নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

স্পেশাল সিকিউরিটি ফোর্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ SSF Job Circular 2026

স্পেশাল সিকিউরিটি ফোর্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ SSF Job Circular 2026


মোট পদের ক্যাটাগরি

০৭টি

মোট শূন্যপদ

১৩ জন

আবেদনের শেষ দিন


⏰ ২২ দিন বাকি

Special Security Force SSF Job Circular 2026

স্পেশাল সিকিউরিটি ফোর্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Special Security Force SSF Job Circular 2026) দৈনিক ইত্তেফাকে ১৪ জুন ২০২৬ ইং প্রকাশিত হয়েছে।

স্বপ্নের সরকারি চাকরি কি এখনও অধরা? তাহলে এই খবরটা আপনার জন্যই!

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্পেশাল সিকিউরিটি ফোর্স (SSF) — প্রধানমন্ত্রীর কার্যালয়ের সরাসরি অধীনস্থ এই এলিট বাহিনী — এবার নতুন জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। এটি কোনো সাধারণ নিয়োগ নয়; এটি রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা বলয়ে কাজ করার বিরল সুযোগ।

মাসিক বেতন ৮,২৫০ থেকে শুরু করে ২৬,৫৯০ টাকা — পাশাপাশি সরকারি সুযোগ-সুবিধা তো আছেই। পদগুলো স্থায়ী, মর্যাদাপূর্ণ এবং ক্যারিয়ার গড়ার জন্য আদর্শ।

কিন্তু সুযোগ সবার জন্য নয় — আবেদনের সময়সীমা অত্যন্ত সংক্ষিপ্ত, এবং যোগ্যতার শর্তগুলো বেশ নির্দিষ্ট। তাই দেরি না করে এখনই জেনে নিন — কোন পদে কতজন নেওয়া হবে, যোগ্যতা কী, বেতন কত এবং কীভাবে আবেদন করবেন।

এই আর্টিকেলে আমরা SSF Job Circular 2026-এর সম্পূর্ণ বিশ্লেষণ করেছি — পদের তালিকা থেকে শুরু করে অনলাইন আবেদন প্রক্রিয়া, SMS পদ্ধতি, পরীক্ষার ধাপ, এবং সফলভাবে আবেদন করার টিপস পর্যন্ত সব কিছু।


এসএসএফ সার্কুলারের গুরুত্বপূর্ণ সময়সূচি

বিজ্ঞপ্তি প্রকাশের দিন: ১৪ জুন ২০২৬ ইং, দৈনিক ইত্তেফাকে।

আবেদন শুরুর দিন: ১৫ জুন ২০২৬ ইং, সকাল ১০:০০ টা।

আবেদনের শেষ দিন: ০৫ জুলাই ২০২৬ ইং, বিকেল ৫:০০ টা।


স্পেশাল সিকিউরিটি ফোর্স চাকরির শূন্য পদ ও পদের বিবরণ


স্পেশাল সিকিউরিটি ফোর্স মোট ০৭টি জব ক্যাটাগরি পদে ১৩ জন যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী ও পুরুষকে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নিয়োগ দিবে।

১. উচ্চমান সহকারী

গ্রেড: ১৩ | পদ সংখ্যা: ০১টি | বেতন স্কেল: ১১,০০০ – ২৬,৫৯০ টাকা

যোগ্যতা:

  • কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক ডিগ্রি
  • কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে
  • কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫টি ও ইংরেজিতে ৩০টি শব্দের গতি

২. সাঁট-লিপিকার-কাম-কম্পিউটার অপারেটর

গ্রেড: ১৩ | পদ সংখ্যা: ০১টি | বেতন স্কেল: ১১,০০০ – ২৬,৫৯০ টাকা

যোগ্যতা:

  • কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক ডিগ্রি
  • কম্পিউটার ব্যবহারে দক্ষতা
  • সাঁটলিপি (Shorthand): প্রতি মিনিটে বাংলায় ৫০টি ও ইংরেজিতে ৮০টি শব্দের গতি
  • কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫টি ও ইংরেজিতে ৩০টি শব্দের গতি

৩. ড্রাফটসম্যান

গ্রেড: ১৪ | পদ সংখ্যা: ০২টি | বেতন স্কেল: ১০,২০০ – ২৪,৬৮০ টাকা

যোগ্যতা:

  • কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক (HSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
  • সরকার কর্তৃক অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে ড্রাফটসম্যানশিপ সার্টিফিকেট প্রাপ্ত

৪. বাবুর্চি

গ্রেড: ১৭ | পদ সংখ্যা: ০১টি | বেতন স্কেল: ৯,০০০ – ২১,৮০০ টাকা

যোগ্যতা:

  • কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
  • বাবুর্চির কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে

৫. মেস ওয়েটার

গ্রেড: ১৭ | পদ সংখ্যা: ০২টি | বেতন স্কেল: ৯,০০০ – ২১,৮০০ টাকা

যোগ্যতা:

  • কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
  • ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস সনদ প্রাপ্ত
  • অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে

৬. অফিস সহায়ক

গ্রেড: ২০ | পদ সংখ্যা: ০৫টি | বেতন স্কেল: ৮,২৫০ – ২০,০১০ টাকা

যোগ্যতা:

  • কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
  • প্রার্থীদের শারীরিক যোগ্যতাসম্পন্ন হতে হবে

৭. পরিচ্ছন্নতা কর্মী

গ্রেড: ২০ | পদ সংখ্যা: ০১টি | বেতন স্কেল: ৮,২৫০ – ২০,০১০ টাকা

যোগ্যতা:

  • অষ্টম শ্রেণি উত্তীর্ণ
  • অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে

মোট শূন্যপদ: ১৩টি


পদ অনুযায়ী স্পেশাল সিকিউরিটি ফোর্স চাকরির আবেদন ফি 
পদ সংখ্যা / গ্রুপ মূল ফি সার্ভিস চার্জ মোট ফি
১ – ৩ নং পদ ১০০/- + ১২/- ১১২/-
৪-৭ নং পদ ৫০/- + ৬/- ৫৬/-
প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গ ৫০/- ০৬/- ৫৬/-

SSF Job Circular 2026 এর গুরুত্বপূর্ণ তথ্য

নিচের টেবিলে ‍SSF সার্কুলারের গুরুত্বপূর্ণ তথ্যগুলো ধাপে ধাপে উল্লেখ করা হয়েছে। তাই অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স জব সার্কুলার 2026 এর নিচের টেবিল মনোযোগ দিয়ে দেখুন।

বিষয় গুরুত্বপূর্ণ তথ্য
নিয়োগকর্তার নাম স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)।
সংস্থার ধরন সরকারি।
চাকরির ধরন সরকারি চাকরি
চাকরিরর সময় ফুল-টাইম।
মোট পদ ক্যাটাগরি ০৭টি।
মোট নিয়োগ সংখ্যা ১৩ জন।
জাতীয়তা
বাংলাদেশি নাগরিক।
জেন্ডার নারী ও পুরষ।
শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ, এসএসসি পাশ, এইচএসসি পাশ, স্নাতক বা সমমান পাশ লাগবে চাকরির পদ অনুযায়ী।
অভিজ্ঞতা নতুনরা ও অভিজ্ঞতা যাদের আছে উভয় আবেদন করতে পারবে, চাকরির পদ অনুযায়ী।
বয়সসীমা ০১ জুন ২০২৬ ইং হিসাব করে, সাধারণ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বৎসর লাগবে।
বেতন স্কেল ৮,২৫০/- থেকে ২৬,৫৯০/- টাকা। (গ্রেড-১৩, ১৪, ১৭ ও ২০তম)
অতিরিক্ত সুবিধা
সরকারি ভাতা, উৎসব বোনাস, পেনশন সুবিধা।
আবেদনের পদ্ধতি
অনলাইনে করতে হবে।
আবেদনের লিংক
https://ssf.teletalk.com.bd।
আবেদন ফি
৫৬ ও ১১২/- টাকা, পদ অনুযায়ী।
ফি জমার পদ্ধতি টেলিটক প্রিপেইড (Teletalk Pre-Paid) মোবাইল নাম্বার ব্যবহার করে ‍SMS এর মাধ্যমে।
ফি জমার সময়সীমা
আবেদনের পর ৭২ ঘণ্টার মধ্যে।
পরীক্ষার ধরন
লিখিত, মৌখিক ও কম্পিউটার ব্যবহারে দক্ষতা পরীক্ষা। (পদ অনুযায়ী)
প্রবেশপত্র
এসএমএসের মাধ্যমে জানানো হবে।
বিজ্ঞপ্তি প্রকাশ
১৪ জুন ২০২৬, দৈনিক ইত্তেফাকে
আবেদন শুরু
১৫ জুন ২০২৬, সকাল ১০:০০টা।
আবেদনের শেষ তারিখ
০৫ জুলাই ২০২৬, বিকেল ৫:০০টা।
অফিশিয়াল ওয়েবসাইট
https://ssf.portal.gov.bd/

স্পেশাল সিকিউরিটি ফোর্স চাকরির আবেদন করার পদ্ধতি

যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে SSF Teletalk Application ওয়েবসাইটে প্রবেশ করে চাকরির আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদন সফলভাবে সাবমিট হওয়ার পর আপনার হাতে সময় থাকবে মাত্র ৭২ ঘণ্টা। এই সময়ের মধ্যে টেলিটক বাংলাদেশ লিমিটেডের প্রিপেইড সিম থেকে এসএমএসের মাধ্যমে নির্ধারিত আবেদন ফি পরিশোধ করতে হবে।


স্পেশাল সিকিউরিটি ফোর্স চাকরির প্রয়োজনীয় কাগজপত্র

স্পেশাল সিকিউরিটি ফোর্স চাকরিতে আবেদন করার আগে প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে রাখুন।

  • শিক্ষাগত সনদপত্র: আপনার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিট প্রস্তুত রাখুন।
  • জাতীয় পরিচয়পত্র: আবেদনের সময় এনআইডি নম্বর ও তথ্য সঠিকভাবে দিতে হবে।
  • পাসপোর্ট সাইজ রঙিন ছবি: সাম্প্রতিক তোলা স্পষ্ট ছবি স্ক্যান করে রাখুন।
  • অভিজ্ঞতার সনদ: যে পদে অভিজ্ঞতা প্রয়োজন, সেক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অভিজ্ঞতা সনদ সংযুক্ত করতে হবে।
  • কোটা সংক্রান্ত সনদ: মুক্তিযোদ্ধার সন্তান বা অন্য কোনো কোটায় আবেদন করলে সংশ্লিষ্ট সনদ আগে থেকেই সংগ্রহ করে রাখুন।

অনলাইনে স্পেশাল সিকিউরিটি ফোর্স চাকরির আবেদন করার ধাপসমূহ

ধাপ বিস্তারিত নির্দেশনা
০১ প্রথমে ssf.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।
০২ ওয়েবসাইটে প্রবেশের পর “Application Form” অপশনে ক্লিক করুন।
০৩ সকল পদ থেকে আপনার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী পছন্দের পদটি বেছে নিন।
০৪ সেখানে দুটি অপশন দেখাবে, Yes, টেলিটক প্রিমিয়াম মেম্বারের জন্যে আর No সাধারণ প্রার্থীদের।
০৫ সকল সঠিক তথ্য দিয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্স চাকরির আবেদন ফরম পূরণ করুন।
০৬ সব তথ্য পূরণের পর “Next” বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে যান।
০৭ ছবি: সর্বোচ্চ ১০০ KB। (রঙিন, সাম্প্রতিক)
স্বাক্ষর: সর্বোচ্চ ৬০ KB। (স্পষ্ট ও পরিষ্কার)
০৮ সব তথ্য একবার যাচাই করে “Submit” বাটনে ক্লিক করুন।
০৯ Application Form ডাউনলোড করে প্রিন্ট করুন এবং সংরক্ষণ করুন। ভবিষ্যতে Admit Card ও পরীক্ষার সময় এটি প্রয়োজন হবে।

মনে রাখুন: স্পেশাল সিকিউরিটি ফোর্স চাকরির আবেদন সাবমিটের পর ৭২ ঘণ্টার মধ্যে Teletalk প্রি-পেইড সিম থেকে SMS-এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। অন্যথায় আবেদন বাতিল হয়ে যাবে।


স্পেশাল সিকিউরিটি ফোর্স চাকরির আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি

স্পেশাল সিকিউরিটি ফোর্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ আবেদন সম্পন্ন করার পর আবেদন ফি পরিশোধ করতে হবে। শুধুমাত্র Teletalk প্রি-পেইড মোবাইল সিম থেকে SMS এর মাধ্যমে এই ফি পরিশোধ করা যাবে।

ফি পরিশোধের জন্য মোট দুটি SMS পাঠাতে হবে।


স্পেশাল সিকিউরিটি ফোর্স চাকরির আবেদন ফি SMS এর মাধ্যমে পরিশোধ পদ্ধতি

প্রথম SMS:

SSF USER ID → পাঠান 16222 নম্বরে

উদাহরণ: SSF DEFABC → Send to 16222

দ্বিতীয় SMS:

SSF YES PIN → পাঠান 16222 নম্বরে

উদাহরণ: SSF YES 87651234 → Send to 16222


⚠️ জানা জুরুরি: স্পেশাল সিকিউরিটি ফোর্স চাকরির আবেদনপত্রে ভুল বা অসম্পূর্ণ তথ্য প্রদান, দুর্নীতির আশ্রয় বা একাধিক ভুয়া আবেদন জমা প্রমাণিত হলে আবেদন বাতিল বলে গণ্য করা হবে এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


স্পেশাল সিকিউরিটি ফোর্স জব আবেদন গাইড ও সাপোর্ট তথ্য


স্পেশাল সিকিউরিটি ফোর্স চাকরির সম্পর্কিত আবেদন নিয়ে যেকোনো সমস্যার সম্মুখীন হলে নিচের দেওয়া ইমেইল, ফোন নাম্বার, ফেসবুক পেইজ এ যোগাযোগ করে আবেদন বিষয়ে সহায়তা নিতে পারবেন।

তবে (মেইল/ মেসেজ এর subject-এ Organization Name: SSF. Post Name: *** Applicant’s User ID এবং Contact Number (যোগাযোগের ফোন নাম্বার) অবশ্যই উল্লেখ করে করতে হবে)।


যোগাযোগ তথ্য (টেলিটক সাপোর্ট)
📱 ফোন কল টেলিটক নাম্বার থেকে ১২১ নাম্বারে ফোন করুন।
📧 ইমেইল [email protected]
📘 ফেসবুক পেজ facebook.com/alljobsbd তে মেসেজ করতে পারেন।

স্পেশাল সিকিউরিটি ফোর্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অফিসিয়াল ইমেজ/PDF

স্পেশাল সিকিউরিটি ফোর্স (SSF) নিয়োগ বিজ্ঞপ্তির পদের নাম, বেতন, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, অভিজ্ঞতা ও আবেদনের নিয়মসহ সকল গুরুত্বপূর্ণ তথ্য জানতে নিচের অফিশিয়াল সার্কুলার ইমেজটি অবশ্যই পড়ুন।

চাকরিপ্রার্থীদের সুবিধার্থে আমরা নিচে SSF-এর অফিশিয়াল জব সার্কুলার ইমেজটি সংযুক্ত করে দিয়েছি, যেখান থেকে একজন প্রার্থী তার প্রয়োজনীয় সব তথ্য জেনে সহজেই আবেদন করতে পারবেন।


নতুন চাকরির সার্কুলার বিষয়ে আরো জানতে পারেন।


SSF Job Circular 2026

প্রকাশের সূত্র: দৈনিক ইত্তেফাকে, ১৪ জুন ২০২৬ ইং।

আবেদন করার পদ্ধতি: অনলাইনে।

আবেদন শুরুর দিন ও সময়: ১৫ জুন ২০২৬ ইং, সকাল ১০:০০ ঘটিকা।

আবেদন শেষ দিন ও সময়: ০৫ জুলাই ২০২৬ ইং, বিকেল ০৫:০০ ঘটিকা।

অনলাইনে আবেদন ওয়েবসাইট: https://ssf.teletalk.com.bd


আরো সরকারি-বেসরকারি নতুন সার্কুলার সম্পর্কে জানুন।


স্পেশাল সিকিউরিটি ফোর্স চাকরির পরীক্ষা

বাংলাদেশের সরকারি নিয়োগ বিধি অনুযায়ী স্পেশাল সিকিউরিটি ফোর্স নিয়োগ ২০২৬ এ চূড়ান্তভাবে নির্বাচিত হতে প্রার্থীদের মোট ০৩টি ধাপে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

  1. লিখিত পরীক্ষা (Written Exam): প্রথম ধাপে প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে।
  2. মৌখিক পরীক্ষা (Oral Exam / ভাইভা): লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় ডাকা হবে।
  3. কম্পিউটার দক্ষতা পরীক্ষা: কিছু নির্দিষ্ট পদের জন্য কম্পিউটার ব্যবহারের দক্ষতা যাচাই করা হবে।

স্পেশাল সিকিউরিটি ফোর্স চাকরির পরীক্ষার সময় ও প্রবেশপত্র

স্পেশাল সিকিউরিটি ফোর্স চাকরির পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র সম্পর্কিত সকল তথ্য কর্তৃপক্ষ পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানাবে।

প্রবেশপত্র সংগ্রহ করতে ssf.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

গুরুত্বপূর্ণ: স্পেশাল সিকিউরিটি ফোর্স চাকরির আবেদনপত্রে দেওয়া মোবাইল নম্বর ও ইমেইল সব সময় সচল রাখুন এবং নিয়মিত SMS ও ইনবক্স চেক করুন।


স্পেশাল সিকিউরিটি ফোর্স চাকরির মৌখিক পরীক্ষার নিয়মাবলী

স্পেশাল সিকিউরিটি ফোর্স চাকরির মৌখিক পরীক্ষার দিন নিচের কাগজপত্রগুলোর মূল কপি সঙ্গে আনতে হবে।

১. প্রবেশপত্র: মৌখিক পরীক্ষার জন্য ইস্যুকৃত প্রবেশপত্রের মূল কপি।

২. শিক্ষাগত সনদ: সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি।

৩. কম্পিউটার দক্ষতার সনদ: প্রযোজ্য ক্ষেত্রে সনদের সত্যায়িত কপি।

৪. জাতীয়তা সনদ: সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভার মেয়র কর্তৃক ইস্যুকৃত সনদ।

৫. চারিত্রিক সনদ: প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সনদের মূল কপি।

৬. মুক্তিযোদ্ধা সনদ: মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত কপি। (প্রযোজ্য ক্ষেত্রে)


সতর্কতা


স্পেশাল সিকিউরিটি ফোর্স নিয়োগ ২০২৬ এ চাকরি পেতে কোনো প্রকার আর্থিক লেনদেনের প্রয়োজন নেই। কেউ যদি চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে অর্থ দাবি করে, তাহলে বুঝবেন এটি সম্পূর্ণ প্রতারণা।

মনে রাখবেন: যোগ্যতা, পরিশ্রম ও সততাই এই সরকারি চাকরি পাওয়ার একমাত্র পথ।


কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন


ইমেইল:

ফেসবুক পেইজ:

ফ্যাক্স:

মোবাইল নাম্বার:

ঠিকানা: তেজগাও, ঢাকা-১২১৫।

ওয়েবসাইট: https://ssf.portal.gov.bd/


গুরুত্বপূর্ণ নির্দেশনা,

স্পেশাল সিকিউরিটি ফোর্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এ আবেদনের শেষ মুহূর্তের জন্য বসে না থেকে হাতে সময় থাকতেই আবেদনটি সেরে ফেলুন। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, শেষ তারিখ ঘনিয়ে এলে একসঙ্গে অনেক প্রার্থী আবেদন করায় ওয়েবসাইটের সার্ভারে চাপ পড়ে নানা রকম সমস্যা তৈরি হয়।

তাই আমাদের পরামর্শ — আপনার যোগ্যতা অনুযায়ী পছন্দের পদটি বেছে নিয়ে শেষ দিনের অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব আবেদন সম্পন্ন করে ফেলুন। এতে ঝুঁকি কমবে, আর নিশ্চিন্তে আবেদন শেষ করতে পারবেন।

স্পেশাল সিকিউরিটি ফোর্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সম্পর্কিত যেকোনো নতুন আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের সরকারি চাকরি ক্যাটাগরিটি নিয়মিত ভিজিট করুন।



Source link

Avatar of ShikhoBD Team

ShikhoBD Team

About Author

ShikhoBD বাংলাদেশের শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের জন্য নির্ভরযোগ্য একটি বাংলা এডুকেশন প্ল্যাটফর্ম। আমরা প্রতিদিন সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার রেজাল্ট, সাজেশন, ভর্তি তথ্য এবং শিক্ষামূলক গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করি সহজ ও নির্ভুলভাবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সমাজ সেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি
নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

১৪৮৫ শূন্যপদ সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ DSS Job Circular 2026

মোট পদের ক্যাটাগরি ৫২ মোট শূন্যপদ ১৪৮৫ আবেদনের শেষ দিন 23 June 2026, 5:00 PM ⏰ ২৯ দিন বাকি সমাজসেবা
বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি
নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

১০৩৬ পদে বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Bangladesh Bank Job Circular 2026

মোট পদের ক্যাটাগরি ২৪+০১+০১+০১ মোট শূন্যপদ ১২৬+০১+২৬+৯০৩ জন আবেদনের শেষ দিন — দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন 4 June 2026, 11:59