নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

৪৭ পদে কর অঞ্চল-৩, ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত!

bdgovt info social share defult image


পদের ক্যাটাগরি০৭

মোট শূন্যপদ৪৭
বয়সসীমা১৮-৩২ বছর

বেতন স্কেলগ্রেড-১৩ থেকে গ্রেড-২০

শিক্ষাগত যোগ্যতাএসএসসি থেকে স্নাতক পাস

আবেদনের সময়সীমা

২১ দিন বাকি



অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ আয়কর বিভাগে ক্যারিয়ার গড়ার একটি দারুণ সুযোগ তৈরি হয়েছে। কর অঞ্চল-৩, ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Taxes Zone 3 Dhaka Job Circular 2026) প্রকাশিত হয়েছে।

কর অঞ্চল-৩, ঢাকা বিজ্ঞপ্তিতে ৭টি ভিন্ন ক্যাটাগরির পদে মোট ৪৭ জন নিয়োগ দেওয়া হবে। উল্লেখযোগ্য পদগুলোর মধ্যে সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর পদে ১৩ জন, অফিস সহায়ক পদে ১০ জন, অফিস সহকারী পদে ৯ জন এবং উচ্চমান সহকারী পদে ৮ জন ছাড়াও আরও ৩টি পদে লোক নেওয়া হবে।

এই কর অঞ্চল-৩, ঢাকা নিয়োগের সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো— এটি শুধুমাত্র ঢাকা জেলার স্থায়ী বাসিন্দাদের জন্য উন্মুক্ত। এসএসসি, এইচএসসি বা স্নাতক, আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী উপযুক্ত পদটি বেছে নিতে পারবেন। অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ১২ অক্টোবর ২০২৬ তারিখে এবং আবেদন করা যাবে ১ নভেম্বর ২০২৬ পর্যন্ত।

নিচে আমরা Taxes Zone 3 Dhaka Job Circular 2026-এর প্রতিটি পদের শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন গ্রেড, আবেদন ফি জমাদানের পদ্ধতি এবং সার্কুলারের অন্যান্য জরুরি নিয়মকানুন ধাপে ধাপে সহজ করে গুছিয়ে দিয়েছি। আবেদন করার আগে পুরো লেখাটি একবার পড়ে নেওয়ার অনুরোধ রইলো।

সূচিপত্র

কর অঞ্চল-৩, ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-৩, ঢাকা
সংশ্লিষ্ট মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় (অভ্যন্তরীণ সম্পদ বিভাগ)
স্মারক নং ০৮.০০.০০০০.০০০.০৩৭.১১.০০০১.২৪.৩৩২
চাকরির ধরন সরকারি চাকরি
নিয়োগের ধরন অস্থায়ী জনবল নিয়োগ
পদের ক্যাটাগরি ৭টি
মোট শূন্যপদ ৪৭ জন
কর্মস্থল ঢাকা
আবেদনযোগ্য জেলা শুধুমাত্র ঢাকা জেলার স্থায়ী বাসিন্দা
আবেদনকারীর লিঙ্গ নারী ও পুরুষ
শিক্ষাগত যোগ্যতা এসএসসি থেকে স্নাতক পাস
বয়সসীমা ১৮-৩২ বছর (০১/১০/২০২৬ অনুযায়ী)
বেতন গ্রেড গ্রেড-১৩ থেকে গ্রেড-২০
আবেদন ফি ৫৬ থেকে ১১২ টাকা
আবেদন পদ্ধতি অনলাইন
আবেদন শুরু ১২/১০/২০২৬, সকাল ১০.০০ ঘটিকা
আবেদনের শেষ তারিখ ০১/১১/২০২৬, বিকাল ০৫.০০ ঘটিকা
অফিসিয়াল আবেদন সাইট tax3.teletalk.com.bd
আবেদনকারীর জাতীয়তা বাংলাদেশি নাগরিক

প্রতিষ্ঠান পরিচিতি

কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-৩, ঢাকা হলো অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আওতাধীন একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, যা মূলত রাষ্ট্রীয় রাজস্ব বা আয়কর আহরণ ও ব্যবস্থাপনার কাজ করে থাকে।

ঠিকানা ২য় ১২ তলা সরকারি অফিস ভবন (৪র্থ তলা), সেগুনবাগিচা, ঢাকা-১০০০।
ওয়েবসাইট www.taxeszone3dhaka.gov.bd

কর অঞ্চল-৩, ঢাকা-এ পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা

কর অঞ্চল-৩, ঢাকা নিয়োগে মোট ৭টি পদ আছে, আর প্রতিটার যোগ্যতা-বেতন আলাদা। নিচে এক এক করে দেখুন, নিজের সার্টিফিকেট ও অভিজ্ঞতার সাথে মিলিয়ে বুঝে নিন কোনটায় আপনার সুযোগ আছে।

১. কম্পিউটার অপারেটর

পদ সংখ্যা: ১ টি

💰 বেতন: ২৪,০০০-৫৮,০০০/- (গ্রেড-১৩)

🎓 শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি;

⭐ অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।

২. প্রধান সহকারী

পদ সংখ্যা: ৫ টি

💰 বেতন: ২৪,০০০-৫৮,০০০/- (গ্রেড-১৩)

🎓 শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি;

💼 অভিজ্ঞতা: কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

⭐ অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষর এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ;

৩. উচ্চমান সহকারী

পদ সংখ্যা: ৮ টি

💰 বেতন: ২৩,৫০০-৫৬,৮০০/- (গ্রেড-১৪)

🎓 শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি;

💼 অভিজ্ঞতা: কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

⭐ অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষর এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ;

৪. সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর

পদ সংখ্যা: ১৩ টি

💰 বেতন: ২৩,৫০০-৫৬,৮০০/- (গ্রেড-১৪)

🎓 শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোন বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি;

💼 অভিজ্ঞতা: কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

⭐ অতিরিক্ত যোগ্যতা: সাঁটলিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ; কম্পিউটার মুদ্রাক্ষর এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ;

৫. গাড়ি চালক

পদ সংখ্যা: ১ টি

💰 বেতন: ২১,৯০০-৫২,৯০০/- (গ্রেড-১৬)

🎓 শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;

⭐ অতিরিক্ত যোগ্যতা: হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে; এবং ড্রাইভিং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

৬. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদ সংখ্যা: ৯ টি

💰 বেতন: ২১,৯০০-৫২,৯০০/- (গ্রেড-১৬)

🎓 শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;

💼 অভিজ্ঞতা: কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

⭐ অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষর এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ;

৭. অফিস সহায়ক

পদ সংখ্যা: ১০ টি

💰 বেতন: ২০,০০০-৪৮,৪০০/- (গ্রেড-২০)

🎓 শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন ও সুযোগ-সুবিধা

এই কর অঞ্চল-৩, ঢাকা নিয়োগে পদভেদে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী গ্রেড-১৩ থেকে গ্রেড-২০-এ বেতন নির্ধারিত। উপরে প্রতিটি পদের মূল বেতন স্কেল আলাদা করে দেওয়া আছে, তবে হাতে পাওয়া বেতন শুধু এই মূল স্কেলেই সীমাবদ্ধ নয়।

💰 মূল বেতনের সাথে যেসব ভাতা যোগ হয়:

সরকারি নিয়ম অনুযায়ী মূল বেতনের পাশাপাশি বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতাসহ আরও কিছু আর্থিক সুবিধা যোগ হয়। ফলে প্রতি মাসে হাতে পাওয়া বেতন মূল স্কেলের চেয়ে কিছুটা বেশি হয়। যেহেতু কর্মস্থল ঢাকা, তাই নিয়ম অনুযায়ী বাড়িভাড়া ভাতাও অন্যান্য এলাকার তুলনায় সর্বোচ্চ হারে পাওয়া যাবে।

এছাড়া সরকারি চাকরি হওয়ায় চাকরি স্থায়ীকরণ সাপেক্ষে অন্যান্য সরকারি সুবিধার পাশাপাশি একটি নিরাপদ ভবিষ্যতের নিশ্চয়তা তো থাকছেই।

এই চাকরিটা কাদের জন্য সুযোগ

পদগুলো দেখার পর এবার একটু থেমে ভাবুন, এই নিয়োগ আসলে কাদের জন্য মানানসই। নিচের যেকোনো একটার সাথে যদি আপনার পরিস্থিতি মেলে, বুঝবেন এই সুযোগটা আপনার জন্যই।

✓
আপনি এসএসসি, এইচএসসি বা স্নাতক পাস করেছেন এবং সরকারি চাকরিতে প্রবেশ করতে চাইছেন।

✓
আপনার স্থায়ী ঠিকানা ঢাকা জেলায়, তাই নিজ জেলাতেই পোস্টিং পেতে চান।

✓
কম্পিউটার চালানো বা টাইপিংয়ে আপনার ভালো দক্ষতা রয়েছে।

✓
স্থায়ী ও নিরাপদ একটা সরকারি চাকরি খুঁজছেন, বেসরকারি চাকরির অনিশ্চয়তা এড়াতে চান।

এর কোনোটাই না মিললেও চিন্তার কিছু নেই, নিচের যোগ্যতার শর্তগুলো ভালোভাবে পড়ে নিজে যাচাই করে নিন।

কর অঞ্চল-৩, ঢাকা-এ আবেদন করবেন যেভাবে

শুরু করার আগে হাতের কাছে যা রাখবেন

আবেদন ফরম পূরণের মাঝপথে ছবি বা সনদ খুঁজতে গেলে সময় নষ্ট হয়। শুরুর আগেই এগুলো রেডি রাখুন:

  • শিক্ষাগত সনদের তথ্য: সর্বশেষ পরীক্ষার রোল, বোর্ড, পাসের সাল
  • জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্মনিবন্ধন: নম্বর ও তথ্য নির্ভুলভাবে দিতে হবে (০১/১০/২০২৬ তারিখের পর ঠিকানা পরিবর্তন গ্রহণযোগ্য নয়)
  • রঙিন ছবি: ৩ মাসের মধ্যে তোলা (৩০০×৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ KB)
  • স্বাক্ষরের ছবি: (৩০০×৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ KB)

এবার ধাপে ধাপে আবেদন করুন

২

Application Form-এ ক্লিক করে আপনার পছন্দের পদটা বেছে নিন। (কর বিভাগে কর্মরতরা Departmental Candidate অপশনটি সিলেক্ট করবেন)।

৩

ফরমে ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য দিন। একবার সাবমিট হয়ে গেলে বদলানো যাবে না, তাই তাড়াহুড়ো করবেন না।

৪

নির্ধারিত সাইজের ছবি ও স্বাক্ষর আপলোড করুন।

৫

সব ঠিক আছে কিনা Application Preview দেখে নিশ্চিত হয়ে Submit করুন।

✅ আবেদন সম্পন্ন!

সাবমিট করার পর যে Applicant’s Copy পাবেন, তা ডাউনলোড করে রঙিন প্রিন্ট করে রাখুন। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় এর এক কপি জমা দিতে হবে।

আবেদন ফি (পদ অনুযায়ী)

নিচের তালিকা থেকে নিজের পদটি খুঁজে মোট আবেদন ফি দেখে নিন। প্রতিটি গ্রেডের মূল ফি ও সার্ভিস চার্জ আলাদা করে দেওয়া আছে।

১৩-১৬তম গ্রেড

মূল ফি ১০০/- + সার্ভিস চার্জ ১২/-

পদ: কম্পিউটার অপারেটর, প্রধান সহকারী, উচ্চমান সহকারী, সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, গাড়ি চালক, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

১১২/- টাকা

২০তম গ্রেড

মূল ফি ৫০/- + সার্ভিস চার্জ ০৬/-

পদ: অফিস সহায়ক

৫৬/- টাকা

♿

সকল পদের অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের) প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি মাত্র ৫৬/- টাকা (মূল ৫০ + সার্ভিস চার্জ ০৬)।

SMS দিয়ে ফি জমা দেওয়ার নিয়ম

📱 আবেদন সাবমিট করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিম থেকে ২টি SMS পাঠাতে হবে। দেরি হলে আবেদনটাই বাতিল হয়ে যাবে।

১ম SMS

TAX3 User ID

পাঠান: 16222 নম্বরে • উদাহরণ: TAX3 ABCDEF

২য় SMS (১ম SMS-এর রিপ্লাইতে পাওয়া PIN দিয়ে)

TAX3 YES PIN

পাঠান: 16222 নম্বরে • উদাহরণ: TAX3 YES 12345678

✅ ফি জমা সফল হলে

রিপ্লাইতে আপনার User ID ও Password চলে আসবে। এই দুটো জিনিস কোথাও লিখে রাখুন, প্রবেশপত্র ডাউনলোড করতে এগুলোই লাগবে।

User ID বা Password ভুলে গেলে

Password পুনরুদ্ধার:

TAX3 Help USER USER ID

লিখে 16222 নম্বরে পাঠান।

User ID পুনরুদ্ধার:

TAX3 Help PIN PIN Number

লিখে 16222 নম্বরে পাঠান।

যে ভুলগুলো এড়িয়ে চলবেন

  • ছবি বা স্বাক্ষরের সাইজ ভুল: নির্ধারিত পিক্সেল ও KB এর বাইরে গেলে ফরম আপলোডই নিবে না।
  • SMS দিতে দেরি: ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা না দিলে আবেদন বাতিল হয়ে যায়।
  • ঠিকানা পরিবর্তন: ০১/১০/২০২৬ তারিখের পর ঠিকানা পরিবর্তন সংক্রান্ত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।
  • একাধিক আবেদন: একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না।
  • Applicant’s Copy না রাখা: ভাইভা বোর্ডে এটি দেখাতে হবে, তাই রঙিন প্রিন্ট করে যত্ন করে রাখুন।

ℹ️ বিশেষ দ্রষ্টব্য

আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, ফি ও অন্যান্য সকল শর্ত অফিসিয়াল সার্কুলার অনুযায়ী প্রযোজ্য হবে। এই আর্টিকেলের কোনো তথ্যের সাথে অমিল থাকলে অফিসিয়াল সার্কুলারের তথ্যই চূড়ান্ত বলে গণ্য হবে।

কর অঞ্চল-৩, ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর অফিসিয়াল ছবি ও PDF

আপনার তথ্যের শতভাগ নিশ্চয়তার জন্য নিচে কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-৩, ঢাকা কর্তৃক প্রকাশিত মূল বিজ্ঞপ্তির ৪টি পাতা পরিষ্কারভাবে যুক্ত করে দেওয়া হলো। Taxes Zone 3 Dhaka Job Circular 2026-এর অনলাইনে ফরম পূরণের আগে নিজের কাঙ্ক্ষিত পদের যোগ্যতা, জেলার শর্ত এবং অন্যান্য নির্দেশিকাগুলো এই ছবিগুলো থেকে আরেকবার মিলিয়ে নিন। এতে করে আবেদনে ভুল হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না।

📰 বিজ্ঞপ্তি সূত্র: দি ডেইলি স্টারে, ১১ অক্টোবর ২০২৬

🗓️ আবেদন শুরু: ১২/১০/২০২৬, সকাল ১০.০০ ঘটিকা

⏰ আবেদনের শেষ তারিখ: ০১/১১/২০২৬, বিকাল ০৫.০০ ঘটিকা


TAX3 Job Circular 2026
২৩০ KB


সার্কুলার লোড হচ্ছে…

বিকল্প ভিউয়ারে দেখানো হচ্ছে। ফাঁকা দেখালে অথবা নিচের বাটনে ডাউনলোড করুন।

সরকারি চাকরির আরও চলমান নিয়োগ বিজ্ঞপ্তি

শেষ তারিখের ক্রমে সাজানো, এখনও আবেদন করা যাবে

সরকারি চাকরির সব বিজ্ঞপ্তি দেখুন →

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

প্রশ্ন ১কর অঞ্চল-৩, ঢাকা-এর নিয়োগে আবেদনের শেষ তারিখ কবে?+

অনলাইনে আবেদন ও ফি জমা দেওয়ার শেষ তারিখ ০১ নভেম্বর ২০২৬, বিকাল ০৫:০০ টা পর্যন্ত।

প্রশ্ন ২এই নিয়োগে কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন?+

শুধুমাত্র ঢাকা জেলার প্রকৃত স্থায়ী বাসিন্দারা এই নিয়োগে আবেদন করার সুযোগ পাবেন। অন্য কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না।

প্রশ্ন ৩একই সাথে একাধিক পদে আবেদন করা যাবে কি?+

না, সার্কুলারে স্পষ্টভাবে বলা হয়েছে যে, একজন প্রার্থী কেবল একটি পদেই আবেদন করতে পারবেন। একাধিক পদে আবেদন করার কোনো সুযোগ নেই।

প্রশ্ন ৪আবেদন ফি কত টাকা এবং কীভাবে জমা দিতে হবে?+

১ থেকে ৬ নং পদের জন্য মোট ১১২ টাকা এবং ৭ নং পদের (অফিস সহায়ক) জন্য ৫৬ টাকা। টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে এসএমএস করে এই ফি জমা দিতে হবে।

প্রশ্ন ৫সরকারি বা আধা-সরকারি চাকরিজীবীরা কীভাবে আবেদন করবেন?+

তাঁদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। কর বিভাগে কর্মরতরা ফর্মে ‘Departmental Candidate’ অপশনটি পূরণ করবেন। মৌখিক পরীক্ষার সময় অনাপত্তিপত্রের (NOC) মূল কপি দেখাতে হবে।

প্রশ্ন ৬আবেদনে প্রার্থীর বয়সসীমা কীভাবে নির্ধারণ করা হবে?+

০১/১০/২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

প্রশ্ন ৭কম্পিউটার টাইপিং স্পিড কতটা প্রয়োজন?+

বেশিরভাগ পদের জন্যই (কম্পিউটার অপারেটর, প্রধান সহকারী, উচ্চমান সহকারী) প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি প্রয়োজন। তবে অফিস সহকারী পদের জন্য উভয় ভাষায় ২০ শব্দের গতি থাকতে হবে।

প্রশ্ন ৮লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য কি যাতায়াত ভাতা (TA/DA) দেওয়া হবে?+

না, নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার টিএ/ডিএ বা যাতায়াত ভাতা প্রদান করা হবে না।

প্রশ্ন ৯User ID বা Password হারিয়ে গেলে কীভাবে উদ্ধার করব?+

যেকোনো টেলিটক প্রিপেইড নম্বর থেকে SMS করে এটি উদ্ধার করা যাবে। User ID জানতে ‘TAX3 Help PIN [PIN No]’ এবং Password জানতে ‘TAX3 Help USER [USER ID]’ লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।

প্রশ্ন ১০মৌখিক বা ভাইভা পরীক্ষায় কোন কোন কাগজপত্র সাথে নিতে হবে?+

সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ, ঢাকা জেলার নাগরিকত্ব সনদ (মেয়র/চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত), NID, চারিত্রিক সনদ, Applicant’s Copy ও Admit Card-এর রঙিন প্রিন্ট কপিসহ প্রথম শ্রেণির কর্মকর্তা দ্বারা সত্যায়িত এক সেট ফটোকপি এবং ২ কপি ছবি সাথে নিতে হবে।

আবেদনের পরে কী হবে

আবেদন জমা দিলেই কাজ শেষ না। সামনে আরও কয়েকটা ধাপ পার হতে হবে, আগে থেকে জেনে রাখলে মানসিকভাবে প্রস্তুত থাকতে পারবেন।

১

লিখিত পরীক্ষা: সকল পদের যোগ্য প্রার্থীদের প্রথমে নির্ধারিত তারিখে লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে।

২

ব্যবহারিক পরীক্ষা: লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ১ থেকে ৬ নং পদের প্রার্থীদের কম্পিউটার টাইপিং বা ড্রাইভিং দক্ষতা যাচাইয়ের জন্য ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। (অফিস সহায়ক পদের জন্য এটি প্রযোজ্য নয়)।

৩

মৌখিক পরীক্ষা: ব্যবহারিক (এবং ৭ নং পদের ক্ষেত্রে লিখিত) পরীক্ষায় উত্তীর্ণদের চূড়ান্ত বাছাইয়ের জন্য মৌখিক পরীক্ষা বা ভাইভায় ডাকা হবে।

প্রবেশপত্র কীভাবে পাবেন

পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র সংক্রান্ত যাবতীয় তথ্য আপনার মোবাইলে SMS করে জানানো হবে। এছাড়া tax3.teletalk.com.bd অথবা কর অঞ্চল-৩ এর ওয়েবসাইটেও নোটিশ দেওয়া হবে। মেসেজ পাওয়ার পর অনলাইনে লগইন করে আপনার রঙিন প্রবেশপত্রটি ডাউনলোড ও প্রিন্ট করে নিতে হবে।

🎯 লিখিত পরীক্ষার প্রস্তুতি আজ থেকেই শুরু করুন

সরকারি নিয়োগের লিখিত পরীক্ষায় বিগত সালের প্রশ্ন থেকে অনেক প্রশ্ন হুবহু কমন পড়ে। আমাদের ফ্রি MCQ প্র্যাকটিস সেকশনে গিয়ে বিগত পরীক্ষার প্রশ্ন সমাধান করে নিজের প্রস্তুতি যাচাই করে নিন, কোনো খরচ ছাড়াই।

সতর্কতা ও সহায়তা

⚠ এই নিয়োগে কোনো আর্থিক লেনদেনের প্রয়োজন নেই

চাকরি পাওয়ার ক্ষেত্রে কোনো প্রকার তদবির বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। প্রতারকদের ফাঁদে পা দেবেন না।

বিশেষ নির্দেশনা

  • আবেদনপত্রে কোনো তথ্য মিথ্যা বা ভুল প্রমাণিত হলে বা জাল কাগজপত্র দিলে পরীক্ষা চলাকালীন বা নিয়োগের যেকোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
  • বিজ্ঞপ্তির আংশিক বা সম্পূর্ণ সংশোধন, বাতিল এবং পদ সংখ্যা হ্রাস-বৃদ্ধি করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
  • চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের সিভিল সার্জনের নিকট থেকে স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ দাখিল করতে হবে এবং পুলিশ ভেরিফিকেশন করা হবে।

আবেদন করতে গিয়ে ওয়েবসাইটে কোনো সমস্যা হলে সাহায্য নিন:

📞 কল: যেকোনো টেলিটক নম্বর থেকে ১২১-এ কল করুন

🌐 ফেসবুক পেজ: https://www.facebook.com/alljobsbdTeletalk

✍️ মেইল বা মেসেজ করার সময় Subject-এ Organization Name: TAX3, পদের নাম, Applicant’s User ID ও আপনার Contact Number অবশ্যই লিখে দেবেন।

✍️

শেষ কথা

ঢাকা জেলার স্থায়ী বাসিন্দাদের জন্য জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন কর অঞ্চলে ক্যারিয়ার গড়ার এটি একটি চমৎকার ও মর্যাদাপূর্ণ সুযোগ। যেহেতু শুধুমাত্র ঢাকা জেলার প্রার্থীরাই এখানে প্রতিযোগিতা করবেন, তাই তুলনামূলকভাবে আপনার সম্ভাবনা কিছুটা হলেও বেশি। দেরি না করে নির্ভুলভাবে ফরম পূরণ করে ফি জমা দিয়ে দিন, কারণ শেষের দিকে সার্ভারে জ্যাম থাকার কারণে অনেকেই আবেদন করতে ব্যর্থ হন।

আবেদন করার পাশাপাশি নিজের প্রস্তুতিতেও জোর দিন। টাইপিং টেস্ট আছে এমন পদের জন্য এখন থেকেই কি-বোর্ডে হাত চালু করুন, আর লিখিত পরীক্ষার জন্য আমাদের সরকারি চাকরি (৯ম-২০তম গ্রেড) অংশের প্রশ্নগুলো সমাধান করা শুরু করুন।

সামনে আসা এমন আরও দারুণ সব সরকারি চাকরির খবর সবার আগে পেতে bdgovt.info-এর সাথেই থাকুন। আবেদন নিয়ে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টে লিখে জানাতে পারেন, আমরা উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। শুভকামনা রইলো আপনার জন্য!


চাকরির খবরটি শেয়ার করুনএকটি শেয়ারে কারো চাকরির সুযোগ তৈরি হতে পারে

MH✓

লিখেছেন ও যাচাই করেছেন
MD Mahabub Hasan
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক, BD Govt Info

MD Mahabub Hasan ২০১৮ সাল থেকে চাকরির সার্কুলার, নিয়োগ পরীক্ষা ও আবেদন প্রক্রিয়া নিয়ে কাজ করছেন। চাকরিপ্রার্থীদের জন্য বয়স ক্যালকুলেটর, চাকরি ট্র্যাকার ও MCQ অনুশীলনের টুলস তৈরি করেছেন এবং ২০২৩ সাল থেকে BD Govt Info পরিচালনা করছেন।

২০১৮থেকে চাকরির খবর নিয়ে কাজ
২০২৩থেকে BD Govt Info
✓অফিসিয়াল সূত্রে মিলিয়ে প্রকাশ



Source link

Avatar of ShikhoBD Team

ShikhoBD Team

About Author

ShikhoBD বাংলাদেশের শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের জন্য নির্ভরযোগ্য একটি বাংলা এডুকেশন প্ল্যাটফর্ম। আমরা প্রতিদিন সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার রেজাল্ট, সাজেশন, ভর্তি তথ্য এবং শিক্ষামূলক গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করি সহজ ও নির্ভুলভাবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সমাজ সেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি
নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

১৪৮৫ শূন্যপদ সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ DSS Job Circular 2026

মোট পদের ক্যাটাগরি ৫২ মোট শূন্যপদ ১৪৮৫ আবেদনের শেষ দিন 23 June 2026, 5:00 PM ⏰ ২৯ দিন বাকি সমাজসেবা
বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি
নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

১০৩৬ পদে বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Bangladesh Bank Job Circular 2026

মোট পদের ক্যাটাগরি ২৪+০১+০১+০১ মোট শূন্যপদ ১২৬+০১+২৬+৯০৩ জন আবেদনের শেষ দিন — দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন 4 June 2026, 11:59