নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

৩৩টি শূন্য পদে সরকারি কর্মচারী হাসপাতাল নতুন জব সার্কুলার ২০২৬

সরকারি কর্মচারী হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি


মোট পদের ক্যাটাগরি

১০

মোট শূন্যপদ

৩৩ জন

আবেদনের শেষ দিন


⏰ ২৩ দিন বাকি

🏢 সরকারি চাকরির বিজ্ঞপ্তি ২০২৬

সরকারি কর্মচারী হাসপাতাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | SKH Job Circular 2026

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতালে মোট ৩৩টি শূন্য পদে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগ

📅 বিজ্ঞপ্তি: ১৬ জুন ২০২৬
⏳ আবেদন শেষ: ১৪ জুলাই ২০২৬
🌐 skh.teletalk.com.bd
🏢 www.skh.gov.bd

আবেদনের শেষ সময়: ১৪ জুলাই ২০২৬ (মঙ্গলবার), বিকেল ৪:০০টা — সার্ভার জ্যাম এড়াতে শেষ দিনের জন্য অপেক্ষা না করে আজই আবেদন করুন।

SKH Job Circular 2026 প্রকাশিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর মাধ্যমে রাজস্বখাতভুক্ত ১০টি ক্যাটাগরিতে মোট ৩৩ জন যোগ্য প্রার্থী অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনে skh.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

এই SKH Job Circular-এ চিকিৎসা সেবা সংশ্লিষ্ট বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে আবেদনের সুযোগ রয়েছে। আপনার বয়স যোগ্যতার মধ্যে আছে কিনা জানতে আমাদের বয়স ক্যালকুলেটর ব্যবহার করুন।

📋 এক নজরে SKH Job Circular 2026

নিয়োগকর্তা সরকারি কর্মচারী হাসপাতাল, জনপ্রশাসন মন্ত্রণালয়
চাকরির ধরন সরকারি, রাজস্বখাতভুক্ত, অস্থায়ী, ফুল-টাইম
মোট শূন্য পদ ৩৩ টি (১০টি ক্যাটাগরিতে)
বয়সসীমা অনূর্ধ্ব ৩২ বছর (০১ জুন ২০২৬ তারিখ অনুযায়ী) | নিরাপত্তা কর্মকর্তা: অনূর্ধ্ব ৪৫ বছর
বেতন স্কেল ৮,২৫০ – ৩০,২৩০/- (জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী)
আবেদন পদ্ধতি শুধুমাত্র অনলাইনে (অন্য কোনো মাধ্যমে গ্রহণযোগ্য নয়)
আবেদন শুরু ১৮ জুন ২০২৬ (বৃহস্পতিবার), সকাল ১০:০০টা
আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই ২০২৬ (মঙ্গলবার), বিকেল ৪:০০টা
আবেদনের ওয়েবসাইট skh.teletalk.com.bd
অফিশিয়াল ওয়েবসাইট www.skh.gov.bd

📋 সরকারি কর্মচারী হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ — শূন্য পদের বিবরণ

এই SKH Job Circular-এ ১০টি ক্যাটাগরিতে মোট ৩৩টি পদে নিয়োগ দেওয়া হবে। পদ, সংখ্যা, গ্রেড ও বেতন স্কেল নিচে দেওয়া হলো:

# পদের নাম পদ বয়স গ্রেড বেতন স্কেল
০১ এ্যানেসথেটিস্ট ০২ ≤৩২ গ্রেড-১১ ১২,৫০০ – ৩০,২৩০/-
০২ অডিওলজিস্ট ০৩ ≤৩২ গ্রেড-১১ ১২,৫০০ – ৩০,২৩০/-
০৩ অকুপেশনাল থেরাপিস্ট ০৪ ≤৩২ গ্রেড-১১ ১২,৫০০ – ৩০,২৩০/-
০৪ স্পীচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট ০২ ≤৩২ গ্রেড-১১ ১২,৫০০ – ৩০,২৩০/-
০৫ নিরাপত্তা কর্মকর্তা ০১ ≤৪৫ গ্রেড-১১ ১২,৫০০ – ৩০,২৩০/-
০৬ কম্পিউটার অপারেটর ০২ ≤৩২ গ্রেড-১৩ ১১,০০০ – ২৬,৫৯০/-
০৭ ই.পি.আই. টেকনিশিয়ান ০৩ ≤৩২ গ্রেড-১৪ ১০,২০০ – ২৪,৬৮০/-
০৮ হিসাবরক্ষক ০১ ≤৩২ গ্রেড-১৪ ১০,২০০ – ২৪,৬৮০/-
০৯ সহকারী লাইব্রেরীয়ান ০১ ≤৩২ গ্রেড-১৪ ১০,২০০ – ২৪,৬৮০/-
১০ অফিস সহায়ক ১৪ ≤৩২ গ্রেড-২০ ৮,২৫০ – ২০,০১০/-
সর্বমোট ৩৩ টি

🎓 শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা — পদওয়ারি বিস্তারিত

০১. এ্যানেসথেটিস্ট
পদ: ০২ | গ্রেড-১১

(ক) কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা ইন নার্সিং ডিগ্রি;

(খ) বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত;

(গ) কম্পিউটারে MS Office-এ কাজ করিবার দক্ষতা।

০২. অডিওলজিস্ট
পদ: ০৩ | গ্রেড-১১

(ক) কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে অডিওলজি বিষয়ে অন্যূন ০৩ (তিন) বৎসর মেয়াদি ডিপ্লোমা;

(খ) কোনো স্বীকৃত হাসপাতালে অডিওলজিস্ট হিসাবে অন্যূন ০১ (এক) বৎসরের অভিজ্ঞতা।

০৩. অকুপেশনাল থেরাপিস্ট
পদ: ০৪ | গ্রেড-১১

(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে অকুপেশনাল থেরাপি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি;

(খ) কোনো স্বীকৃত হাসপাতালে অকুপেশনাল থেরাপিস্ট হিসাবে অন্যূন ০১ (এক) বৎসরের অভিজ্ঞতা;

(গ) কম্পিউটারে MS Office-এ কাজ করিবার দক্ষতা।

০৪. স্পীচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট
পদ: ০২ | গ্রেড-১১

(ক) কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে স্পীচ এন্ড ল্যাঙ্গুয়েজ বিষয়ে অন্যূন ০৩ (তিন) বৎসর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি;

(খ) কম্পিউটারে MS Office-এ কাজ করিবার দক্ষতা।

০৫. নিরাপত্তা কর্মকর্তা (বয়স: অনূর্ধ্ব ৪৫ বছর)
পদ: ০১ | গ্রেড-১১

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট।

০৬. কম্পিউটার অপারেটর
পদ: ০২ | গ্রেড-১৩

(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি;

(খ) কম্পিউটারের মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।

০৭. ই.পি.আই. টেকনিশিয়ান
পদ: ০৩ | গ্রেড-১৪

(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি;

(খ) কোনো স্বীকৃত হাসপাতালে ই.পি.আই. টেকনিশিয়ান হিসাবে অন্যূন ০১ (এক) বৎসরের কাজের অভিজ্ঞতা।

০৮. হিসাবরক্ষক
পদ: ০১ | গ্রেড-১৪

(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসা শিক্ষায় অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি;

(খ) কম্পিউটারে MS Office-এ কাজ করিবার দক্ষতা;

(গ) সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ৮০ ও ইংরেজিতে ৬০ শব্দ;

(ঘ) কম্পিউটারের মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি বাংলায় ৩০ ও ইংরেজিতে ২৫ শব্দ।

০৯. সহকারী লাইব্রেরীয়ান
পদ: ০১ | গ্রেড-১৪

(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি; অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন ২য় শ্রেণির সিজিপিএসহ স্নাতক ডিগ্রিসহ গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা;

(খ) কম্পিউটারে MS Office-এ কাজ করিবার দক্ষতা;

(গ) কম্পিউটারের মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ।

১০. অফিস সহায়ক
পদ: ১৪ | গ্রেড-২০

কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন জিপিএ ২.৫০-এ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

💳 SKH Job Circular 2026 — আবেদন ফি

পদ ক্যাটাগরি মূল ফি সার্ভিস চার্জ মোট ফি
১-৫ নং পদ (গ্রেড-১১) ১৫০/- ১৮/- ১৬৮/-
৬-৯ নং পদ (গ্রেড-১৩, ১৪) ১০০/- ১২/- ১১২/-
১০ নং পদ (গ্রেড-২০) ৫০/- ৬/- ৫৬/-
প্রতিবন্ধী / ক্ষুদ্র নৃগোষ্ঠী / তৃতীয় লিঙ্গ (সকল পদ) ৫০/- ৬/- ৫৬/-

📌 সরকারি কর্মচারী হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ — গুরুত্বপূর্ণ শর্তাবলি

▪ ০১ জুন ২০২৬ তারিখে বয়সসীমা বিজ্ঞপ্তির ৪ নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে Affidavit গ্রহণযোগ্য নয়। আপনার সঠিক বয়স জানতে আমাদের বয়স ক্যালকুলেটর ব্যবহার করুন।

▪ আবেদনকারীকে তার অর্জিত সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। পরবর্তীতে অন্য সনদ অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না।

▪ সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় NOC-এর মূলকপি দাখিল করতে হবে। উল্লেখ্য, নিরাপত্তা কর্মকর্তা পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় বাংলাদেশ সেনাবাহিনীতে সার্জেন্ট পদ হতে অবসর গ্রহণের প্রমাণক দাখিল করতে হবে।

▪ কম্পিউটার অপারেটর, হিসাবরক্ষক ও সহকারী লাইব্রেরীয়ান পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষায় অবতীর্ণ হতে হবে।

▪ লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার TA/DA প্রদান করা হবে না।

▪ শূন্যপদ পূরণে ‘সরকারি কর্মচারী হাসপাতাল (কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০২৪’ এবং ‘সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯’ অনুসরণ করা হবে।

▪ অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।

📋 SKH Job Circular 2026 — অনলাইনে আবেদন করার ধাপসমূহ

ওয়েবসাইটে প্রবেশ করুন

skh.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন শুরু করুন।

পদ নির্বাচন ও ফরম পূরণ করুন

যোগ্যতা অনুযায়ী পদ বেছে সকল তথ্য সঠিকভাবে পূরণ করুন। Submit-এর আগে সব তথ্যের সঠিকতা নিশ্চিত করুন।

ছবি ও স্বাক্ষর আপলোড করুন

রঙিন ছবি (৩০০×৩০০ pixel, সর্বোচ্চ ১০০ KB) এবং স্বাক্ষর (৩০০×৮০ pixel, সর্বোচ্চ ৬০ KB) নির্ধারিত স্থানে আপলোড করুন।

Submit ও Applicant’s Copy সংরক্ষণ

সব তথ্য যাচাই করে Submit করুন। Applicant’s Copy Print বা Download করে রাখুন — মৌখিক পরীক্ষায় ০১ কপি জমা দিতে হবে।

Teletalk SMS-এ ফি পরিশোধ করুন (৭২ ঘণ্টার মধ্যে)

Submit-এর পর ৭২ ঘণ্টার মধ্যে Teletalk Pre-paid সিম থেকে:

১ম SMS: SKH [USER ID] → পাঠান 16222 নম্বরে
উদাহরণ: SKH ABCDEF

২য় SMS: SKH YES [PIN] → পাঠান 16222 নম্বরে
উদাহরণ: SKH YES xxxxxxxx

User ID ও Password সংরক্ষণ করুন

পেমেন্ট সফল হলে Reply-তে আসবে: “Congratulations [নাম], payment completed successfully for SKH Application for [পদের নাম]. User ID is (ABCDEF) and password (xxxxxx).” এটি দিয়ে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।

🔒 User ID বা Password ভুলে গেলে:

User ID জানা থাকলে: SKH HELP USER [USER ID] → 16222
উদাহরণ: SKH HELP USER ABCDEF

PIN জানা থাকলে: SKH HELP PIN [PIN No] → 16222
উদাহরণ: SKH HELP PIN 12345678

📄 SKH Job Circular 2026 — অফিশিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি

📌 অফিশিয়াল সার্কুলার ইমেজ

SKH Job Circular 2026SKH Job Circular 2026-2SKH Job Circular 2026-3SKH Job Circular 2026-4

SKH Job Circular 2026 — জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতাল কর্তৃক প্রকাশিত অফিশিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি, ১৬ জুন ২০২৬।

পিডিএফ ফাইল ডাউনলোড

📄 মৌখিক পরীক্ষায় যে কাগজপত্র আনতে হবে

🎓 সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদসহ)
👤 নাগরিকত্ব সনদ (ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন)
★ কোটা সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)
📄 চারিত্রিক সনদ (ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভা/সিটি কর্পোরেশন মেয়র কর্তৃক)
👤 জাতীয় পরিচয়পত্র / জন্মসনদের সত্যায়িত অনুলিপি
📷 ০১ কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজ রঙিন ছবি
📄 Online Applicant’s Copy
💼 NOC-এর মূলকপি (চাকরিরত প্রার্থীদের জন্য)
⚓ অবসর গ্রহণের প্রমাণক (নিরাপত্তা কর্মকর্তা পদের জন্য)

মনে রাখুন: মৌখিক পরীক্ষার সময় নির্বর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটির ০১টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।

📞 সহায়তার জন্য যোগাযোগ

Mail/মেসেজে Subject-এ লিখুন: Organization Name: SKH, Post Name: *****, Applicant’s User ID ও Contact Number।

সতর্কতা: SKH Job Circular 2026 বা সরকারি কর্মচারী হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এ চাকরি পেতে কোনো আর্থিক লেনদেন বা তদবিরের প্রয়োজন নেই। যেকোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে এবং প্রদত্ত তথ্য মিথ্যা প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

🔗 আরও চাকরির খবর দেখুন

🔧 আমাদের দরকারি টুলস

SKH Job Circular 2026 বা সরকারি কর্মচারী হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সম্পর্কিত যেকোনো নতুন আপডেট — প্রবেশপত্র, পরীক্ষার তারিখ ও ফলাফল — পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন এবং নোটিফিকেশন চালু রাখুন।



Source link

Avatar of ShikhoBD Team

ShikhoBD Team

About Author

ShikhoBD বাংলাদেশের শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের জন্য নির্ভরযোগ্য একটি বাংলা এডুকেশন প্ল্যাটফর্ম। আমরা প্রতিদিন সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার রেজাল্ট, সাজেশন, ভর্তি তথ্য এবং শিক্ষামূলক গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করি সহজ ও নির্ভুলভাবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সমাজ সেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি
নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

১৪৮৫ শূন্যপদ সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ DSS Job Circular 2026

মোট পদের ক্যাটাগরি ৫২ মোট শূন্যপদ ১৪৮৫ আবেদনের শেষ দিন 23 June 2026, 5:00 PM ⏰ ২৯ দিন বাকি সমাজসেবা
বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি
নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

১০৩৬ পদে বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Bangladesh Bank Job Circular 2026

মোট পদের ক্যাটাগরি ২৪+০১+০১+০১ মোট শূন্যপদ ১২৬+০১+২৬+৯০৩ জন আবেদনের শেষ দিন — দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন 4 June 2026, 11:59