নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

৩১৫ পদে আম্বালা ফাউন্ডেশন নিয়োগ ২০২৬ Ambala Foundation Job circular 2026

৩১৫ পদে আম্বালা ফাউন্ডেশন নিয়োগ ২০২৬ Ambala Foundation Job circular


মোট পদের ক্যাটাগরি

০৪টি

মোট শূন্যপদ

৩১৫ জন

আবেদনের শেষ দিন — সরাসরি সাক্ষাৎকার


⏰ ৭ দিন বাকি

Ambala Foundation Job circular 2026

আম্বালা ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Ambala Foundation Job Circular 2026) প্রথম আলোর চাকরি বাকরি পত্রিকাতে প্রকাশিত হয়েছে। বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা (NGO)।

“আম্বালা ফাউন্ডেশন” তাদের অন্তর্ভুক্তিমূলক আর্থিক কার্যক্রম পরিচালনা ও কর্ম এলাকা সম্প্রসারণ এর জন্য শূন্য পদসমূহে বিশাল জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

নারী ও পুরুষ উভয় প্রার্থীই এই পদগুলোর জন্য সরাসরি উপস্থিত হয়ে সাক্ষাৎকার দিয়ে আবেদন করতে পারবেন। তবে ঢাকা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট, খুলনা  ও চট্টগ্রাম প্রার্থীদের জন্য রয়েছে বিশেষ অগ্রাধিকার।

আপনি কি এনজিও চাকরি খুঁজছেন? আম্বালা ফাউন্ডেশনের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে ০৪টি ক্যাটাগরিতে মোট ৩১৫ জনকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে।

এই জব পোস্টে আমরা পদের বিবরণ, বেতন, সুযোগ-সুবিধা এবং আবেদনের সঠিক নিয়ম বিস্তারিত আলোচনা করব।


Ambala Foundation Job Circular 2026

বিষয় বিবরণ
প্রতিষ্ঠানের নাম আম্বালা ফাউন্ডেশন
সংস্থার ধরণ জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা (NGO)
MRA সনদ নম্বর ০০৩৫০-০১৩০৮-০০০৮৬।
পদের ক্যাটাগরি ০৪টি।
মোট শূন্যপদ ৪টি ক্যাটাগরিতে মোট ৩১৫ জন
মাসিক বেতন স্কেল পদভেদে ২৮,৬০০/- থেকে ৬২,৯২৮/- টাকা (সাথে অন্যান্য সুযোগ-সুবিধা)
উৎসব বোনাস ও ভাতা বছরে ৩টি উৎসব বোনাস, বৈশাখী ভাতা এবং প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি
চাকরির ধরণ ফুল-টাইম (স্থায়ী চাকরি)
কাজের এলাকা বাংলাদেশের যেকোনো জায়গায় হতে পারে।
কর্মঘণ্টা ও সাপ্তাহিক ছুটি এনজিওর নিয়ম অনুযায়ী (সাধারণত শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি)
প্রশিক্ষণকাল চূড়ান্ত নিয়োগের আগে ১ থেকে ৩ মাস মাঠপর্যায়ে বাস্তবমুখী প্রশিক্ষণ ও নির্দিষ্ট ভাতা প্রদান করা হবে
জামানত (ফেরতযোগ্য) যোগদানের সময় ২০,০০০/- ও ২৫,০০০/- টাকা সিকিউরিটি ডিপোজিট, পদ অনুযায়ী।
আবেদন শুরু ১৯ জুন ২০২৬
আবেদনের শেষ তারিখ ১৯ জুন ২০২৬
আবেদনের মাধ্যম সরাসরি সাক্ষাৎকার (Walk-in Interview)।
আবেদন ফি ২০০/-টাকা পরীক্ষার ফি বাবদ।
নারী কোটা নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে
বিশেষ যোগ্যতা মোটরসাইকেল/স্কুটি চালানোর দক্ষতা ও বৈধ লাইসেন্স (প্রযোজ্য ক্ষেত্রে)
অফিসিয়াল ক্যারিয়ার পোর্টাল https://ambalafoundation.org/

আম্বালা ফাউন্ডেশন পদের নাম, শূন্যপদ, যোগ্যতা ও বেতন স্কেল

বিজ্ঞপ্তি অনুযায়ী শূন্য পদগুলোর সংক্ষিপ্ত বিবরণ নিচে দেওয়া হলো, যা থেকে আপনি সহজেই আপনার যোগ্যতা মিলিয়ে নিতে পারবেন:


১. পদের নাম: এলাকা ব্যবস্থাপক (অভিজ্ঞ)

    • পদ সংখ্যা: ০৫ জন।
    • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক বা স্নাতকোত্তর পাস।
    • বয়সসীমা: অনূর্ধ্ব ৪৫ বছর।
    • প্রয়োজনীয় অভিজ্ঞতা: জাতীয় পর্যায়ের কোনো এনজিও অথবা এমএফআই (MFI) সংস্থায় এলাকা ব্যবস্থাপক বা রিজিওনাল ম্যানেজার হিসেবে কমপক্ষে ০২ বছর এবং ক্ষুদ্রঋণ কার্যক্রমে সর্বমোট ০৬ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
    • বিশেষ ছাড়: বর্তমানে সমপদে কর্মরত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করার প্রয়োজন নেই।
    • বেতন ও সুবিধাদি: শিক্ষানবিশকালে মাসিক বেতন ৫৪,৭০০/- টাকা। স্থায়ীকরণের পর সংস্থার নির্ধারিত বেতন স্কেল অনুযায়ী সর্বসাকুল্যে ৬২,৯২৮/- টাকা প্রদান করা হবে। এছাড়া প্রতিমাসে মোটরসাইকেল মেইনটেন্যান্স খরচ এবং প্রকৃত ফুয়েল বিলসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

২. পদের নাম: শাখা ব্যবস্থাপক (অভিজ্ঞ)

    • পদ সংখ্যা: ৩০ জন।
    • শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
    • বয়সসীমা: অনূর্ধ্ব ৪০ বছর।
    • প্রয়োজনীয় অভিজ্ঞতা: জাতীয় পর্যায়ের এনজিও/এমএফআই সংস্থায় শাখা ব্যবস্থাপক (Branch Manager) হিসেবে কমপক্ষে ০২ বছর এবং ক্ষুদ্রঋণ কার্যক্রমে সর্বমোট ০৬ বছরের কাজের অভিজ্ঞতা আবশ্যক।
    • বিশেষ ছাড়: বর্তমানে এই পদে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই।
    • বেতন ও সুবিধাদি: শিক্ষানবিশকালীন মাসিক বেতন ৪০,১২০/- টাকা। চাকরি স্থায়ী হলে সংস্থার পে-স্কেল অনুযায়ী সর্বসাকুল্যে মাসিক বেতন হবে ৪৭,৮১২/- টাকা। এর সাথে প্রতিমাসে মোটরসাইকেল রক্ষণাবেক্ষণ খরচ ও জ্বালানি বিলের সুবিধা রয়েছে।

৩. পদের নাম: শাখা হিসাবরক্ষক (অনভিজ্ঞ)

    • পদ সংখ্যা: ৩০ জন।
    • শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক বা স্নাতকোত্তর (অ্যাকাউন্টিং/ফিন্যান্স), বি.কম বা এম.কম পাস।
    • বয়সসীমা: অনূর্ধ্ব ৩৫ বছর।
    • অভিজ্ঞতা: এই পদের জন্য কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই (সম্পূর্ণ অনভিজ্ঞরা আবেদন করতে পারবেন)।
    • প্রশিক্ষণ ও বেতন: প্রথমে ০১ মাসের প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রদান করা হবে এবং প্রশিক্ষণকালীন প্রতিমাসে ৫,০০০/- টাকা ভাতা দেওয়া হবে। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর মূল্যায়নের ভিত্তিতে ‘শিক্ষানবিশ কর্মী’ হিসেবে নিয়োগ দেওয়া হবে। শিক্ষানবিশকালে বেতন ২২,০০০/- টাকা এবং স্থায়ীকরণের পর সর্বসাকুল্যে বেতন হবে ২৬,২৩৮/- টাকা। এছাড়াও অফিসিয়াল যাতায়াতের জন্য প্রকৃত খরচ দেওয়া হবে।

৪. পদের নাম: ক্রেডিট অফিসার (অনভিজ্ঞ)

    • পদ সংখ্যা: ২৫০ জন।
    • শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাস।
    • বয়সসীমা: অনূর্ধ্ব ৩৫ বছর।
    • অভিজ্ঞতা: এই পদে আবেদনের জন্য কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই।
    • প্রশিক্ষণ ও বেতন: শুরুতে ০১ মাসের ট্রেইনিং দেওয়া হবে এবং এই সময়ে মাসিক ৫,০০০/- টাকা ভাতা পাবেন। সফলভাবে প্রশিক্ষণ শেষ করলে ‘শিক্ষানবিশ কর্মী’ হিসেবে যোগদানের সুযোগ মিলবে। শিক্ষানবিশকালীন মাসিক বেতন ২৮,৬০০/- টাকা এবং স্থায়ীকরণ শেষে সর্বসাকুল্যে মাসিক বেতন হবে ৩৩,২৩৪/- টাকা। তাছাড়া মোটরসাইকেল মেইনটেন্যান্স ও জ্বালানি খরচের জন্য নির্ধারিত ভাতা প্রদান করা হবে।

অন্যান্য সুযোগ-সুবিধা ও শর্তাবলী

    • কর্মস্থল: বাংলাদেশের যেকোনো অঞ্চলে সংস্থার মাঠপর্যায়ে কাজ করার মানসিকতা থাকতে হবে।
    • অতিরিক্ত যোগ্যতা: প্রার্থীদের কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
    • বাধ্যতামূলক শর্ত: প্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মোটরসাইকেল চালানো জানতে হবে।
    • শিক্ষানবিশকাল: সকল পদের জন্য শিক্ষানবিশকাল হবে ০৬ মাস।
    • অন্যান্য সুবিধা: স্থায়ী হওয়ার পর উৎসব বোনাস (বছরে বৈশাখী ভাতাসহ ৩টি), প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, কর্মী কল্যাণ সুবিধা, বাৎসরিক ইনক্রিমেন্ট, এলপিআর, সাপ্তাহিক ছুটি ০২ দিন এবং অর্জিত ছুটির সুবিধা থাকবে।
    • আবাসন সুবিধা: ২, ৩ ও ৪ নম্বর পদের পুরুষ কর্মীদের জন্য বিনা খরচে একক আবাসন সুবিধা এবং নারী কর্মীদের ক্ষেত্রে বেতনের অতিরিক্ত ১,০০০/- টাকা একক আবাসন ভাতা দেওয়া হবে। ১ নম্বর পদের (এলাকা ব্যবস্থাপক) জন্য ১,৫০০/- টাকা আবাসন ভাতা বেতনের সাথে যুক্ত থাকবে।

আম্বালা ফাউন্ডেশন আবেদন করার সঠিক নিয়ম (Step-by-Step)

সরাসরি সাক্ষাৎকার মাধ্যমে আম্বালা ফাউন্ডেশন চাকরির আবেদন করতে হবে। নিচে আমরা সরাসরি সাক্ষাৎকারের তারিখ, জায়গা ও বিস্তারিত উল্লেখ করেছি।

নিচে পরীক্ষার দিন, সময় এবং কেন্দ্রের ঠিকানা অত্যন্ত সহজভাবে গুছিয়ে দেওয়া হলো:

🗓️ পরীক্ষার তারিখ

    • ১৯ জুন, ২০২৬ (শুক্রবার)

🕗 উপস্থিতির সময়

    • সকাল ৮:০০ টা থেকে ১০:০০ টা পর্যন্ত (১০:০০ টার পর মূল ফটক ও রেজিস্ট্রেশন বুথ সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে, তাই সকাল ৭:৩০ এর মধ্যে পৌঁছানো নিরাপদ)।

📍 সাক্ষাৎকারের স্থান ও নিখুঁত ঠিকানা

    • কেন্দ্রের নাম: সরকারি জামিলা আইনুল আনন্দ উচ্চ বিদ্যালয়
    • রোড ও ব্লক: খিলজী রোড, ব্লক-বি, শ্যামলী
    • এলাকা: মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • সহজে চেনার উপায়: শ্যামলী শিশুমেলার ঠিক বিপরীত পাশের রাস্তা দিয়ে ভেতরে ঢুকলে আশা টাওয়ার (Asha Tower) দেখা যাবে। স্কুলটি ঠিক এই আশা টাওয়ারের পেছনে, মাঠের দক্ষিণ পাশে অবস্থিত।

আম্বালা ফাউন্ডেশন নিয়োগে জামানত সংক্রান্ত বিশেষ সতর্কবার্তা

  • ফেরতযোগ্য জামানত: চূড়ান্তভাবে আম্বালা ফাউন্ডেশন নিয়োগে নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় ২০,০০০/- ও ২৫,০০০/- টাকা জামানত (Security Deposit) হিসেবে জমা দিতে হবে, যা চাকরি শেষে শর্তসাপেক্ষে লভ্যাংশসহ ফেরত দেওয়া হবে।
  • আর্থিক লেনদেন সতর্কবার্তা: আম্বালা ফাউন্ডেশন কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে যে, নিয়োগ পরীক্ষা বা ইন্টারভিউর জন্য সংস্থাটি কোনো প্রকার অগ্রিম টাকা বা আর্থিক লেনদেন করে না। তাই চাকরি দেওয়ার নামে কেউ টাকা চাইলে সতর্ক থাকুন।

সাধারণ জিজ্ঞাসা (FAQ)

প্রশ্ন ১: আম্বালা ফাউন্ডেশন নিয়োগ ২০২৬-এর সাক্ষাৎকারের দিন কবে?

উত্তর: ১৯ জুন ২০২৬

প্রশ্ন ২: সাক্ষাৎকার কেন্দ্রের নাম কি?

উত্তর: সরকারি জামিলা আইনুল আনন্দ উচ্চ বিদ্যালয়।

প্রশ্ন ৩: পরীক্ষার ফি কত?

উত্তর: ২০০/- টাকা।


সতর্কতা


এই চাকরি পাওয়ার জন্য কোনো প্রকার আর্থিক লেনদেনের প্রয়োজন নেই। যদি কোনো প্রার্থী আম্বালা ফাউন্ডেশন চাকরি পাওয়ার উদ্দেশ্যে কারো সাথে আর্থিক লেনদেন করেন, তাহলে এর জন্য আমাদের ওয়েবসাইট https://bdgovt.info অথবা আম্বালা ফাউন্ডেশন কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না।

তাই সকল প্রার্থীদের সতর্ক থাকার এবং প্রতারণা থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।


অফিসিয়াল জব সার্কুলার ইমেজ

আম্বালা ফাউন্ডেশন জব সার্কুলার অফিসিয়াল ইমেজ থেকে চাকরি প্রার্থীর সকল প্রয়োজনীয় তথ্য লেখা রয়েছে। তাই অবশ্যই সকল প্রয়োজনীয় যোগ্যতা, সুযোগ সুবিধা, শর্তাবলী আম্বালা ফাউন্ডেশন জব সার্কুলার অফিসিয়াল ইমেজ থেকে দেখেনি।


ambala foundation job circular 2026

প্রকাশ: প্রথম আলোতে, ১২ জুন ২০২৬ ইং।

আবেদন করার পদ্ধতি: সরাসরি সাক্ষাৎকার।

সরাসরি সাক্ষাৎকারের সময় ও জায়গা

১৯ জুন, ২০২৬ (শুক্রবার) সকাল ৮:০০ টা থেকে ১০:০০ টা পর্যন্ত।


এই নিয়োগ নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে আমাদের জানান। আপনার বন্ধুদের সাথে পোস্টটি শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন!

আম্বালা ফাউন্ডেশন অফিশিয়াল ঠিকানা ও হেল্পলাইন

আবেদন প্রক্রিয়া বা নিয়োগ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরাসরি আম্বালা ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে যোগাযোগ করতে পারেন:

মোবাইল নাম্বার: +৮৮০২ ২২২২৪২৫৬১।

ইমেইল: [email protected]

ফ্যাক্স:

অফিসিয়াল হেল্পলাইন:

প্রধান কার্যালয়: বাড়ি-62, ব্লক-কেএ পিসিকালচার হাউজিং সোসাইটি শ্যামলী, ঢাকা-1207, বাংলাদেশ।

অফিসিয়াল ওয়েবসাইট: https://ambalafoundation.org/


আরো চাকরির খবর দেখতে পারেন:


বাংলাদেশের এনজিও চাকরির যেকোনো সার্কুলার দেখতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। আমরা প্রতিনিয়ত আমাদের ওয়েবসাইটের এনজিও চাকরি ক্যাটাগরিতে এনজিও চাকরির সকল সার্কুলার প্রকাশ করি।



Source link

Avatar of ShikhoBD Team

ShikhoBD Team

About Author

ShikhoBD বাংলাদেশের শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের জন্য নির্ভরযোগ্য একটি বাংলা এডুকেশন প্ল্যাটফর্ম। আমরা প্রতিদিন সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার রেজাল্ট, সাজেশন, ভর্তি তথ্য এবং শিক্ষামূলক গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করি সহজ ও নির্ভুলভাবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সমাজ সেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি
নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

১৪৮৫ শূন্যপদ সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ DSS Job Circular 2026

মোট পদের ক্যাটাগরি ৫২ মোট শূন্যপদ ১৪৮৫ আবেদনের শেষ দিন 23 June 2026, 5:00 PM ⏰ ২৯ দিন বাকি সমাজসেবা
বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি
নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

১০৩৬ পদে বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Bangladesh Bank Job Circular 2026

মোট পদের ক্যাটাগরি ২৪+০১+০১+০১ মোট শূন্যপদ ১২৬+০১+২৬+৯০৩ জন আবেদনের শেষ দিন — দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন 4 June 2026, 11:59