নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

৩৬ পদে বাংলাদেশ চা বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Bangladesh Tea Board Job Circular 2026

বাংলাদেশ চা বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি


মোট পদের ক্যাটাগরি

১৩

মোট শূন্যপদ

৩৬ জন

যোগ্যতা

অষ্টম শ্রেণি/এসএসসি/দাখিল/আলিম/ডিপ্লোমা/স্নাতক

বয়সসীমা

১৮-৩২

বেতন

৮,২৫০ থেকে ২৪,৬৮০/- টাকা

আবেদনের শেষ দিন


⏰ ২৯ দিন বাকি

পোস্টের গুরুত্বপূর্ণ অংশ

বাংলাদেশ চা বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

যারা বাংলাদেশ চা বোর্ডে চাকরি করতে চান, তাদের জন্যই এই সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে! ৩৬ পদে বাংলাদেশ চা বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Bangladesh Tea Board Job Circular 2026) প্রথম আলোতে ২৭ জুলাই ২০২৬ তারিখে প্রকাশিত হয়েছে।

এই সরকারি সার্কুলারে ১৩টি জব ক্যাটাগরিতে মোট ৩৬ জনকে নিয়োগ দিবে। যা সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য একটি দারুণ সুযোগ।

অষ্টম শ্রেণি/এসএসসি/দাখিল/আলিম/ডিপ্লোমা/স্নাতক পাস প্রার্থীরা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন শুরু ২৮ জুলাই ২০২৬ সকাল ১০:০০ টা থেকে, চলবে ২৫ আগস্ট ২০২৬ বিকেল ৫:০০ টা পর্যন্ত।

বাংলাদেশ চা বোর্ড চাকরিপ্রার্থীদের জন্য নিচে আমরা পদভিত্তিক যোগ্যতা, বেতন, আবেদনের ধাপ, ফি জমার নিয়ম ও অফিসিয়াল সার্কুলারসহ ইমেজ সহ সকল তথ্য ধাপে ধাপে প্রকাশ করেছি। দয়া করে নিচে থেকে আস্তে আস্তে সকল প্রয়োজনের তথ্য দেখে নিন।

এক নজরে Bangladesh Tea Board সার্কুলারের গুরুত্বপূর্ণ তথ্য

প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ চা বোর্ড
পদের ক্যাটাগরি ১৩
মোট শূন্যপদ ৩৬ জন
শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি/এসএসসি/দাখিল/আলিম/ডিপ্লোমা/স্নাতক পাস হতে হবে
বয়সসীমা ১৮-৩২ বছর (২৬ জুলাই ২০২৬ অনুযায়ী)
জেলা সকল জেলা।
বেতন গ্রেড গ্রেড-১৪ থেকে গ্রেড-২০তম
আবেদন ফি ৫৬ থেকে ১১২ টাকা (পদ অনুযায়ী)
বিজ্ঞপ্তি প্রকাশ ২৭ জুলাই ২০২৬
প্রকাশিত ওয়েবসাইট প্রথম আলোতে।
আবেদন শুরু ২৮ জুলাই ২০২৬, সকাল ১০:০০টা
আবেদনের শেষ তারিখ ২৫ আগস্ট ২০২৬, বিকাল ০৫:০০ টা
আবেদনের মাধ্যম অনলাইন

পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা

বাংলাদেশ চা বোর্ড চাকরিপ্রার্থীদের জন্যে নিচে প্রতিটি পদের সংখ্যা, বেতন ও যোগ্যতা একসাথে দেওয়া হলো। নিচের পদগুলো থেকে আপনার যোগ্যতা সঙ্গে আবেদনের জন্য মিলিয়ে নিন।

১. প্রধান শিক্ষক (প্রাইমারী)
পদ সংখ্যা: ১

💰 বেতন: ১০,২০০–২৪,৬৮০/- (গ্রেড-১৪)

বয়স: ১৮-৩২ বছর (২৬-০৭-২০২৬ তারিখে)

🎓 শিক্ষাগত যোগ্যতা: বিএড ডিগ্রিসহ দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি/স্নাতক পাস হতে হবে।

💼 অভিজ্ঞতা: শিক্ষকতা ও প্রাথমিক বিদ্যালয় পরিচালনায় অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

২. খামার ও গুদাম সহকারী
পদ সংখ্যা: ১

💰 বেতন: ১০,২০০–২৪,৬৮০/- (গ্রেড-১৪)

বয়স: ১৮-৩২ বছর (২৬-০৭-২০২৬ তারিখে)

🎓 শিক্ষাগত যোগ্যতা: কৃষি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে।

💼 অভিজ্ঞতা: বৈজ্ঞানিক কৃষি যন্ত্রপাতি, রাসায়নিক দ্রব্য এবং সাধারণ গুদাম রক্ষণাবেক্ষণের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।

৩. পেশ ইমাম
পদ সংখ্যা: ১

💰 বেতন: ১০,২০০–২৪,৬৮০/- (গ্রেড-১৪)

বয়স: ১৮-৩২ বছর (২৬-০৭-২০২৬ তারিখে)

🎓 শিক্ষাগত যোগ্যতা: আলিম বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং হাফেজে কুরআন হতে হবে।

💼 অভিজ্ঞতা: ইমাম হিসেবে পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

৪. অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ১৫

💰 বেতন: ৯,৩০০–২২,৪৯০/- (গ্রেড-১৬)

বয়স: ১৮-৩২ বছর (২৬-০৭-২০২৬ তারিখে)

🎓 শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় কমপক্ষে ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।

৫. সহকারী শিক্ষক (শরীর চর্চা)
পদ সংখ্যা: ১

💰 বেতন: ৯,৩০০–২২,৪৯০/- (গ্রেড-১৬)

বয়স: ১৮-৩২ বছর (২৬-০৭-২০২৬ তারিখে)

🎓 শিক্ষাগত যোগ্যতা: শারীরিক শিক্ষায় ডিপ্লোমাসহ দ্বিতীয় বিভাগে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

৬. জেনারেটর অপারেটর
পদ সংখ্যা: ২

💰 বেতন: ৯,০০০–২১,৮০০/- (গ্রেড-১৭)

বয়স: ১৮-৩২ বছর (২৬-০৭-২০২৬ তারিখে)

🎓 শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী বা সমমান পাস হতে হবে।

💼 অভিজ্ঞতা: ভারী ডিজেল ও পেট্রোল জেনারেটর এবং ইঞ্জিন চালনায় কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

৭. গাড়ীচালক
পদ সংখ্যা: ২

💰 বেতন: ৯,০০০–২১,৮০০/- (গ্রেড-১৭)

বয়স: ১৮-৩২ বছর (২৬-০৭-২০২৬ তারিখে)

💼 অভিজ্ঞতা: কোনো সরকারি, স্বায়ত্তশাসিত বা প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।

অতিরিক্ত যোগ্যতা: সরকার অনুমোদিত যেকোনো প্রতিষ্ঠান থেকে বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত হতে হবে।

৮. কুক
পদ সংখ্যা: ১

💰 বেতন: ৮,৫০০–২০,৫৭০/- (গ্রেড-১৯)

বয়স: ১৮-৩২ বছর (২৬-০৭-২০২৬ তারিখে)

🎓 শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান উত্তীর্ণ হতে হবে।

💼 অভিজ্ঞতা: রান্নার কাজে পর্যাপ্ত বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

অতিরিক্ত যোগ্যতা: স্ন্যাক্স বা সুইট তৈরির বিষয়ে কারিগরি সার্টিফিকেট থাকতে হবে।

৯. দপ্তরী
পদ সংখ্যা: ১

💰 বেতন: ৮,৫০০–২০,৫৭০/- (গ্রেড-১৯)

বয়স: ১৮-৩২ বছর (২৬-০৭-২০২৬ তারিখে)

🎓 শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে।

১০. গবেষণাগার সহকারী
পদ সংখ্যা: ১

💰 বেতন: ৮,৫০০–২০,৫৭০/- (গ্রেড-১৯)

বয়স: ১৮-৩২ বছর (২৬-০৭-২০২৬ তারিখে)

🎓 শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী পাস হতে হবে।

💼 অভিজ্ঞতা: মাঠ পর্যায়ে ও ল্যাবরেটরিতে শারীরিক পরিশ্রমের কাজ করার মানসিকতা থাকতে হবে।

অতিরিক্ত যোগ্যতা: শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ ও ভালো স্বাস্থ্যের অধিকারী হতে হবে।

১১. অফিস সহায়ক
পদ সংখ্যা: ৬

💰 বেতন: ৮,২৫০–২০,০১০/- (গ্রেড-২০)

বয়স: ১৮-৩২ বছর (২৬-০৭-২০২৬ তারিখে)

🎓 শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী পাস হতে হবে।

অতিরিক্ত যোগ্যতা: শারীরিকভাবে সুস্থ ও ভালো স্বাস্থ্যের অধিকারী হতে হবে।

১২. চেইনম্যান
পদ সংখ্যা: ২

💰 বেতন: ৮,২৫০–২০,০১০/- (গ্রেড-২০)

বয়স: ১৮-৩২ বছর (২৬-০৭-২০২৬ তারিখে)

🎓 শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী বা সমমান পাস হতে হবে।

💼 অভিজ্ঞতা: শারীরিকভাবে সক্ষম, সুস্থ এবং কায়িক পরিশ্রমের কাজ করতে আগ্রহী হতে হবে।

১৩. কুক কাম বেয়ারার
পদ সংখ্যা: ২

💰 বেতন: ৮,২৫০–২০,০১০/- (গ্রেড-২০)

বয়স: ১৮-৩২ বছর (২৬-০৭-২০২৬ তারিখে)

🎓 শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণী পাস হতে হবে।

💼 অভিজ্ঞতা: রান্নার কাজে সহায়তা করার পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।

অতিরিক্ত যোগ্যতা: ভালো স্বাস্থ্যের অধিকারী হতে হবে। 

কারা আবেদন করতে পারবেন?

বয়স: ২৬ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে থাকতে হবে। বয়স প্রমাণে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

জেলা: Bangladesh Tea Board Job Circular 2026-এ সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

নাগরিকত্ব: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

আবেদন করার নিয়ম (ধাপে ধাপে)

আবেদনের আগে যা প্রস্তুত রাখবেন

  • শিক্ষাগত সনদের তথ্য — সর্বশেষ পরীক্ষার রোল, বোর্ড, পাসের সাল
  • জাতীয় পরিচয়পত্র (NID) — নম্বর ও তথ্য নির্ভুলভাবে দিতে হবে
  • রঙিন ছবি — ৩০০×৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ KB
  • স্বাক্ষরের ছবি — ৩০০×৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ KB
  • অভিজ্ঞতা/কোটার সনদ — প্রযোজ্য ক্ষেত্রে আগেই সংগ্রহ করে রাখুন

অনলাইনে আবেদনের ধাপসমূহ

  1. https://bteab.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করুন।
  2. Application Form অপশনে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত পদটি নির্বাচন করুন।
  3. টেলিটক প্রিমিয়াম মেম্বার হলে Yes, না হলে No সিলেক্ট করে Next চাপুন।
  4. ফরমে ব্যক্তিগত ও শিক্ষাগত সব তথ্য নির্ভুলভাবে পূরণ করুন।
  5. নির্ধারিত সাইজের ছবি ও স্বাক্ষর আপলোড করুন।
  6. সব তথ্য যাচাই করে Submit করুন।
  7. Applicant’s Copy ডাউনলোড করে প্রিন্ট করে রাখুন — অ্যাডমিট কার্ড ও পরীক্ষার সময় লাগবে।

আবেদন ফি (পদ অনুযায়ী)

পদ মূল ফি সার্ভিস চার্জ মোট ফি
০১-০৭তম পদ ১০০/- ১২/- ১১২/-
০৮-১৩তম পদ ৫০/- ০৬/- ৫৬/-
প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গ (সকল পদ) ৫০/- ০৬/- ৫৬/-

SMS-এ ফি জমা দেওয়ার নিয়ম

📱 আবেদন সাবমিটের ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিম থেকে ২টি SMS পাঠাতে হবে:

১ম SMS: BTEAB User ID → পাঠান 16222 নম্বরে
উদাহরণ: BTEAB ABCDEF

২য় SMS: BTEAB YES PIN → পাঠান 16222 নম্বরে
উদাহরণ: BTEAB YES 12345678

✅ ফি জমা সফল হলে Reply-তে User ID ও Password পাবেন — অবশ্যই সংরক্ষণ করুন, অ্যাডমিট কার্ড ডাউনলোডে লাগবে। ফি জমা না দিলে আবেদন সম্পন্ন হবে না।

User ID বা Password ভুলে গেলে

টেলিটক প্রিপেইড সিম থেকে নিচের SMS পাঠিয়ে পুনরুদ্ধার করতে পারবেন:

Password ভুলে গেলে: BTEAB HELP USER User ID → 16222
User ID ভুলে গেলে: BTEAB HELP PIN PIN Number → 16222

📌 বিশেষ দ্রষ্টব্য: Bangladesh Tea Board Job Circular 2026 এর আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, ফি ও অন্যান্য সকল শর্ত অফিসিয়াল সার্কুলার অনুযায়ী প্রযোজ্য হবে। এই আর্টিকেলের কোনো তথ্যের সাথে অফিসিয়াল সার্কুলারের অমিল থাকলে অফিসিয়াল সার্কুলারের তথ্যই চূড়ান্ত বলে গণ্য হবে। তাই আবেদনের আগে নিচের সার্কুলার ইমেজটি অবশ্যই ভালোভাবে পড়ে নিন।

অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তির ছবি ও PDF

আবেদনের আগে অবশ্যই নিচের বাংলাদেশ চা বোর্ড চাকরির অফিসিয়াল সার্কুলারটি ভালোভাবে পড়ে নিন। এখানে বাংলাদেশ চা বোর্ড নিয়াগের সব শর্ত বিস্তারিত দেওয়া আছে।

Bangladesh Tea Board Job Circular 2026Bangladesh Tea Board Job Circular 2026  Image 02

🗓️ আবেদন শুরু: ২৮ জুলাই ২০২৬, সকাল ১০:০০ টা

আবেদনের শেষ তারিখ: ২৫ আগস্ট ২০২৬, বিকাল ০৫:০০ টা

📄 PDF ডাউনলোড: অফিসিয়াল সার্কুলার PDF

অনলাইনে আবেদন করুন →

নিয়োগ পরীক্ষা ও পরবর্তী ধাপ

পরীক্ষার ধাপসমূহ

  1. লিখিত পরীক্ষা — প্রথম ধাপে সব প্রার্থীকে লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে।
  2. মৌখিক পরীক্ষা (ভাইভা) — লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ডাকা হবে।
  3. ব্যবহারিক/কম্পিউটার দক্ষতা পরীক্ষা — প্রযোজ্য পদের ক্ষেত্রে।

প্রবেশপত্র

বাংলাদেশ চা বোর্ড পরীক্ষার তারিখ ও প্রবেশপত্রের তথ্য SMS-এর মাধ্যমে জানানো হবে। প্রবেশপত্র ডাউনলোড করতে হবে bteab.teletalk.com.bd থেকে User ID ও Password দিয়ে। তাই আবেদনে দেওয়া মোবাইল নম্বর সব সময় সচল রাখুন।

🎯 বাংলাদেশ চা বোর্ড লিখিত পরীক্ষার প্রস্তুতি এখনই শুরু করুন: সরকারি নিয়োগের লিখিত পরীক্ষায় বিগত সালের প্রশ্ন থেকে অনেক প্রশ্ন কমন পড়ে। আমাদের ফ্রি MCQ প্র্যাকটিস সেকশনে বিগত সরকারি পরীক্ষার বাস্তব প্রশ্ন সমাধান করে নিজেকে যাচাই করে নিন — সম্পূর্ণ ফ্রি।

বাংলাদেশ চা বোর্ড মৌখিক পরীক্ষায় যেসব কাগজপত্র লাগবে

  • মৌখিক পরীক্ষার প্রবেশপত্র (মূল কপি)
  • সকল শিক্ষাগত সনদের মূল কপি ও সত্যায়িত ফটোকপি
  • জাতীয় পরিচয়পত্র (NID)
  • ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌর মেয়র প্রদত্ত নাগরিকত্ব সনদ
  • প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার সত্যায়িত চারিত্রিক সনদ
  • কোটার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)

সতর্কতা ও সহায়তা

⚠️ এই বাংলাদেশ চা বোর্ড নিয়োগে চাকরি পেতে কোনো আর্থিক লেনদেনের প্রয়োজন নেই। কেউ চাকরি দেওয়ার প্রলোভনে টাকা দাবি করলে সেটি প্রতারণা। এছাড়া আবেদনে ভুল তথ্য বা একাধিক ভুয়া আবেদন প্রমাণিত হলে প্রার্থিতা বাতিল হবে।

আবেদন সংক্রান্ত সমস্যায় (টেলিটক সাপোর্ট):

📞 কল: টেলিটক নম্বর থেকে ১২১-এ কল করুন

📧 ইমেইল: [email protected]

✍️ মেইলের subject-এ Organization Name: BTEAB, পদের নাম, User ID ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করবেন।

প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ:

  • ঠিকানা: চা বোর্ড ভবন, মহাখালী, ঢাকা-১২১২, বাংলাদেশ।
  • ইমেইল: [email protected]
  • ওয়েবসাইট: https://teaboard.gov.bd/

সাধারণ জিজ্ঞাসা (FAQ)

প্রশ্ন ১: বাংলাদেশ চা বোর্ড নিয়োগে আবেদনের শেষ তারিখ কবে?
উত্তর: ২৫ আগস্ট ২০২৬, বিকাল ০৫:০০ টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। শেষ মুহূর্তে সার্ভারে চাপ থাকে, তাই আগেই বাংলাদেশ চা বোর্ড চাকরিতে আবেদন করে ফেলা ভালো।

প্রশ্ন ২: আবেদন ফি কত এবং কীভাবে দিতে হবে?
উত্তর: পদভেদে ৫৬ থেকে ১১২ টাকা, যা আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিম থেকে ২টি SMS-এর মাধ্যমে পরিশোধ করতে হবে।

প্রশ্ন ৩: একাধিক পদে কি আবেদন করা যাবে?
উত্তর: হ্যাঁ, যোগ্যতা থাকলে একাধিক পদে আলাদা আলাদা আবেদন করা যাবে; প্রতিটির জন্য আলাদা ফি দিতে হবে।

প্রশ্ন ৪: টেলিটক ছাড়া অন্য সিম দিয়ে কি ফি দেওয়া যাবে?
উত্তর: না, আবেদন ফি শুধুমাত্র টেলিটক প্রিপেইড সিম থেকেই SMS-এর মাধ্যমে জমা দেওয়া যাবে। নিজের টেলিটক সিম না থাকলে অন্য কারো টেলিটক প্রিপেইড সিম ব্যবহার করেও ফি দিতে পারবেন।

প্রশ্ন ৫: অভিজ্ঞতা ছাড়া কি আবেদন করা যাবে?
উত্তর: কিছু পদে অভিজ্ঞতা ছাড়া আবেদন করা যাবে, আবার কিছু পদে অভিজ্ঞতা লাগবে আবেদন করতে। এটি নির্ভর করবে পদের যোগ্যতার উপর।

প্রশ্ন ৬: আবেদন করার পর Applicant’s Copy রাখা কি জরুরি?
উত্তর: হ্যাঁ। ভবিষ্যতে Admit Card ডাউনলোড ও তথ্য যাচাইয়ের জন্য Applicant’s Copy সংরক্ষণ করা উচিত।

প্রশ্ন ৭: প্রবেশপত্র (Admit Card) কীভাবে পাবো?
উত্তর: পরীক্ষার আগে টেলিটক ওয়েবসাইট থেকে User ID ও Password দিয়ে Admit Card ডাউনলোড করা যাবে। SMS-এর মাধ্যমেও তথ্য জানানো হবে।

শেষ কথা ও পরীক্ষার প্রস্তুতি

শেষ সময়ের জন্য অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব চা বোর্ড জবের আবেদন করে ফেলুন। বলে রাখি শেষ দিকে টেলিটক সার্ভারে চাপ বেড়ে গিয়ে ওয়েবসাইটে সমস্যা হওয়া খুবই সাধারণ ঘটনা।

আবেদনের পাশাপাশি এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিন — প্রতিযোগীদের চেয়ে এগিয়ে থাকতে সরকারি চাকরি (৯ম-২০তম গ্রেড) ক্যাটাগরির বিগত সালের প্রশ্নগুলো অনুশীলন করে ফেলুন।

নতুন সব সরকারি চাকরির আপডেট পেতে bdgovt.info-এর সাথেই থাকুন। বাংলাদেশ চা বোর্ড সার্কুলার সম্পর্কে কোন প্রশ্ন বা মতামত থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন।

আপনার জন্য শুভকামনা রইল!



Source link

Avatar of ShikhoBD Team

ShikhoBD Team

About Author

ShikhoBD বাংলাদেশের শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের জন্য নির্ভরযোগ্য একটি বাংলা এডুকেশন প্ল্যাটফর্ম। আমরা প্রতিদিন সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার রেজাল্ট, সাজেশন, ভর্তি তথ্য এবং শিক্ষামূলক গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করি সহজ ও নির্ভুলভাবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সমাজ সেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি
নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

১৪৮৫ শূন্যপদ সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ DSS Job Circular 2026

মোট পদের ক্যাটাগরি ৫২ মোট শূন্যপদ ১৪৮৫ আবেদনের শেষ দিন 23 June 2026, 5:00 PM ⏰ ২৯ দিন বাকি সমাজসেবা
বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি
নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

১০৩৬ পদে বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Bangladesh Bank Job Circular 2026

মোট পদের ক্যাটাগরি ২৪+০১+০১+০১ মোট শূন্যপদ ১২৬+০১+২৬+৯০৩ জন আবেদনের শেষ দিন — দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন 4 June 2026, 11:59