নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

১২ পদে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি নিয়োগ ২০২৬ সার্কুলার MRA Job Circular 2026

microcredit regulatory authority mra job circular


মোট পদের ক্যাটাগরি

০৭

মোট শূন্যপদ

১২

যোগ্যতা

এসএসসি, এইচএসসি ও স্নাতক পাস

বয়সসীমা

১৮-৩২ বছর

বেতন

৮,২৫০ থেকে ৬৭,০১০/- টাকা

আবেদনের শেষ দিন


⏰ ৩৪ দিন বাকি

পোস্টের গুরুত্বপূর্ণ অংশ

মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Microcredit Regulatory Authority MRA Job Circular 2026) অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি এই চলমান চাকরির বিজ্ঞপ্তির মাধ্যমে ৭টি পদে মোট ১২ জন নিয়োগ দিবে।

MRA Job Circular-এ আবেদনের যোগ্যতা লাগবে এসএসসি, এইচএসসি ও স্নাতক পাস, আর আবেদন করতে পারবেন সকল জেলা থেকে। অনলাইনে আবেদন শুরু ১৭ সেপ্টেম্বর ২০২৬ থেকে, চলবে ১৬ অক্টোবর ২০২৬ পর্যন্ত।

নিচে প্রতিটি পদের যোগ্যতা, বেতন, আবেদন পদ্ধতি, আবেদন ফি ও ফি জমা দেওয়ার নিয়মসহ বিস্তারিত তথ্য তুলে ধরা হলো।

মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (MRA)
স্মারক নং ৫৩.০৪.০০০০.০০০.০০১.১১.০০০৮.২৬-১৬৮২
চাকরির ধরন সরকারি চাকরি
নিয়োগের ধরন অস্থায়ী (রাজস্ব খাতভুক্ত)
পদের ক্যাটাগরি ৭টি
মোট শূন্যপদ ১২ জন
আবেদনযোগ্য জেলা সকল জেলা
আবেদনকারীর লিঙ্গ নারী ও পুরুষ
শিক্ষাগত যোগ্যতা এসএসসি, এইচএসসি ও স্নাতক পাস
অভিজ্ঞতা পদভেদে প্রযোজ্য
বয়সসীমা ১৮-৩২ বছর (প্রোগ্রামার ও মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদের জন্য সর্বোচ্চ ৩৫ বছর; ১৭ সেপ্টেম্বর ২০২৬ অনুযায়ী)
বেতন গ্রেড গ্রেড-২০ থেকে গ্রেড-৬
আবেদন ফি ৫৬ থেকে ২২৩ টাকা (পদ অনুযায়ী)
আবেদন পদ্ধতি অনলাইন
আবেদন শুরু ১৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:০০টা
আবেদনের শেষ তারিখ ১৬ অক্টোবর ২০২৬, বিকাল ০৫:০০টা
অফিসিয়াল আবেদন সাইট mra.teletalk.com.bd
বিজ্ঞপ্তি প্রকাশ ২৭ আগস্ট ২০২৬ (অফিসিয়াল নোটিশ)
নিয়োগকারী সংস্থা মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি, আগারগাঁও, ঢাকা
আবেদনকারীর জাতীয়তা বাংলাদেশি নাগরিক

মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি পরিচিতি

মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (MRA) বাংলাদেশে ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম তদারকি ও নিয়ন্ত্রণের লক্ষ্যে গঠিত একটি স্বায়ত্তশাসিত সরকারি সংস্থা। দেশে ক্ষুদ্রঋণ খাতের স্বচ্ছতা ও আর্থিক শৃঙ্খলা রক্ষায় এই প্রতিষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ইমেইল [email protected]
ঠিকানা এফ-১৪-ডি/১, আগারগাঁও, শের-ই-বাংলা নগর, ঢাকা-১২০৭
 ওয়েবসাইট www.mra.gov.bd

মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি-এ পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা

মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি নিয়োগে মোট ৭টি পদ আছে, আর প্রতিটার যোগ্যতা-বেতন আলাদা। নিচে এক এক করে দেখুন, নিজের সার্টিফিকেট ও অভিজ্ঞতার সাথে মিলিয়ে বুঝে নিন কোনটায় আপনার আবেদন চলবে।

১. প্রোগ্রামার

পদ সংখ্যা: ২

💰 বেতন: ৩৫,৫০০–৬৭,০১০/- (গ্রেড-৬)

🎓 যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ (চার) বৎসর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি

💼 অভিজ্ঞতা: কোনো সরকারি/স্বায়ত্তশাসিত/আধাস্বায়ত্তশাসিত/সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর/সহকারী প্রোগ্রামার/সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে ১৬/১০/২০২৬ তারিখে অন্যূন ৪ (চার) বছরের চাকরির অভিজ্ঞতা

২. মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার

পদ সংখ্যা: ১

💰 বেতন: ৩৫,৫০০–৬৭,০১০/- (গ্রেড-৬)

🎓 যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি

💼 অভিজ্ঞতা: কোনো সরকারি/স্বায়ত্তশাসিত/আধাস্বায়ত্তশাসিত/সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী/সহকারী প্রোগ্রামার/সিনিয়র কম্পিউটার অপারেটর হিসেবে ১৬/১০/২০২৬ তারিখে অন্যূন ৪ (চার) বছরের চাকরির অভিজ্ঞতা

৩. সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার

পদ সংখ্যা: ১

💰 বেতন: ২২,০০০–৫৩,০৬০/- (গ্রেড-৯)

🎓 যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি

৪. উপ সহকারী পরিচালক

পদ সংখ্যা: ১

💰 বেতন: ১৬,০০০–৩৮,৬৪০/- (গ্রেড-১০)

🎓 যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি (শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি বা বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হইবে না)

৫. অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর

পদ সংখ্যা: ৪

💰 বেতন: ৯,৩০০–২২,৪৯০/- (গ্রেড-১৬)

🎓 যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

অতিরিক্ত যোগ্যতা: ডাটা এন্ট্রি অপারেটরের জন্য নির্ধারিত Standard Aptitude Test (ব্যবহারিক পরীক্ষা)-এ উত্তীর্ণ হতে হবে

৬. ডাটা এন্ট্রি অপারেটর

পদ সংখ্যা: ২

💰 বেতন: ৯,৩০০–২২,৪৯০/- (গ্রেড-১৬)

🎓 যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ এপটিচিয়ুড টেস্ট (ব্যবহারিক পরীক্ষা)-এ উত্তীর্ণ হতে হবে। প্রতি ৫টি স্ট্রোক ১টি শব্দ গণ্য হবে এবং ৫% এর বেশি ভুলের ক্ষেত্রে গতি অর্জন করেননি বলে গণ্য হবে

৭. অফিস সহায়ক

পদ সংখ্যা: ১

💰 বেতন: ৮,২৫০–২০,০১০/- (গ্রেড-২০)

🎓 যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

বেতন ও সুযোগ-সুবিধা

এই নিয়োগে পদভেদে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী গ্রেড-২০ থেকে গ্রেড-৬-এ বেতন নির্ধারিত। উপরে প্রতিটি পদের মূল বেতন স্কেল আলাদা করে দেওয়া আছে, তবে হাতে পাওয়া বেতন শুধু এই মূল স্কেলেই সীমাবদ্ধ নয়।

💰 মূল বেতনের সাথে যেসব ভাতা যোগ হয়:

সরকারি নিয়ম অনুযায়ী মূল বেতনের পাশাপাশি বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতাসহ আরও কিছু সুবিধা যোগ হয়। ফলে প্রতি মাসে হাতে পাওয়া বেতন মূল স্কেলের চেয়ে কিছুটা বেশি হয়।

এছাড়া চাকরি স্থায়ী হলে পেনশন ও ভবিষ্য তহবিলের সুবিধাও পাওয়া যাবে, যা একটি সরকারি চাকরিকে দীর্ঘমেয়াদে নিরাপদ ও নিশ্চিন্ত করে তোলে।

মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি-এ আবেদন করবেন যেভাবে

শুরু করার আগে হাতের কাছে যা রাখবেন

আবেদন ফরম পূরণের মাঝপথে ছবি বা সনদ খুঁজতে গেলে সময় নষ্ট হয়। শুরুর আগেই এগুলো রেডি রাখুন:

  • শিক্ষাগত সনদের তথ্য: সর্বশেষ পরীক্ষার রোল, বোর্ড, পাসের সাল
  • জাতীয় পরিচয়পত্র (NID): নম্বর ও তথ্য নির্ভুলভাবে দিতে হবে
  • রঙিন ছবি: ৩০০×৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ KB
  • স্বাক্ষরের ছবি: ৩০০×৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ KB
  • অভিজ্ঞতা/কোটার সনদ: প্রযোজ্য ক্ষেত্রে আগেই সংগ্রহ করে রাখুন

এবার ধাপে ধাপে আবেদন করুন

Application Form-এ ক্লিক করে আপনার পছন্দের পদটা বেছে নিন।

টেলিটক প্রিমিয়াম মেম্বার হলে Yes, না হলে No দিয়ে পরের ধাপে যান।

ফরমে ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য দিন। একবার সাবমিট হয়ে গেলে বদলানো কঠিন, তাই তাড়াহুড়ো করবেন না।

নির্ধারিত সাইজের ছবি ও স্বাক্ষর আপলোড করুন।

সব ঠিক আছে কিনা আরেকবার দেখে Submit করুন।

✅ আবেদন সম্পন্ন!

Applicant’s Copy ডাউনলোড করে প্রিন্ট করে রাখুন। এটা পরে অ্যাডমিট কার্ড আর পরীক্ষার সময় কাজে লাগবে, তাই হারাবেন না।

আবেদন ফি (পদ অনুযায়ী)

নিচের তালিকা থেকে নিজের পদটি খুঁজে মোট আবেদন ফি দেখে নিন। প্রতিটি গ্রেডের মূল ফি ও সার্ভিস চার্জ আলাদা করে দেওয়া আছে।

[৬ষ্ঠ ও ৯মে গ্রেড]

মূল ফি ২০০/- + সার্ভিস চার্জ ২৩/-

পদ: প্রোগ্রামার, মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার, সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার

২২৩/- টাকা

[১০ম গ্রেড]

মূল ফি ১৫০/- + সার্ভিস চার্জ ১৮/-

পদ: উপ সহকারী পরিচালক

১৬৮/- টাকা

[১৬তম গ্রেড]

মূল ফি ১০০/- + সার্ভিস চার্জ ১২/-

পদ: অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর

১১২/- টাকা

[২০তম গ্রেড]

মূল ফি ৫০/- + সার্ভিস চার্জ ০৬/-

পদ: অফিস সহায়ক

৫৬/- টাকা

প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীদের জন্য সকল পদে ফি মাত্র ৫৬/- টাকা (মূল ৫০ + সার্ভিস চার্জ ০৬)।

SMS দিয়ে ফি জমা দেওয়ার নিয়ম

📱 আবেদন সাবমিট করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিম থেকে ২টি SMS পাঠাতে হবে। দেরি হলে আবেদনটাই বাতিল হয়ে যাবে।

১ম SMS

MRA User ID

পাঠান: 16222 • উদাহরণ: MRA ABCDEF

২য় SMS

MRA YES PIN

পাঠান: 16222 • উদাহরণ: MRA YES 12345678

✅ ফি জমা সফল হলে

রিপ্লাইতে আপনার User ID ও Password চলে আসবে। এই দুটো জিনিস কোথাও লিখে রাখুন, প্রবেশপত্র ডাউনলোড করতে পরে এগুলোই লাগবে।

User ID বা Password ভুলে গেলে

Password পুনরুদ্ধার:

MRA HELP USER User ID

পাঠান: 16222

User ID পুনরুদ্ধার:

MRA HELP PIN PIN Number

পাঠান: 16222

যে ভুলগুলো এড়িয়ে চলবেন

  • ছবি বা স্বাক্ষরের সাইজ ভুল: নির্ধারিত পিক্সেল ও KB এর বাইরে গেলে ফরম আপলোডই নিবে না।
  • SMS দিতে দেরি: ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা না দিলে আবেদনটাই বাতিল হয়ে যায়।
  • নিজের টেলিটক সিম না থাকা: অন্য কারো টেলিটক প্রিপেইড সিম দিয়েও ফি দেওয়া যায়।
  • নাম-জন্মতারিখে ভুল: NID-র সাথে হুবহু না মিললে পরে জটিলতা তৈরি হতে পারে।
  • Applicant’s Copy না রাখা: প্রিন্ট কপি ছাড়াও মোবাইলে স্ক্রিনশট রাখুন।

ℹ️ বিশেষ দ্রষ্টব্য

আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, ফি ও অন্যান্য সকল শর্ত অফিসিয়াল সার্কুলার অনুযায়ী প্রযোজ্য হবে। এই আর্টিকেলের কোনো তথ্যের সাথে অমিল থাকলে অফিসিয়াল সার্কুলারের তথ্যই চূড়ান্ত বলে গণ্য হবে।

মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর অফিসিয়াল ছবি ও PDF

মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি-এ আবেদনের আগে একবার নিজে ভালো করে পড়ে নিন। বিশেষ করে আপনার পদের বিস্তারিত অংশটুকু যাতে আপনার চাকরির পদে আবেদন করতে কোন সমস্যা না হয়। এছাড়াও আপনি কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে এই সার্কুলার ইমেজ সংগ্রহও করতে পারেন।

Microcredit Regulatory Authority MRA Job Circular 2026

🗓️ আবেদন শুরু: ১৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:০০টা

আবেদনের শেষ তারিখ: ১৬ অক্টোবর ২০২৬, বিকাল ০৫:০০টা

📄 PDF ডাউনলোড: অফিসিয়াল সার্কুলার PDF

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

প্রশ্ন ১MRA নিয়োগে আবেদনের শেষ তারিখ কবে?+

১৬ অক্টোবর ২০২৬, বিকাল ০৫:০০টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। শেষ মুহূর্তে সার্ভারে চাপ বেড়ে যায়, তাই একদম শেষ দিনের জন্য অপেক্ষা না করাই ভালো।

প্রশ্ন ২আবেদন ফি কত এবং কীভাবে দিতে হবে?+

পদভেদে ৫৬ থেকে ২২৩ টাকা, যা আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিম থেকে ২টি SMS-এর মাধ্যমে পরিশোধ করতে হবে।

প্রশ্ন ৩একাধিক পদে কি আবেদন করা যাবে?+

হ্যাঁ, যোগ্যতা থাকলে একাধিক পদে আলাদা আলাদা আবেদন করা যাবে; তবে প্রতিটির জন্য পৃথক ফি পরিশোধ করতে হবে।

প্রশ্ন ৪টেলিটক ছাড়া অন্য সিম দিয়ে কি ফি দেওয়া যাবে?+

না, আবেদন ফি শুধুমাত্র টেলিটক প্রিপেইড সিম থেকেই SMS-এর মাধ্যমে জমা দেওয়া যাবে। নিজের সিম না থাকলে পরিবারের বা বন্ধুর টেলিটক প্রিপেইড সিম দিয়েও দেওয়া যাবে।

প্রশ্ন ৫অভিজ্ঞতা ছাড়া কি আবেদন করা যাবে?+

প্রোগ্রামার ও মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদের জন্য অভিজ্ঞতা প্রয়োজন হলেও উপ সহকারী পরিচালক, অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর এবং অফিস সহায়ক পদে নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা থাকলেই কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়া আবেদন করা যাবে।

আবেদনের পরে কী হবে

আবেদন জমা দিলেই কাজ শেষ না। সামনে আরও কয়েকটা ধাপ পার হতে হবে, আগে থেকে জেনে রাখলে মানসিকভাবে প্রস্তুত থাকতে পারবেন।

পরীক্ষার ধাপসমূহ

লিখিত পরীক্ষা: সবাইকে প্রথমে এই ধাপ পার হতে হবে।

ব্যবহারিক/কম্পিউটার দক্ষতা পরীক্ষা: ডাটা এন্ট্রি সংশ্লিষ্ট পদগুলোর জন্য টাইপিং ও প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়া হবে।

মৌখিক পরীক্ষা (ভাইভা): লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ভাইভায় আহ্বান করা হবে।

প্রবেশপত্র কীভাবে পাবেন

পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র সংক্রান্ত তথ্য SMS-এ জানিয়ে দেওয়া হবে, আর প্রবেশপত্র ডাউনলোড করতে হবে mra.teletalk.com.bd থেকে আপনার সেই User ID ও Password দিয়ে। আবেদনে যে মোবাইল নম্বর দিয়েছেন, সেটা সবসময় চালু রাখুন।

🎯 লিখিত পরীক্ষার প্রস্তুতি আজ থেকেই শুরু করুন

বিগত বছরের প্রশ্ন অনুশীলন করলে পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা পেতে পারেন। আমাদের ফ্রি MCQ প্র্যাকটিস সেকশনে গিয়ে বিগত পরীক্ষার প্রশ্ন সমাধান করে নিজের প্রস্তুতি যাচাই করে নিন, কোনো খরচ ছাড়াই।

মৌখিক পরীক্ষায় সাথে যা নিয়ে যাবেন

  • মৌখিক পরীক্ষার প্রবেশপত্র (মূল কপি)
  • সকল শিক্ষাগত সনদের মূল কপি ও সত্যায়িত ফটোকপি
  • জাতীয় পরিচয়পত্র (NID)
  • ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌর মেয়র/কাউন্সিলর প্রদত্ত নাগরিকত্ব সনদ
  • প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার সত্যায়িত চারিত্রিক সনদ
  • কোটা ও অভিজ্ঞতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)

সতর্কতা ও সহায়তা

⚠ এই নিয়োগে চাকরি পেতে কোনো আর্থিক লেনদেনের প্রয়োজন নেই

কেউ যদি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা চায়, বুঝে নিন সেটা প্রতারণা, এড়িয়ে চলুন। আর আবেদনে ভুল তথ্য দিলে বা একাধিক ভুয়া আবেদন করলে প্রার্থিতা বাতিল হয়ে যাবে।

বিশেষ নির্দেশনা

  • একই পদে একাধিকবার আবেদন করলে সর্বশেষ (Last) আবেদনটিই বৈধ বলে গণ্য হবে।
  • আবেদনপত্রে কোনো তথ্য মিথ্যা বা ভুল প্রমাণিত হলে নিয়োগের যেকোনো পর্যায়ে, এমনকি চাকরিতে যোগদানের পরও প্রার্থিতা/চাকরি বাতিল ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
  • বিজ্ঞপ্তির যেকোনো শর্ত পরিবর্তন, সংশোধন বা সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
  • কোনো প্রকার তদবির বা সুপারিশ প্রার্থীর জন্য অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
  • পরীক্ষা বা সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য কোনো প্রকার যাতায়াত ভাতা (TA/DA) প্রদান করা হবে না।
  • সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে অথবা NOC দেখাতে হবে।
  • ইন্টারনেট বা মোবাইল নেটওয়ার্ক জনিত কোনো সমস্যায় আবেদন সম্পন্ন না হলে এর জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
  • অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।
  • প্রয়োজনের তুলনায় আবেদনকারীর সংখ্যা বেশি হলে কর্তৃপক্ষ প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টের মাধ্যমে প্রার্থী সংক্ষিপ্ত করার অধিকার সংরক্ষণ করে।
  • এ নিয়োগ প্রাথমিকভাবে রাজস্ব খাতভুক্ত অস্থায়ী ভিত্তিতে সম্পন্ন হবে এবং কর্তৃপক্ষের নিয়মানুযায়ী শর্তসাপেক্ষে স্থায়ীকরণযোগ্য।

আবেদন করতে গিয়ে কোথাও আটকে গেলে সরাসরি সাহায্য নিন:

📞 কল: টেলিটক নম্বর থেকে ১২১-এ কল করুন

✍️ মেইল করার সময় subject-এ Organization Name: MRA, পদের নাম, User ID ও যোগাযোগের নম্বরটা অবশ্যই লিখবেন, এতে দ্রুত রিপ্লাই পাবেন।

✍️

শেষ কথা

সময় থাকতেই আবেদনটা সেরে ফেলুন। শেষ সময়ের জটিলতা এড়াতে নির্ধারিত সময়ের আগেই আবেদন সম্পন্ন করা ভালো।

আর আবেদন জমা দিয়েই বসে থাকবেন না। এখন থেকেই প্রস্তুতিতে মন দিন, বাকি প্রার্থীদের চেয়ে একটু এগিয়ে থাকতে চাইলে সরকারি চাকরি (৯ম-২০তম গ্রেড) ক্যাটাগরির বিগত সালের প্রশ্নগুলো একবার ঘুরে দেখুন।

নতুন সব সরকারি চাকরির খবর সবার আগে পেতে bdgovt.info-এর সাথেই থাকুন। কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টে লিখুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব।



Source link

Avatar of ShikhoBD Team

ShikhoBD Team

About Author

ShikhoBD বাংলাদেশের শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের জন্য নির্ভরযোগ্য একটি বাংলা এডুকেশন প্ল্যাটফর্ম। আমরা প্রতিদিন সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার রেজাল্ট, সাজেশন, ভর্তি তথ্য এবং শিক্ষামূলক গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করি সহজ ও নির্ভুলভাবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সমাজ সেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি
নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

১৪৮৫ শূন্যপদ সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ DSS Job Circular 2026

মোট পদের ক্যাটাগরি ৫২ মোট শূন্যপদ ১৪৮৫ আবেদনের শেষ দিন 23 June 2026, 5:00 PM ⏰ ২৯ দিন বাকি সমাজসেবা
বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি
নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

১০৩৬ পদে বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Bangladesh Bank Job Circular 2026

মোট পদের ক্যাটাগরি ২৪+০১+০১+০১ মোট শূন্যপদ ১২৬+০১+২৬+৯০৩ জন আবেদনের শেষ দিন — দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন 4 June 2026, 11:59