আগেই এগুলো রেডি রাখুন:

    • শিক্ষাগত সনদের তথ্য: পরীক্ষার নাম, প্রাপ্ত বিভাগ/শ্রেণি/জিডিএ, পাসের সাল
    • জাতীয় পরিচয়পত্র (NID): নম্বর ও জন্ম তারিখ নির্ভুলভাবে দিতে হবে
    • রঙিন ছবি: ৩০০×৩০০ পিক্সেল (দৈর্ঘ্য ও প্রস্থ), রঙিন ছবি
    • স্বাক্ষরের ছবি: ৩০০×৮০ পিক্সেল (দৈর্ঘ্য ও প্রস্থ)
    • অভিজ্ঞতা/সার্টিফিকেট/কোটার সনদ: প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজনীয় সনদের তথ্য সাথে রাখুন

এবার ধাপে ধাপে আবেদন করুন

২

Application Form-এ ক্লিক করে আপনার যোগ্যতার সাপেক্ষে কাঙ্ক্ষিত পদটি নির্বাচন করুন।

৩

টেলিটক প্রিমিয়াম মেম্বারশিপ থাকলে Yes, না থাকলে No সিলেক্ট করে পরবর্তীতে যান।

৪

আবেদন ফরমে আপনার সকল ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্যাদি সঠিকভাবে লিখুন। নির্ভুল তথ্য দেওয়া অত্যন্ত জরুরি।

৫

নির্ধারিত সাইজ অনুযায়ী ছবি (৩০০×৩০০ পিক্সেল) ও স্বাক্ষর (৩০০×৮০ পিক্সেল) স্ক্যান করে আপলোড করুন।

৬

প্রিভিউ পাতায় সকল তথ্য শেষবারের মতো নিশ্চিত করে ফরমটি Submit করুন।

✅ আবেদন সম্পন্ন!

আবেদন সফল হলে Applicant’s Copy ডাউনলোড করে রঙিন প্রিন্ট কপি ও সফটকপি সংরক্ষণ করুন। এটি ফি জমাদান এবং পরবর্তীতে ভাইভা পরীক্ষায় জমা দিতে হবে।

আবেদন ফি (পদ অনুযায়ী)

নিচের তালিকা থেকে আপনার কাঙ্ক্ষিত পদটির গ্রেড মিলিয়ে মোট আবেদন ফি দেখে নিন। অনলাইন আবেদনের পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দেওয়া বাধ্যতামূলক।

১০ম গ্রেড (১-৩ নং পদ)

মূল ফি ২০০/- + সার্ভিস চার্জ ২৩/-

পদ: কনিষ্ঠ কর্মকর্তা (পরিচালন), কনিষ্ঠ কর্মকর্তা (হিসাব ও অর্থ), কনিষ্ঠ কর্মকর্তা (মানব সম্পদ ও প্রশাসন/ কোম্পানি সচিব)

২২৩/- টাকা

১৬তম গ্রেড (৪ নং পদ)

মূল ফি ১০০/- + সার্ভিস চার্জ ১২/-

পদ: বয়লার অপারেটর

১১২/- টাকা

২০তম গ্রেড (৫-৬ নং পদ)

মূল ফি ৫০/- + সার্ভিস চার্জ ০৬/-

পদ: পাম্প অপারেটর, অফিস সহায়ক

৫৬/- টাকা

SMS দিয়ে ফি জমা দেওয়ার নিয়ম

📱 আবেদন সাবমিট করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিম থেকে ২টি SMS পাঠাতে হবে। দেরি হলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে।

১ম SMS

ELBL User ID

পাঠান: 16222  •  উদাহরণ: ELBL ABCDEF

২য় SMS

ELBL YES PIN

পাঠান: 16222  •  উদাহরণ: ELBL YES 12345678

✅ ফি জমা সফল হলে

ফিরতি এসএমএস-এ আপনাকে একটি User ID ও Password দেওয়া হবে। প্রবেশপত্র ডাউনলোড থেকে শুরু করে পরবর্তী ধাপগুলোর জন্য এটি নিরাপদে লিখে বা সংরক্ষণ করে রাখুন।

User ID বা Password ভুলে গেলে

Password পুনরুদ্ধার:

ELBL HELP USER User ID

পাঠান: 16222

User ID পুনরুদ্ধার:

ELBL HELP PIN PIN Number

পাঠান: 16222

যে ভুলগুলো এড়িয়ে চলবেন

  • ছবি বা স্বাক্ষরের সাইজ ভুল: ছবি ৩০০×৩০০ পিক্সেল ও স্বাক্ষর ৩০০×৮০ পিক্সেল না হলে আপলোড ব্যাহত হবে।
  • ফি জমাদানে বিলম্ব: অনলাইন আবেদনের পর ৭২ ঘণ্টা অতিক্রম করলে সিস্টেম আবেদন বাতিল করে দেয়।
  • একাধিক আবেদন করা: একজন প্রার্থী শুধুমাত্র ০১টি পদের বিপরীতে দরখাস্ত করতে পারবেন। একই ব্যক্তি একাধিক আবেদন করলে সকল আবেদনপত্র বাতিল হবে।
  • ভুল তথ্য প্রদান: সনদের বাইরে কোনো ভিন্ন বা ভুল তথ্য দিলে যাচাইবাছাই ও ভাইভাতে বাতিল বলে গণ্য হবে।
  • Applicant’s Copy সংরক্ষণ না করা: এটি পরবর্তীতে সব ধাপে লাগবে, তাই এর রঙিন প্রিন্ট কপি অবশ্যই সংগ্রহে রাখুন।

ℹ️ বিশেষ দ্রষ্টব্য

আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, ফি ও অন্যান্য সকল শর্ত অফিসিয়াল সার্কুলার অনুযায়ী প্রযোজ্য হবে। এই আর্টিকেলের কোনো তথ্যের সাথে অমিল থাকলে অফিসিয়াল সার্কুলারের তথ্যই চূড়ান্ত বলে গণ্য হবে।

ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তির অফিসিয়াল ছবি ও PDF

উপরে উল্লেখিত প্রতিটি শর্ত ও তথ্য সরাসরি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (BPC) অঙ্গপ্রতিষ্ঠান ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি-এর মূল বিজ্ঞপ্তি থেকে সংগৃহীত। আবেদনপত্র পূরণের আগে নিচে যুক্ত করা অফিসিয়াল মূল সার্কুলারের ছবিটি মনোযোগ দিয়ে দেখে নিন। আপনার কাঙ্ক্ষিত পদের বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা পুনরায় মিলিয়ে নিয়ে নিশ্চিন্তে আবেদন সম্পন্ন করুন।

০৬টি পদে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি ইএলবিপিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
1791175311 170 ০৬টি পদে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি ইএলবিপিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
1791175312 546 ০৬টি পদে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স পিএলসি ইএলবিপিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

 

🗓️ আবেদন শুরু: ০৭ অক্টোবর ২০২৬, সকাল ১০:০০ টা

⏰ আবেদনের শেষ তারিখ: ০৬ নভেম্বর ২০২৬, বিকাল ০৫:০০ টা

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

প্রশ্ন ১ইএলবিপিএলসি নিয়োগে আবেদনের শেষ তারিখ কবে?+

০৬ নভেম্বর ২০২৬ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত অনলাইনে আবেদন জমা দেওয়া যাবে। তবে শেষ দিনের জন্য অপেক্ষা না করে আগেভাগেই ফরম জমা দেওয়া বুদ্ধিমানের কাজ হবে।

প্রশ্ন ২আবেদন ফি কত এবং কীভাবে দিতে হবে?+

১০ম গ্রেডের পদের ফি ২২৩ টাকা, ১৬তম গ্রেডের ফি ১১২ টাকা এবং ২০তম গ্রেডের ফি ৫৬ টাকা। এই ফি টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ২টি SMS-এর মাধ্যমে জমা দিতে হবে।

প্রশ্ন ৩একই ব্যক্তি কি একাধিক পদে আবেদন করতে পারবেন?+

না, সার্কুলারের স্পষ্ট নিয়ম অনুসারে একজন প্রার্থী শুধুমাত্র ০১টি পদের জন্যই আবেদন করতে পারবেন। একের অধিক পদে ফরম পূরণ করলে সকল আবেদনই বাতিল গণ্য হবে।

প্রশ্ন ৪টেলিটক ছাড়া অন্য সিম দিয়ে ফি জমা দেওয়া যাবে কি?+

অন্য কোনো অপারেটর দিয়ে SMS পাঠানো যাবে না। তবে আপনার নিজের যদি টেলিটক সিম না থাকে, তবে আত্মীয় বা বন্ধুর যেকোনো টেলিটক প্রিপেইড সিম ব্যবহার করে সহজেই ফি প্রদান করতে পারবেন।

প্রশ্ন ৫অভিজ্ঞতা না থাকলে কি পদে আবেদন করার সুযোগ আছে?+

হ্যাঁ, কনিষ্ঠ কর্মকর্তা (পরিচালন), কনিষ্ঠ কর্মকর্তা (হিসাব ও অর্থ), কনিষ্ঠ কর্মকর্তা (মানব সম্পদ ও প্রশাসন/ কোম্পানি সচিব) এবং অফিস সহায়ক পদগুলোতে অভিজ্ঞতাহীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন। তবে বয়লার অপারেটর ও পাম্প অপারেটর পদের জন্য ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা আবশ্যক।

আবেদনের পরে কী হবে

আবেদন জমা দিলেই কাজ শেষ না। সামনে আরও কয়েকটা ধাপ পার হতে হবে, আগে থেকে জেনে রাখলে মানসিকভাবে প্রস্তুত থাকতে পারবেন।

১

লিখিত পরীক্ষা: প্রাথমিক বাছাই প্রক্রিয়া সফলভাবে অতিক্রম করার জন্য প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

২

ব্যবহারিক/দক্ষতা পরীক্ষা: বয়লার অপারেটর, পাম্প অপারেটর বা অন্যান্য কারিগরি ও প্রযোজ্য পদের জন্য ব্যবহারিক কাজের দক্ষতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।

৩

মৌখিক পরীক্ষা (ভাইভা): লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সকল মূল সনদপত্র সত্যয়নপূর্বক উপস্থাপন করে মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।

প্রবেশপত্র কীভাবে পাবেন

পরীক্ষার তারিখ, কেন্দ্র ও প্রবেশপত্র ডাউনলোডের তথ্য প্রার্থীদের মোবাইলে SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়া কোম্পানির ওয়েবসাইট elbl.gov.bd বা elbl.teletalk.com.bd থেকেও তথ্য নিশ্চিত হওয়া যাবে। আবেদনে দেওয়া আপনার মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখুন।

🎯 লিখিত পরীক্ষার প্রস্তুতি আজ থেকেই শুরু করুন

সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষায় সাফল্য পেতে বিগত প্রশ্ন সমাধানের বিকল্প নেই। আমাদের ফ্রি MCQ প্র্যাকটিস সেকশনে গিয়ে বিগত পরীক্ষার প্রশ্ন সমাধান করে নিজের প্রস্তুতি যাচাই করে নিন, কোনো খরচ ছাড়াই।

মৌখিক পরীক্ষায় সাথে যা নিয়ে যাবেন

  • অনলাইন আবেদনপত্রের রঙিন প্রিন্ট কপি (Applicant’s Copy)
  • সদ্য তোলা ৩ কপি রঙিন ছবি
  • সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, মার্কশিট/ট্রান্সক্রিপ্টের মূল কপি
  • অভিজ্ঞতার সনদ, কম্পিউটার প্রশিক্ষণ সনদ ও লাইসেন্স (প্রযোজ্য ক্ষেত্রে)
  • জাতীয় পরিচয়পত্র (NID) / স্মার্ট কার্ডের মূল কপি
  • কোটার সমর্থনে প্রয়োজনীয় দলিলাদি (প্রযোজ্য ক্ষেত্রে)
  • প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সকল পেপারের ১ সেট সত্যায়িত ফটোকপি

সতর্কতা ও সহায়তা

⚠ এই নিয়োগে চাকরি পেতে কোনো আর্থিক লেনদেনের প্রয়োজন নেই

নিয়োগ সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন হবে। কেউ যদি অর্থের বিনিময়ে চাকরির প্রতিশ্রুতি দেয়, তবে তাদের প্রতারণা থেকে দূরে থাকুন। যেকোনো অসদুপায় প্রার্থীর যোগ্যতা বাতিলের কারণ হবে।

বিশেষ নির্দেশনা

  • একই পদের জন্য একাধিক দরখাস্ত বা একই ব্যক্তি একাধিক পদের জন্য দরখাস্ত করলে সকল আবেদন বাতিল বলে গণ্য হবে।
  • আবেদনপত্রে ভুল, মিথ্যা বা ভুয়া তথ্য প্রমাণিত হলে নিয়োগ প্রক্রিয়ার যেকোনো পর্যায়ে এমনকি চূড়ান্ত নিয়োগের পরও প্রার্থিতা বা চাকরি বাতিল হবে।
  • বিজ্ঞপ্তির শর্তাবলী সংশোধন, হ্রাস/বৃদ্ধি বা সম্পূর্ণ বাতিল করার পূর্ণ অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
  • প্রার্থীর পক্ষে যেকোনো ধরনের তদবির বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা নির্দেশ করবে।
  • পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো যাতায়াত ভাতা (TA/DA) প্রদান করা হবে না।
  • সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে।
  • চূড়ান্ত নিয়োগ লাভের আগে স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সফল কর্মচারীদের ৬ মাস এবং কর্মকর্তাদের ১ বছর শিক্ষানবিশকাল থাকবে।

আবেদন করতে গিয়ে কারিগরি কোনো সমস্যায় পড়লে সহায়তা নিন:

📞 কল: টেলিটক সিম থেকে ১২১-এ ফোন করুন

✍️ ইমেইল করার সময় Subject-এ Organization Name: ELBL, পদের নাম, User ID ও যোগাযোগের মোবাইল নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক।

✍️

শেষ কথা

সময় থাকতেই আপনার কাঙ্ক্ষিত পদটির জন্য সঠিক প্রক্রিয়ায় অনলাইন আবেদন সম্পন্ন করে ফেলুন। আবেদনের শেষ সময় ০৬ নভেম্বর ২০২৬ হওয়ায় শেষ মুহূর্তের সার্ভার জটিলতা এড়াতে এখনই আবেদনের প্রস্তুতি নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।

শুধু আবেদন করে থেমে না থেকে নিজের সক্ষমতা বৃদ্ধি ও রিভিশন জোরদার করতে অনুশীলনে মনোযোগ দিন। পরীক্ষার প্রস্তুতি জোরদার করতে সরকারি চাকরি (৯ম-২০তম গ্রেড) মডেল টেস্ট ও বিগত বছরের প্রশ্নপত্র সমাধান করে নিতে পারেন।

নিয়মিত নতুন সব সরকারি চাকরির সার্কুলার, বিস্তারিত শর্তাবলী ও দিকনির্দেশনা আপডেট পেতে bdgovt.info ওয়েবসাইটের সাথেই থাকুন। আপনার কোনো জিজ্ঞাসা বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন।



Source link

Avatar of ShikhoBD Team

ShikhoBD Team

About Author

ShikhoBD বাংলাদেশের শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের জন্য নির্ভরযোগ্য একটি বাংলা এডুকেশন প্ল্যাটফর্ম। আমরা প্রতিদিন সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার রেজাল্ট, সাজেশন, ভর্তি তথ্য এবং শিক্ষামূলক গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করি সহজ ও নির্ভুলভাবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সমাজ সেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি
নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

১৪৮৫ শূন্যপদ সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ DSS Job Circular 2026

মোট পদের ক্যাটাগরি ৫২ মোট শূন্যপদ ১৪৮৫ আবেদনের শেষ দিন 23 June 2026, 5:00 PM ⏰ ২৯ দিন বাকি সমাজসেবা
বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি
নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

১০৩৬ পদে বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Bangladesh Bank Job Circular 2026

মোট পদের ক্যাটাগরি ২৪+০১+০১+০১ মোট শূন্যপদ ১২৬+০১+২৬+৯০৩ জন আবেদনের শেষ দিন — দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন 4 June 2026, 11:59