৫৭৫ শূন্য পদে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় নিয়োগ ২০২৬ সার্কুলার CGA Job Circular 2026
মোট পদের ক্যাটাগরি
০১+০৪+০২
মোট শূন্যপদ
৩৭৮+১০০+৯৭=৫৭৫ জন
আবেদনের শেষ দিন
⏰ ৪৬ দিন বাকি
🏢 সরকারি জব সার্কুলার
হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (CGA Job Circular 2026) প্রকাশিত! অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অধীনে পরিচালিত একটি সরকারি দপ্তর হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় মোট ৩৭৮+১০০+৯৭টি শূন্য পদে নিয়োগ দিবে।
📅 বিজ্ঞপ্তি প্রকাশ: ১২ জুলাই ২০২৬ ইং।
⚠ আবেদনের শেষ সময়: ২৭ আগষ্ট ২০২৬ ইং, বিকেল ৪:০০ টা। তাই সার্ভার জ্যাম এড়াতে শেষ দিনের জন্য অপেক্ষা না করে আজই আবেদন করুন।
হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় (CGA) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অধীনস্থ একটি সরকারি দপ্তর। যার কাজ হলো সরকারের আয়-ব্যয়ের হিসাব ও আর্থিক ব্যবস্থাপনা পরিচালনা করে। Controller General of Accounts of Bangladesh CGA নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ এর মাধ্যমে ০১+০৪+০২টি ক্যাটাগরিতে মোট ৩৭৮+১০০+৯৭টি শূন্য পদে যোগ্য বাংলাদেশি নাগরিকদের সরাসরি নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনে http://cga.teletalk.com.bd/ ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় (CGA) জব সার্কুলার 2026 সরকারি চাকরি প্রার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ এই সার্কুলার মধ্যে অনেকগুলো পদে সরকারি চাকরি প্রার্থীদের যোগ্যতা অনুযায়ী পদে শর্তসাপেক্ষে চাকরি দেওয়া হবে।
এক পলকে গুরুত্বপূর্ণ তথ্য দেখুন
| নিয়োগকর্তা | হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় (CGA)। |
| ঠিকানা | হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয় হিসাব ভবন সেগুনবাগিচা, ঢাকা-১০০০। |
| চাকরির ধরন | সরকারি, ফুল-টাইম |
| মোট জব ক্যাটাগরি | ০১+০৪+০২= ৭টি ক্যাটাগরি |
| মোট শূন্য পদ | ৩৭৮+১০০+৯৭=৫৭৫ পদে। |
| বয়সসীমা | ০১ আগস্ট ২০২৬ ইং তারিখে ১৮ থেকে ৩২ বছর। |
| বেতন স্কেল | ৮,২৫০-৩০,২৩০/- (পদ অনুযায়ী, জাতীয় বেতন স্কেল ২০১৫) |
| আবেদন পদ্ধতি | শুধুমাত্র অনলাইনে |
| আবেদন শুরু | ০৬ আগষ্ট ২০২৬ ইং, সকাল ১০:০০টা। |
| আবেদনের শেষ তারিখ | ২৭ আগষ্ট ২০২৬ ইং, বিকেল ০৪:০০টা। |
| আবেদনের ওয়েবসাইট | http://cga.teletalk.com.bd/ |
| অফিশিয়াল ওয়েবসাইট | https://cga.gov.bd/ |
📋 হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় সার্কুলারের শূন্য পদের বিবরণ
| # | পদের নাম | পদ | গ্রেড | বেতন স্কেল |
|---|---|---|---|---|
| ০১ | অডিটর | ৩৭৮ | ১১ | ১২,৫০০-৩০,২৩০/- টাকা |
| ০২ | কম্পিউটার অপারেটর | ০২ | ১৩ | ১১,০০০-২৬,৫৯০/- টাকা |
| ০৩ | জুনিয়র অডিটর | ৯২ | ১৬ | ৯,৩০০-২২,৪৯০/- টাকা |
| ০৪ | ডাটা-এন্ট্রি কন্ট্রোল অপারেটর | ০৪ | ১৬ | ৯,৩০০-২২,৪৯০/- টাকা |
| ০৫ | ড্রাইভার | ০২ | ১৬ | ৯,৩০০-২২,৪৯০/- টাকা |
| ০৬ | সর্টার | ৪০ | ১৯ | ৮,৫০০-২০,৫৭০/- টাকা |
| ০৭ | অফিস সহায়ক | ৫৭ | ২০ | ৮,২৫০-২০,০১০/- টাকা |
| সর্বমোট | ৫৭৫টি | |||
🎓 CGA Job Circular 2026 এর পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা
💳 চাকরির আবেদন ফি
| পদ গ্রুপ | মূল ফি | সার্ভিস চার্জ | মোট ফি |
|---|---|---|---|
| পদের আবেদন ফি | ১০০/- | ১২/- | ১১২/- |
| প্রতিবন্ধী / ক্ষুদ্র নৃগোষ্ঠী / তৃতীয় লিঙ্গ (সকল পদ) | ৫০/- | ৬/- | ৫৬/- |
📌 জবের আবেদনের শর্তাবলি
▪ প্রার্থীর বয়সসীমা ০১ আগষ্ট ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে Affidavit গ্রহণযোগ্য নয়। সঠিক বয়স জানতে বয়স ক্যালকুলেটর ব্যবহার করুন।
▪ সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তিপত্র (NOC)-এর মূলকপি জমা দিতে হবে।
▪ কোটা সংক্রান্ত সরকারের সর্বশেষ জারিকৃত বিধি-বিধান অনুসরণ করা হবে।
▪ লিখিত/মৌখিক/ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার TA/DA প্রদান করা হবে না।
▪ অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে CGA চাকরির আবেদন গ্রহণ করা হবে না। কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি ও বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
📄 অফিসিয়াল চাকরি বিজ্ঞপ্তি
নিচে CGA নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর সম্পূর্ণ অফিশিয়াল সার্কুলারের ছবি দেওয়া হলো। অফিসিয়াল চাকরি বিজ্ঞপ্তি থেকে আপনার প্রয়োজনের সকল যোগ্যতা ও তথ্য বিষয় বিস্তারিত জেনে নিতে পারবেন। তার বিস্তারিত জানার জন্য মনোযোগ সহকারে পরিপূর্ণ তথ্য নিচের CGA জব সার্কুলার 2026 থেকে দেখে নিন।
অফিসিয়াল ওয়েবসাইট ও বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত, ১২ জুলাই ২০২৬ ইং।
📋 অনলাইনে আবেদন করার ধাপসমূহ
ওয়েবসাইটে প্রবেশ করুন
http://cga.teletalk.com.bd/ ওয়েবসাইটে গিয়ে আবেদন শুরু করুন।
পদ নির্বাচন ও ফরম পূরণ
যোগ্যতা অনুযায়ী পছন্দের পদ বেছে সকল তথ্য সঠিকভাবে পূরণ করুন।
ছবি ও স্বাক্ষর আপলোড করুন
রঙিন ছবি (৩০০×৩০০ pixel, সর্বোচ্চ ১০০ KB) এবং স্বাক্ষর (৩০০×৮০ pixel, সর্বোচ্চ ৬০ KB) আপলোড করুন।
Submit ও Applicant’s Copy সংরক্ষণ
সব যাচাই করে Submit করুন। Applicant’s Copy প্রিন্ট বা Download করে রাখুন।
Teletalk SMS-এ ফি পরিশোধ করুন (৭২ ঘণ্টার মধ্যে)
Submit-এর পর ৭২ ঘণ্টার মধ্যে Teletalk Pre-paid সিম থেকে:
১ম SMS: CGA [USER ID] → পাঠান 16222 নম্বরে
উদাহরণ: CGA ABCDEF
২য় SMS: CGA YES [PIN] → পাঠান 16222 নম্বরে
উদাহরণ: CGA YES 12345678
User ID ও Password সংরক্ষণ করুন
পেমেন্ট সফল হলে SMS Reply-তে User ID ও Password আসবে। এটি দিয়ে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।
🔒 User ID বা Password ভুলে গেলে:
User ID জানা থাকলে: CGA Help User [USER ID] → 16222
PIN জানা থাকলে: CGA Help PIN [PIN No] → 16222
📄 মৌখিক পরীক্ষায় যে কাগজপত্র আনতে হবে
🎓 সকল শিক্ষাগত যোগ্যতার সনদ (অভিজ্ঞতার সনদসহ)
📄 Online Applicant’s Copy
👤 নাগরিকত্ব সনদ
★ কোটা সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)
📄 চারিত্রিক সনদ
👤 জাতীয় পরিচয়পত্র / জন্মসনদ
💼 অনাপত্তিপত্র NOC (চাকরিরত প্রার্থীদের জন্য)
📞 সহায়তার জন্য যোগাযোগ
Mail-এর Subject-এ লিখুন: Organization Name: CGA, Post Name: *****, Applicant’s User ID ও Contact Number।
✅
সতর্কতা: CGA Job Circular 2026 এর চাকরি পেতে কোনো আর্থিক লেনদেন বা তদবিরের প্রয়োজন নেই। ভুল বা জাল কাগজপত্র দাখিল করলে প্রার্থিতা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
❓ প্রশ্ন ও উত্তর (FAQ)
হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সম্পর্কিত যেকোনো নতুন আপডেট, প্রবেশপত্র, পরীক্ষার তারিখ ও ফলাফল পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন এবং নোটিফিকেশন চালু রাখুন।





