২৭৪ পদে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ BCIC Job Circular 2026
পদের ক্যাটাগরি১৯
বেতন স্কেলগ্রেড-৯ থেকে গ্রেড-১০
আবেদনের সময়সীমা
৩১ দিন বাকি
২৭৪ জন নতুন কর্মী নিচ্ছে শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। ১২ অক্টোবর ২০২৬ তারিখে দৈনিক আমার দেশে পত্রিকায় Bangladesh Chemical Industries Corporation BCIC Job Circular 2026 প্রকাশ করা হয়েছে। সরকারি এই নিয়োগে দেশের যেকোনো জেলার যোগ্য প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন।
BCIC Job Circular 2026-তে মোট ১৯ ধরনের পদের কথা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে সহকারী রসায়নবিদ পদে ৫২ জন, উপ-সহকারী রসায়নবিদ পদে ৪১ জন, সহকারী হিসাব কর্মকর্তা/সহকারী অর্থ কর্মকর্তা পদে ৩১ জন, হিসাব কর্মকর্তা/অর্থ কর্মকর্তা পদে ২৫ জন এবং সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) পদে ২২ জনকে নিয়োগ দেওয়া হবে; সহ আরও ১৪টি পদে জনবল নেওয়া হবে।
পদভেদে স্নাতক, স্নাতকোত্তর, বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। ১৪ অক্টোবর ২০২৬ তারিখের হিসাবে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
টেলিটকের মাধ্যমে অনলাইনে আবেদন শুরু হবে ১৪ অক্টোবর ২০২৬ সকাল ১০টায় এবং শেষ হবে ১২ নভেম্বর ২০২৬ বিকাল ৫টায়। আবেদন ফরম পূরণ করতে হবে http://bcic.teletalk.com.bd সাইটে গিয়ে।
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর একটি বিশেষ দিক হলো, একজন প্রার্থী ৯ম গ্রেডের একটি এবং ১০ম গ্রেডের একটি, মোট সর্বোচ্চ দুটি পদে আবেদন করতে পারবেন। যারা BCIC-তে ক্যারিয়ার গড়তে চান, তারা নিচের অংশ থেকে নিজের যোগ্যতার সাথে শর্তগুলো মিলিয়ে নিতে পারেন।
সূচিপত্র
এক নজরে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন পরিচিতি
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (BCIC) হলো শিল্প মন্ত্রণালয়ের অধীন একটি গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা। দেশের রাসায়নিক শিল্প ও সার কারখানাগুলো সুষ্ঠুভাবে নিয়ন্ত্রণ এবং পরিচালনার মূল দায়িত্ব এই কর্পোরেশন পালন করে। সংস্থাটির সদর দপ্তর ঢাকার দিলকুশা বাণিজিক এলাকায় অবস্থিত।
কৃষি ও শিল্প খাতে দেশের চাহিদা মেটাতে সার এবং রাসায়নিক দ্রব্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এই সংস্থা কাজ করে যাচ্ছে।
📝 মৌখিক পরীক্ষার জন্য মনে রাখুন
মন্ত্রণালয়: শিল্প মন্ত্রণালয়
সদর দপ্তর: ঢাকা
পদের নাম, পদসংখ্যা ও শিক্ষাগত যোগ্যতা
এই সার্কুলারে ১৯টি ভিন্ন ভিন্ন পদে মোট ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে। সবচেয়ে বেশি লোক নেওয়া হবে সহকারী রসায়নবিদ ও সহকারী প্রকৌশলী (রসায়ন) পদে, যেখানে মোট ৫২ জনকে সুযোগ দেওয়া হবে। পদের ধরন অনুযায়ী বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও ইঞ্জিনিয়ারিং ডিগ্রির পাশাপাশি সাধারণ বিষয়ে স্নাতকোত্তর প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন।
পদভিত্তিক বিস্তারিত যোগ্যতা
বেতন ও সুযোগ-সুবিধা
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন নিয়োগে পদভেদে সরকারি বেতন স্কেল অনুযায়ী গ্রেড-৯ থেকে গ্রেড-১০-এ বেতন নির্ধারিত। উপরে প্রতিটি পদের মূল বেতন আলাদা করে দেওয়া আছে, তবে হাতে পাওয়া বেতন শুধু মূল স্কেলেই সীমাবদ্ধ নয়।
💰 মূল বেতনের সাথে যেসব ভাতা যোগ হয়:
সরকারি নিয়ম অনুযায়ী মূল বেতনের পাশাপাশি বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতাসহ আরও কিছু সুবিধা যোগ হয়। ফলে প্রতি মাসে হাতে পাওয়া বেতন মূল স্কেলের চেয়ে কিছুটা বেশি হয়। এর মধ্যে বাড়িভাড়া ভাতা এলাকাভেদে আলাদা, ঢাকায় সবচেয়ে বেশি, বিভাগীয় শহরে তার চেয়ে কম এবং জেলা পর্যায়ে আরও কিছুটা কম হারে দেওয়া হয়।
এই নিয়োগের মাধ্যমে নির্বাচিত প্রার্থীরা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন-এর নিয়ন্ত্রণাধীন দেশের বিভিন্ন স্থানে অবস্থিত কারখানায় পদায়িত হবেন। কর্মস্থল যেখানেই হোক, সরকারি বিধি অনুযায়ী প্রাপ্য সব ভাতা ও সুযোগ-সুবিধা তারা পাবেন।
এই বিজ্ঞপ্তি কাদের জন্য সুযোগ
এই সার্কুলারটিতে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগের প্রার্থীদের জন্য বড় সুযোগ রয়েছে, বিশেষ করে যারা সরকারি প্রতিষ্ঠানে ক্যারিয়ার গড়তে চান।
✓স্নাতক, স্নাতকোত্তর, বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা পাস প্রার্থীরা নিজেদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী নির্দিষ্ট পদে আবেদনের সুযোগ পাবেন।
✓নিরাপত্তা কর্মকর্তা পদের জন্য যাদের সরকারি সংস্থা বা বৃহৎ কারখানায় কাজের অভিজ্ঞতা আছে এবং সুঠাম দেহের অধিকারী, তারা বিশেষ সুবিধা পাবেন।
✓দেশের যেকোনো জেলার ১৮ থেকে ৩২ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং নির্দিষ্ট পদে বয়স ৩৮ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
✓যারা কেমিক্যাল, মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে দক্ষ এবং সরকারি কারখানায় কারিগরি পদে কাজ করতে আগ্রহী, তাদের জন্য এটি দারুণ সুযোগ।
📋 আবেদনের আগে যে শর্তগুলো মিলিয়ে নেবেন
- বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
- একজন প্রার্থী ৯ম গ্রেডভুক্ত যেকোনো ১টি পদ এবং ১০ম গ্রেডভুক্ত যেকোনো ১টি পদসহ সর্বোচ্চ ২টি পদে আবেদন করতে পারবেন।
- সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তিপত্র (NOC) দাখিল করতে হবে।
- চূড়ান্তভাবে নির্বাচিত হয়ে নিয়োগপ্রাপ্তদের কর্পোরেশনের পোস্টিংকৃত কর্মস্থলে ন্যূনতম ৩ বছর চাকরি করতে হবে।
- বিদেশ থেকে অর্জিত ডিগ্রির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন বা শিক্ষা মন্ত্রণালয় হতে সমতা নিরূপণ সনদ দাখিল করতে হবে।
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন-এ অনলাইনে আবেদন করার পদ্ধতি
শুরু করার আগে হাতের কাছে যা রাখবেন
- শিক্ষাগত সনদের তথ্য: সব পরীক্ষার রোল, বোর্ড, পাসের সাল ও ফলাফল
- জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্মনিবন্ধন: নম্বর নির্ভুলভাবে দিতে হবে
- রঙিন ছবি: ৩০০×৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ KB
- স্বাক্ষরের ছবি: ৩০০×৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ KB
- টেলিটক প্রিপেইড সিম: ফি জমার জন্য (নিজের না থাকলে পরিবারের যে কারো)
এবার ধাপে ধাপে আবেদন করুন
২
Application Form-এ ক্লিক করে পছন্দের পদটি বেছে নিন।
৩
টেলিটক প্রিমিয়াম মেম্বার হলে Yes, না হলে No দিয়ে পরের ধাপে যান।
৪
ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য NID ও সনদের সাথে মিলিয়ে পূরণ করুন।
৫
নির্ধারিত সাইজের ছবি ও স্বাক্ষর আপলোড করুন।
৬
Application Preview দেখে সব ঠিক থাকলে Submit করুন।
✅ আবেদন সম্পন্ন!
Applicant’s Copy ডাউনলোড করে রঙিন প্রিন্ট করে রাখুন। মৌখিক পরীক্ষার সময় এটি জমা দিতে হবে।
আবেদন ফি (পদ অনুযায়ী)
নিচের তালিকা থেকে নিজের পদটি খুঁজে মোট আবেদন ফি দেখে নিন।
৯ম গ্রেড
মূল ফি ৬০০/- + সার্ভিস চার্জ ৬৯/-
পদ: সহকারী ব্যবস্থাপক (প্রশাসন), নিরাপত্তা কর্মকর্তা, হিসাব কর্মকর্তা/অর্থ কর্মকর্তা, সহকারী প্রোগ্রামার, সহকারী ব্যবস্থাপক (ক্রয়/বিক্রয়), সহকারী রসায়নবিদ, সহকারী প্রকৌশলী (রসায়ন, বিদ্যুৎ, যান্ত্রিক, পুর), কারিগরি কর্মকর্তা
৬৬৯/- টাকা
১০ম গ্রেড
মূল ফি ৫০০/- + সার্ভিস চার্জ ৫৮/-
পদ: সহকারী প্রশাসনিক কর্মকর্তা, সহকারী নিরাপত্তা কর্মকর্তা, সহকারী হিসাব কর্মকর্তা/সহকারী অর্থ কর্মকর্তা, সহকারী অপারেশন অফিসার, সহকারী বাণিজ্যিক কর্মকর্তা, উপ-সহকারী রসায়নবিদ, উপ-সহকারী প্রকৌশলী (রসায়ন, যান্ত্রিক)
৫৫৮/- টাকা
SMS দিয়ে ফি জমা দেওয়ার নিয়ম
📱 আবেদন সাবমিটের ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিম থেকে ২টি SMS পাঠাতে হবে, দেরি হলে আবেদন বাতিল।
১ম SMS
BCIC User ID
পাঠান: 16222 • উদাহরণ: BCIC ABCDEF
২য় SMS (১ম SMS-এর রিপ্লাইতে পাওয়া PIN দিয়ে)
BCIC YES PIN
পাঠান: 16222 • উদাহরণ: BCIC YES 12345678
✅ ফি জমা সফল হলে
রিপ্লাইতে User ID ও Password আসবে। লিখে রাখুন, প্রবেশপত্র ডাউনলোডে এগুলোই লাগবে।
User ID বা Password ভুলে গেলে
Password পুনরুদ্ধার:
BCIC HELP USER User ID
পাঠান: 16222
User ID পুনরুদ্ধার:
BCIC HELP PIN PIN Number
পাঠান: 16222
যে ভুলগুলো এড়িয়ে চলবেন
- ৯ম ও ১০ম গ্রেডের দুটির বেশি পদে আবেদন করা। (বিজ্ঞপ্তি অনুযায়ী সর্বোচ্চ দুটি পদে আবেদন করা যাবে)
- আবেদনপত্রে দেওয়া শিক্ষাগত যোগ্যতা বা অন্যান্য তথ্যের সাথে মূল সনদের মিল না থাকা।
- আবেদন সাবমিট করার পর ৭২ ঘণ্টার মধ্যে টেলিটকের মাধ্যমে পরীক্ষার ফি জমা না দেওয়া।
- ভুল তথ্য দিয়ে আবেদন করা, যা পরে প্রমাণিত হলে নিয়োগ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।
BCIC Job Circular 2026 Image ও PDF
২ পাতার এই বিজ্ঞপ্তিটি ১২ অক্টোবর ২০২৬ তারিখে দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছে। প্রথম পাতায় ১ থেকে ১৪ নং পদের বিবরণ এবং দ্বিতীয় পাতায় বাকি পদসহ আবেদনের অন্যান্য শর্তাবলী দেওয়া আছে। আবেদনের আগে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর শর্তগুলো এবং পদের যোগ্যতা ভালোভাবে পড়ে নেওয়ার অনুরোধ রইল।
পাতা ১: ১ থেকে ১৪ নং পদের নাম, পদসংখ্যা, বেতন ও শিক্ষাগত যোগ্যতার বিবরণ
পাতা ২: ১৫ থেকে ১৯ নং পদের বিবরণ, আবেদনের শর্তাবলী এবং ফি জমা দেওয়ার নিয়ম
📰 বিজ্ঞপ্তির সোর্স: দৈনিক আমার দেশ, ১২ অক্টোবর ২০২৬
🗓️ আবেদন শুরু: ১৪ অক্টোবর ২০২৬, সকাল ১০:০০টা
⏰ আবেদনের শেষ তারিখ: ১২ নভেম্বর ২০২৬, বিকাল ০৫:০০টা
📄 PDF:
সরকারি চাকরির আরও চলমান নিয়োগ বিজ্ঞপ্তি
শেষ তারিখের ক্রমে সাজানো, এখনও আবেদন করা যাবে
সাধারণ জিজ্ঞাসা (FAQ)
আবেদনের শেষ তারিখ কবে?
১২ নভেম্বর ২০২৬ বিকাল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
আবেদন ফি কত টাকা?
৯ম গ্রেডের পদগুলোর জন্য ফি ৬৬৯ টাকা এবং ১০ম গ্রেডের জন্য ৫৫৮ টাকা।
কোন ওয়েবসাইটে আবেদন করতে হবে?
টেলিটকের ওয়েবসাইট bcic.teletalk.com.bd-এর মাধ্যমে আবেদন করতে হবে।
বয়সসীমা কত?
সব জেলার প্রার্থী কি আবেদন করতে পারবেন?
হ্যাঁ, বাংলাদেশের স্থায়ী নাগরিক হলে যে কোনো জেলা থেকে আবেদন করা যাবে।
একাধিক পদে আবেদন করা যাবে কি?
হ্যাঁ, তবে সর্বোচ্চ দুটি পদে (৯ম গ্রেডের একটি এবং ১০ম গ্রেডের একটি) আবেদন করা যাবে।
শিক্ষাগত যোগ্যতায় সিজিপিএ কত লাগবে?
পদভেদে সিজিপিএ ২.২৫ থেকে ৩.০০ এর নিচে গ্রহণযোগ্য নয়। বিস্তারিত বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে।
সরকারি চাকরিজীবীরা কি আবেদন করতে পারবেন?
হ্যাঁ, তবে তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তিপত্র দেখাতে হবে।
ফি কীভাবে জমা দেব?
টেলিটক প্রিপেইড সিম থেকে দুটি SMS পাঠিয়ে ফি জমা দিতে হবে।
User ID বা Password ভুলে গেলে কী করব?
টেলিটক নম্বর থেকে HELP USER অথবা HELP PIN লিখে 16222 নম্বরে SMS করে উদ্ধার করতে পারবেন।
প্রবেশপত্র কীভাবে পাব?
পরীক্ষার আগে প্রার্থীর মোবাইলে SMS-এর মাধ্যমে জানানো হবে, এরপর ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে।
লিখিত ও মৌখিক পরীক্ষা কি দিতে হবে?
হ্যাঁ, বাছাইকৃত প্রার্থীদের বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন কর্তৃক নির্ধারিত লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
আবেদনের পরে কী হবে
আবেদন প্রক্রিয়া শেষে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন কর্তৃপক্ষ প্রার্থীদের যোগ্যতা যাচাই করে পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করবে।
১
লিখিত পরীক্ষা: বাছাইকৃত প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
২
মৌখিক পরীক্ষা: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।
প্রবেশপত্র কীভাবে পাবেন
পরীক্ষার তারিখ ও প্রবেশপত্রের তথ্য SMS-এ জানানো হবে। প্রবেশপত্র ডাউনলোড করতে হবে bcic.teletalk.com.bd থেকে User ID ও Password দিয়ে। আবেদনে দেওয়া মোবাইল নম্বর সবসময় চালু রাখুন।
🎯 লিখিত পরীক্ষার প্রস্তুতি আজ থেকেই শুরু করুন
মৌখিক পরীক্ষায় সাথে যা নিয়ে যাবেন
- অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের Applicant’s Copy-এর প্রিন্ট কপি এবং প্রবেশপত্র।
- আবেদনে উল্লেখিত সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের মূল কপি।
- সদ্য তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
- নিজ জেলার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ।
- প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।
- সরকারি বা আধা-সরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে কর্তৃপক্ষের অনাপত্তিপত্র (NOC)।
- বিদেশ থেকে অর্জিত ডিগ্রির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন বা শিক্ষা মন্ত্রণালয় হতে ইস্যুকৃত সমতা নিরূপণ সনদ।
- বিঃদ্রঃ সকল ডকুমেন্টস অবশ্যই প্রথম শ্রেণির কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে।
সতর্কতা ও সহায়তা
⚠️ চাকরি পেতে কোনো আর্থিক লেনদেনের প্রয়োজন নেই
কোনো প্রকার আর্থিক লেনদেন বা অসদুপায় অবলম্বনের চেষ্টা করলে প্রার্থীর প্রার্থিতা সরাসরি বাতিল বলে গণ্য হবে।
বিশেষ নির্দেশনা
- চূড়ান্তভাবে নির্বাচিত কোনো প্রার্থীর ক্ষেত্রে পরবর্তীকালে কোনো সময়ে যোগ্যতার ঘাটতি বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে নিয়োগ সরাসরি বাতিল করা হবে।
- যেকোনো ধরনের সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে এবং নিয়োগ প্রক্রিয়ার যেকোনো পর্যায়ে আবেদন বাতিল বলে গণ্য হবে।
- কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি বা নিয়োগ প্রক্রিয়া বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
📞 কল: টেলিটক নম্বর থেকে ১২১
✍️ মেইলের subject-এ Organization Name: BCIC, পদের নাম, User ID ও যোগাযোগের নম্বর লিখবেন।
শেষ কথা
BCIC Job Circular 2026-এ আবেদনের সময় খুব বেশিদিন নেই, ১২ নভেম্বরের মধ্যেই আবেদন সম্পন্ন করতে হবে। ১৯টি ভিন্ন ভিন্ন পদে মোট ২৭৪ জনের বিশাল এই নিয়োগে সবচেয়ে বেশি লোক নেওয়া হচ্ছে সহকারী রসায়নবিদ পদে। সকল জেলার যোগ্য প্রার্থীরা এই সুযোগটি কাজে লাগাতে পারেন।
যেহেতু এটি একটি প্রতিযোগিতামূলক পরীক্ষা, তাই আবেদন শেষে বসে না থেকে এখনই লিখিত পরীক্ষার প্রস্তুতি শুরু করা উচিত। বিগত সালের সরকারি চাকরির প্রশ্ন সমাধান করতে পারেন আমাদের সরকারি চাকরি (৯ম-২০তম গ্রেড) প্রশ্ন ব্যাংক থেকে।
নতুন সব সরকারি চাকরির খবর পেতে bdgovt.info-এর সাথে থাকুন। কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারেন।




