নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

৩৫ পদে নৌপরিবহন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ! MOS Job Circular 2026

নৌ পরিবহন মন্ত্রণালয় নিয়োগ


মোট পদের ক্যাটাগরি

০৩

মোট শূন্যপদ

৩৫

যোগ্যতা

এসএসসি, এইচএসসি এবং স্নাতক

বয়সসীমা

১৮-৩২ বছর

বেতন

২০,০০০-৫৮,০০০/- টাকা

আবেদনের শেষ দিন


⏰ ৩৫ দিন বাকি

পোস্টের গুরুত্বপূর্ণ অংশ

নৌপরিবহন মন্ত্রণালয়ে নতুন নিয়োগের ঘোষণা এসেছে। আপনি যদি সরকারি চাকরিতে ক্যারিয়ার গড়তে চান, তবে এই চাকরির বিজ্ঞপ্তিটি আপনার জন্য চমৎকার একটি সুযোগ হতে পারে।

সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Ministry of Shipping MOS Job Circular 2026) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয় ৩টি ভিন্ন ক্যাটাগরির পদে মোট ৩৫ জন জনবল নিয়োগ দেওয়া দেবে।

নৌপরিবহন মন্ত্রণালয় নিয়োগে পদ অনুযায়ী ন্যূনতম এসএসসি, এইচএসসি এবং স্নাতক পাস প্রার্থীরা এই পদগুলোতে আবেদনের সুযোগ পাবেন। সারা বাংলাদেশের সকল জেলার যোগ্য প্রার্থীরা অনলাইনে ফরম পূরণ করতে পারবেন। আবেদনের অনলাইন কার্যক্রম শুরু হবে ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখ থেকে এবং জমা দেওয়ার শেষ দিন ২৭ অক্টোবর ২০২৬। নৌপরিবহন মন্ত্রণালয় শেষ সময়ের ওপর নির্ভর না করে শুরুতেই আবেদন সম্পন্ন করার পরামর্শ থাকবে।

নিচে আমরা নৌপরিবহন মন্ত্রণালয় (MOS) চাকরির সার্কুলারের মূল বিষয়গুলো সহজভাবে সাজিয়ে দিয়েছি, কোন পদের দায়িত্ব কেমন, বেতন স্কেল ও শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কীভাবে হিসাব করবেন এবং সঠিকভাবে টেলিটক মাধ্যমে ফি প্রদানসহ আবেদন প্রক্রিয়াটি কীভাবে সম্পন্ন করবেন।

নৌপরিবহন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম নৌপরিবহন মন্ত্রণালয়
সংশ্লিষ্ট মন্ত্রণালয় নৌপরিবহন মন্ত্রণালয়
স্মারক নং ১৮.০০.০০০.০১৬.১১.০০৩.২৬- ১০০৪
চাকরির ধরন সরকারি চাকরি
নিয়োগের ধরন রাজস্ব খাতভুক্ত (অস্থায়ী)
পদের ক্যাটাগরি ৩টি
মোট শূন্যপদ ৩৫ জন
কর্মস্থল বাংলাদেশ সচিবালয়, ঢাকা
আবেদনযোগ্য জেলা সকল জেলা
আবেদনকারীর লিঙ্গ নারী ও পুরুষ
শিক্ষাগত যোগ্যতা এসএসসি, এইচএসসি এবং স্নাতক বা সমমানের ডিগ্রি
বয়সসীমা ১৮-৩২ বছর (০১-০৯-২০২৬ তারিখে; ১ ও ২ নং পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৪০ বছর)
বেতন গ্রেড গ্রেড-১৩ থেকে গ্রেড-২০
আবেদন ফি ৫৬ থেকে ১১২ টাকা (অনগ্রসর শ্রেণির জন্য সকল পদে ৫৬ টাকা)
আবেদন পদ্ধতি অনলাইন
আবেদন শুরু ২৮ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:০০টা
আবেদনের শেষ তারিখ ২৭ অক্টোবর ২০২৬, বিকাল ০৪:০০টা
অফিসিয়াল আবেদন সাইট mos.teletalk.com.bd
বিজ্ঞপ্তি প্রকাশ ২১ সেপ্টেম্বর ২০২৬ (অফিসিয়াল ওয়েবসাইট)
নিয়োগকারী সংস্থা প্রশাসন-১ শাখা, নৌপরিবহন মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা
আবেদনকারীর জাতীয়তা প্রকৃত বাংলাদেশি নাগরিক

প্রতিষ্ঠান পরিচিতি

নৌপরিবহন মন্ত্রণালয় বাংলাদেশ সরকারের একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক অঙ্গ। এটি দেশের সকল নদীবন্দর, সমুদ্রবন্দর, নৌপথের অবকাঠামোগত উন্নয়ন, নিরাপদ নৌচলাচল এবং সামুদ্রিক বাণিজ্য পরিচালনার নীতিনির্ধারণী কাজ পরিচালনা করে থাকে। বাংলাদেশ সচিবালয়ে অবস্থিত এই মন্ত্রণালয়ের অধীনে কাজের পরিবেশ বেশ পরিচ্ছন্ন ও পেশাদার।

ইমেইল [email protected]
ফ্যাক্স ৯৫১৫৫২৯ (সচিব); ৯৫১২২৮৩ (প্রশাসন শাখা)
ফোন নাম্বার +৮৮-০২-২২৩৩৫৬৭৭০ (সচিব); +৮৮-০২-৫৫১০০৯৩৬ (প্রশাসন শাখা)
ঠিকানা বাংলাদেশ সচিবালয়, ঢাকা
ওয়েবসাইট www.mos.gov.bd

নৌপরিবহন মন্ত্রণালয়-এ পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা

নৌপরিবহন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট ৩টি ক্যাটাগরিতে ৩৫টি শূন্যপদ রয়েছে। প্রশাসনিক কার্যক্রম পরিচালনা ও দাপ্তরিক কাজে সহায়তার জন্য এই পদগুলোতে লোকবল নেওয়া হচ্ছে। আবেদন করার পূর্বে প্রতিটি পদের যোগ্যতা, স্কেল ও অতিরিক্ত দক্ষতা মনোযোগ দিয়ে মিলিয়ে নিন:

১. সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদ সংখ্যা: ০৫টি

💰 বেতন: ২৪,০০০–৫৮,০০০/- (গ্রেড-১৩)

🎓 যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রি।

অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত; সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫ শব্দ ও ইংরেজিতে ৭০ শব্দ; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ; এবং কম্পিউটারে Word Processing সহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

২. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদ সংখ্যা: ১২টি

💰 বেতন: ২১,৯০০–৫২,৯০০/- (গ্রেড-১৬)

🎓 যোগ্যতা: স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত; কম্পিউটারে Word Processing সহ ই-মেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা; এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।

৩. অফিস সহায়ক

পদ সংখ্যা: ১৮টি

💰 বেতন: ২০,০০০–৪৮,৮০০/- (গ্রেড-২০)

🎓 যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন ও সুযোগ-সুবিধা

নৌপরিবহন মন্ত্রণালয়ের এই নিয়োগে পদভেদে জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী ১৩তম গ্রেড (সাঁট-মুদ্রাক্ষরিক), ১৬তম গ্রেড (অফিস সহকারী) এবং ২০তম গ্রেডে (অফিস সহায়কের) বেতন স্কেল নির্ধারিত রয়েছে। প্রতিটি পদের মূল বেতন স্কেল উপরে পদভিত্তিক তালিকায় উল্লেখ করা হয়েছে।

💰 মূল বেতনের সাথে যেসব ভাতা যোগ হয়:

গ্রেড অনুযায়ী মূল বেতনের সাথে সরকারি নিয়ম অনুযায়ী মূল বেতনের বাইরে বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতাসহ অন্যান্য ভাতাদি প্রদান করা হবে। যার ফলে প্রতি মাসে মাস শেষে মোট উত্তোলিত স্কেলের পরিমাণ মূল বেতনের চেয়ে কিছুটা বাড়ে। স্থানভেদে ঢাকা সচিবালয়ে কর্মরতদের ক্ষেত্রে বাড়িভাড়া ভাতা এবং প্রাসঙ্গিক সুবিধাদি তুলনামূলক সর্বোচ্চ হারে নির্ধারিত থাকে।

সচিবালয়ের অধীনে চাকরির অন্যতম সুবিধা হলো ভালো কর্মপরিবেশ এবং নিয়মমাফিক চিকিৎসা ও উৎসব ভাতার সুবিধা। স্থায়ী চাকরির ধারাবাহিকতায় সরকারি পেনশন ও উৎসব বোনাস প্রাপ্তির নিশ্চয়তা থাকে, যা ভবিষ্যৎ জীবনের আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে বড় ভূমিকা রাখে।

নৌপরিবহন মন্ত্রণালয়ে আবেদন করবেন যেভাবে

শুরু করার আগে হাতের কাছে যা রাখবেন

আবেদন ফরম পূরণের মাঝপথে ছবি বা সনদ খুঁজতে গেলে সময় নষ্ট হয়। শুরুর আগেই এগুলো রেডি রাখুন:

    • শিক্ষাগত সনদের তথ্য: সর্বশেষ পরীক্ষার রোল, বোর্ড, পাসের সাল
    • জাতীয় পরিচয়পত্র (NID): নম্বর ও তথ্য নির্ভুলভাবে দিতে হবে
    • রঙিন ছবি: ৩০০×৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ KB
    • স্বাক্ষরের ছবি: ৩০০×৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ KB
    • অভিজ্ঞতা/কোটার সনদ: প্রযোজ্য ক্ষেত্রে আগেই সংগ্রহ করে রাখুন

এবার ধাপে ধাপে আবেদন করুন

Application Form-এ ক্লিক করে আপনার পছন্দের পদটা বেছে নিন।

টেলিটক প্রিমিয়াম মেম্বার হলে Yes, না হলে No দিয়ে পরের ধাপে যান।

ফরমে ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য দিন। একবার সাবমিট হয়ে গেলে বদলানো কঠিন, তাই তাড়াহুড়ো করবেন না।

নির্ধারিত সাইজের ছবি ও স্বাক্ষর আপলোড করুন।

সব ঠিক আছে কিনা আরেকবার দেখে Submit করুন।

✅ আবেদন সম্পন্ন!

Applicant’s Copy ডাউনলোড করে প্রিন্ট করে রাখুন। এটা পরে অ্যাডমিট কার্ড আর পরীক্ষার সময় কাজে লাগবে, তাই হারাবেন না।

আবেদন ফি (পদ অনুযায়ী)

নিচের তালিকা থেকে নিজের পদটি খুঁজে মোট আবেদন ফি দেখে নিন। প্রতিটি গ্রেডের মূল ফি ও সার্ভিস চার্জ আলাদা করে দেওয়া আছে।

১৩তম ও ১৬তম গ্রেড

মূল ফি ১০০/- + সার্ভিস চার্জ ১২/-

পদ: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

১১২/- টাকা

২০তম গ্রেড

মূল ফি ৫০/- + সার্ভিস চার্জ ০৬/-

পদ: অফিস সহায়ক

৫৬/- টাকা

অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) প্রার্থীরা সকল পদে ফি মাত্র ৫৬/- টাকা (মূল ৫০ + সার্ভিস চার্জ ০৬)।

SMS দিয়ে ফি জমা দেওয়ার নিয়ম

📱 আবেদন সাবমিট করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিম থেকে ২টি SMS পাঠাতে হবে। দেরি হলে আবেদনটাই বাতিল হয়ে যাবে।

১ম SMS

MOS User ID

পাঠান: 16222 • উদাহরণ: MOS ABCDEF

২য় SMS

MOS YES PIN

পাঠান: 16222 • উদাহরণ: MOS YES 12345678

✅ ফি জমা সফল হলে

রিপ্লাইতে আপনার User ID ও Password চলে আসবে। এই দুটো জিনিস কোথাও লিখে রাখুন, প্রবেশপত্র ডাউনলোড করতে পরে এগুলোই লাগবে।

User ID বা Password ভুলে গেলে

Password পুনরুদ্ধার:

MOS HELP USER User ID

পাঠান: 16222

User ID পুনরুদ্ধার:

MOS HELP PIN PIN Number

পাঠান: 16222

যে ভুলগুলো এড়িয়ে চলবেন

  • ছবি বা স্বাক্ষরের সাইজ ভুল: নির্ধারিত পিক্সেল ও KB এর বাইরে গেলে ফরম আপলোডই নিবে না।
  • SMS দিতে দেরি: ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা না দিলে আবেদনটাই বাতিল হয়ে যায়।
  • নিজের টেলিটক সিম না থাকা: অন্য কারো টেলিটক প্রিপেইড সিম দিয়েও ফি দেওয়া যায়।
  • নাম-জন্মতারিখে ভুল: NID-র সাথে হুবহু না মিললে পরে জটিলতা তৈরি হতে পারে।
  • Applicant’s Copy না রাখা: প্রিন্ট কপি ছাড়াও মোবাইলে স্ক্রিনশট রাখুন।

ℹ️ বিশেষ দ্রষ্টব্য

আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, ফি ও অন্যান্য সকল শর্ত অফিসিয়াল সার্কুলার অনুযায়ী প্রযোজ্য হবে। এই আর্টিকেলের কোনো তথ্যের সাথে অমিল থাকলে অফিসিয়াল সার্কুলারের তথ্যই চূড়ান্ত বলে গণ্য হবে।

নৌপরিবহন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তির অফিসিয়াল ছবি ও PDF

নিচে দেওয়া হলো নৌপরিবহন মন্ত্রণালয় (MOS) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর সম্পূর্ণ অফিসিয়াল সার্কুলার ছবি। উপরের সব তথ্যের মূল উৎস নিচের এই অফিসিয়াল চাকরির সার্কুলার। নৌপরিবহন মন্ত্রণালয়-এ আবেদনের আগে একবার নিজের চোখে আপনার পদের বিস্তারিত পড়ে নিন।

🗓️ আবেদন শুরু: ২৮ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:০০টা

আবেদনের শেষ তারিখ: ২৭ অক্টোবর ২০২৬, বিকাল ০৪:০০টা

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

প্রশ্ন ১নৌপরিবহন মন্ত্রণালয় (MOS) নিয়োগে আবেদনের শেষ তারিখ কবে?+

২৭ অক্টোবর ২০২৬, বিকাল ০৪:০০টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। শেষ মুহূর্তে সার্ভারে চাপ বেড়ে যায়, তাই একদম শেষ দিনের জন্য অপেক্ষা না করাই ভালো।

প্রশ্ন ২আবেদন ফি কত এবং কীভাবে দিতে হবে?+

পদভেদে ৫৬ টাকা থেকে ১১২ টাকা, যা আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিম থেকে ২টি SMS-এর মাধ্যমে পরিশোধ করতে হবে। (অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য সকল পদে ফি ৫৬ টাকা)।

প্রশ্ন ৩একাধিক পদে কি আবেদন করা যাবে?+

যোগ্যতা থাকলে আলাদাভাবে আবেদনের সুযোগ রয়েছে, তবে লিখিত পরীক্ষার সময়সূচী একই সাথে হলে শুধুমাত্র একটি পদের পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব হতে পারে।

প্রশ্ন ৪টেলিটক ছাড়া অন্য সিম দিয়ে কি ফি দেওয়া যাবে?+

না, আবেদন ফি শুধুমাত্র টেলিটক প্রিপেইড সিম থেকেই SMS-এর মাধ্যমে জমা দেওয়া যাবে। নিজের সিম না থাকলে পরিবারের বা বন্ধুর টেলিটক প্রিপেইড সিম দিয়েও দেওয়া যাবে।

প্রশ্ন ৫অভিজ্ঞতা ছাড়া কি আবেদন করা যাবে?+

হ্যাঁ, প্রতিটি পদের নির্ধারিত শিক্ষাগত ও কারিগরি যোগ্যতা থাকলেই অভিজ্ঞতা ছাড়া ফ্রেশার হিসেবে আবেদন করা যাবে।

আবেদনের পরে কী হবে

আবেদন জমা দিলেই কাজ শেষ না। সামনে আরও কয়েকটা ধাপ পার হতে হবে, আগে থেকে জেনে রাখলে মানসিকভাবে প্রস্তুত থাকতে পারবেন।

লিখিত পরীক্ষা: নির্ধারিত তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ব্যবহারিক/কম্পিউটার দক্ষতা পরীক্ষা: সাঁট-মুদ্রাক্ষরিক ও অফিস সহকারী পদে সাঁটলিপি ও কম্পিউটার টাইপিং গতি পরীক্ষা নেওয়া হবে।

মৌখিক পরীক্ষা: উত্তীর্ণ প্রার্থীদের মূল সনদ যাচাইকরণ ও সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

প্রবেশপত্র কীভাবে পাবেন

পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র সংক্রান্ত তথ্য SMS-এ জানিয়ে দেওয়া হবে, আর প্রবেশপত্র ডাউনলোড করতে হবে mos.teletalk.com.bd থেকে আপনার সেই User ID ও Password দিয়ে। আবেদনে যে মোবাইল নম্বর দিয়েছেন, সেটা সবসময় চালু রাখুন।

🎯 লিখিত পরীক্ষার প্রস্তুতি আজ থেকেই শুরু করুন

সরকারি নিয়োগের লিখিত পরীক্ষায় বিগত সালের প্রশ্ন থেকে অনেক প্রশ্ন হুবহু কমন পড়ে। আমাদের ফ্রি MCQ প্র্যাকটিস সেকশনে গিয়ে বিগত পরীক্ষার প্রশ্ন সমাধান করে নিজের প্রস্তুতি যাচাই করে নিন, কোনো খরচ ছাড়াই।

মৌখিক পরীক্ষায় সাথে যা নিয়ে যাবেন

  • মৌখিক পরীক্ষার প্রবেশপত্র (মূল কপি)
  • সকল শিক্ষাগত সনদের মূল কপি ও সত্যায়িত ফটোকপি
  • জাতীয় পরিচয়পত্র (NID)
  • ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌর মেয়র প্রদত্ত নাগরিকত্ব সনদ
  • প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার সত্যায়িত চারিত্রিক সনদ
  • কোটার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)

সতর্কতা ও সহায়তা

⚠ এই নিয়োগে চাকরি পেতে কোনো আর্থিক লেনদেনের প্রয়োজন নেই

কেউ যদি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা চায়, বুঝে নিন সেটা প্রতারণা, এড়িয়ে চলুন। আর আবেদনে ভুল তথ্য দিলে বা একাধিক ভুয়া আবেদন করলে প্রার্থিতা বাতিল হয়ে যাবে।

বিশেষ নির্দেশনা

  • আবেদনপত্রে কোনো তথ্য মিথ্যা বা ভুল প্রমাণিত হলে নিয়োগের যেকোনো পর্যায়ে, এমনকি চাকরিতে যোগদানের পরও প্রার্থিতা/চাকরি বাতিল ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
  • বিজ্ঞপ্তির যেকোনো শর্ত পরিবর্তন, সংশোধন বা সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
  • কোনো প্রকার তদবির বা সুপারিশ প্রার্থীর জন্য অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
  • পরীক্ষা বা সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য কোনো প্রকার যাতায়াত ভাতা (TA/DA) প্রদান করা হবে না।
  • সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে অথবা NOC দেখাতে হবে।
  • ইন্টারনেট বা মোবাইল নেটওয়ার্ক জনিত কোনো সমস্যায় আবেদন সম্পন্ন না হলে এর জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
  • অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।

আবেদন করতে গিয়ে কোথাও আটকে গেলে সরাসরি সাহায্য নিন:

📞 কল: টেলিটক নম্বর থেকে ১২১-এ কল করুন

✍️ মেইল করার সময় subject-এ Organization Name: MOS, পদের নাম, User ID ও যোগাযোগের নম্বরটা অবশ্যই লিখবেন, এতে দ্রুত রিপ্লাই পাবেন।

✍️

শেষ কথা

সময় থাকতেই নৌপরিবহন মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা Ministry of Shipping MOS Job Circular 2026 -এর আবেদনটা সেরে ফেলুন। শেষ দিকে টেলিটকের সার্ভারে এত চাপ পড়ে যে অনেকে চেষ্টা করেও ফরম জমা দিতে পারেন না, এই ঝুঁকি নেওয়ার কোনো দরকার নেই।

আর আবেদন জমা দিয়েই বসে থাকবেন না। এখন থেকেই প্রস্তুতিতে মন দিন, বাকি প্রার্থীদের চেয়ে একটু এগিয়ে থাকতে চাইলে সরকারি চাকরি (৯ম-২০তম গ্রেড) ক্যাটাগরির বিগত সালের প্রশ্নগুলো একবার ঘুরে দেখুন।

নতুন সব সরকারি চাকরির খবর সবার আগে পেতে bdgovt.info-এর সাথেই থাকুন। আর, নৌপরিবহন মন্ত্রণালয় নিয়োগ ২০২৬-নিয়ে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টে লিখুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব।



Source link

Avatar of ShikhoBD Team

ShikhoBD Team

About Author

ShikhoBD বাংলাদেশের শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের জন্য নির্ভরযোগ্য একটি বাংলা এডুকেশন প্ল্যাটফর্ম। আমরা প্রতিদিন সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার রেজাল্ট, সাজেশন, ভর্তি তথ্য এবং শিক্ষামূলক গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করি সহজ ও নির্ভুলভাবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সমাজ সেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি
নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

১৪৮৫ শূন্যপদ সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ DSS Job Circular 2026

মোট পদের ক্যাটাগরি ৫২ মোট শূন্যপদ ১৪৮৫ আবেদনের শেষ দিন 23 June 2026, 5:00 PM ⏰ ২৯ দিন বাকি সমাজসেবা
বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি
নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

১০৩৬ পদে বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Bangladesh Bank Job Circular 2026

মোট পদের ক্যাটাগরি ২৪+০১+০১+০১ মোট শূন্যপদ ১২৬+০১+২৬+৯০৩ জন আবেদনের শেষ দিন — দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন 4 June 2026, 11:59