নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

০৯ পদে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ BBA Job Circular 2026

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি


মোট পদের ক্যাটাগরি

০৫

মোট শূন্যপদ

০৯

যোগ্যতা

এসএসসি, ট্রেড কোর্স, ডিপ্লোমা, স্নাতক বা স্নাতকোত্তর

বয়সসীমা

১৮-৩২ বছর

বেতন

৯,৭০০-৫৩,০৬০/- টাকা

আবেদনের শেষ দিন


⏰ ৩৫ দিন বাকি

পোস্টের গুরুত্বপূর্ণ অংশ

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (BBA Job Circular 2026) অফিসিয়াল ওয়েবসাইট https://bba.gov.bd/ প্রকাশিত হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (Bangladesh Bridge Authority) ৫টি পদে মোট ০৯ জন নিয়োগ দেবে।

যোগ্যতা লাগবে এসএসসি, ট্রেড কোর্স, ডিপ্লোমা, স্নাতক বা স্নাতকোত্তর পাস, আর আবেদন করতে পারবেন সকল জেলা থেকে। অনলাইনে আবেদন শুরু ২০ সেপ্টেম্বর ২০২৬ থেকে, চলবে ২২ অক্টোবর ২০২৬ পর্যন্ত।

নিচে আমরা BBA Job Circular 2026-এর প্রতিটা গুরুত্বপূর্ণ তথ্য সাজিয়ে দিয়েছি, কোন পদে কী যোগ্যতা লাগবে, বেতন কত, কীভাবে আবেদন করবেন, ফি কীভাবে জমা দিবেন, আরো অনেক কিছু।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ
সংশ্লিষ্ট বিভাগ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় (সেতু বিভাগ)
স্মারক নং ৫০.০১.০০০০.১০৩.১১.০০০১.২৫-৫৬৭
চাকরির ধরন সরকারি চাকরি (রাজস্বখাতভুক্ত)
নিয়োগের ধরন সরাসরি নিয়োগ
পদের ক্যাটাগরি ৫টি
মোট শূন্যপদ ০৯ জন
কর্মস্থল বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন কার্যালয়সমূহ
আবেদনযোগ্য জেলা বাংলাদেশের সকল জেলা
আবেদনকারীর লিঙ্গ নারী ও পুরুষ
শিক্ষাগত যোগ্যতা এসএসসি, ট্রেড কোর্স, ডিপ্লোমা, স্নাতক বা স্নাতকোত্তর পাস
অভিজ্ঞতা পদভেদে প্রযোজ্য (কিছু পদে ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতা প্রয়োজন)
বয়সসীমা ১৮-৩২ বছর (২০/০৯/২০২৬ অনুযায়ী; প্রজেক্টের প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য)
বেতন গ্রেড গ্রেড-০৯ থেকে গ্রেড-১৫
আবেদন ফি ৫৬, ১১২ এবং ২২৩ টাকা (পদ ও কোটা অনুযায়ী)
আবেদন পদ্ধতি অনলাইন
আবেদন শুরু ২০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ০৯:০০টা
আবেদনের শেষ তারিখ ২২ অক্টোবর ২০২৬, বিকাল ০৪:০০টা
অফিসিয়াল আবেদন সাইট bba.teletalk.com.bd
বিজ্ঞপ্তি প্রকাশ ১৬ সেপ্টেম্বর ২০২৬ (অফিসিয়াল ওয়েবসাইট)
নিয়োগকারী সংস্থা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (সেতু ভবন, বনানী, ঢাকা)
আবেদনকারীর জাতীয়তা প্রকৃত বাংলাদেশি নাগরিক

প্রতিষ্ঠান পরিচিতি

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (BBA) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের অধীন একটি স্বায়ত্তশাসিত সরকারি সংস্থা, যা দেশের মেগা ব্রিজ, এক্সপ্রেসওয়ে ও বড় অবকাঠামো নির্মাণ ও রুটিন রক্ষণাবেক্ষণ পরিচালনা করে। সংস্থাটি দেশের যোগাযোগ ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়নে নেতৃত্ব দিচ্ছে।

ফোন ০১৭০০৭১৬৪৩৪, ০১৭০০৭১৬৪৯৯
ইমেইল [email protected]
ঠিকানা প্রশাসন শাখা, সেতু ভবন, বনানী, ঢাকা-১২১২
ওয়েবসাইট www.bba.gov.bd

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ-এ পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নিয়োগে মোট ৫টি পদ আছে, আর প্রতিটার যোগ্যতা-বেতন আলাদা। নিচে এক এক করে দেখুন, নিজের সার্টিফিকেট ও অভিজ্ঞতার সাথে মিলিয়ে বুঝে নিন কোনটায় আপনার সুযোগ আছে।

১. এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)

পদ সংখ্যা: ০৩ জন

💰 বেতন: ২২,০০০–৫৩,০৬০/- (গ্রেড-০৯)

🎓 যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক ডিগ্রী।

২. স্টোর অফিসার

পদ সংখ্যা: ০১ জন

💰 বেতন: ১৬,০০০–৩৮,৬৪০/- (গ্রেড-১০)

🎓 যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রী এবং কম্পিউটার চালনায় অভিজ্ঞতা।

💼 অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যূন ০৩ (তিন) বৎসরের চাকরির অভিজ্ঞতা।

৩. এস্টিমেটর/সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

পদ সংখ্যা: ০৩ জন

💰 বেতন: ১৬,০০০–৩৮,৬৪০/- (গ্রেড-১০)

🎓 যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে সিভিল ইঞ্জিনিয়ারিং-এ অন্যূন ০৪ (চার) বৎসর মেয়াদি ডিপ্লোমা।

৪. একাউন্ট এসিস্ট্যান্ট

পদ সংখ্যা: ০১ জন

💰 বেতন: ১০,২০০–২৪,৬৮০/- (গ্রেড-১৪)

🎓 যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা বা বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের ডিগ্রি।

💼 অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যূন ০২ (দুই) বৎসরের চাকরির অভিজ্ঞতা।

৫. ড্রাফটসম্যান

পদ সংখ্যা: ০১ জন

💰 বেতন: ৯,৭০০–২৩,৪৯০/- (গ্রেড-১৫)

🎓 যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন ০২ (দুই) বৎসরের ট্রেড কোর্স সার্টিফিকেট।

💼 অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যূন ০২ (দুই) বৎসরের চাকরির অভিজ্ঞতা।

বেতন ও সুযোগ-সুবিধা

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নিয়োগ 2026-এ পদভেদে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী গ্রেড-০৯ থেকে গ্রেড-১৫-এ বেতন নির্ধারিত। উপরে প্রতিটি পদের মূল বেতন স্কেল আলাদা করে দেওয়া আছে, তবে হাতে পাওয়া বেতন শুধু এই মূল স্কেলেই সীমাবদ্ধ নয়।

💰 মূল বেতনের সাথে যেসব ভাতা যোগ হয়:

সরকারি নিয়ম অনুযায়ী মূল বেতনের পাশাপাশি বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতাসহ আরও কিছু সুবিধা যোগ হয়। ফলে প্রতি মাসে হাতে পাওয়া বেতন মূল স্কেলের চেয়ে কিছুটা বেশি হয়।

এছাড়া চাকরি স্থায়ী হলে পেনশন ও ভবিষ্য তহবিলের সুবিধাও পাওয়া যাবে, যা একটি সরকারি চাকরিকে দীর্ঘমেয়াদে নিরাপদ ও নিশ্চিন্ত করে তোলে। সব মিলিয়ে বেতন-ভাতার পাশাপাশি চাকরির নিরাপত্তাই সরকারি চাকরির সবচেয়ে বড় আকর্ষণ।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (BBA)-এ আবেদন করবেন যেভাবে

শুরু করার আগে হাতের কাছে যা রাখবেন

আবেদন ফরম পূরণের মাঝপথে ছবি বা সনদ খুঁজতে গেলে সময় নষ্ট হয়। শুরুর আগেই এগুলো রেডি রাখুন:

    • শিক্ষাগত সনদের তথ্য: সর্বশেষ পরীক্ষার রোল, বোর্ড, পাসের সাল ও সিজিপিএ/জিপিএ
    • জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্ম সনদ: নম্বর ও তথ্য নির্ভুলভাবে দিতে হবে
    • রঙিন ছবি: ৩০০×৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ KB (আবেদন দাখিলের ১ মাসের মধ্যে তোলা)
    • স্বাক্ষরের ছবি: ৩০০×৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ KB
    • অভিজ্ঞতা/প্রকল্পের সনদের তথ্য: প্রযোজ্য ক্ষেত্রে আগের চাকরির নিয়োগপত্র ও তথ্য হাতে রাখুন

এবার ধাপে ধাপে আবেদন করুন

Application Form-এ ক্লিক করে আপনার পছন্দের পদটা বেছে নিন।

টেলিটক প্রিমিয়াম মেম্বার হলে Yes, না হলে No দিয়ে পরের ধাপে যান।

ফরমে ব্যক্তিগত ও সকল শিক্ষাগত তথ্য দিন। পরবর্তীতে অন্য কোনো অর্জিত সনদ যুক্ত করা যাবে না, তাই সতর্ক থাকুন।

নির্ধারিত সাইজের রঙিন ছবি ও স্বাক্ষর আপলোড করুন।

সব তথ্য ঠিক আছে কিনা ভালো করে রিভিউ করে ফাইনাল Submit করুন।

✅ আবেদন সম্পন্ন!

Applicant’s Copy ডাউনলোড করে রঙিন প্রিন্ট করে রাখুন। এতে লিখিত ও মৌখিক পরীক্ষার সময় ব্যবহারের জন্য একটি User ID পাবেন।

আবেদন ফি (পদ অনুযায়ী)

নিচের তালিকা থেকে নিজের পদটি খুঁজে মোট আবেদন ফি দেখে নিন। প্রতিটি গ্রেডের মূল ফি ও সার্ভিস চার্জ আলাদা করে দেওয়া আছে।

[৯ম ও ১০ম গ্রেড]

মূল ফি ২০০/- + সার্ভিস চার্জ ২৩/-

পদ: এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল), স্টোর অফিসার, এস্টিমেটর/সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

২২৩/- টাকা

[১৪শ ও ১৫শ গ্রেড]

মূল ফি ১০০/- + সার্ভিস চার্জ ১২/-

পদ: একাউন্ট এসিস্ট্যান্ট, ড্রাফটসম্যান

১১২/- টাকা

অনগ্রসর শ্রেণির (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য সকল পদে ফি মাত্র ৫৬/- টাকা (মূল ৫০ + সার্ভিস চার্জ ০৬)।

SMS দিয়ে ফি জমা দেওয়ার নিয়ম

📱 আবেদন সাবমিট করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিম থেকে ২টি SMS পাঠাতে হবে। দেরি হলে আবেদন বাতিল হয়ে যাবে।

১ম SMS

BBA User ID

পাঠান: 16222  •  উদাহরণ: BBA ABCDEF

২য় SMS

BBA YES PIN

পাঠান: 16222  •  উদাহরণ: BBA YES 12345678

✅ ফি জমা সফল হলে

রিপ্লাইতে আপনার User ID ও Password চলে আসবে। এই তথ্যগুলো যত্ন করে রাখুন, প্রবেশপত্র ডাউনলোড করতে পরে এগুলো লাগবে।

User ID বা Password ভুলে গেলে

Password পুনরুদ্ধার:

BBA HELP USER User ID

পাঠান: 16222

User ID পুনরুদ্ধার:

BBA HELP PIN PIN Number

পাঠান: 16222

যে ভুলগুলো এড়িয়ে চলবেন

  • ছবি বা স্বাক্ষরের সাইজ ভুল: নির্ধারিত পিক্সেল ও KB এর বাইরে গেলে ফরম সাবমিট হবে না।
  • SMS দিতে দেরি: ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা না দিলে অনলাইনে পূরণ করা আবেদন বাতিল হয়ে যাবে।
  • নিজের টেলিটক সিম না থাকা: যেকোনো পরিচিতজনের প্রিপেইড টেলিটক সিম থেকেও ফি পাঠানো যাবে।
  • নাম-জন্মতারিখে ভুল: NID বা সনদের সাথে হুবহু না মিললে ভাইভায় বাতিলের সম্ভাবনা থাকে।
  • Applicant’s Copy না রাখা: প্রিন্ট কপির পাশাপাশি পিডিএফ ফাইলটি ইমেইল বা ড্রাইভে সেভ রাখুন।

ℹ️ বিশেষ দ্রষ্টব্য

আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, ফি ও অন্যান্য সকল শর্ত অফিসিয়াল সার্কুলার অনুযায়ী প্রযোজ্য হবে। এই আর্টিকেলের কোনো তথ্যের সাথে অমিল থাকলে অফিসিয়াল সার্কুলারের তথ্যই চূড়ান্ত বলে গণ্য হবে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (BBA) নিয়োগ বিজ্ঞপ্তির অফিসিয়াল ছবি ও PDF

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা BBA Job Circular 2026 অফিসিয়াল ইমেজ প্রকাশিত হয়েছেবাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (BBA)-এ আবেদনের আগে একবার নিজের চোখে পড়ে নিন। এছাড়াও, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নিয়োগ ২০২৬-এর অফিসিয়াল ইমেজ আমাদের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবেন।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তির ছবি

🗓️ আবেদন শুরু: ২০ সেপ্টেম্বর ২০২৬, সকাল ০৯:০০ টা

আবেদনের শেষ তারিখ: ২২ অক্টোবর ২০২৬, বিকাল ০৪:০০ টা

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

প্রশ্ন ১বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (BBA) নিয়োগে আবেদনের শেষ তারিখ কবে?+

২২ অক্টোবর ২০২৬, বিকাল ০৪:০০ টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। শেষ দিনগুলোতে অতিরিক্ত ভিড়ের কারণে সার্ভার স্লো হতে পারে, তাই শুরুতেই ফরম পূরণ করা নিরাপদ।

প্রশ্ন ২আবেদন ফি কত এবং কীভাবে দিতে হবে?+

১, ২ ও ৩ নং পদের জন্য ২২৩ টাকা এবং ৪ ও ৫ নং পদের জন্য ১১২ টাকা (অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য ৫৬ টাকা)। আবেদন ফি টেলিটক প্রিপেইড নম্বর থেকে ২টি SMS এর মাধ্যমে পাঠাতে হবে।

প্রশ্ন ৩প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকলে কি বয়সে ছাড় পাওয়া যাবে?+

হ্যাঁ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অধীন চলমান বা সমাপ্ত প্রকল্পে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী বয়সসীমা শিথিলযোগ্য। ভাইভার সময় মূল নিয়োগপত্র দেখাতে হবে।

প্রশ্ন ৪টেলিটক ছাড়া অন্য সিম দিয়ে কি ফি দেওয়া যাবে?+

না, বিকাশ বা অন্য কোনো অপারেটর দিয়ে ফি পাঠানো যাবে না। শুধুমাত্র টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএস পাঠিয়ে ফি পরিশোধ করতে হবে।

প্রশ্ন ৫অভিজ্ঞতা ছাড়া কি আবেদন করা যাবে?+

হ্যাঁ, এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) ও এস্টিমেটর/সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কোনো প্রকার পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। তবে স্টোর অফিসার, একাউন্ট এসিস্ট্যান্ট ও ড্রাফটসম্যান পদে নির্দিষ্ট মেয়াদের অভিজ্ঞতার বাধ্যবাধকতা রয়েছে।

আবেদনের পরে কী হবে

আবেদন জমা দিলেই কাজ শেষ না। সামনে আরও কয়েকটা ধাপ পার হতে হবে, আগে থেকে জেনে রাখলে মানসিকভাবে প্রস্তুত থাকতে পারবেন।

পরীক্ষার ধাপসমূহ

লিখিত পরীক্ষা: প্রাথমিক বাছাই প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ মিলবে।

মৌখিক পরীক্ষা (ভাইভা): লিখিত পরীক্ষায় কৃতকার্য হওয়া প্রার্থীদের মূল সনদের সত্যতা যাচাই ও ভাইভার জন্য ডাকা হবে।

প্রবেশপত্র কীভাবে পাবেন

পরীক্ষার সময় ও কেন্দ্র সম্বলিত প্রবেশপত্র প্রস্তুত হলে আপনার রেজিস্টার্ড মোবাইলে SMS এর মাধ্যমে নোটিফিকেশন পাঠানো হবে। এরপর bba.teletalk.com.bd পোর্টালে আপনার সংরক্ষিত User ID ও Password প্রদান করে রঙিন অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিবেন।

🎯 লিখিত পরীক্ষার প্রস্তুতি আজ থেকেই শুরু করুন

সরকারি নিয়োগের লিখিত পরীক্ষায় বিগত সালের প্রশ্ন থেকে অনেক প্রশ্ন হুবহু কমন পড়ে। আমাদের ফ্রি MCQ প্র্যাকটিস সেকশনে গিয়ে বিগত পরীক্ষার প্রশ্ন সমাধান করে নিজের প্রস্তুতি যাচাই করে নিন, কোনো খরচ ছাড়াই।

মৌখিক পরীক্ষায় সাথে যা নিয়ে যাবেন

  • মৌখিক পরীক্ষার অ্যাডমিট কার্ড ও অনলাইন আবেদন ফরম (Applicant’s Copy)
  • সকল মূল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের মূলকপি ও ১ সেট সত্যায়িত কপি
  • জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদের মূলকপি ও সত্যায়িত কপি
  • ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন প্রদত্ত নাগরিকত্ব সনদ
  • প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র
  • ১ মাসের মধ্যে তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের রঙিন সত্যায়িত ছবি
  • প্রকল্পে কাজের অনাপত্তি/ছাড়পত্র (প্রযোজ্য ক্ষেত্রে)

সতর্কতা ও সহায়তা

⚠ এই নিয়োগে চাকরি পেতে কোনো আর্থিক লেনদেনের প্রয়োজন নেই

কেউ যদি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা চায়, বুঝে নিন সেটা প্রতারণা, এড়িয়ে চলুন। আর আবেদনে ভুল তথ্য দিলে বা একাধিক ভুয়া আবেদন করলে প্রার্থিতা বাতিল হয়ে যাবে।

বিশেষ নির্দেশনা

  • আবেদনপত্রে যেকোনো তথ্য অসত্য বা ভুল প্রমাণিত হলে নিয়োগের যেকোনো পর্যায়ে প্রার্থীর আবেদন বাতিল হবে।
  • বিজ্ঞপ্তির পদ সংখ্যা হ্রাস বা বৃদ্ধি এবং সম্পূর্ণ নিয়োগ স্থগিত বা বাতিল করার পূর্ণ অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
  • সরকারি বা কোনো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত হলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র (NOC) ভাইভার সময় দেখাতে হবে।
  • পরীক্ষা বা ভাইভায় উপস্থিত হওয়ার জন্য কোনো প্রকার যাতায়াত বা দৈনিক ভাতা (TA/DA) প্রদান করা হবে না।

আবেদন করতে গিয়ে কোথাও আটকে গেলে সরাসরি সাহায্য নিন:

📞 হেল্পলাইন ফোন: 01700716434 অথবা 01700716499 (সকাল ০৯ টা হতে বিকাল ০৪ টা) বা টেলিটক থেকে ১২১

✍️ মেইল করার সময় subject-এ Organization Name: BBA, পদের নাম, User ID ও যোগাযোগের নম্বরটা অবশ্যই লিখবেন, এতে দ্রুত রিপ্লাই পাবেন।

✍️

শেষ কথা

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (Bangladesh Bridge Authority) জব সারকুলারে আবেদনের শেষ সময়ের অপেক্ষা করবেন না। শেষ দিকে টেলিটকের সার্ভারে এত চাপ পড়ে যে অনেকে চেষ্টা করেও ফরম জমা দিতে পারেন না, এই ঝুঁকি না নিয়ে আগেই আবেদন করা ভালো।

আর আবেদন জমা দিয়েই বসে না থেকে, এখন থেকেই প্রস্তুতিতে শুরু করতে পারেন, বাকি প্রার্থীদের চেয়ে একটু এগিয়ে থাকতে চাইলে সরকারি চাকরি (৯ম-২০তম গ্রেড) ক্যাটাগরির বিগত সালের প্রশ্নগুলো একবার ঘুরে দেখুন।

নতুন সব সরকারি চাকরির খবর সবার আগে পেতে bdgovt.info-এর সাথেই থাকুন।  কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টে লিখুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব।



Source link

Avatar of ShikhoBD Team

ShikhoBD Team

About Author

ShikhoBD বাংলাদেশের শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের জন্য নির্ভরযোগ্য একটি বাংলা এডুকেশন প্ল্যাটফর্ম। আমরা প্রতিদিন সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার রেজাল্ট, সাজেশন, ভর্তি তথ্য এবং শিক্ষামূলক গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করি সহজ ও নির্ভুলভাবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সমাজ সেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি
নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

১৪৮৫ শূন্যপদ সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ DSS Job Circular 2026

মোট পদের ক্যাটাগরি ৫২ মোট শূন্যপদ ১৪৮৫ আবেদনের শেষ দিন 23 June 2026, 5:00 PM ⏰ ২৯ দিন বাকি সমাজসেবা
বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি
নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

১০৩৬ পদে বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Bangladesh Bank Job Circular 2026

মোট পদের ক্যাটাগরি ২৪+০১+০১+০১ মোট শূন্যপদ ১২৬+০১+২৬+৯০৩ জন আবেদনের শেষ দিন — দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন 4 June 2026, 11:59