নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

Power Grid Bangladesh Job Circular 2026

Power Grid Bangladesh Job Circular 2026


মোট পদের ক্যাটাগরি

০৫টি

মোট শূন্যপদ

৪১ জন

আবেদনের শেষ দিন


⏰ ২২ দিন বাকি

Power Grid Bangladesh Job Circular 2026

৪১ পদে নিয়োগ দিতে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Power Grid Bangladesh Job Circular 2026) প্রকাশিত হয়েছে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এই জব সার্কুলারের মাধ্যমে মোট ৪১ জন যোগ্যতা সম্পন্ন নারী ও পুরুষকে ০৯টি চাকরির ক্যাটাগরিতে অস্থায়ীভাবে নিয়োগ দিবে। নূন্যতম এসএসসি/দাখিল পাশে এই Power Grid Bangladesh PGCB Job Circular এ আবেদন করা যাবে।

অনলাইনে https://powergrid.teletalk.com.bd ওয়েবসাইটে ঢুকে শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য, রঙিন ছবি, (Passport Size Photo) স্বাক্ষরের ছবি দিয়ে আবেদন ফরম (Application Form) পূরণ করা লাগবে।

PGCB Job Circular 2026 এর আবেদন শুরু হবে ১০ জুন ২০২৬ থেকে এবং শেষ হবে ৩০ জুন ২০২৬ বিকেল ৫:০০টায়

নিচে এক এক করে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা PGCB Job Circular 2026 এর পদবিবরণ, শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদন ফি, আবেদনের ধাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

PGCB Job Circular 2026 এর স্নারক নাম্বর

PGCB Job Circular 2026 এর স্নারক নম্বর হলো: ২৭.২১.০০০০.০০০.২০১.১১.০০০১.২৬.২৫৭৫।


Power Grid Bangladesh Job Circular 2026 এর গুরুত্বপূর্ণ সময়সূচি

সার্কুলার জারির তারিখ: ০৮ জুন ২০২৬ ইং।

বিজ্ঞপ্তি প্রকাশের দিন: ০৯ জুন ২০২৬ ইং, দৈনিক ইত্তেফাকে।

আবেদন শুরুর দিন: ১০ জুন ২০২৬ ইং।

আবেদনের শেষ দিন: ৩০ জুন ২০২৬ ইং বিকেল ৫:০০ টা।


পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি চাকরির শূন্য পদ ও পদের বিবরণ


পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি মোট ০৫টি জব ক্যাটাগরি পদে ৪১ জন যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী ও পুরুষকে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নিয়োগ দিবে।

পদের নাম, শূন্য পদ সংখ্যা, যোগ্যতা, গ্রেড ও বেতন স্কেল

১. জুনিয়র হিসাব সহকারী

  • শূন্যপদ: ১০টি
  • বেতন: গ্রেড-১১ | মাসিক ২৩,০০০ টাকা (প্রযোজ্য ভাতাসহ)
  • যোগ্যতা: অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বা AIS বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ডিগ্রি। ন্যূনতম নির্ধারিত CGPA/GPA থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।

২. জুনিয়র ব্যক্তিগত সচিব

  • শূন্যপদ: ০৪টি
  • বেতন: গ্রেড-১১ | মাসিক ২৩,০০০ টাকা (প্রযোজ্য ভাতাসহ)
  • যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক/সমমান ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে এবং শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।

৩. জুনিয়র প্রশাসনিক সহকারী / জুনিয়র প্রশাসনিক সহকারী কাম ভাণ্ডার সহকারী

  • শূন্যপদ: ১৪টি
  • বেতন: গ্রেড-১১ | মাসিক ২৩,০০০ টাকা (প্রযোজ্য ভাতাসহ)
  • যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি। নির্ধারিত GPA/CGPA থাকতে হবে এবং অফিস ব্যবস্থাপনা ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা প্রয়োজন।

৪. জুনিয়র নিরাপত্তা পরিদর্শক

  • শূন্যপদ: ০২টি
  • বেতন: গ্রেড-১১ | মাসিক ২৩,০০০ টাকা (প্রযোজ্য ভাতাসহ)
  • যোগ্যতা: স্নাতক/সমমান ডিগ্রি। সামরিক বাহিনীর নন-কমিশন্ড অফিসারদের ক্ষেত্রে এইচএসসি যোগ্যতা গ্রহণযোগ্য। কম্পিউটার জ্ঞান, সুস্বাস্থ্য এবং নিরাপত্তা সংশ্লিষ্ট অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

৫. নিরাপত্তা প্রহরী

  • শূন্যপদ: ১১টি
  • বেতন: গ্রেড-১৫ | মাসিক ১৪,৫০০ টাকা (প্রযোজ্য ভাতাসহ)
  • যোগ্যতা: এসএসসি/দাখিল/সমমান পাস। শারীরিকভাবে সক্ষম, সুস্বাস্থ্যের অধিকারী এবং ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে। সামরিক, পুলিশ, বিজিবি, আনসার ও অন্যান্য শৃঙ্খলা বাহিনীর অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

মোট শূন্যপদ: ৪১টি


PGCB জবের আবেদনের বয়সসীমা বিস্তারিত

০৮/০৬/২০২৬ তারিখে প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে ক্রমিক-৪ (জুনিয়র নিরাপত্তা পরিদর্শক) পদে অবসরপ্রাপ্ত সামরিক সদস্যদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৪০ বছর এবং ক্রমিক-৫ (নিরাপত্তা প্রহরী) পদে অবসরপ্রাপ্ত সামরিক সৈনিকদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। এছাড়া বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।


পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি নিয়োগ ২০২৬

কর্তৃপক্ষের নির্দেশনা অনুসারে, এই পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি চাকরির আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করবে। পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি চাকরির অনলাইন আবেদন নির্দিষ্ট সময় ব্যাপী চলমান থাকবে।

এই সময়ের ভিতরেই https://powergrid.teletalk.com.bd প্রবেশ করে সকল শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য, রঙিন ছবি, (Passport Size Photo) স্বাক্ষরের ছবি দিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি চাকরির আবেদন সম্পূর্ণ করার জন্য টেলিটক প্রিপেইড (Teletalk Pre-Paid) মোবাইল নাম্বার ব্যবহার করে ০২টি এসএমএস (SMS) এর মাধ্যমে পদ অনুযায়ী নিচের আবেদন ফি জমা দিতে হবে।


পদ অনুযায়ী পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি চাকরির আবেদন ফি 
পদ সংখ্যা / গ্রুপ মূল ফি সার্ভিস চার্জ মোট ফি
১ – ৪ নং পদ ১০০/- + ১২/- ১১২/-
৫নং পদ ৫০/- + ৬/- ৫৬/-
প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গ ৫০/- ০৬/- ৫৬/-

PGCB Job Circular 2026 এর গুরুত্বপূর্ণ তথ্য

নিচের টেবিলে ‍পিজিসিবি সার্কুলারের গুরুত্বপূর্ণ তথ্যগুলো ধাপে ধাপে উল্লেখ করা হয়েছে। তাই অবশ্যই গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি জব সার্কুলার 2026 এর নিচের টেবিল মনোযোগ দিয়ে দেখুন।

বিষয় গুরুত্বপূর্ণ তথ্য
নিয়োগকর্তার নাম পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি।
সংস্থার ধরন সরকারি।
চাকরির ধরন সরকারি চাকরি
চাকরিরর সময় ফুল-টাইম।
মোট পদ ক্যাটাগরি ০৫টি।
মোট নিয়োগ সংখ্যা ৪১ জন।
জাতীয়তা
বাংলাদেশি নাগরিক।
জেন্ডার নারী ও পুরষ।
শিক্ষাগত যোগ্যতা এসএসসি/দাখিল, এইচএসসি ও স্নাতক/সমমান অথবা অ্যাকাউন্টিং/ফাইন্যান্স সংশ্লিষ্ট বিষয়ে অনার্স ডিগ্রি।
অভিজ্ঞতা নতুনরা ও অভিজ্ঞতা যাদের আছে উভয় আবেদন করতে পারবে, চাকরির পদ অনুযায়ী।
বয়সসীমা ০৮/০৬/২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮–৩২ বছর হতে হবে। তবে ক্রমিক-৪ এ অবসরপ্রাপ্ত সামরিক সদস্যদের ক্ষেত্রে ৪০ বছর, ক্রমিক-৫ এ ৩৫ বছর এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন স্কেল ১৪,৫০০/- থেকে ২৩,০০০/- টাকা। (গ্রেড ১১ থেকে ১৪)
অতিরিক্ত সুবিধা
সরকারি ভাতা, উৎসব বোনাস, পেনশন সুবিধা।
আবেদনের পদ্ধতি
অনলাইনে করতে হবে।
আবেদনের লিংক
https://powergrid.teletalk.com.bd।
আবেদন ফি
৫৬ ও ১১২/- টাকা, পদ অনুযায়ী। (অফেরত যোগ্য)
ফি জমার পদ্ধতি টেলিটক প্রিপেইড (Teletalk Pre-Paid) মোবাইল নাম্বার ব্যবহার করে ‍SMS এর মাধ্যমে।
ফি জমার সময়সীমা
আবেদনের পর ৭২ ঘণ্টার মধ্যে।
পরীক্ষার ধরন
লিখিত, মৌখিক ও কম্পিউটার ব্যবহারে দক্ষতা পরীক্ষা। (পদ অনুযায়ী)
প্রবেশপত্র
এসএমএসের মাধ্যমে জানানো হবে।
জারির দিন ০৮ জুন ২০২৬।
বিজ্ঞপ্তি প্রকাশ
০৯ জুন ২০২৬, দৈনিক ইত্তেফাক
আবেদন শুরু
১০ জুন ২০২৬।
আবেদনের শেষ তারিখ
৩০ জুন ২০২৬, বিকেল ৫:০০টা।
অফিশিয়াল ওয়েবসাইট
https://pgcb.gov.bd/

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি চাকরির আবেদন করার পদ্ধতি

যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে power grid Teletalk Application ওয়েবসাইটে প্রবেশ করে চাকরির আবেদন সম্পন্ন করতে হবে।

আবেদন সফলভাবে সাবমিট হওয়ার পর আপনার হাতে সময় থাকবে মাত্র ৭২ ঘণ্টা। এই সময়ের মধ্যে টেলিটক বাংলাদেশ লিমিটেডের প্রিপেইড সিম থেকে এসএমএসের মাধ্যমে নির্ধারিত আবেদন ফি পরিশোধ করতে হবে।


পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি চাকরির প্রয়োজনীয় কাগজপত্র

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি চাকরিতে আবেদন করার আগে প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে রাখুন।

  • শিক্ষাগত সনদপত্র: সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদ ও মার্কশিট।
  • জাতীয় পরিচয়পত্র (NID): সঠিক তথ্যসহ NID নম্বর।
  • ছবি: সাম্প্রতিক তোলা পরিষ্কার পাসপোর্ট সাইজ রঙিন ছবি (স্ক্যান কপি)।
  • অভিজ্ঞতার সনদ: প্রযোজ্য পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট অভিজ্ঞতার সনদপত্র।
  • কোটা সনদ (যদি থাকে): মুক্তিযোদ্ধা/অন্যান্য কোটার প্রমাণপত্র।

👉 সব ডকুমেন্ট আগে থেকেই প্রস্তুত রাখলে আবেদন প্রক্রিয়া হবে দ্রুত ও ঝামেলাহীন।


অনলাইনে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি চাকরির আবেদন করার ধাপসমূহ

ধাপ বিস্তারিত নির্দেশনা ধাপে ধাপে
০১ প্রথমে https://powergrid.teletalk.com.bd/ ওয়েবসাইটে যান।
০২ ওয়েবসাইটে প্রবেশের পর “Application Form” অপশনে চাপ দিন।
০৩ সকল পদ থেকে আপনার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী পছন্দের পদটি নির্বাচন করুন।
০৪ সেখানে দুটি অপশন দেখাবে, Yes, টেলিটক প্রিমিয়াম মেম্বারের জন্যে আর No সাধারণ প্রার্থীদের।
০৫ সকল সঠিক তথ্য দিয়ে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি চাকরির আবেদন ফরম পূরণ করুন।
০৬ সব তথ্য পূরণের পর “Next” বাটনে ক্লিক করে পরবর্তী ধাপে যান।
০৭ ছবি: সর্বোচ্চ ১০০ KB। (রঙিন, সাম্প্রতিক)
স্বাক্ষর: সর্বোচ্চ ৬০ KB। (স্পষ্ট ও পরিষ্কার)
০৮ সব তথ্য একবার যাচাই করে “Submit” বাটনে ক্লিক করুন।
০৯ Application Form ডাউনলোড করে প্রিন্ট করুন এবং সংরক্ষণ করুন। ভবিষ্যতে Admit Card ও পরীক্ষার সময় এটি প্রয়োজন হবে।

মনে রাখুন: পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি চাকরির আবেদন সাবমিটের পর ৭২ ঘণ্টার মধ্যে Teletalk প্রি-পেইড সিম থেকে SMS-এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। অন্যথায় আবেদন বাতিল হয়ে যাবে।


পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি চাকরির আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এ আবেদন সম্পন্ন করার পর আবেদন ফি পরিশোধ করতে হবে। শুধুমাত্র Teletalk প্রি-পেইড মোবাইল সিম থেকে SMS এর মাধ্যমে এই ফি পরিশোধ করা যাবে।

ফি পরিশোধের জন্য মোট দুটি SMS পাঠাতে হবে।


পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি চাকরির আবেদন ফি SMS এর মাধ্যমে পরিশোধ পদ্ধতি

প্রথম SMS:

POWERGRID USER ID → পাঠান 16222 নম্বরে

উদাহরণ: POWERGRID DEFABC → Send to 16222

দ্বিতীয় SMS:

POWERGRID YES PIN → পাঠান 16222 নম্বরে

উদাহরণ: POWERGRID YES 87651234 → Send to 16222


⚠️ জানা জুরুরি: পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি চাকরির আবেদনপত্রে ভুল বা অসম্পূর্ণ তথ্য প্রদান, দুর্নীতির আশ্রয় বা একাধিক ভুয়া আবেদন জমা প্রমাণিত হলে আবেদন বাতিল বলে গণ্য করা হবে এবং প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি জব আবেদন গাইড ও সাপোর্ট তথ্য


পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি চাকরির সম্পর্কিত আবেদন নিয়ে যেকোনো সমস্যার সম্মুখীন হলে নিচের দেওয়া ইমেইল, ফোন নাম্বার, ফেসবুক পেইজ এ যোগাযোগ করে আবেদন বিষয়ে সহায়তা নিতে পারবেন।

তবে (মেইল/ মেসেজ এর subject-এ Organization Name: POWERGRID. Post Name: *** Applicant’s User ID এবং Contact Number (যোগাযোগের ফোন নাম্বার) অবশ্যই উল্লেখ করে করতে হবে)।


যোগাযোগ তথ্য (টেলিটক সাপোর্ট)
📱 ফোন কল টেলিটক নাম্বার থেকে ১২১ নাম্বারে ফোন করুন।
📧 ইমেইল [email protected]
📘 ফেসবুক পেজ facebook.com/alljobsbd তে মেসেজ করতে পারেন।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অফিসিয়াল ইমেজ/PDF

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (PGCB) চাকরির বিজ্ঞপ্তির সকল গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য অফিশিয়াল চাকরি সার্কুলার ইমেজ অবশ্যই পড়তে হবে।

আপনি খুব সহজেই পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি চাকরির বেতন, আবেদনের শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার বয়স, অভিজ্ঞতা, আবেদন করার নিয়মসহ, সকল প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয় নিচের সংযুক্ত করা অফিশিয়াল সার্কুলার ছবি থেকে জানতে পারবেন।

আমরা পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি চাকরিপ্রার্থীদের সুবিধার্থে নিচে অফিসিয়াল জব সার্কুলার পিকচার সংযুক্ত করে দিয়েছি, যাতে করে একজন চাকরিপ্রার্থী এখান থেকে তার চাকরির সম্পর্কিত সকল প্রয়োজনীয় তথ্য জেনে আবেদন করতে পারে।


আপনার পছন্দের আরো নতুন সার্কুলার দেখতে পারেন।


PGCB Job Circular 2026

প্রকাশের সূত্র বা জায়গা: দৈনিক ইত্তেফাকে, ০৯ জুন ২০২৬ ইং।

আবেদন করার পদ্ধতি: অনলাইনে।

আবেদন শুরুর দিন ও সময়: ১০ জুন ২০২৬ ইং।

আবেদন শেষ দিন ও সময়: ৩০ জুন ২০২৬ ইং, বিকেল ০৫:০০ ঘটিকা।

অনলাইনে আবেদন ওয়েবসাইট: https://powergrid.teletalk.com.bd


আরো চলমান সার্কুলার আমাদের ওয়েবসাইট আছে।


পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি চাকরির পরীক্ষা

বাংলাদেশের সরকারি নিয়োগ বিধি অনুযায়ী পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি নিয়োগ ২০২৬ এ চূড়ান্তভাবে নির্বাচিত হতে প্রার্থীদের মোট ০৩টি ধাপে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

  1. লিখিত পরীক্ষা (Written Exam): প্রথম ধাপে প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে।
  2. মৌখিক পরীক্ষা (Oral Exam / ভাইভা): লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় ডাকা হবে।
  3. কম্পিউটার দক্ষতা পরীক্ষা: কিছু নির্দিষ্ট পদের জন্য কম্পিউটার ব্যবহারের দক্ষতা যাচাই করা হবে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি চাকরির পরীক্ষার সময় ও প্রবেশপত্র

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি চাকরির পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র সম্পর্কিত সকল তথ্য কর্তৃপক্ষ পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানাবে।

প্রবেশপত্র সংগ্রহ করতে powergrid.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

গুরুত্বপূর্ণ: পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি চাকরির আবেদনপত্রে দেওয়া মোবাইল নম্বর ও ইমেইল সব সময় সচল রাখুন এবং নিয়মিত SMS ও ইনবক্স চেক করুন।


পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি চাকরির মৌখিক পরীক্ষার নিয়মাবলী

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি চাকরির মৌখিক পরীক্ষার দিন নিচের কাগজপত্রগুলোর মূল কপি সঙ্গে আনতে হবে।

১. প্রবেশপত্র: মৌখিক পরীক্ষার জন্য ইস্যুকৃত প্রবেশপত্রের মূল কপি।

২. শিক্ষাগত সনদ: সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি।

৩. কম্পিউটার দক্ষতার সনদ: প্রযোজ্য ক্ষেত্রে সনদের সত্যায়িত কপি।

৪. জাতীয়তা সনদ: সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভার মেয়র কর্তৃক ইস্যুকৃত সনদ।

৫. চারিত্রিক সনদ: প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত সনদের মূল কপি।

৬. মুক্তিযোদ্ধা সনদ: মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত কপি। (প্রযোজ্য ক্ষেত্রে)


সতর্কতা


পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি নিয়োগ ২০২৬ এ চাকরি পেতে কোনো প্রকার আর্থিক লেনদেনের প্রয়োজন নেই। কেউ যদি চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে অর্থ দাবি করে, তাহলে বুঝবেন এটি সম্পূর্ণ প্রতারণা।

মনে রাখবেন: যোগ্যতা, পরিশ্রম ও সততাই এই সরকারি চাকরি পাওয়ার একমাত্র পথ।


কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন


পিজিসিবি কর্তৃপক্ষের সাথে যোগাযোগের মাধ্যম
ইমেইল [email protected]
ফেসবুক পেইজ উল্লেখ নেই
ফ্যাক্স ০২২২৬৬০০৯২৫।
মোবাইল নাম্বার ০২২২৬৬০০৯৩৬, ০২২২৬৬০০৯৩৭, ০২২২৬৬০০৯৩৮, ০২২২৬৬০০৯৩৯, ০২২২৬৬০০৯৩২।
ঠিকানা গ্রিড ভবন, এভিনিউ-৩, জহুরুল ইসলাম সিটি, আফতাবনগর, বাড্ডা, ঢাকা-১২১২।
ওয়েবসাইট https://pgcb.gov.bd/

গুরুত্বপূর্ণ নির্দেশনা,

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর শেষ সময়ের জন্য অপেক্ষা না করে, সময় থাকতে আবেদন করে ফেলুন। অনেক সময় দেখা যায় চাকরির আবেদনের শেষ সময়ের দিকে আবেদন করার ওয়েবসাইটগুলোর সার্ভার জনিত অনেক সমস্যা দেখা যায়।

তাই আপনার জন্য আমার পরামর্শ হচ্ছে, আপনার যোগ্যতা অনুযায়ী পছন্দের পদে যত দ্রুত সম্ভব আবেদনের শেষ সময়ের অপেক্ষা না করে আবেদন করে ফেলুন।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর যে কোন আপডেট খবর পেতে আমাদের ওয়েবসাইটে সরকারি চাকরি ক্যাটাগরি ভিজিট করতে পারেন।



Source link

Avatar of ShikhoBD Team

ShikhoBD Team

About Author

ShikhoBD বাংলাদেশের শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের জন্য নির্ভরযোগ্য একটি বাংলা এডুকেশন প্ল্যাটফর্ম। আমরা প্রতিদিন সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার রেজাল্ট, সাজেশন, ভর্তি তথ্য এবং শিক্ষামূলক গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করি সহজ ও নির্ভুলভাবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সমাজ সেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি
নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

১৪৮৫ শূন্যপদ সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ DSS Job Circular 2026

মোট পদের ক্যাটাগরি ৫২ মোট শূন্যপদ ১৪৮৫ আবেদনের শেষ দিন 23 June 2026, 5:00 PM ⏰ ২৯ দিন বাকি সমাজসেবা
বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি
নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

১০৩৬ পদে বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Bangladesh Bank Job Circular 2026

মোট পদের ক্যাটাগরি ২৪+০১+০১+০১ মোট শূন্যপদ ১২৬+০১+২৬+৯০৩ জন আবেদনের শেষ দিন — দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন 4 June 2026, 11:59