১১৭ পদে বেপজা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
মোট পদের ক্যাটাগরি
৩৪
মোট শূন্যপদ
১১৭ জন
আবেদনের শেষ দিন
⏰ ৩৬ দিন বাকি
🏢 সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ — প্রধানমন্ত্রীর কার্যালয়
BEPZA Job Circular 2026 | বেপজা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)-তে ৩৪টি ক্যাটাগরিতে মোট ১১৭টি পদে নিয়োগ — মীরসরাই ও চট্টগ্রামে নতুন জোনে বিশাল কর্মসংস্থানের সুযোগ
📅 বিজ্ঞপ্তি: ২৩ জুন ২০২৬
⏳ আবেদন শেষ: ৩০ জুলাই ২০২৬
🌐 bepza.teletalk.com.bd
📰 সূত্র: অফিশিয়াল বিজ্ঞপ্তি
⚠ আবেদনের শেষ সময়: ৩০ জুলাই ২০২৬, বিকেল ৫:০০টা — সার্ভার জ্যাম এড়াতে আজই আবেদন করুন। আবেদন শুরু: ০১ জুলাই ২০২৬, সকাল ১০:০০টা।
BEPZA Job Circular 2026 প্রকাশিত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)-র অধীনে বেপজা অর্থনৈতিক অঞ্চল, মীরসরাই ও চট্টগ্রামে নতুন দুটি জোন ঘোষণার প্রেক্ষিতে নবসৃষ্ট পদ ও শূন্যপদ পূরণের লক্ষ্যে ৩৪টি ক্যাটাগরিতে মোট ১১৭টি পদে যোগ্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র bepza.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
এই বেপজা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এ সহকারী পরিচালক ও সহকারী প্রকৌশলী থেকে শুরু করে নিরাপত্তা প্রহরী পর্যন্ত গ্রেড-৯ থেকে গ্রেড-২০ পর্যন্ত নানা স্তরে আবেদনের সুযোগ রয়েছে। আবেদনের আগে বয়সসীমা যাচাই করতে আমাদের বয়স ক্যালকুলেটর ব্যবহার করুন।
📋 এক নজরে বেপজা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
| নিয়োগকর্তা | বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (BEPZA) |
| মন্ত্রণালয়/দপ্তর | প্রধানমন্ত্রীর কার্যালয় |
| কর্মস্থল | বেপজা অর্থনৈতিক অঞ্চল, মীরসরাই ও চট্টগ্রাম |
| চাকরির ধরন | সরকারি, ফুল-টাইম |
| মোট শূন্য পদ | ১১৭টি (৩৪টি ক্যাটাগরিতে) |
| বয়সসীমা | ১৮–৩২ বছর (পদভেদে ভিন্ন, ০১ জুলাই ২০২৬ অনুযায়ী) |
| বেতন স্কেল | ৮,২৫০ – ৫৩,০৬০/- (জাতীয় বেতন স্কেল ২০১৫) |
| আবেদন পদ্ধতি | শুধুমাত্র অনলাইনে |
| আবেদন শুরু | ০১ জুলাই ২০২৬, সকাল ১০:০০টা |
| আবেদনের শেষ তারিখ | ৩০ জুলাই ২০২৬, বিকেল ৫:০০টা |
| বিজ্ঞপ্তির সূত্র | অফিশিয়াল বিজ্ঞপ্তি, ২৩ জুন ২০২৬ |
| আবেদনের ওয়েবসাইট | bepza.teletalk.com.bd |
| অফিশিয়াল ওয়েবসাইট | www.bepza.gov.bd |
📋 BEPZA Job Circular 2026 — পদের নাম, শূন্যপদ ও বেতন গ্রেড
📱 মোবাইল ব্যবহারকারীরা: টেবিলটি বাম-ডানে স্ক্রল করে দেখুন।
| # | পদের নাম | পদ সংখ্যা | গ্রেড | বেতন স্কেল (টাকা) |
|---|---|---|---|---|
| ১ | সহকারী পরিচালক (প্রশাসন) | ৫ | ০৯ | ২২,০০০–৫৩,০৬০ |
| ২ | সহকারী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন / এন্টারপ্রাইজ সার্ভিসেস / শিল্প সম্পর্ক / কমার্শিয়াল অপারেশন) | ৮ | ০৯ | ২২,০০০–৫৩,০৬০ |
| ৩ | সহকারী পরিচালক (হিসাব/নিরীক্ষা) | ২ | ০৯ | ২২,০০০–৫৩,০৬০ |
| ৪ | সহকারী প্রকৌশলী (পুর) | ২ | ০৯ | ২২,০০০–৫৩,০৬০ |
| ৫ | সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) | ২ | ০৯ | ২২,০০০–৫৩,০৬০ |
| ৬ | নিরাপত্তা কর্মকর্তা | ১ | ০৯ | ২২,০০০–৫৩,০৬০ |
| ৭ | সহকারী হিসাবরক্ষণ / নিরীক্ষা কর্মকর্তা | ৪ | ১০ | ১৬,০০০–৩৮,৬৪০ |
| ৮ | জুনিয়র অডিও ভিজ্যুয়াল অফিসার | ১ | ১০ | ১৬,০০০–৩৮,৬৪০ |
| ৯ | উপসহকারী প্রকৌশলী (পুর) | ৫ | ১০ | ১৬,০০০–৩৮,৬৪০ |
| ১০ | উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) | ৩ | ১০ | ১৬,০০০–৩৮,৬৪০ |
| ১১ | উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) | ২ | ১০ | ১৬,০০০–৩৮,৬৪০ |
| ১২ | সহকারী নিরাপত্তা কর্মকর্তা | ১ | ১০ | ১৬,০০০–৩৮,৬৪০ |
| ১৩ | লাইব্রেরিয়ান | ১ | ১০ | ১৬,০০০–৩৮,৬৪০ |
| ১৪ | ইমাম | ১ | ১০ | ১৬,০০০–৩৮,৬৪০ |
| ১৫ | স্টোর কিপার | ২ | ১৩ | ১১,০০০–২৬,৫৯০ |
| ১৬ | ক্যাশিয়ার | ২ | ১৩ | ১১,০০০–২৬,৫৯০ |
| ১৭ | নিরাপত্তা পরিদর্শক | ৪ | ১৩ | ১১,০০০–২৬,৫৯০ |
| ১৮ | অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর | ৭ | ১৪ | ১০,২০০–২৪,৬৮০ |
| ১৯ | ড্রাফটসম্যান | ২ | ১৪ | ১০,২০০–২৪,৬৮০ |
| ২০ | পাম্প অপারেটর | ৫ | ১৬ | ৯,৩০০–২২,৪৯০ |
| ২১ | মিটার রিডার | ২ | ১৬ | ৯,৩০০–২২,৪৯০ |
| ২২ | ফটোকপি মেশিন অপারেটর | ২ | ১৬ | ৯,৩০০–২২,৪৯০ |
| ২৩ | মোয়াজ্জিন | ২ | ১৬ | ৯,৩০০–২২,৪৯০ |
| ২৪ | ইলেকট্রিশিয়ান | ৪ | ১৬ | ৯,৩০০–২২,৪৯০ |
| ২৫ | গাড়ি চালক | ১৮ | ১৬ | ৯,৩০০–২২,৪৯০ |
| ২৬ | রাজমিস্ত্রি | ২ | ১৬ | ৯,৩০০–২২,৪৯০ |
| ২৭ | কুক | ২ | ১৯ | ৮,৫০০–২০,৫৭০ |
| ২৮ | ডিসপাস রাইডার | ২ | ২০ | ৮,২৫০–২০,০১০ |
| ২৯ | প্লাম্বার সহকারী | ২ | ২০ | ৮,২৫০–২০,০১০ |
| ৩০ | মালী | ২ | ২০ | ৮,২৫০–২০,০১০ |
| ৩১ | সার্ভিস বয় | ২ | ২০ | ৮,২৫০–২০,০১০ |
| ৩২ | রাজমিস্ত্রি হেলপার | ২ | ২০ | ৮,২৫০–২০,০১০ |
| ৩৩ | ইলেকট্রিক হেলপার | ৪ | ২০ | ৮,২৫০–২০,০১০ |
| ৩৪ | নিরাপত্তা প্রহরী | ১১ | ২০ | ৮,২৫০–২০,০১০ |
| 📋 সর্বমোট | ১১৭ | ৩৪টি ক্যাটাগরি | গ্রেড-০৯ থেকে গ্রেড-২০ | ||
🎓 BEPZA Job Circular 2026 — পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা
📅 বয়সসীমা (০১ জুলাই ২০২৬ তারিখ অনুযায়ী)
| # | পদের ধরন | বয়সসীমা |
|---|---|---|
| ১ | নিরাপত্তা পদ ব্যতীত সকল পদ | ১৮–৩২ বছর |
| ২ | নিরাপত্তা কর্মকর্তা | সর্বোচ্চ ৫০ বছর |
| ৩ | সহকারী নিরাপত্তা কর্মকর্তা | সর্বোচ্চ ৪৭ বছর |
| ৪ | নিরাপত্তা পরিদর্শক | সর্বোচ্চ ৪৭ বছর |
| ৫ | নিরাপত্তা প্রহরী (বেসামরিক) | ১৮–৩২ বছর |
| ৬ | নিরাপত্তা প্রহরী (সশস্ত্র বাহিনী থেকে অবসরপ্রাপ্ত) | সর্বোচ্চ ৩৫ বছর |
💳 পরীক্ষার আবেদন ফি
| পদের ক্যাটাগরি | পরীক্ষা ফি | সার্ভিস চার্জ | মোট ফি |
|---|---|---|---|
| গ্রেড-৯ ও ১০ — সহকারী পরিচালক, প্রকৌশলী, কর্মকর্তা পর্যায় | ২০০/- | ২৩/- | ২২৩/- |
| গ্রেড-১৩ ও ১৪ — স্টোর কিপার, ক্যাশিয়ার, অফিস সহকারী পর্যায় | ১০০/- | ১২/- | ১১২/- |
| গ্রেড-১৬ থেকে ২০ — অপারেটর, চালক, প্রহরী পর্যায় | ৫০/- | ৬/- | ৫৬/- |
| ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থী (সকল ক্যাটাগরি) | ৫০/- | ৬/- | ৫৬/- |
📌 বেপজা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ — গুরুত্বপূর্ণ শর্তাবলি
▪ বয়স প্রমাণে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।
▪ নিরাপত্তা কর্মকর্তা, সহকারী নিরাপত্তা কর্মকর্তা, নিরাপত্তা পরিদর্শক ও নিরাপত্তা প্রহরী পদে শুধুমাত্র যোগ্য পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।
▪ নিরাপত্তা কর্মকর্তা, পরিদর্শক, গাড়ি চালক ও প্রহরী পদে নিয়োগের আগে স্বাস্থ্যগত পরীক্ষা নেওয়া হবে।
▪ চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি নিয়ে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষায় অনাপত্তিপত্রের মূলকপি দাখিল করতে হবে।
▪ একজন প্রার্থী কেবলমাত্র একটি পদে আবেদন করতে পারবেন; একাধিক আবেদন করলে সব বাতিল হবে।
▪ মিথ্যা তথ্য প্রমাণিত হলে নিয়োগ বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
✅
সতর্কতা: BEPZA Job Circular 2026-এ চাকরি পেতে কোনো আর্থিক লেনদেন বা তদবিরের প্রয়োজন নেই। ভুল বা মিথ্যা তথ্য প্রমাণিত হলে প্রার্থিতা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
📄 BEPZA Job Circular 2026 — অফিশিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি
নিচে বেপজা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর সম্পূর্ণ অফিশিয়াল সার্কুলারের পিকচার দেওয়া হলো। সরকারি এই বেপজা প্রতিষ্ঠানে চাকরি আর্থিক নিরাপত্তা ও সম্মানজনক ক্যারিয়ারের সুযোগ দেয়। এই BEPZA job circular 2026 ছবিতে পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন ফি ও আবেদনের নিয়মসহ সকল প্রয়োজনীয় তথ্য প্রকাশ করা হয়েছে। আগ্রহী চাকরিপ্রার্থীরা নিচের ছবিটি বড় করে দেখে অথবা ডাউনলোড করে বিস্তারিত খুব সহজেই যাচাই করে নিতে পারেন।
BEPZA Job Circular 2026 — বেপজা কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি, অফিসিয়াল সাইটে ২৩ জুন ২০২৬ প্রকাশিত।
📝 অনলাইনে আবেদনের নিয়মাবলি
▪ ওয়েবসাইট: bepza.teletalk.com.bd — এখানে গিয়ে আবেদনপত্র পূরণ করুন এবং ছবি (৩০০×৩০০ পিক্সেল) ও স্বাক্ষর (৩০০×৮০ পিক্সেল) আপলোড করুন।
▪ Submit সম্পন্ন হলে Applicant’s Copy ডাউনলোড করে রিন্টু প্রিন্ট করে রাখুন — এতে আপনার User ID থাকবে।
▪ Submit-এর পর ৭২ ঘণ্টার মধ্যে Teletalk Prepaid SIM থেকে নিচের SMS পদ্ধতিতে ফি জমা দিন।
▪ ফি জমা না দিলে আবেদন কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না।
🔒 Teletalk SMS-এ ফি পরিশোধের নিয়ম
📴 প্রথম SMS: BEPZA
উদাহরণ: BEPZA ABCDEF → 16222
📴 দ্বিতীয় SMS: BEPZA
উদাহরণ: BEPZA YES 12345678 → 16222
BEPZA Job Circular 2026 বা বেপজা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সম্পর্কিত যেকোনো নতুন আপডেট — প্রবেশপত্র, পরীক্ষার তারিখ ও ফলাফল — পেতে www.bepza.gov.bd এবং আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন। পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের ফ্রি MCQ টেস্ট অনুশীলন করতে ভুলবেন না।





