জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ NSC Job Circular 2026
মোট পদের ক্যাটাগরি
১৪
মোট শূন্যপদ
৪৯ জন
আবেদনের শেষ দিন
⏰ ২৬ দিন বাকি
🏟 সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | NSC Job Circular 2026
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়া পরিষদে মোট ৪৯টি শূন্য পদে সরাসরি নিয়োগ
📅 আবেদন শুরু: ০১ জুলাই ২০২৬
⏳ আবেদন শেষ: ৩০ জুলাই ২০২৬
🌐 nsc.teletalk.com.bd
⚠ আবেদনের শেষ সময়: ৩০ জুলাই ২০২৬, বিকেল ৫:০০টা — সার্ভার জ্যাম এড়াতে শেষ দিনের জন্য অপেক্ষা না করে আজই অনলাইনে আবেদন করুন।
NSC Job Circular 2026 প্রকাশিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর মাধ্যমে রাজস্বখাতভুক্ত ১৪টি ক্যাটাগরিতে মোট ৪৯টি শূন্য পদে সরাসরি নিয়োগের জন্য যোগ্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনে nsc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
এই NSC Job Circular-এ প্রশিক্ষক, উপ-সহকারী প্রকৌশলী, কার্যসহকারী থেকে শুরু করে মালী পর্যন্ত নানা পদে আবেদনের সুযোগ রয়েছে। ক্রীড়া ও প্রকৌশল খাতে ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য এটি একটি চমৎকার সুযোগ। আবেদনের আগে আপনার বয়স যোগ্যতার মধ্যে আছে কিনা যাচাই করতে আমাদের বয়স ক্যালকুলেটর ব্যবহার করুন।
📋 এক নজরে NSC Job Circular 2026
| নিয়োগকর্তা | জাতীয় ক্রীড়া পরিষদ (NSC) |
| মন্ত্রণালয় | যুব ও ক্রীড়া মন্ত্রণালয় |
| ঠিকানা | ৬২/৩, পুরানা পল্টন, ঢাকা-১০০০ |
| চাকরির ধরন | সরকারি, রাজস্বখাতভুক্ত, ফুল-টাইম |
| মোট শূন্য পদ | ৪৯ টি (১৪টি ক্যাটাগরিতে) |
| বয়সসীমা | ১৮ – ৩২ বছর (০১ জুলাই ২০২৬ অনুযায়ী) |
| বেতন স্কেল | ৮,২৫০ – ৫৩,০৬০/- (পদ অনুযায়ী, জাতীয় বেতন স্কেল ২০১৫) |
| আবেদন পদ্ধতি | শুধুমাত্র অনলাইনে |
| আবেদন শুরু | ০১ জুলাই ২০২৬, সকাল ১০:০০টা |
| আবেদনের শেষ তারিখ | ৩০ জুলাই ২০২৬, বিকেল ৫:০০টা |
| আবেদনের ওয়েবসাইট | nsc.teletalk.com.bd |
| অফিশিয়াল ওয়েবসাইট | nsc.gov.bd |
📋 NSC Job Circular 2026 — শূন্য পদের বিবরণ
| # | পদের নাম | পদ | গ্রেড | বেতন স্কেল |
|---|---|---|---|---|
| ০১ | প্রশাসক, ধানমন্ডি অঞ্চল | ০১ | ৯ | ২২,০০০–৫৩,০৬০/- |
| ০২ | সহকারী স্থপতি | ০১ | ৯ | ২২,০০০–৫৩,০৬০/- |
| ০৩ | প্রশিক্ষক | ২৪ | ১০ | ১৬,০০০–৩৮,৬৪০/- |
| ০৪ | উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) | ০৮ | ১০ | ১৬,০০০–৩৮,৬৪০/- |
| ০৫ | উপ-সহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল/যান্ত্রিক) | ০৪ | ১০ | ১৬,০০০–৩৮,৬৪০/- |
| ০৬ | উপ-সহকারী প্রকৌশলী (ডিপ্লোমা স্থপতি) | ০১ | ১০ | ১৬,০০০–৩৮,৬৪০/- |
| ০৭ | সহকারী পরিকল্পনা ও গবেষণা অফিসার | ০১ | ১০ | ১৬,০০০–৩৮,৬৪০/- |
| ০৮ | গ্রন্থাগারিক | ০১ | ১০ | ১৬,০০০–৩৮,৬৪০/- |
| ০৯ | রিপোর্টার | ০১ | ১১ | ১২,৫০০–৩০,২৩০/- |
| ১০ | ইনস্ট্রাক্টেস | ০১ | ১১ | ১২,৫০০–৩০,২৩০/- |
| ১১ | সার্ভেয়ার | ০১ | ১৬ | ৯,৩০০–২২,৪৯০/- |
| ১২ | কার্যসহকারী | ০৩ | ১৮ | ৮,৮০০–২১,৩১০/- |
| ১৩ | সহকারী সেনেটারী ইন্সপেক্টর | ০১ | ১৮ | ৮,৮০০–২১,৩১০/- |
| ১৪ | মালী | ০১ | ২০ | ৮,২৫০–২০,০১০/- |
| সর্বমোট (১৪টি ক্যাটাগরি) | ৪৯ | |||
🎓 NSC Job Circular 2026 — পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা
📝
NSC নিয়োগ পরীক্ষার প্রস্তুতি — ফ্রি MCQ টেস্ট দিন
জাতীয় ক্রীড়া পরিষদসহ যেকোনো সরকারি চাকরির লিখিত ও MCQ পরীক্ষার জন্য আমাদের অনলাইন MCQ টেস্ট সিস্টেমে বিনামূল্যে প্র্যাকটিস করুন। বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও কম্পিউটার বিষয়ে হাজারো প্রশ্ন সমাধান করে নিজের প্রস্তুতি যাচাই করে নিন।
💳 NSC Job Circular 2026 — আবেদন ফি
| পদ গ্রুপ | মূল ফি | সার্ভিস চার্জ | মোট ফি |
|---|---|---|---|
| ক্রমিক ১ থেকে ৮ নং পদ | ২০০/- | ২৩/- | ২২৩/- |
| ক্রমিক ৯ থেকে ১০ নং পদ | ১৫০/- | ১৮/- | ১৬৮/- |
| ক্রমিক ১১ নং পদ | ১০০/- | ১২/- | ১১২/- |
| ক্রমিক ১২ থেকে ১৪ নং পদ | ৫০/- | ৬/- | ৫৬/- |
📄 NSC Job Circular 2026 — অফিশিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি
নিচে জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর সম্পূর্ণ অফিশিয়াল সার্কুলারের ছবি দেওয়া হলো। সরকারি এই প্রতিষ্ঠানে চাকরি আর্থিক নিরাপত্তা ও দীর্ঘমেয়াদি ক্যারিয়ারের সুযোগ দেয়। এই NSC job circular 2026 ছবিতে পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন ফি ও আবেদনের নিয়মসহ সকল প্রয়োজনীয় তথ্য রয়েছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা নিচের ছবিটি বড় করে দেখে অথবা ডাউনলোড করে বিস্তারিত যাচাই করে নিতে পারেন।
NSC Job Circular 2026 — জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক প্রকাশিত অফিশিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি, ৩০ জুন ২০২৬।
📋 NSC Job Circular 2026 — অনলাইনে আবেদন করার ধাপসমূহ
ওয়েবসাইটে প্রবেশ করুন
nsc.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন শুরু করুন। আবেদন শুরু: ০১ জুলাই ২০২৬, সকাল ১০:০০টা।
পদ নির্বাচন ও ফরম পূরণ
যোগ্যতা অনুযায়ী পছন্দের পদ বেছে সকল তথ্য সঠিকভাবে পূরণ করুন।
ছবি ও স্বাক্ষর আপলোড করুন
রঙিন ছবি (৩০০×৩০০ pixel, সর্বোচ্চ ১০০ KB) এবং স্বাক্ষর (৩০০×৮০ pixel, সর্বোচ্চ ৬০ KB) আপলোড করুন।
Submit ও Applicant’s Copy সংরক্ষণ
সব যাচাই করে Submit করুন। Applicant’s Copy প্রিন্ট বা Download করে রাখুন।
Teletalk SMS-এ ফি পরিশোধ করুন (৭২ ঘণ্টার মধ্যে)
Submit-এর পর ৭২ ঘণ্টার মধ্যে Teletalk Pre-paid সিম থেকে:
১ম SMS: NSC [USER ID] → পাঠান 16222 নম্বরে
উদাহরণ: NSC ABCDEF
২য় SMS: NSC YES [PIN] → পাঠান 16222 নম্বরে
উদাহরণ: NSC YES 12345678
User ID ও Password সংরক্ষণ করুন
পেমেন্ট সফল হলে SMS Reply-তে User ID ও Password আসবে। এটি দিয়ে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।
🔒 User ID বা PIN ভুলে গেলে:
User ID জানা থাকলে: NSC Help User [USER ID] → 16222
PIN জানা থাকলে: NSC Help PIN [PIN No] → 16222
সতর্কতা: NSC Job Circular 2026 বা জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এ চাকরি পেতে কোনো আর্থিক লেনদেন বা তদবিরের প্রয়োজন নেই। ভুল বা মিথ্যা তথ্য প্রমাণিত হলে প্রার্থিতা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
NSC Job Circular 2026 বা জাতীয় ক্রীড়া পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সম্পর্কিত যেকোনো নতুন আপডেট — প্রবেশপত্র, পরীক্ষার তারিখ ও ফলাফল — পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের অনলাইন MCQ টেস্ট অনুশীলন করতে ভুলবেন না।









