নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

২৭৪ পদে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ BCIC Job Circular 2026

bdgovt info social share defult image


পদের ক্যাটাগরি১৯

মোট শূন্যপদ২৭৪
বয়সসীমা১৮-৩৮ বছর (পদ ভেদে)

বেতন স্কেলগ্রেড-৯ থেকে গ্রেড-১০

শিক্ষাগত যোগ্যতাডিপ্লোমা থেকে স্নাতকোত্তর ডিগ্রি

আবেদনের সময়সীমা

৩১ দিন বাকি



২৭৪ জন নতুন কর্মী নিচ্ছে শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। ১২ অক্টোবর ২০২৬ তারিখে দৈনিক আমার দেশে পত্রিকায় Bangladesh Chemical Industries Corporation BCIC Job Circular 2026 প্রকাশ করা হয়েছে। সরকারি এই নিয়োগে দেশের যেকোনো জেলার যোগ্য প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন।

BCIC Job Circular 2026-তে মোট ১৯ ধরনের পদের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে সহকারী রসায়নবিদ পদে ৫২ জন, উপ-সহকারী রসায়নবিদ পদে ৪১ জন, সহকারী হিসাব কর্মকর্তা/সহকারী অর্থ কর্মকর্তা পদে ৩১ জন, হিসাব কর্মকর্তা/অর্থ কর্মকর্তা পদে ২৫ জন এবং সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) পদে ২২ জনকে নিয়োগ দেওয়া হবে; সহ আরও ১৪টি পদে জনবল নেওয়া হবে।

পদভেদে স্নাতক, স্নাতকোত্তর, বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। ১৪ অক্টোবর ২০২৬ তারিখের হিসাবে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

টেলিটকের মাধ্যমে অনলাইনে আবেদন শুরু হবে ১৪ অক্টোবর ২০২৬ সকাল ১০টায় এবং শেষ হবে ১২ নভেম্বর ২০২৬ বিকাল ৫টায়। আবেদন ফরম পূরণ করতে হবে http://bcic.teletalk.com.bd সাইটে গিয়ে।

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর একটি বিশেষ দিক হলো, একজন প্রার্থী ৯ম গ্রেডের একটি এবং ১০ম গ্রেডের একটি, মোট সর্বোচ্চ দুটি পদে আবেদন করতে পারবেন। যারা BCIC-তে ক্যারিয়ার গড়তে চান, তারা নিচের অংশ থেকে নিজের যোগ্যতার সাথে শর্তগুলো মিলিয়ে নিতে পারেন।

সূচিপত্র

এক নজরে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন
সংশ্লিষ্ট মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয়
স্মারক নং ৩৬.০১.০০০০.১২৬.১১.৪০১.২৬/৫৫৪
বিজ্ঞপ্তির সোর্স দৈনিক আমার দেশ
বিজ্ঞপ্তি প্রকাশ ১২ অক্টোবর ২০২৬
চাকরির ধরন সরকারি চাকরি
পদের ক্যাটাগরি ১৯টি
মোট শূন্যপদ ২৭৪ জন
কর্মস্থল দেশের বিভিন্ন স্থানে অবস্থিত কারখানা/প্রতিষ্ঠান
আবেদনযোগ্য জেলা সকল জেলা (বাংলাদেশের স্থায়ী নাগরিক)
শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা থেকে স্নাতকোত্তর ডিগ্রি
অভিজ্ঞতা পদভেদে প্রযোজ্য
বয়সসীমা ১৮-৩২ বছর, নির্দিষ্ট পদে ৩৮ বছর (১৪ অক্টোবর ২০২৬ অনুযায়ী) 🧮 বয়স যাচাই করুন
বেতন গ্রেড গ্রেড-৯ থেকে গ্রেড-১০
আবেদন ফি ৫৫৮ থেকে ৬৬৯ টাকা (পদ অনুযায়ী)
আবেদন পদ্ধতি অনলাইন
আবেদন শুরু ১৪ অক্টোবর ২০২৬, সকাল ১০:০০টা
আবেদনের শেষ তারিখ ১২ নভেম্বর ২০২৬, বিকাল ০৫:০০টা
অফিসিয়াল আবেদন সাইট bcic.teletalk.com.bd

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন পরিচিতি

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (BCIC) হলো শিল্প মন্ত্রণালয়ের অধীন একটি গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা। দেশের রাসায়নিক শিল্প ও সার কারখানাগুলো সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ এবং পরিচালনার মূল দায়িত্ব এই কর্পোরেশন পালন করে। সংস্থাটির সদর দপ্তর ঢাকার দিলকুশা বাণিজিক এলাকায় অবস্থিত।

কৃষি ও শিল্প খাতে দেশের চাহিদা মেটাতে সার এবং রাসায়নিক দ্রব্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এই সংস্থা কাজ করে যাচ্ছে।

📝 মৌখিক পরীক্ষার জন্য মনে রাখুন

মন্ত্রণালয়: শিল্প মন্ত্রণালয়

সদর দপ্তর: ঢাকা

পদের নাম, পদসংখ্যা ও শিক্ষাগত যোগ্যতা

এই সার্কুলারে ১৯টি ভিন্ন ভিন্ন পদে মোট ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে। সবচেয়ে বেশি লোক নেওয়া হবে সহকারী রসায়নবিদ ও সহকারী প্রকৌশলী (রসায়ন) পদে, যেখানে মোট ৫২ জনকে সুযোগ দেওয়া হবে। পদের ধরন অনুযায়ী বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও ইঞ্জিনিয়ারিং ডিগ্রির পাশাপাশি সাধারণ বিষয়ে স্নাতকোত্তর প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।

ক্রমিক পদের নাম পদসংখ্যা গ্রেড ও বেতন
১ সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) ২২ জন গ্রেড-৯ (২২,০০০–৫৩,২০০/-)
২ নিরাপত্তা কর্মকর্তা ০৩ জন গ্রেড-৯ (২২,০০০–৫৩,২০০/-)
৩ হিসাব কর্মকর্তা/অর্থ কর্মকর্তা ২৫ জন গ্রেড-৯ (২২,০০০–৫৩,২০০/-)
৪ সহকারী প্রোগ্রামার ০৩ জন গ্রেড-৯ (২২,০০০–৫৩,২০০/-)
৫ সহকারী ব্যবস্থাপক (ক্রয়)/সহকারী ব্যবস্থাপক (বিক্রয়) ১৫ জন গ্রেড-৯ (২২,০০০–৫৩,২০০/-)
৬ সহকারী রসায়নবিদ ৫২ জন (৬ ও ৭ নং পদ একত্রে) গ্রেড-৯ (২২,০০০–৫৩,২০০/-)
৭ সহকারী প্রকৌশলী (রসায়ন) ৬ নং পদের অন্তর্ভুক্ত গ্রেড-৯ (২২,০০০–৫৩,২০০/-)
৮ সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) ১৩ জন (৮ ও ৯ নং পদ একত্রে) গ্রেড-৯ (২২,০০০–৫৩,২০০/-)
৯ কারিগরি কর্মকর্তা ৮ নং পদের অন্তর্ভুক্ত গ্রেড-৯ (২২,০০০–৫৩,২০০/-)
১০ সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ১৮ জন গ্রেড-৯ (২২,০০০–৫৩,২০০/-)
১১ সহকারী প্রকৌশলী (পুর) ০৩ জন গ্রেড-৯ (২২,০০০–৫৩,২০০/-)
১২ সহকারী প্রশাসনিক কর্মকর্তা ১২ জন গ্রেড-১০ (১৬,০০০–৩৮,৬৪০/-)
১৩ সহকারী নিরাপত্তা কর্মকর্তা ০১ জন গ্রেড-১০ (১৬,০০০–৩৮,৬৪০/-)
১৪ সহকারী হিসাব কর্মকর্তা/সহকারী অর্থ কর্মকর্তা ৩১ জন গ্রেড-১০ (১৬,০০০–৩৮,৬৪০/-)
১৫ সহকারী অপারেশন অফিসার ০৬ জন গ্রেড-১০ (১৬,০০০–৩৮,৬৪০/-)
১৬ সহকারী বাণিজ্যিক কর্মকর্তা ১৯ জন গ্রেড-১০ (১৬,০০০–৩৮,৬৪০/-)
১৭ উপ-সহকারী রসায়নবিদ ৪১ জন (১৭ ও ১৮ নং পদ একত্রে) গ্রেড-১০ (১৬,০০০–৩৮,৬৪০/-)
১৮ উপ-সহকারী প্রকৌশলী (রসায়ন) ১৭ নং পদের অন্তর্ভুক্ত গ্রেড-১০ (১৬,০০০–৩৮,৬৪০/-)
১৯ উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ১০ জন গ্রেড-১০ (১৬,০০০–৩৮,৬৪০/-)
মোট ২৭৪ জন

পদভিত্তিক বিস্তারিত যোগ্যতা

১. সহকারী ব্যবস্থাপক (প্রশাসন)

পদ সংখ্যা: ২২

💰 বেতন: ২২,০০০–৫৩,২০০/- (গ্রেড-৯)

🎓 শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

⭐ অতিরিক্ত যোগ্যতা: শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ ২.৭৫ (৪.০০-এর মধ্যে) বা ৩.৫০ (৫.০০-এর মধ্যে) এর নিচে গ্রহণযোগ্য নয়।

২. নিরাপত্তা কর্মকর্তা

পদ সংখ্যা: ০৩

💰 বেতন: ২২,০০০–৫৩,২০০/- (গ্রেড-৯)

🎓 শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি।

💼 অভিজ্ঞতা: সরকারি বা আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত বা রাষ্ট্রায়ত্ত সংস্থা বা প্রতিষ্ঠানে নিরাপত্তা শাখায় ৫ম গ্রেডভুক্ত পদে অন্যূন ৫ বছরের চাকরি অথবা বৃহৎ ম্যানুফ্যাকচারিং কারখানার নিরাপত্তা কর্মকর্তা পদে অন্যূন ৬ বছরের চাকরি।

⭐ অতিরিক্ত যোগ্যতা: সুঠামদেহ ও সুস্বাস্থ্যের অধিকারী এবং উচ্চতা অন্যূন ৫ ফুট ৫ ইঞ্চি। সশস্ত্র বাহিনী হতে অবসরপ্রাপ্তদের অগ্রাধিকার।

৩. হিসাব কর্মকর্তা/অর্থ কর্মকর্তা

পদ সংখ্যা: ২৫

💰 বেতন: ২২,০০০–৫৩,২০০/- (গ্রেড-৯)

🎓 শিক্ষাগত যোগ্যতা: হিসাববিজ্ঞান বা ফিন্যান্স বা অর্থনীতি বা পরিসংখ্যান বিষয়ে স্নাতকোত্তর বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

⭐ অতিরিক্ত যোগ্যতা: শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ ২.৭৫ বা ৩.৫০ এর নিচে গ্রহণযোগ্য নয়।

৪. সহকারী প্রোগ্রামার

পদ সংখ্যা: ০৩

💰 বেতন: ২২,০০০–৫৩,২০০/- (গ্রেড-৯)

🎓 শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং বা বিএসসি (সম্মান) বা সমমানের ডিগ্রি।

⭐ অতিরিক্ত যোগ্যতা: শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ ২.৭৫ বা ৩.৫০ এর নিচে গ্রহণযোগ্য নয়।

৫. সহকারী ব্যবস্থাপক (ক্রয়)/সহকারী ব্যবস্থাপক (বিক্রয়)

পদ সংখ্যা: ১৫

💰 বেতন: ২২,০০০–৫৩,২০০/- (গ্রেড-৯)

🎓 শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় শিক্ষা বিষয়ে স্নাতকোত্তর বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

⭐ অতিরিক্ত যোগ্যতা: শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ ২.৭৫ বা ৩.৫০ এর নিচে গ্রহণযোগ্য নয়।

৬. সহকারী রসায়নবিদ

পদ সংখ্যা: ৫২ (৬ ও ৭ নং পদ একত্রে)

💰 বেতন: ২২,০০০–৫৩,২০০/- (গ্রেড-৯)

🎓 শিক্ষাগত যোগ্যতা: রসায়ন বা ফলিত রসায়ন বিষয়ে বিএসসি-সহ এমএসসি বা বিএসসি (সম্মান) বা সমমানের ডিগ্রি।

⭐ অতিরিক্ত যোগ্যতা: শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ ৩.০০ বা ৪.০০ এর নিচে গ্রহণযোগ্য নয়।

৭. সহকারী প্রকৌশলী (রসায়ন)

পদ সংখ্যা: ৫২ জনের অন্তর্ভুক্ত

💰 বেতন: ২২,০০০–৫৩,২০০/- (গ্রেড-৯)

🎓 শিক্ষাগত যোগ্যতা: বিএসসি ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

⭐ অতিরিক্ত যোগ্যতা: শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ ৩.০০ বা ৪.০০ এর নিচে গ্রহণযোগ্য নয়।

৮. সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)

পদ সংখ্যা: ১৩ (৮ ও ৯ নং পদ একত্রে)

💰 বেতন: ২২,০০০–৫৩,২০০/- (গ্রেড-৯)

🎓 শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

⭐ অতিরিক্ত যোগ্যতা: শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ ৩.০০ বা ৪.০০ এর নিচে গ্রহণযোগ্য নয়।

৯. কারিগরি কর্মকর্তা

পদ সংখ্যা: ১৩ জনের অন্তর্ভুক্ত

💰 বেতন: ২২,০০০–৫৩,২০০/- (গ্রেড-৯)

🎓 শিক্ষাগত যোগ্যতা: পদার্থ বিজ্ঞান বা ফলিত পদার্থ বিজ্ঞান বিষয়ে বিএসসি (সম্মান)-সহ এমএসসি বা বিএসসি (সম্মান) ডিগ্রি।

⭐ অতিরিক্ত যোগ্যতা: শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ ৩.০০ বা ৪.০০ এর নিচে গ্রহণযোগ্য নয়।

১০. সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)

পদ সংখ্যা: ১৮

💰 বেতন: ২২,০০০–৫৩,২০০/- (গ্রেড-৯)

🎓 শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল বিষয়ে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

⭐ অতিরিক্ত যোগ্যতা: শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ ৩.০০ বা ৪.০০ এর নিচে গ্রহণযোগ্য নয়।

১১. সহকারী প্রকৌশলী (পুর)

পদ সংখ্যা: ০৩

💰 বেতন: ২২,০০০–৫৩,২০০/- (গ্রেড-৯)

🎓 শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

⭐ অতিরিক্ত যোগ্যতা: শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ ৩.০০ বা ৪.০০ এর নিচে গ্রহণযোগ্য নয়।

১২. সহকারী প্রশাসনিক কর্মকর্তা

পদ সংখ্যা: ১২

💰 বেতন: ১৬,০০০–৩৮,৬৪০/- (গ্রেড-১০)

🎓 শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

⭐ অতিরিক্ত যোগ্যতা: শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ ২.৭৫ বা ২.৭৫ এর নিচে গ্রহণযোগ্য নয়।

১৩. সহকারী নিরাপত্তা কর্মকর্তা

পদ সংখ্যা: ০১

💰 বেতন: ১৬,০০০–৩৮,৬৪০/- (গ্রেড-১০)

🎓 শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।

💼 অভিজ্ঞতা: সরকারি বা আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত বা রাষ্ট্রায়ত্ত সংস্থা বা প্রতিষ্ঠানে নিরাপত্তা পরিদর্শক পদে অন্যূন ৭ বছরের চাকরি অথবা বৃহৎ ম্যানুফ্যাকচারিং কারখানার নিরাপত্তা সংশ্লিষ্ট কাজে অন্যূন ৮ বছরের চাকরি।

⭐ অতিরিক্ত যোগ্যতা: সুঠামদেহ ও সুস্বাস্থ্যের অধিকারী এবং উচ্চতা অন্যূন ৫ ফুট ৫ ইঞ্চি।

১৪. সহকারী হিসাব কর্মকর্তা/সহকারী অর্থ কর্মকর্তা

পদ সংখ্যা: ৩১

💰 বেতন: ১৬,০০০–৩৮,৬৪০/- (গ্রেড-১০)

🎓 শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় শিক্ষা বিষয়ে স্নাতকোত্তর বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

⭐ অতিরিক্ত যোগ্যতা: শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ ২.৭৫ বা ২.৭৫ এর নিচে গ্রহণযোগ্য নয়।

১৫. সহকারী অপারেশন অফিসার

পদ সংখ্যা: ০৬

💰 বেতন: ১৬,০০০–৩৮,৬৪০/- (গ্রেড-১০)

🎓 শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং বা বিএসসি (সম্মান) বা সমমানের ডিগ্রি; অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বা ইলেকট্রনিক্স বিষয়ে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

💼 অভিজ্ঞতা: ডিপ্লোমাধারীদের সংশ্লিষ্ট কাজে ৩ বছরের চাকরি।

⭐ অতিরিক্ত যোগ্যতা: শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ ২.২৫ বা ২.৭৫ এর নিচে গ্রহণযোগ্য নয়।

১৬. সহকারী বাণিজ্যিক কর্মকর্তা

পদ সংখ্যা: ১৯

💰 বেতন: ১৬,০০০–৩৮,৬৪০/- (গ্রেড-১০)

🎓 শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় শিক্ষা বিষয়ে স্নাতকোত্তর বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

⭐ অতিরিক্ত যোগ্যতা: শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ ২.৭৫ বা ২.৭৫ এর নিচে গ্রহণযোগ্য নয়।

১৭. উপ-সহকারী রসায়নবিদ

পদ সংখ্যা: ৪১ (১৭ ও ১৮ নং পদ একত্রে)

💰 বেতন: ১৬,০০০–৩৮,৬৪০/- (গ্রেড-১০)

🎓 শিক্ষাগত যোগ্যতা: রসায়ন বা ফলিত রসায়ন বিষয়ে বিএসসি-সহ এমএসসি বা বিএসসি (সম্মান) বা সমমানের ডিগ্রি।

⭐ অতিরিক্ত যোগ্যতা: শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ ২.২৫ বা ২.৭৫ এর নিচে গ্রহণযোগ্য নয়।

১৮. উপ-সহকারী প্রকৌশলী (রসায়ন)

পদ সংখ্যা: ৪১ জনের অন্তর্ভুক্ত

💰 বেতন: ১৬,০০০–৩৮,৬৪০/- (গ্রেড-১০)

🎓 শিক্ষাগত যোগ্যতা: কেমিক্যাল বিষয়ে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

💼 অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের চাকরির অভিজ্ঞতা।

⭐ অতিরিক্ত যোগ্যতা: শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ ২.২৫ বা ২.৭৫ এর নিচে গ্রহণযোগ্য নয়।

১৯. উপ-সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)

পদ সংখ্যা: ১০

💰 বেতন: ১৬,০০০–৩৮,৬৪০/- (গ্রেড-১০)

🎓 শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল বিষয়ে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

💼 অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের চাকরির অভিজ্ঞতা।

⭐ অতিরিক্ত যোগ্যতা: শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ ২.২৫ বা ২.৭৫ এর নিচে গ্রহণযোগ্য নয়।

বেতন ও সুযোগ-সুবিধা

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন নিয়োগে পদভেদে সরকারি বেতন স্কেল অনুযায়ী গ্রেড-৯ থেকে গ্রেড-১০-এ বেতন নির্ধারিত। উপরে প্রতিটি পদের মূল বেতন আলাদা করে দেওয়া আছে, তবে হাতে পাওয়া বেতন শুধু মূল স্কেলেই সীমাবদ্ধ নয়।

💰 মূল বেতনের সাথে যেসব ভাতা যোগ হয়:

সরকারি নিয়ম অনুযায়ী মূল বেতনের পাশাপাশি বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতাসহ আরও কিছু সুবিধা যোগ হয়। ফলে প্রতি মাসে হাতে পাওয়া বেতন মূল স্কেলের চেয়ে কিছুটা বেশি হয়। এর মধ্যে বাড়িভাড়া ভাতা এলাকাভেদে আলাদা, ঢাকায় সবচেয়ে বেশি, বিভাগীয় শহরে তার চেয়ে কম এবং জেলা পর্যায়ে আরও কিছুটা কম হারে দেওয়া হয়।

এই নিয়োগের মাধ্যমে নির্বাচিত প্রার্থীরা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন-এর নিয়ন্ত্রণাধীন দেশের বিভিন্ন স্থানে অবস্থিত কারখানায় পদায়িত হবেন। কর্মস্থল যেখানেই হোক, সরকারি বিধি অনুযায়ী প্রাপ্য সব ভাতা ও সুযোগ-সুবিধা তারা পাবেন।

এই বিজ্ঞপ্তি কাদের জন্য সুযোগ

এই সার্কুলারটিতে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের প্রার্থীদের জন্য বড় সুযোগ রয়েছে, বিশেষ করে যারা সরকারি প্রতিষ্ঠানে ক্যারিয়ার গড়তে চান।

✓স্নাতক, স্নাতকোত্তর, বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা পাস প্রার্থীরা নিজেদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী নির্দিষ্ট পদে আবেদনের সুযোগ পাবেন।

✓নিরাপত্তা কর্মকর্তা পদের জন্য যাদের সরকারি সংস্থা বা বৃহৎ কারখানায় কাজের অভিজ্ঞতা আছে এবং সুঠাম দেহের অধিকারী, তারা বিশেষ সুবিধা পাবেন।

✓দেশের যেকোনো জেলার ১৮ থেকে ৩২ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং নির্দিষ্ট পদে বয়স ৩৮ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

✓যারা কেমিক্যাল, মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে দক্ষ এবং সরকারি কারখানায় কারিগরি পদে কাজ করতে আগ্রহী, তাদের জন্য এটি দারুণ সুযোগ।

📋 আবেদনের আগে যে শর্তগুলো মিলিয়ে নেবেন

  • বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
  • একজন প্রার্থী ৯ম গ্রেডভুক্ত যেকোনো ১টি পদ এবং ১০ম গ্রেডভুক্ত যেকোনো ১টি পদসহ সর্বোচ্চ ২টি পদে আবেদন করতে পারবেন।
  • সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তিপত্র (NOC) দাখিল করতে হবে।
  • চূড়ান্তভাবে নির্বাচিত হয়ে নিয়োগপ্রাপ্তদের কর্পোরেশনের পোস্টিংকৃত কর্মস্থলে ন্যূনতম ৩ বছর চাকরি করতে হবে।
  • বিদেশ থেকে অর্জিত ডিগ্রির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন বা শিক্ষা মন্ত্রণালয় হতে সমতা নিরূপণ সনদ দাখিল করতে হবে।

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন-এ অনলাইনে আবেদন করার পদ্ধতি

শুরু করার আগে হাতের কাছে যা রাখবেন

  • শিক্ষাগত সনদের তথ্য: সব পরীক্ষার রোল, বোর্ড, পাসের সাল ও ফলাফল
  • জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্মনিবন্ধন: নম্বর নির্ভুলভাবে দিতে হবে
  • রঙিন ছবি: ৩০০×৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ KB
  • স্বাক্ষরের ছবি: ৩০০×৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ KB
  • টেলিটক প্রিপেইড সিম: ফি জমার জন্য (নিজের না থাকলে পরিবারের যে কারো)

এবার ধাপে ধাপে আবেদন করুন

২

Application Form-এ ক্লিক করে পছন্দের পদটি বেছে নিন।

৩

টেলিটক প্রিমিয়াম মেম্বার হলে Yes, না হলে No দিয়ে পরের ধাপে যান।

৪

ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য NID ও সনদের সাথে মিলিয়ে পূরণ করুন।

৫

নির্ধারিত সাইজের ছবি ও স্বাক্ষর আপলোড করুন।

৬

Application Preview দেখে সব ঠিক থাকলে Submit করুন।

✅ আবেদন সম্পন্ন!

Applicant’s Copy ডাউনলোড করে রঙিন প্রিন্ট করে রাখুন। মৌখিক পরীক্ষার সময় এটি জমা দিতে হবে।

আবেদন ফি (পদ অনুযায়ী)

নিচের তালিকা থেকে নিজের পদটি খুঁজে মোট আবেদন ফি দেখে নিন।

৯ম গ্রেড

মূল ফি ৬০০/- + সার্ভিস চার্জ ৬৯/-

পদ: সহকারী ব্যবস্থাপক (প্রশাসন), নিরাপত্তা কর্মকর্তা, হিসাব কর্মকর্তা/অর্থ কর্মকর্তা, সহকারী প্রোগ্রামার, সহকারী ব্যবস্থাপক (ক্রয়/বিক্রয়), সহকারী রসায়নবিদ, সহকারী প্রকৌশলী (রসায়ন, বিদ্যুৎ, যান্ত্রিক, পুর), কারিগরি কর্মকর্তা

৬৬৯/- টাকা

১০ম গ্রেড

মূল ফি ৫০০/- + সার্ভিস চার্জ ৫৮/-

পদ: সহকারী প্রশাসনিক কর্মকর্তা, সহকারী নিরাপত্তা কর্মকর্তা, সহকারী হিসাব কর্মকর্তা/সহকারী অর্থ কর্মকর্তা, সহকারী অপারেশন অফিসার, সহকারী বাণিজ্যিক কর্মকর্তা, উপ-সহকারী রসায়নবিদ, উপ-সহকারী প্রকৌশলী (রসায়ন, যান্ত্রিক)

৫৫৮/- টাকা

SMS দিয়ে ফি জমা দেওয়ার নিয়ম

📱 আবেদন সাবমিটের ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিম থেকে ২টি SMS পাঠাতে হবে, দেরি হলে আবেদন বাতিল।

১ম SMS

BCIC User ID

পাঠান: 16222 • উদাহরণ: BCIC ABCDEF

২য় SMS (১ম SMS-এর রিপ্লাইতে পাওয়া PIN দিয়ে)

BCIC YES PIN

পাঠান: 16222 • উদাহরণ: BCIC YES 12345678

✅ ফি জমা সফল হলে

রিপ্লাইতে User ID ও Password আসবে। লিখে রাখুন, প্রবেশপত্র ডাউনলোডে এগুলোই লাগবে।

User ID বা Password ভুলে গেলে

Password পুনরুদ্ধার:

BCIC HELP USER User ID

পাঠান: 16222

User ID পুনরুদ্ধার:

BCIC HELP PIN PIN Number

পাঠান: 16222

যে ভুলগুলো এড়িয়ে চলবেন

  • ৯ম ও ১০ম গ্রেডের দুটির বেশি পদে আবেদন করা। (বিজ্ঞপ্তি অনুযায়ী সর্বোচ্চ দুটি পদে আবেদন করা যাবে)
  • আবেদনপত্রে দেওয়া শিক্ষাগত যোগ্যতা বা অন্যান্য তথ্যের সাথে মূল সনদের মিল না থাকা।
  • আবেদন সাবমিট করার পর ৭২ ঘণ্টার মধ্যে টেলিটকের মাধ্যমে পরীক্ষার ফি জমা না দেওয়া।
  • ভুল তথ্য দিয়ে আবেদন করা, যা পরে প্রমাণিত হলে নিয়োগ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।

BCIC Job Circular 2026 Image ও PDF

২ পাতার এই বিজ্ঞপ্তিটি ১২ অক্টোবর ২০২৬ তারিখে দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছে। প্রথম পাতায় ১ থেকে ১৪ নং পদের বিবরণ এবং দ্বিতীয় পাতায় বাকি পদসহ আবেদনের অন্যান্য শর্তাবলী দেওয়া আছে। আবেদনের আগে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর শর্তগুলো এবং পদের যোগ্যতা ভালোভাবে পড়ে নেওয়ার অনুরোধ রইল।

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ পাতা ১ | Bangladesh Chemical Industries Corporation Job Circular 2026 Page 1পাতা ১: ১ থেকে ১৪ নং পদের নাম, পদসংখ্যা, বেতন ও শিক্ষাগত যোগ্যতার বিবরণ

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ পাতা ২ | Bangladesh Chemical Industries Corporation Job Circular 2026 Page 2পাতা ২: ১৫ থেকে ১৯ নং পদের বিবরণ, আবেদনের শর্তাবলী এবং ফি জমা দেওয়ার নিয়ম

📰 বিজ্ঞপ্তির সোর্স: দৈনিক আমার দেশ, ১২ অক্টোবর ২০২৬

🗓️ আবেদন শুরু: ১৪ অক্টোবর ২০২৬, সকাল ১০:০০টা

⏰ আবেদনের শেষ তারিখ: ১২ নভেম্বর ২০২৬, বিকাল ০৫:০০টা

📄 PDF:

সরকারি চাকরির আরও চলমান নিয়োগ বিজ্ঞপ্তি

শেষ তারিখের ক্রমে সাজানো, এখনও আবেদন করা যাবে

সরকারি চাকরির সব বিজ্ঞপ্তি দেখুন →

সাধারণ জিজ্ঞাসা (FAQ)

আবেদনের শেষ তারিখ কবে?

১২ নভেম্বর ২০২৬ বিকাল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

আবেদন ফি কত টাকা?

৯ম গ্রেডের পদগুলোর জন্য ফি ৬৬৯ টাকা এবং ১০ম গ্রেডের জন্য ৫৫৮ টাকা।

কোন ওয়েবসাইটে আবেদন করতে হবে?

টেলিটকের ওয়েবসাইট bcic.teletalk.com.bd-এর মাধ্যমে আবেদন করতে হবে।

বয়সসীমা কত?
১৪ অক্টোবর ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে। তবে নিরাপত্তা কর্মকর্তা পদে বয়সসীমা সর্বোচ্চ ৩৮ বছর। বয়স ক্যালকুলেটর
সব জেলার প্রার্থী কি আবেদন করতে পারবেন?

হ্যাঁ, বাংলাদেশের স্থায়ী নাগরিক হলে যে কোনো জেলা থেকে আবেদন করা যাবে।

একাধিক পদে আবেদন করা যাবে কি?

হ্যাঁ, তবে সর্বোচ্চ দুটি পদে (৯ম গ্রেডের একটি এবং ১০ম গ্রেডের একটি) আবেদন করা যাবে।

শিক্ষাগত যোগ্যতায় সিজিপিএ কত লাগবে?

পদভেদে সিজিপিএ ২.২৫ থেকে ৩.০০ এর নিচে গ্রহণযোগ্য নয়। বিস্তারিত বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে।

সরকারি চাকরিজীবীরা কি আবেদন করতে পারবেন?

হ্যাঁ, তবে তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তিপত্র দেখাতে হবে।

ফি কীভাবে জমা দেব?

টেলিটক প্রিপেইড সিম থেকে দুটি SMS পাঠিয়ে ফি জমা দিতে হবে।

User ID বা Password ভুলে গেলে কী করব?

টেলিটক নম্বর থেকে HELP USER অথবা HELP PIN লিখে 16222 নম্বরে SMS করে উদ্ধার করতে পারবেন।

প্রবেশপত্র কীভাবে পাব?

পরীক্ষার আগে প্রার্থীর মোবাইলে SMS-এর মাধ্যমে জানানো হবে, এরপর ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে।

লিখিত ও মৌখিক পরীক্ষা কি দিতে হবে?

হ্যাঁ, বাছাইকৃত প্রার্থীদের বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন কর্তৃক নির্ধারিত লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

আবেদনের পরে কী হবে

আবেদন প্রক্রিয়া শেষে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন কর্তৃপক্ষ প্রার্থীদের যোগ্যতা যাচাই করে পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করবে।

১

লিখিত পরীক্ষা: বাছাইকৃত প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

২

মৌখিক পরীক্ষা: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।

প্রবেশপত্র কীভাবে পাবেন

পরীক্ষার তারিখ ও প্রবেশপত্রের তথ্য SMS-এ জানানো হবে। প্রবেশপত্র ডাউনলোড করতে হবে bcic.teletalk.com.bd থেকে User ID ও Password দিয়ে। আবেদনে দেওয়া মোবাইল নম্বর সবসময় চালু রাখুন।

🎯 লিখিত পরীক্ষার প্রস্তুতি আজ থেকেই শুরু করুন

বিগত সালের প্রশ্ন থেকে অনেক প্রশ্ন কমন পড়ে। আমাদের ফ্রি MCQ প্র্যাকটিস সেকশনে বিগত পরীক্ষার প্রশ্ন সমাধান করে নিজের প্রস্তুতি যাচাই করে নিন।

মৌখিক পরীক্ষায় সাথে যা নিয়ে যাবেন

  • অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের Applicant’s Copy-এর প্রিন্ট কপি এবং প্রবেশপত্র।
  • আবেদনে উল্লেখিত সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের মূল কপি।
  • সদ্য তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
  • নিজ জেলার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ।
  • প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।
  • সরকারি বা আধা-সরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে কর্তৃপক্ষের অনাপত্তিপত্র (NOC)।
  • বিদেশ থেকে অর্জিত ডিগ্রির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন বা শিক্ষা মন্ত্রণালয় হতে ইস্যুকৃত সমতা নিরূপণ সনদ।
  • বিঃদ্রঃ সকল ডকুমেন্টস অবশ্যই প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে।

সতর্কতা ও সহায়তা

⚠️ চাকরি পেতে কোনো আর্থিক লেনদেনের প্রয়োজন নেই

কোনো প্রকার আর্থিক লেনদেন বা অসদুপায় অবলম্বনের চেষ্টা করলে প্রার্থীর প্রার্থিতা সরাসরি বাতিল বলে গণ্য হবে।

বিশেষ নির্দেশনা

  • চূড়ান্তভাবে নির্বাচিত কোনো প্রার্থীর ক্ষেত্রে পরবর্তীকালে কোনো সময়ে যোগ্যতার ঘাটতি বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে নিয়োগ সরাসরি বাতিল করা হবে।
  • যেকোনো ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে এবং নিয়োগ প্রক্রিয়ার যেকোনো পর্যায়ে আবেদন বাতিল বলে গণ্য হবে।
  • কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি বা নিয়োগ প্রক্রিয়া বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।

📞 কল: টেলিটক নম্বর থেকে ১২১

✍️ মেইলের subject-এ Organization Name: BCIC, পদের নাম, User ID ও যোগাযোগের নম্বর লিখবেন।

শেষ কথা

BCIC Job Circular 2026-এ আবেদনের সময় খুব বেশিদিন নেই, ১২ নভেম্বরের মধ্যেই আবেদন সম্পন্ন করতে হবে। ১৯টি ভিন্ন ভিন্ন পদে মোট ২৭৪ জনের বিশাল এই নিয়োগে সবচেয়ে বেশি লোক নেওয়া হচ্ছে সহকারী রসায়নবিদ পদে। সকল জেলার যোগ্য প্রার্থীরা এই সুযোগটি কাজে লাগাতে পারেন।

যেহেতু এটি একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা, তাই আবেদন শেষে বসে না থেকে এখনই লিখিত পরীক্ষার প্রস্তুতি শুরু করা উচিত। বিগত সালের সরকারি চাকরির প্রশ্ন সমাধান করতে পারেন আমাদের সরকারি চাকরি (৯ম-২০তম গ্রেড) প্রশ্ন ব্যাংক থেকে।

নতুন সব সরকারি চাকরির খবর পেতে bdgovt.info-এর সাথে থাকুন। কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারেন।


চাকরির খবরটি শেয়ার করুনএকটি শেয়ারে কারো চাকরির সুযোগ তৈরি হতে পারে

MH✓

লিখেছেন ও যাচাই করেছেন
MD Mahabub Hasan
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক, BD Govt Info

MD Mahabub Hasan ২০১৮ সাল থেকে চাকরির সার্কুলার, নিয়োগ পরীক্ষা ও আবেদন প্রক্রিয়া নিয়ে কাজ করছেন। চাকরিপ্রার্থীদের জন্য বয়স ক্যালকুলেটর, চাকরি ট্র্যাকার ও MCQ অনুশীলনের টুলস তৈরি করেছেন এবং ২০২৩ সাল থেকে BD Govt Info পরিচালনা করছেন।

২০১৮থেকে চাকরির খবর নিয়ে কাজ
২০২৩থেকে BD Govt Info
✓অফিসিয়াল সূত্রে মিলিয়ে প্রকাশ



Source link

Avatar of ShikhoBD Team

ShikhoBD Team

About Author

ShikhoBD বাংলাদেশের শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের জন্য নির্ভরযোগ্য একটি বাংলা এডুকেশন প্ল্যাটফর্ম। আমরা প্রতিদিন সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার রেজাল্ট, সাজেশন, ভর্তি তথ্য এবং শিক্ষামূলক গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করি সহজ ও নির্ভুলভাবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সমাজ সেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি
নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

১৪৮৫ শূন্যপদ সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ DSS Job Circular 2026

মোট পদের ক্যাটাগরি ৫২ মোট শূন্যপদ ১৪৮৫ আবেদনের শেষ দিন 23 June 2026, 5:00 PM ⏰ ২৯ দিন বাকি সমাজসেবা
বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি
নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

১০৩৬ পদে বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Bangladesh Bank Job Circular 2026

মোট পদের ক্যাটাগরি ২৪+০১+০১+০১ মোট শূন্যপদ ১২৬+০১+২৬+৯০৩ জন আবেদনের শেষ দিন — দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন 4 June 2026, 11:59