নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

২৮তম ব্যাচে আনসার ব্যাটালিয়ন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Ansar VDP Job Circular 2026

আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি


মোট পদের ক্যাটাগরি

০১

মোট শূন্যপদ

নিদিষ্ট নয়

আবেদনের শেষ দিন


⏰ ২৪ দিন বাকি

🛡 সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ — বাংলাদেশ আনসার ও ভিডিপি

আনসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Ansar Battalion Job Circular 2026

আনসার ব্যাটালিয়নে ২৮তম ব্যাচে সিপাহি (পুরুষ) পদে নিয়োগ — শুধুমাত্র পুরুষ প্রার্থী, অনলাইনে আবেদন, আসন সংখ্যা সীমিত

📅 আবেদন শুরু: ২৭ জুন ২০২৬
⏳ আবেদন শেষ: ১৯ জুলাই ২০২৬
👤 বয়স: ১৮–২২ বছর
📰 সূত্র: দৈনিক ইত্তেফাক, ২৫ জুন ২০২৬
🌐 ansarvdp.gov.bd

আবেদনের শেষ তারিখ: ১৯ জুলাই ২০২৬ — অনলাইনে আবেদন করতে হবে। আসন সংখ্যা সীমিত, তাই দেরি না করে আজই আবেদন সম্পন্ন করুন।

📋 অনলাইনে আবেদন: www.ansarvdp.gov.bd — অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণযোগ্য হবে না।

Ansar Battalion Job Circular 2026 প্রকাশিত হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আনসার ব্যাটালিয়নে সিপাহি শূন্যপদ পূরণের লক্ষ্যে আগ্রহী বাংলাদেশি শুধুমাত্র পুরুষ প্রার্থীদের নিকট থেকে ২৮তম ব্যাচে সিপাহি (পুরুষ) পদে আবেদন আহ্বান করা হয়েছে। এই আনসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এ প্রার্থীদের অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।

এই Ansar Job Circular 2026-এ প্রশিক্ষণস্থল বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুর। নিয়োগ পরবর্তী সময়ে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১৭তম গ্রেডে ৯,০০০–২১,৮০০/- টাকা বেতন পাবেন। আবেদনের আগে বয়সসীমা যাচাই করতে আমাদের বয়স ক্যালকুলেটর ব্যবহার করুন এবং পরীক্ষার প্রস্তুতি নিতে BCS MCQ প্র্যাকটিস করুন।

📋 এক নজরে Ansar Battalion Job Circular 2026

প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার ব্যাটালিয়ন)
পদের নাম সিপাহি (পুরুষ) — ২৮তম ব্যাচ
গ্রেড ও বেতন ১৭তম গ্রেড — ৯,০০০–২১,৮০০/- (জাতীয় বেতন স্কেল ২০১৫)
লিঙ্গ শুধুমাত্র পুরুষ
বয়সসীমা ১৮–২২ বছর (১৯ জুলাই ২০২৬ তারিখ অনুযায়ী)
শিক্ষাগত যোগ্যতা যেকোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসি (SSC) বা সমমান পাস
উচ্চতা (সাধারণ) ন্যূনতম ১.৬৭৫ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি)
উচ্চতা (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী) ন্যূনতম ১.৬২৫ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)
প্রশিক্ষণস্থল বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুর
প্রশিক্ষণের মেয়াদ ০৬ (ছয়) মাস মৌলিক প্রশিক্ষণ
আবেদন পদ্ধতি শুধুমাত্র অনলাইনে
আবেদন শুরু ২৭ জুন ২০২৬
আবেদনের শেষ তারিখ ১৯ জুলাই ২০২৬
বিজ্ঞপ্তির সূত্র দৈনিক ইত্তেফাক, ২৫ জুন ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট www.ansarvdp.gov.bd

✅ আনসার সিপাহি পদে আবেদনের যোগ্যতা ২০২৬

🏃 শারীরিক যোগ্যতার মানদণ্ড

মানদণ্ড সাধারণ ও অন্যান্য প্রার্থী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থী
উচ্চতা ন্যূনতম ১.৬৭৫ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি) ন্যূনতম ১.৬২৫ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি)
ওজন (সাধারণ) ১১০ পাউন্ড ১০৪ পাউন্ড
বুকের মাপ ৩২ থেকে ৩৪ ইঞ্চি ৩০ থেকে ৩২ ইঞ্চি
দৃষ্টিশক্তি ৬/৬ (উভয় চোখ) ৬/৬ (উভয় চোখ)

🅾 বয়সসীমা

১৮ জুলাই ২০২৬ তারিখে বয়স ১৮ থেকে ২২ বছরের মধ্যে হতে হবে।

🎓 শিক্ষাগত যোগ্যতা

যেকোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসি (SSC) বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের জন্য এসএসি পর্যন্ত শিথিলযোগ্য।

📝 নির্বাচন পরীক্ষার ধাপসমূহ

প্রার্থীদের স্বাস্থ্য, শারীরিক, লিখিত ও মৌখিক — চারটি ধাপে নির্বাচন করা হবে।

স্বাস্থ্য পরীক্ষা (Medical Test)

নিচের পরীক্ষাগুলো প্রার্থীদের নিজ খরচে করে আনতে হবে:
► Blood Sugar, HbA1c, HBsAg, Anti HCV, Serum Creatinine এবং Anti Dope Test
► Urine পরীক্ষায় Dope Test (Urine) “Not Detected” ফলাফল থাকতে হবে
► এছাড়া Anti HCV এবং HBsAg Anti HCV Serum পরীক্ষায় Negative (Negative) ফলাফল থাকতে হবে
► পুলিশ ভেরিফিকেশনের পূর্বে আবার পরীক্ষা নেওয়া হতে পারে

শারীরিক পরীক্ষা (Physical Test)

উচ্চতা, ওজন ও দৃষ্টিশক্তি পরীক্ষা করা হবে। নির্ধারিত শারীরিক মান পূরণ না হলে পরবর্তী ধাপে অংশগ্রহণের সুযোগ থাকবে না।

লিখিত পরীক্ষা (Written Test)

শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষায় ডাকা হবে। SMS-এর মাধ্যমে পরীক্ষার স্থান, তারিখ ও সময় জানানো হবে।

মৌখিক পরীক্ষা (Viva Voce)

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় ডাকা হবে। মৌখিক পরীক্ষায় সকল মূল সনদপত্র সাথে আনতে হবে।

📄 Ansar Job Circular 2026 — অফিশিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি

নিচে আনসার ব্যাটালিয়ন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর সম্পূর্ণ অফিশিয়াল সার্কুলারের ছবি দেওয়া হলো। পদের বিস্তারিত যোগ্যতা, শারীরিক মান, পরীক্ষার ধাপ ও সকল নির্দেশনা এই বিজ্ঞপ্তিতে রয়েছে।

📌 অফিশিয়াল সার্কুলার — আনসার ব্যাটালিয়ন সিপাহি ২৮তম ব্যাচ ২০২৬
🔎 ক্লিক করে বড় করে দেখুন

Ansar Battalion Job Circular 2026

Ansar Battalion Job Circular 2026 — দৈনিক ইত্তেফাক, ২৫ জুন ২০২৬ প্রকাশিত।

📋 অনলাইনে আবেদনের নিয়ম

www.ansarvdp.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে “আনসার ব্যাটালিয়ন সিপাহি পদের লিংক”-এ ক্লিক করে অনলাইনে আবেদন সম্পন্ন করুন।

▪ আবেদন করার পর আবেদনকারীর মোবাইল নম্বরে SMS-এর মাধ্যমে পরীক্ষার তারিখ, স্থান ও সময় জানানো হবে — মোবাইল নম্বর সর্বদা সচল রাখতে হবে।

▪ রেজিস্ট্রেশন ও সিলেকশন সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ: 16244 অথবা 01766932348

▪ আবেদনকারী নিজ জেলায় সিলেকশন পরীক্ষায় অংশ নেবেন — দৈনিক সকাল ১০.০০ থেকে বিকেল ৩.০০টার মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

📄 পরীক্ষার সময় যেসব কাগজপত্র আনতে হবে

📄 ১ম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সকল শিক্ষাগত সনদ ও ছবি
📄 স্থানীয় ইউপি চেয়ারম্যান/পৌরসভার মেয়র/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদ
👤 জাতীয় পরিচয়পত্র (NID) এর সত্যায়িত কপি
📷 অনলাইন থেকে ডাউনলোডকৃত Applicant Copy ও প্রবেশপত্র
📄 মুক্তিযোদ্ধা সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)
⚠ শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় কোনো ভাতা প্রদান করা হবে না

🏆 প্রশিক্ষণ, মেয়াদ ও সুযোগ-সুবিধা

প্রশিক্ষণস্থল: বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুর।

প্রশিক্ষণের মেয়াদ: ট্রেইনি রিক্রুট সিপাহি হিসেবে ০৬ (ছয়) মাস মৌলিক প্রশিক্ষণ

বেতন: জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ১৭তম গ্রেডে ৯,০০০–২১,৮০০/- টাকা এবং বিধি মোতাবেক অন্যান্য ভাতা ও আবাসন সুবিধা।

▪ প্রশিক্ষণকালীন নির্ধারিত পোশাক-পরিচ্ছদ, থাকা-খাওয়া ও চিকিৎসা সুবিধা প্রদান করা হবে।

▪ নিয়োগ ও চাকরির সুবিধাদির ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধি-বিধান অনুসরণ করা হবে।

📌 সাধারণ নির্দেশনাবলি

▪ সকল জেলা থেকে সিপাহি পদে পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন — আসন সংখ্যা সীমিত।

▪ আবেদনকারীকে অনলাইনে আবেদনকালীন দেওয়া মোবাইল নম্বর সচল রাখতে হবে।

▪ নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ কোটা নীতি অনুসরণ করা হবে।

▪ পুলিশ ভেরিফিকেশনে সমস্যা দেখা দিলে মনোনয়নপত্র বাতিল করা হবে।

▪ চাকরির বয়স, পদোন্নতি এবং অন্যান্য সুবিধার ক্ষেত্রে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আইন, বিধি-বিধান অনুযায়ী নির্ধারিত হবে।

▪ আবেদন ফি জমার শেষ তারিখ: ১৯ জুলাই ২০২৬

⭐ বিশেষ দ্রষ্টব্য

বীর মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার পরিবারের ক্ষেত্রে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সনদ এবং আনসার বাহিনীর সদস্য পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা কমান্ড্যান্ট/সেক্টর কমান্ড্যান্ট/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ জমা দিতে হবে।

▪ বিধি মোতাবেক কোটা পদ্ধতি অনুসরণ করা হবে এবং নির্ধারিত আনসার ব্যাটালিয়ন সদস্যদের ক্ষেত্রে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আইন ও বিধি-বিধান মেনে চলতে হবে।

সতর্কীকরণ: অনৈতিকভাবে চাকরি পাওয়ার লোভে কারো সাথে কোনো প্রকার আর্থিক লেনদেন করে প্রতারিত হবেন না। আনসার ব্যাটালিয়নের সিপাহি পদে নির্বাচনের বিষয়ে কোনো প্রতারকচক্র/দালালচক্রের মাধ্যমে উৎকোচ প্রদান বা আর্থিক লেনদেনের ঘটনা প্রমাণিত হলে চাকরি জীবনে যেকোনো সময় চাকরিচ্যুত করা হবে। কোনো প্রকার তদবির বা সুপারিশ আপনার অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

এখনই অনলাইনে আবেদন করুন

আবেদন শুরু: ২৭ জুন ২০২৬  |  শেষ তারিখ: ১৯ জুলাই ২০২৬

শুধুমাত্র অনলাইনে — www.ansarvdp.gov.bd

📋 আবেদন করুন →

🔗 আরও চাকরির খবর দেখুন

🔧 আমাদের দরকারি টুলস

Ansar Job Circular 2026 বা আনসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সম্পর্কিত সর্বশেষ আপডেট — পরীক্ষার তারিখ ও ফলাফল — পেতে www.ansarvdp.gov.bd এবং আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।



Source link

Avatar of ShikhoBD Team

ShikhoBD Team

About Author

ShikhoBD বাংলাদেশের শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের জন্য নির্ভরযোগ্য একটি বাংলা এডুকেশন প্ল্যাটফর্ম। আমরা প্রতিদিন সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার রেজাল্ট, সাজেশন, ভর্তি তথ্য এবং শিক্ষামূলক গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করি সহজ ও নির্ভুলভাবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সমাজ সেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি
নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

১৪৮৫ শূন্যপদ সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ DSS Job Circular 2026

মোট পদের ক্যাটাগরি ৫২ মোট শূন্যপদ ১৪৮৫ আবেদনের শেষ দিন 23 June 2026, 5:00 PM ⏰ ২৯ দিন বাকি সমাজসেবা
বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি
নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

১০৩৬ পদে বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Bangladesh Bank Job Circular 2026

মোট পদের ক্যাটাগরি ২৪+০১+০১+০১ মোট শূন্যপদ ১২৬+০১+২৬+৯০৩ জন আবেদনের শেষ দিন — দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন 4 June 2026, 11:59