নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ NSC Job Circular 2026

জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি


মোট পদের ক্যাটাগরি

১৪

মোট শূন্যপদ

৪৯ জন

আবেদনের শেষ দিন


⏰ ২৬ দিন বাকি

🏟 সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | NSC Job Circular 2026

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়া পরিষদে মোট ৪৯টি শূন্য পদে সরাসরি নিয়োগ

📅 আবেদন শুরু: ০১ জুলাই ২০২৬
⏳ আবেদন শেষ: ৩০ জুলাই ২০২৬
🌐 nsc.teletalk.com.bd

আবেদনের শেষ সময়: ৩০ জুলাই ২০২৬, বিকেল ৫:০০টা — সার্ভার জ্যাম এড়াতে শেষ দিনের জন্য অপেক্ষা না করে আজই অনলাইনে আবেদন করুন।

NSC Job Circular 2026 প্রকাশিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর মাধ্যমে রাজস্বখাতভুক্ত ১৪টি ক্যাটাগরিতে মোট ৪৯টি শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য যোগ্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনে nsc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

এই NSC Job Circular-এ প্রশিক্ষক, উপ-সহকারী প্রকৌশলী, কার্যসহকারী থেকে শুরু করে মালী পর্যন্ত নানা পদে আবেদনের সুযোগ রয়েছে। ক্রীড়া ও প্রকৌশল খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য এটি একটি চমৎকার সুযোগ। আবেদনের আগে আপনার বয়স যোগ্যতার মধ্যে আছে কিনা যাচাই করতে আমাদের বয়স ক্যালকুলেটর ব্যবহার করুন।

📋 এক নজরে NSC Job Circular 2026

নিয়োগকর্তা জাতীয় ক্রীড়া পরিষদ (NSC)
মন্ত্রণালয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
ঠিকানা ৬২/৩, পুরানা পল্টন, ঢাকা-১০০০
চাকরির ধরন সরকারি, রাজস্বখাতভুক্ত, ফুল-টাইম
মোট শূন্য পদ ৪৯ টি (১৪টি ক্যাটাগরিতে)
বয়সসীমা ১৮ – ৩২ বছর (০১ জুলাই ২০২৬ অনুযায়ী)
বেতন স্কেল ৮,২৫০ – ৫৩,০৬০/- (পদ অনুযায়ী, জাতীয় বেতন স্কেল ২০১৫)
আবেদন পদ্ধতি শুধুমাত্র অনলাইনে
আবেদন শুরু ০১ জুলাই ২০২৬, সকাল ১০:০০টা
আবেদনের শেষ তারিখ ৩০ জুলাই ২০২৬, বিকেল ৫:০০টা
আবেদনের ওয়েবসাইট nsc.teletalk.com.bd
অফিশিয়াল ওয়েবসাইট nsc.gov.bd

📋 NSC Job Circular 2026 — শূন্য পদের বিবরণ

# পদের নাম পদ গ্রেড বেতন স্কেল
০১ প্রশাসক, ধানমন্ডি অঞ্চল ০১ ২২,০০০–৫৩,০৬০/-
০২ সহকারী স্থপতি ০১ ২২,০০০–৫৩,০৬০/-
০৩ প্রশিক্ষক ২৪ ১০ ১৬,০০০–৩৮,৬৪০/-
০৪ উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ০৮ ১০ ১৬,০০০–৩৮,৬৪০/-
০৫ উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল/যান্ত্রিক) ০৪ ১০ ১৬,০০০–৩৮,৬৪০/-
০৬ উপ-সহকারী প্রকৌশলী (ডিপ্লোমা স্থপতি) ০১ ১০ ১৬,০০০–৩৮,৬৪০/-
০৭ সহকারী পরিকল্পনা ও গবেষণা অফিসার ০১ ১০ ১৬,০০০–৩৮,৬৪০/-
০৮ গ্রন্থাগারিক ০১ ১০ ১৬,০০০–৩৮,৬৪০/-
০৯ রিপোর্টার ০১ ১১ ১২,৫০০–৩০,২৩০/-
১০ ইনস্ট্রাক্টেস ০১ ১১ ১২,৫০০–৩০,২৩০/-
১১ সার্ভেয়ার ০১ ১৬ ৯,৩০০–২২,৪৯০/-
১২ কার্যসহকারী ০৩ ১৮ ৮,৮০০–২১,৩১০/-
১৩ সহকারী সেনেটারী ইন্সপেক্টর ০১ ১৮ ৮,৮০০–২১,৩১০/-
১৪ মালী ০১ ২০ ৮,২৫০–২০,০১০/-
সর্বমোট (১৪টি ক্যাটাগরি) ৪৯

🎓 NSC Job Circular 2026 — পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা

০১. প্রশাসক, ধানমন্ডি অঞ্চলপদ: ০১ | গ্রেড-৯

▪ স্নাতক ডিগ্রি। ০৫ বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

০২. সহকারী স্থপতিপদ: ০১ | গ্রেড-৯

▪ স্থাপত্য প্রকৌশলে স্নাতক ডিগ্রি। ০৩ বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

০৩. প্রশিক্ষকপদ: ২৪ | গ্রেড-১০

▪ স্নাতকসহ খেলাধুলার প্রশিক্ষণে ডিপ্লোমা। (উল্লিখিত ডিপ্লোমা অর্জনের জন্য ন্যূনতম স্নাতক পাস প্রয়োজন)

০৪. উপ-সহকারী প্রকৌশলী (সিভিল)পদ: ০৮ | গ্রেড-১০

▪ সিভিল প্রকৌশলে ডিপ্লোমা।

০৫. উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল/যান্ত্রিক)পদ: ০৪ | গ্রেড-১০

▪ ইলেকট্রিক্যাল/যান্ত্রিক/পাওয়ার প্রকৌশলে ডিপ্লোমা।

০৬. উপ-সহকারী প্রকৌশলী (ডিপ্লোমা স্থপতি)পদ: ০১ | গ্রেড-১০

▪ আর্কিটেক্ট প্রকৌশলে ডিপ্লোমা।

০৭. সহকারী পরিকল্পনা ও গবেষণা অফিসারপদ: ০১ | গ্রেড-১০

▪ অর্থনীতি/সমাজবিজ্ঞান/পরিসংখ্যানসহ স্নাতক ডিগ্রি।

০৮. গ্রন্থাগারিকপদ: ০১ | গ্রেড-১০

▪ স্নাতকসহ পাঠাগার বিজ্ঞানে ডিপ্লোমা। মাস্টার ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। (উল্লিখিত ডিপ্লোমা অর্জনের জন্য ন্যূনতম স্নাতক পাস প্রয়োজন)

০৯. রিপোর্টারপদ: ০১ | গ্রেড-১১

▪ স্নাতক ডিগ্রি। ক্রীড়া লেখকদের অগ্রাধিকার।

১০. ইনস্ট্রাক্টেসপদ: ০১ | গ্রেড-১১

▪ স্নাতকসহ শারীরিক শিক্ষা ও খেলাধুলায় ডিপ্লোমা। (উল্লিখিত ডিপ্লোমা অর্জনের জন্য ন্যূনতম স্নাতক পাস প্রয়োজন)

১১. সার্ভেয়ারপদ: ০১ | গ্রেড-১৬

▪ ০৫ বছরের অভিজ্ঞতাসহ স্নাতক পাস।

১২. কার্যসহকারীপদ: ০৩ | গ্রেড-১৮

▪ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পাস।

১৩. সহকারী সেনেটারী ইন্সপেক্টরপদ: ০১ | গ্রেড-১৮

▪ ০২ বছরের অভিজ্ঞতাসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পাস।

১৪. মালীপদ: ০১ | গ্রেড-২০

▪ ফুলের বাগান সম্বন্ধে অভিজ্ঞতা থাকতে হবে।

📝

NSC নিয়োগ পরীক্ষার প্রস্তুতি — ফ্রি MCQ টেস্ট দিন

জাতীয় ক্রীড়া পরিষদসহ যেকোনো সরকারি চাকরির লিখিত ও MCQ পরীক্ষার জন্য আমাদের অনলাইন MCQ টেস্ট সিস্টেমে বিনামূল্যে প্র্যাকটিস করুন। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও কম্পিউটার বিষয়ে হাজারো প্রশ্ন সমাধান করে নিজের প্রস্তুতি যাচাই করে নিন।

✏ ফ্রি MCQ টেস্ট শুরু করুন →

💳 NSC Job Circular 2026 — আবেদন ফি

পদ গ্রুপ মূল ফি সার্ভিস চার্জ মোট ফি
ক্রমিক ১ থেকে ৮ নং পদ ২০০/- ২৩/- ২২৩/-
ক্রমিক ৯ থেকে ১০ নং পদ ১৫০/- ১৮/- ১৬৮/-
ক্রমিক ১১ নং পদ ১০০/- ১২/- ১১২/-
ক্রমিক ১২ থেকে ১৪ নং পদ ৫০/- ৬/- ৫৬/-

📄 NSC Job Circular 2026 — অফিশিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি

নিচে জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর সম্পূর্ণ অফিশিয়াল সার্কুলারের ছবি দেওয়া হলো। সরকারি এই প্রতিষ্ঠানে চাকরি আর্থিক নিরাপত্তা ও দীর্ঘমেয়াদি ক্যারিয়ারের সুযোগ দেয়। এই NSC job circular 2026 ছবিতে পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন ফি ও আবেদনের নিয়মসহ সকল প্রয়োজনীয় তথ্য রয়েছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা নিচের ছবিটি বড় করে দেখে অথবা ডাউনলোড করে বিস্তারিত যাচাই করে নিতে পারেন।

📌 অফিশিয়াল সার্কুলার ইমেজ
🔎 ছবিতে ক্লিক করে বড় করে দেখুন

NSC Job Circular 2026NSC Job Circular 2026 Page 2NSC Job Circular 2026 Page 3NSC Job Circular 2026 Page 4

NSC Job Circular 2026 — জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক প্রকাশিত অফিশিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি, ৩০ জুন ২০২৬।

📋 NSC Job Circular 2026 — অনলাইনে আবেদন করার ধাপসমূহ

ওয়েবসাইটে প্রবেশ করুন

nsc.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন শুরু করুন। আবেদন শুরু: ০১ জুলাই ২০২৬, সকাল ১০:০০টা।

পদ নির্বাচন ও ফরম পূরণ

যোগ্যতা অনুযায়ী পছন্দের পদ বেছে সকল তথ্য সঠিকভাবে পূরণ করুন।

ছবি ও স্বাক্ষর আপলোড করুন

রঙিন ছবি (৩০০×৩০০ pixel, সর্বোচ্চ ১০০ KB) এবং স্বাক্ষর (৩০০×৮০ pixel, সর্বোচ্চ ৬০ KB) আপলোড করুন।

Submit ও Applicant’s Copy সংরক্ষণ

সব যাচাই করে Submit করুন। Applicant’s Copy প্রিন্ট বা Download করে রাখুন।

Teletalk SMS-এ ফি পরিশোধ করুন (৭২ ঘণ্টার মধ্যে)

Submit-এর পর ৭২ ঘণ্টার মধ্যে Teletalk Pre-paid সিম থেকে:

১ম SMS: NSC [USER ID] → পাঠান 16222 নম্বরে
উদাহরণ: NSC ABCDEF

২য় SMS: NSC YES [PIN] → পাঠান 16222 নম্বরে
উদাহরণ: NSC YES 12345678

User ID ও Password সংরক্ষণ করুন

পেমেন্ট সফল হলে SMS Reply-তে User ID ও Password আসবে। এটি দিয়ে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।

🔒 User ID বা PIN ভুলে গেলে:

User ID জানা থাকলে: NSC Help User [USER ID] → 16222

PIN জানা থাকলে: NSC Help PIN [PIN No] → 16222

সতর্কতা: NSC Job Circular 2026 বা জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এ চাকরি পেতে কোনো আর্থিক লেনদেন বা তদবিরের প্রয়োজন নেই। ভুল বা মিথ্যা তথ্য প্রমাণিত হলে প্রার্থিতা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

🔗 আরও চাকরির খবর দেখুন

🔧 আমাদের দরকারি টুলস

NSC Job Circular 2026 বা জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সম্পর্কিত যেকোনো নতুন আপডেট — প্রবেশপত্র, পরীক্ষার তারিখ ও ফলাফল — পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের অনলাইন MCQ টেস্ট অনুশীলন করতে ভুলবেন না।



Source link

Avatar of ShikhoBD Team

ShikhoBD Team

About Author

ShikhoBD বাংলাদেশের শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের জন্য নির্ভরযোগ্য একটি বাংলা এডুকেশন প্ল্যাটফর্ম। আমরা প্রতিদিন সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার রেজাল্ট, সাজেশন, ভর্তি তথ্য এবং শিক্ষামূলক গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করি সহজ ও নির্ভুলভাবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সমাজ সেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি
নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

১৪৮৫ শূন্যপদ সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ DSS Job Circular 2026

মোট পদের ক্যাটাগরি ৫২ মোট শূন্যপদ ১৪৮৫ আবেদনের শেষ দিন 23 June 2026, 5:00 PM ⏰ ২৯ দিন বাকি সমাজসেবা
বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি
নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

১০৩৬ পদে বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Bangladesh Bank Job Circular 2026

মোট পদের ক্যাটাগরি ২৪+০১+০১+০১ মোট শূন্যপদ ১২৬+০১+২৬+৯০৩ জন আবেদনের শেষ দিন — দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন 4 June 2026, 11:59