রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ RAJUK Job Circular 2026
মোট পদের ক্যাটাগরি
৩২টি
মোট শূন্যপদ
১৩৬ জন
আবেদনের শেষ দিন
⏰ ৩৪ দিন বাকি

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Rajdhani Unnayan Kartripakkha RAJUK Job Circular 2026) প্রকাশিত হয়েছে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (RAJUK) রাজস্ব খাতভুক্ত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিক ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে https://rajuk.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন আহ্বান করা হয়েছে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (RAJUK) এই বিজ্ঞপ্তির আওতায় মোট ১৩৬ জনকে ৩২টি ভিন্ন চাকরির ক্যাটাগরি পদে নিয়োগ দিবে।
রাজউক জবে আগ্রহী প্রার্থীদের ০৮ জুন ২০২৬ ইং সকাল ১০:০০ টা থেকে ০৭ জুলাই ২০২৬ ইং বিকেল ৫:০০ টার মধ্যে https://rajuk.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন সম্পন্ন করে নিতে হবে।
মনে রাখুন এই নিদিষ্ট সময়ের পরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কোন জবের আবেদন গ্রহণ করবে না।
এই আর্টিকেলে নিচে আমরা রাজউক চাকরির বিজ্ঞপ্তির যোগ্যতা, পদের বিবরণ, আবেদন প্রক্রিয়া, বয়সসীমা এবং টাকা জমা দেওয়ার নিয়মসহ বিস্তারিত আলোচনা করব। তাই মনোযোগ দিয়ে RAJUK Job Circular 2026 পোস্টটি মনোযোগ দিয়ে পড়ুন।
RAJUK Job Circular 2026 এর বিশেষ তথ্য
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক শূন্য পদের হিসাব
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ মোট ৩২টি জব ক্যাটাগরি পদে ১৩৬ জন যোগ্যতা ও অভিজ্ঞতা স্বয়ং সম্পন্ন নারী ও পুরুষকে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নিয়োগ দিবে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ চাকরির আবেদনের বয়সসীমা
- সকল প্রার্থীদের জন্য বয়সসীমা ০৭ জুন ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর।
- রাজউক চাকরিতে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট (Affidavit) গ্রহণ করা হবেনা।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগে অনলাইনে আবেদন করার নিয়ম (Step-by-Step)
RAJUK আবেদন ফি ও এসএমএস (SMS) প্রেরণের নিয়ম
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ চাকরির আবেদনে অনলাইনে ফর্ম পূরণের পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে ফি জমা দিতে হবে।
আবেদন ফি বা পরীক্ষা ফি:
- ১ থেকে ১৭ নং পদের জন্য: আবেদন ফি ২০০/- টাকা ও টেলিটক সার্ভিস চার্জ অফেরতযোগ্য ২৩/- টাকা মোট ২২৩/- টাকা।
- ১৮ থেকে ২১ নং পদের জন্য: আবেদন ফি ১৫০/- টাকা ও টেলিটক সার্ভিস চার্জ অফেরতযোগ্য ১৮/- টাকা মোট ১৬৮/- টাকা।
- ২২ থেকে ৩১নং পদের জন্য: আবেদন ফি ১০০/- টাকা ও টেলিটক সার্ভিস চার্জ অফেরতযোগ্য ১২/- টাকা মোট ১১২/- টাকা।
- ৩২ নং পদের জন্য: আবেদন ফি ৫০/- টাকা ও টেলিটক সার্ভিস চার্জ অফেরতযোগ্য ০৬/- টাকা মোট ৫৬/- টাকা।
SMS দেওয়ার ফরম্যাট:
- ১ম SMS:
RAJUKলিখে Send করুন 16222 নম্বরে। (Example: RAJUK ABCDEF)User ID - ২য় SMS:
RAJUKলিখে Send করুন 16222 নম্বরে। (Example: RAJUK Yes 12345678)Yes PIN
সফলভাবে টাকা জমা হওয়ার পর Password সহ নিশ্চিতকরণ SMS পাবেন, যা এডমিট কার্ড ডাউনলোডের জন্য প্রয়োজন হবে।
প্রবেশপত্র (Admit Card) ডাউনলোডের নিয়ম
- SMS নোটিফিকেশন: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষার কিছুদিন আগে মোবাইলে User ID ও Password সহ SMS পাঠানো হবে।
- ডাউনলোড লিংক: https://rajuk.teletalk.com.bd সাইটে গিয়ে ‘Admit Card’ ট্যাবে ক্লিক করুন।
- লগইন: User ID ও Password দিয়ে লগইন করে PDF আকারে প্রবেশপত্র রঙিন প্রিন্ট করে নিন।
সাধারণ জিজ্ঞাসা (FAQ)
প্রশ্ন ১: আবেদনের শেষ দিন বা সময় কবে?
উত্তর: রাজউক জবের আবেদনের শেষ সময় ০৭ জুলাই ২০২৬ তারিখ বিকাল ৫:০০ টা।
প্রশ্ন ২: আবেদন ফি জমা দেওয়ার পদ্ধতি কি?
উত্তর: টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার ব্যবহার করে ০২টি এসএমএস এর মাধ্যমে জমা দিতে হবে।
প্রশ্ন ৩: কোন ওয়েবসাইটে আবেদনপএ জমা দিতে হবে?
উত্তর: https://rajuk.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে করা লাগবে।
পরীক্ষার প্রস্তুতি ও মানবণ্টন (Exam Pattern)
এই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষা সাধারণত দুটি ধাপে সম্পন্ন হয়:
১. লিখিত পরীক্ষা (Written Exam): বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসতে পারে।
২. ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা (Viva & Practical): লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পদ অনুযায়ী ব্যবহারিক (যেমন: টাইপিং টেস্ট) এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
যেসকল কাগজপত্র সাথে রাখতে হবে (Required Documents for Viva)
- রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ চাকরির অনলাইন আবেদনের কপি (Applicant’s Copy) এবং প্রবেশপত্র (Admit Card)
- সকল স্তরের মূল সার্টিফিকেট এবং মার্কশিট
- নাগরিকত্ব ও চারিত্রিক সনদ (ইউনিয়ন পরিষদ/পৌরসভা কর্তৃক প্রদত্ত)
- জাতীয় পরিচয়পত্র (NID) অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদের মূল কপি
- কোটার প্রমাণপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)
- প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত পাসপোর্ট সাইজের রঙিন ছবি (২-৪ কপি)
চাকরিপ্রার্থীদের জন্য বিশেষ টিপস
- ছবি ও স্বাক্ষর রিসাইজ: আগে থেকে ছবি ও স্বাক্ষর রিসাইজ করে রাখুন। অনলাইনে অনেক ফ্রি টুলস আছে করার জন্যে।
- ইউজার আইডি ও পাসওয়ার্ড সংরক্ষণ: রাজউক Applicant’s Copy এবং পাসওয়ার্ড Google Drive বা Email-এ ব্যাকআপ রাখা ভালো হবে।
- শেষ তারিখের অপেক্ষা করবেন না: শেষ দিনে সার্ভারে চাপ বেশি থাকে, তাই ২-৩ দিন আগেই আবেদন শেষ করে নিন।
- টেলিটক পেমেন্ট টিপস: রিচার্জ করার সময় মূল ফি-এর চেয়ে ১০-২০ টাকা বেশি রাখুন যাতে SMS চার্জের কারণে পেমেন্ট ফেইল না দেখায়।
আবেদনের হেল্পলাইন ও যোগাযোগ
RAJUK জবে আবেদন করতে টেকনিক্যাল সমস্যা হলে যেকোনো টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল করুন অথবা [email protected] ইমেইলে যোগাযোগ করুন।
রাজউকের সাথে যোগাযোগের মাধ্যম
মোবাইল নাম্বার: ০১৭২১-৩৭০০৭২।
ঠিকানা: রাজউক ভবন, রাজউক এভিনিউ, ঢাকা-১০০০।
ওয়েবসাইট: https://rajuk.gov.bd/।
RAJUK Job Circular 2026 অফিশিয়াল ইমেজ
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা RAJUK Job Circular 2026 এর বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য জানার জন্য আপনাকে অবশ্যই অফিশিয়াল জব বিজ্ঞপ্তি দেখতে হবে।
কর্তৃপক্ষের সকল শর্ত ও একজন চাকরিপ্রার্থীর কি কি যোগ্যতা লাগবে তার বিস্তারিত নিচে রাজউক জব সার্কুলার 2026 ইমেজে পরিষ্কারভাবে লেখা রয়েছে।
আগে বলে রাখি, এই জব সার্কুলার ইমেজটি আমরা আমার দেশ পত্রিকা থেকে সংগ্রহ করেছি।


প্রকাশ: দৈনিক আমার দেশ, ০৪ জুন ২০২৬ ইং।
আবেদন শুরু হবে: ০৮ জুন ২০২৬, সকাল ১০:০০ টা।
আবেদন শেষ হবে: ০৭ জুলাই ২০২৬, বিকেল ৫:০০ টা।
আবেদন করার ওয়েবসাইট: http://rajuk.teletalk.com.bd/
আরো নতুন জব সার্কুলার আমাদের ওয়েবসাইটে দেখতে পারেন:
আমরা প্রতিনিয়ত বাংলাদেশের চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে বাংলাদেশের চাকরির খবর আপডেট আমাদের ওয়েব সাইটে প্রকাশ করে যাচ্ছি। তাই চাকরি সম্পর্কিত যে কোন খবর পেতে আমাদের ওয়েবসাইট https://bdgovt.info/ নিয়মিত ভিজিট করতে পারেন।





