নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

০৭ পদে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত

chittagong divisional commissioner office job circular


মোট পদের ক্যাটাগরি

০৩

মোট শূন্যপদ

০৭

যোগ্যতা

এসএসসি ও এইচএসসি

বয়সসীমা

১৮-৩২ বছর

বেতন

২০,০০০-৫৩,৯০০/- টাকা

আবেদনের শেষ দিন


⏰ ৩৩ দিন বাকি

পোস্টের গুরুত্বপূর্ণ অংশ

চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Chittagong Divisional Commissioner Office DIVCTG Job Circular 2026) তাদের অফিসিয়াল ওয়েবসাইট https://chittagongdiv.gov.bd/ ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের ৩টি পদ ক্যাটাগরিতে মোট ০৭ জন নিয়োগ দেওয়া হবে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের চাকরিতে যোগ্যতা লাগবে এসএসসি ও এইচএসসি পাস, আর আবেদন করতে পারবেন চট্টগ্রাম বিভাগাধীন সকল জেলা থেকে।

অনলাইনে আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর ২০২৬ থেকে, চলবে ২৬ অক্টোবর ২০২৬ পর্যন্ত।

নিচে আমরা চট্টগ্রাম বিভাগীয় কমিশনার সার্কুলারের কোন পদে কী যোগ্যতা লাগবে, বেতন কত, কীভাবে আবেদন করবেন, ফি কীভাবে জমা দিবেন, আর আবেদনের সময় মানুষ সাধারণত কোন ভুলগুলো করে।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম (সংস্থাপন শাখা)
সংশ্লিষ্ট মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয়
স্মারক নং ০৫.৪২.২০০০.০০০.০১৩.১১.০০০১.২৬-৮২
চাকরির ধরন সরকারি চাকরি
নিয়োগের ধরন অস্থায়ী
পদের ক্যাটাগরি ৩টি
মোট শূন্যপদ ০৭ জন
কর্মস্থল চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় ও আওতাধীন দপ্তরসমূহ
আবেদনযোগ্য জেলা চট্টগ্রাম বিভাগাধীন সকল জেলা (চট্টগ্রাম বিভাগের স্থায়ী বাসিন্দা)
আবেদনকারীর লিঙ্গ নারী ও পুরুষ
শিক্ষাগত যোগ্যতা এসএসসি ও এইচএসসি বা সমমান পাস
বয়সসীমা ১৮-৩২ বছর (০১-০৯-২০২৬ তারিখ অনুযায়ী)
বেতন গ্রেড গ্রেড-১৬ থেকে গ্রেড-২০
আবেদন ফি ৫৬ থেকে ১১২ টাকা (পদ ও শ্রেণি অনুযায়ী)
আবেদন পদ্ধতি অনলাইন
আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:০০টা
আবেদনের শেষ তারিখ ২৬ অক্টোবর ২০২৬, বিকাল ০৪:০০টা
অফিসিয়াল আবেদন সাইট divctg.teletalk.com.bd
বিজ্ঞপ্তি প্রকাশ ২২ সেপ্টেম্বর ২০২৬ (অফিসিয়াল ওয়েবসাইট)
নিয়োগকারী সংস্থা বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম
আবেদনকারীর জাতীয়তা বাংলাদেশি নাগরিক

প্রতিষ্ঠান পরিচিতি

বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম হলো মাঠ প্রশাসনের অন্যতম প্রধান প্রশাসনিক কেন্দ্র। এটি চট্টগ্রাম বিভাগের আওতাধীন জেলাসমূহের প্রশাসনিক কার্যক্রম তদারকি, ভূমি রাজস্ব ব্যবস্থাপনা এবং সরকারি নীতি বাস্তবায়নে প্রধান সমন্বয়ক হিসেবে কাজ করে।

ইমেইল [email protected]
ঠিকানা বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম
ওয়েবসাইট www.chittagongdiv.gov.bd

বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম-এ পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা

চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের নিয়োগে মোট ৩টি পদ আছে, আর প্রতিটার যোগ্যতা-বেতন আলাদা। নিচে এক এক করে দেখুন, নিজের সার্টিফিকেট ও দক্ষতার সাথে মিলিয়ে বুঝে নিন কোনটায় আপনার আবেদনের সুযোগ আছে।

১. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদ সংখ্যা: ০৩

💰 বেতন: ২১,৯০০–৫২,৯০০/- (গ্রেড-১৬) [পূর্বের ৯,৩০০–২২,৪৯০/-]

🎓 যোগ্যতা: উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

অতিরিক্ত যোগ্যতা: ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডসিট, প্রেজেন্টেশন এবং বেসিক কম্পিউটার ট্রাবলশুটিং-এ দক্ষতা। কম্পিউটার মুদ্রাক্ষর/টাইপে গতি সর্বনিম্ন বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ হতে হবে।

২. ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর

পদ সংখ্যা: ০২

💰 বেতন: ২১,৯০০–৫২,৯০০/- (গ্রেড-১৬) [পূর্বের ৯,৩০০–২২,৪৯০/-]

🎓 যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।

৩. অফিস সহায়ক

পদ সংখ্যা: ০২

💰 বেতন: ২০,০০০–৪৮,৪০০/- (গ্রেড-২০) [পূর্বের ৮,২৫০–২০,০১০/-]

🎓 যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন ও সুযোগ-সুবিধা

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার চাকরির নিয়োগে পদভেদে সরকার ঘোষিত বেতন স্কেল অনুযায়ী গ্রেড-১৬ থেকে গ্রেড-২০-এ বেতন নির্ধারিত। উপরে প্রতিটি পদের মূল বেতন স্কেল আলাদা করে দেওয়া আছে, তবে বাস্তবে প্রাপ্ত মোট সুযোগ-সুবিধা কেবল এই মূল বেতনের মধ্যেই সীমাবদ্ধ থাকে না।

💰 মূল বেতনের সাথে যেসব ভাতা যোগ হয়:

গ্রেড-১৬ ও গ্রেড-২০-এ মূল বেতনের সাথে সরকারি নিয়ম অনুযায়ী বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা যোগ হয়ে মোট বেতন আরও কিছুটা বাড়ে। বিশেষ করে বাড়িভাড়া ভাতা স্থানভেদে আলাদা হয়ে থাকে; চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকা বা বিভাগীয় শহরের ক্ষেত্রে এক হার এবং অন্যান্য জেলা শহরের ক্ষেত্রে কিছুটা আলাদা হারে তা নির্ধারণ করা হয়।

এছাড়া প্রশাসনিক দপ্তরে কাজের সুনির্দিষ্ট পরিবেশ, সময়মতো পদোন্নতির সুযোগ এবং দীর্ঘমেয়াদে সরকারি পেনশন ও চিকিৎসা ভাতার সুবিধা এই পদগুলোকে বেশ আকর্ষণীয় করে তোলে।

বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম-এ আবেদন করবেন যেভাবে

শুরু করার আগে হাতের কাছে যা রাখবেন

আবেদন ফরম পূরণের মাঝপথে ছবি বা সনদ খুঁজতে গেলে সময় নষ্ট হয়। শুরুর আগেই এগুলো রেডি রাখুন:

  • শিক্ষাগত সনদের তথ্য: সর্বশেষ পরীক্ষার রোল, বোর্ড, পাসের সাল
  • জাতীয় পরিচয়পত্র (NID): নম্বর ও তথ্য নির্ভুলভাবে দিতে হবে
  • রঙিন ছবি: ৩০০×৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ KB
  • স্বাক্ষরের ছবি: ৩০০×৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ KB
  • অভিজ্ঞতা/কোটার সনদ: প্রযোজ্য ক্ষেত্রে আগেই সংগ্রহ করে রাখুন

এবার ধাপে ধাপে আবেদন করুন

Application Form-এ ক্লিক করে আপনার পছন্দের পদটা বেছে নিন।

টেলিটক প্রিমিয়াম মেম্বার হলে Yes, না হলে No দিয়ে পরের ধাপে যান।

ফরমে ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য দিন। একবার সাবমিট হয়ে গেলে বদলানো কঠিন, তাই তাড়াহুড়ো করবেন না।

নির্ধারিত সাইজের ছবি ও স্বাক্ষর আপলোড করুন।

সব ঠিক আছে কিনা আরেকবার দেখে Submit করুন।

✅ আবেদন সম্পন্ন!

Applicant’s Copy ডাউনলোড করে প্রিন্ট করে রাখুন। এটা পরে অ্যাডমিট কার্ড আর পরীক্ষার সময় কাজে লাগবে, তাই হারাবেন না।

আবেদন ফি (পদ অনুযায়ী)

নিচের তালিকা থেকে নিজের পদটি খুঁজে মোট আবেদন ফি দেখে নিন। প্রতিটি গ্রেডের মূল ফি ও সার্ভিস চার্জ আলাদা করে দেওয়া আছে।

১৬তম গ্রেড

মূল ফি ১০০/- + সার্ভিস চার্জ ১২/-

পদ: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর

১১২/- টাকা

২০তম গ্রেড

মূল ফি ৫০/- + সার্ভিস চার্জ ০৬/-

পদ: অফিস সহায়ক

৫৬/- টাকা

প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীদের জন্য সকল পদে ফি মাত্র ৫৬/- টাকা (মূল ৫০ + সার্ভিস চার্জ ০৬)।

SMS দিয়ে ফি জমা দেওয়ার নিয়ম

📱 আবেদন সাবমিট করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিম থেকে ২টি SMS পাঠাতে হবে। দেরি হলে আবেদনটাই বাতিল হয়ে যাবে।

১ম SMS

DIVCTG User ID

পাঠান: 16222 • উদাহরণ: DIVCTG ABCDEF

২য় SMS

DIVCTG YES PIN

পাঠান: 16222 • উদাহরণ: DIVCTG YES 12345678

✅ ফি জমা সফল হলে

রিপ্লাইতে আপনার User ID ও Password চলে আসবে। এই দুটো জিনিস কোথাও লিখে রাখুন, প্রবেশপত্র ডাউনলোড করতে পরে এগুলোই লাগবে।

User ID বা Password ভুলে গেলে

Password পুনরুদ্ধার:

DIVCTG HELP USER User ID

পাঠান: 16222

User ID পুনরুদ্ধার:

DIVCTG HELP PIN PIN Number

পাঠান: 16222

যে ভুলগুলো এড়িয়ে চলবেন

  • ছবি বা স্বাক্ষরের সাইজ ভুল: নির্ধারিত পিক্সেল ও KB এর বাইরে গেলে ফরম আপলোডই নিবে না।
  • SMS দিতে দেরি: ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা না দিলে আবেদনটাই বাতিল হয়ে যায়।
  • নিজের টেলিটক সিম না থাকা: অন্য কারো টেলিটক প্রিপেইড সিম দিয়েও ফি দেওয়া যায়।
  • নাম-জন্মতারিখে ভুল: NID-র সাথে হুবহু না মিললে পরে জটিলতা তৈরি হতে পারে।
  • Applicant’s Copy না রাখা: প্রিন্ট কপি ছাড়াও মোবাইলে স্ক্রিনশট রাখুন।

ℹ️ বিশেষ দ্রষ্টব্য

আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, ফি ও অন্যান্য সকল শর্ত অফিসিয়াল সার্কুলার অনুযায়ী প্রযোজ্য হবে। এই আর্টিকেলের কোনো তথ্যের সাথে অমিল থাকলে অফিসিয়াল সার্কুলারের তথ্যই চূড়ান্ত বলে গণ্য হবে।

বিভাগীয় কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তির অফিসিয়াল ছবি ও PDF

নিচে দেওয়া হলো চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা DIVCTG Job Circular 2026-এর সম্পূর্ণ অফিসিয়াল সার্কুলার ছবি (Official Job Circular Notice Image)। এখানে উল্লেখিত সকল তথ্যের মূল সোর্স এই ছবিই, তাই আবেদন করার আগে এটি মনোযোগ দিয়ে পড়ে নিন, বিশেষ করে আপনার আবেদন করতে চাওয়া পদের যোগ্যতা ও শর্তগুলো ভালোভাবে মিলিয়ে দেখুন।

🗓️ আবেদন শুরু: ২৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:০০টা

আবেদনের শেষ তারিখ: ২৬ অক্টোবর ২০২৬, বিকাল ০৪:০০টা

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

প্রশ্ন ১চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় নিয়োগে আবেদনের শেষ তারিখ কবে?+

২৬ অক্টোবর ২০২৬, বিকাল ০৪:০০টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

প্রশ্ন ২আবেদন ফি কত এবং কীভাবে দিতে হবে?+

পদভেদে ৫৬ থেকে ১১২ টাকা, যা আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিম থেকে ২টি SMS-এর মাধ্যমে পরিশোধ করতে হবে।

প্রশ্ন ৩একাধিক পদে কি আবেদন করা যাবে?+

একজন প্রার্থী কেবল একটি মাত্র পদেই আবেদন করতে পারবেন।

প্রশ্ন ৪টেলিটক ছাড়া অন্য সিম দিয়ে কি ফি দেওয়া যাবে?+

না, আবেদন ফি শুধুমাত্র টেলিটক প্রিপেইড সিম থেকেই SMS-এর মাধ্যমে জমা দেওয়া যাবে। নিজের সিম না থাকলে পরিবারের বা বন্ধুর টেলিটক প্রিপেইড সিম দিয়েও দেওয়া যাবে।

প্রশ্ন ৫অভিজ্ঞতা ছাড়া কি আবেদন করা যাবে?+

অফিস সহায়ক পদে কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই (এসএসসি পাসই যথেষ্ট)। কম্পিউটার পদসমূহের ক্ষেত্রে টাইপিং দক্ষতা ও কম্পিউটার ব্যবহারে মৌলিক জ্ঞান থাকতে হবে।

আবেদনের পরে কী হবে

আবেদন জমা দিলেই কাজ শেষ না। সামনে আরও কয়েকটা ধাপ পার হতে হবে, আগে থেকে জেনে রাখলে মানসিকভাবে প্রস্তুত থাকতে পারবেন।

লিখিত পরীক্ষা: নির্ধারিত তারিখে সাধারণ জ্ঞান, বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে লিখিত বা এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ব্যবহারিক/কম্পিউটার দক্ষতা পরীক্ষা: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য কম্পিউটার টাইপিং ও স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট দিতে হবে।

মৌখিক পরীক্ষা (Viva-Voce): ব্যবহারিক/লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা প্রয়োজনীয় মূল সনদপত্রসহ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

প্রবেশপত্র কীভাবে পাবেন

পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র সংক্রান্ত তথ্য SMS-এ জানিয়ে দেওয়া হবে, আর প্রবেশপত্র ডাউনলোড করতে হবে divctg.teletalk.com.bd থেকে আপনার সেই User ID ও Password দিয়ে। আবেদনে যে মোবাইল নম্বর দিয়েছেন, সেটা সবসময় চালু রাখুন।

🎯 লিখিত পরীক্ষার প্রস্তুতি আজ থেকেই শুরু করুন

সরকারি নিয়োগের লিখিত পরীক্ষায় বিগত সালের প্রশ্ন থেকে অনেক প্রশ্ন হুবহু কমন পড়ে। আমাদের ফ্রি MCQ প্র্যাকটিস সেকশনে গিয়ে বিগত পরীক্ষার প্রশ্ন সমাধান করে নিজের প্রস্তুতি যাচাই করে নিন, কোনো খরচ ছাড়াই।

মৌখিক পরীক্ষায় সাথে যা নিয়ে যাবেন

  • মৌখিক পরীক্ষার প্রবেশপত্র (মূল কপি)
  • সকল শিক্ষাগত সনদের মূল কপি ও সত্যায়িত ফটোকপি
  • জাতীয় পরিচয়পত্র (NID)
  • ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌর মেয়র/কাউন্সিলর প্রদত্ত নাগরিকত্ব সনদ
  • প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার সত্যায়িত চারিত্রিক সনদ
  • কোটার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)

সতর্কতা ও সহায়তা

⚠ এই নিয়োগে চাকরি পেতে কোনো আর্থিক লেনদেনের প্রয়োজন নেই

কেউ যদি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা চায়, বুঝে নিন সেটা প্রতারণা, এড়িয়ে চলুন। আর আবেদনে ভুল তথ্য দিলে বা একাধিক ভুয়া আবেদন করলে প্রার্থিতা বাতিল হয়ে যাবে।

বিশেষ নির্দেশনা

  • একজন প্রার্থী কেবল একটি মাত্র পদেই আবেদন করতে পারবেন। একাধিক পদে আবেদন করলে সবগুলো আবেদনই বাতিল হয়ে যাবে।
  • সার্কুলারে উল্লেখিত শর্তের সাথে প্রার্থীর কোনো তথ্যে বড় ধরনের অমিল বা ত্রুটি ধরা পড়ল, মৌখিক পরীক্ষার আগে বা পরে যেকোনো ধাপে সেই আবেদন বা প্রার্থিতা সরাসরি বাতিল করা হবে।
  • বিজ্ঞপ্তির যেকোনো শর্ত পরিবর্তন, সংশোধন বা সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
  • কোনো প্রকার তদবির বা সুপারিশ প্রার্থীর জন্য অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
  • পরীক্ষা বা সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য কোনো প্রকার যাতায়াত ভাতা (TA/DA) প্রদান করা হবে না।
  • সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে অথবা NOC দেখাতে হবে।
  • ইন্টারনেট বা মোবাইল নেটওয়ার্ক জনিত কোনো সমস্যায় আবেদন সম্পন্ন না হলে এর জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
  • পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট এবং সিভিল সার্জনর স্বাস্থ্যগত প্রত্যয়ন প্রয়োজনজনক হবে।
  • অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।
  • প্রয়োজনের তুলনায় আবেদনকারীর সংখ্যা বেশি হলে কর্তৃপক্ষ প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টের মাধ্যমে প্রার্থী সংক্ষিপ্ত করার অধিকার সংরক্ষণ করে।

আবেদন করতে গিয়ে কোথাও আটকে গেলে সরাসরি সাহায্য নিন:

📞 কল: টেলিটক নম্বর থেকে ১২১-এ কল করুন

✍️ মেইল করার সময় subject-এ Organization Name: DIVCTG, পদের নাম, User ID ও যোগাযোগের নম্বরটা অবশ্যই লিখবেন, এতে দ্রুত রিপ্লাই পাবেন।

✍️

শেষ কথা

সময় থাকতেই চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর আবেদন করে ফেলুন। শেষ দিকে টেলিটকের সার্ভারে এত চাপ পড়ে যে অনেকে চেষ্টা করেও ফরম জমা দিতে পারেন না, এই ঝুঁকি নেওয়ার কোন প্রয়াজন নেই।

আর আবেদন জমা দিয়েই বসে থাকা ঠিক হবেনা। এখন থেকেই প্রস্তুতিতে মন দিয়ে দিন, বাকি প্রার্থীদের চেয়ে একটু এগিয়ে থাকতে চাইলে সরকারি চাকরি (৯ম-২০তম গ্রেড) ক্যাটাগরির বিগত সালের প্রশ্নগুলো দেখতে পারেন।

নতুন সব সরকারি চাকরির খবর সবার আগে পেতে bdgovt.info-এর সাথেই থাকুন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা Chittagong Divisional Commissioner Office (DIVCTG) Job Circular 2026-এর কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টে লিখুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব।



Source link

Avatar of ShikhoBD Team

ShikhoBD Team

About Author

ShikhoBD বাংলাদেশের শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের জন্য নির্ভরযোগ্য একটি বাংলা এডুকেশন প্ল্যাটফর্ম। আমরা প্রতিদিন সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার রেজাল্ট, সাজেশন, ভর্তি তথ্য এবং শিক্ষামূলক গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করি সহজ ও নির্ভুলভাবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সমাজ সেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি
নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

১৪৮৫ শূন্যপদ সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ DSS Job Circular 2026

মোট পদের ক্যাটাগরি ৫২ মোট শূন্যপদ ১৪৮৫ আবেদনের শেষ দিন 23 June 2026, 5:00 PM ⏰ ২৯ দিন বাকি সমাজসেবা
বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি
নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

১০৩৬ পদে বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Bangladesh Bank Job Circular 2026

মোট পদের ক্যাটাগরি ২৪+০১+০১+০১ মোট শূন্যপদ ১২৬+০১+২৬+৯০৩ জন আবেদনের শেষ দিন — দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন 4 June 2026, 11:59