নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

৪১ পদে কর অঞ্চল-৬ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ TAX6 Dhaka Job Circular 2026

bdgovt info social share defult image


পদের ক্যাটাগরি০৭

মোট শূন্যপদ৪১
বয়সসীমা১৮-৩২

বেতন স্কেল২০,০০০–৫৮,০০০

শিক্ষাগত যোগ্যতাSSC/HSC/Graduate

আবেদনের সময়সীমা

২৩ দিন বাকি



৪১টি শূন্যপদে নতুন জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর অঞ্চল-৬, ঢাকা। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীনস্থ এই দপ্তরে রাজস্ব খাতের অস্থায়ী পদে যোগ্য কর্মী নেওয়া হবে। সম্প্রতি কর অঞ্চলের নিজস্ব ওয়েবসাইটে Taxes Zone 6 Dhaka Job Circular 2026 প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে ৭টি ক্যাটাগরিতে মোট ৪১ জন নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ১০ জন। এছাড়া সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর ও অফিস সহায়ক পদে ৯ জন করে, প্রধান সহকারী পদে ৮ জন, গাড়ি চালক ও সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর পদে ২ জন করে এবং কম্পিউটার অপারেটর পদে ১ জনকে নিয়োগ দেওয়া হবে।

পদগুলোতে এসএসসি পাস থেকে শুরু করে স্নাতক বা সমমানের ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-৬, ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর নিয়ম অনুযায়ী প্রার্থীদের বয়স ০১ অক্টোবর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। এই নিয়োগে শুধুমাত্র ঢাকা জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করার সুযোগ পাবেন।

অনলাইনে আবেদন শুরু হবে ২৫ অক্টোবর ২০২৬ সকাল ১০টায়। আগ্রহী প্রার্থীরা tax6.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময় ১৪ নভেম্বর ২০২৬ বিকাল ৪টা। এই নিয়োগের একটি বিশেষ দিক হলো, আবেদনকারীদের ঢাকা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং অনলাইনে আবেদন করার সময় ঠিকানার বিষয়ে সতর্ক থাকতে হবে, কারণ ০১ অক্টোবর ২০২৬ তারিখের পর ঠিকানা পরিবর্তনের কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। TAX6-এর পদের নাম, যোগ্যতা ও আবেদনের অন্যান্য নিয়মকানুন ধাপে ধাপে জেনে নেওয়া যাক।

সূচিপত্র

এক নজরে কর অঞ্চল-৬, ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-৬, ঢাকা
সংশ্লিষ্ট মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ
স্মারক নং ১-ই-৮/বিবিধ (অংশ-৩)/২০২৬-২০২৭/১০৮৯
বিজ্ঞপ্তির সোর্স কর অঞ্চলের ওয়েবসাইট
বিজ্ঞপ্তি প্রকাশ ১৮ অক্টোবর ২০২৬
চাকরির ধরন সরকারি চাকরি
নিয়োগের ধরন অস্থায়ী
পদের ক্যাটাগরি ৭টি
মোট শূন্যপদ ৪১ জন
কর্মস্থল ঢাকা
আবেদনযোগ্য জেলা ঢাকা জেলা
আবেদনকারীর লিঙ্গ নারী ও পুরুষ
শিক্ষাগত যোগ্যতা এসএসসি থেকে স্নাতক বা সমমান
অভিজ্ঞতা পদভেদে প্রযোজ্য
বয়সসীমা ১৮-৩২ বছর (০১/১০/২০২৬ অনুযায়ী) 🧮 বয়স যাচাই করুন
বেতন গ্রেড গ্রেড-১৩ থেকে গ্রেড-২০
আবেদন ফি ৫৬ থেকে ১১২ টাকা (পদ অনুযায়ী)
আবেদন পদ্ধতি অনলাইন
আবেদন শুরু ২৫ অক্টোবর ২০২৬, সকাল ১০:০০টা
আবেদনের শেষ তারিখ ১৪ নভেম্বর ২০২৬, বিকাল ০৪:০০টা
অফিসিয়াল আবেদন সাইট tax6.teletalk.com.bd

কর অঞ্চল-৬, ঢাকা পরিচিতি

কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-৬, ঢাকা হলো অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীনস্থ একটি গুরুত্বপূর্ণ দপ্তর। এই প্রতিষ্ঠানটির প্রধান হলেন কর কমিশনার। এর সদর দপ্তর ঢাকার পুরানা পল্টনে অবস্থিত।

📝 মৌখিক পরীক্ষার জন্য মনে রাখুন

মন্ত্রণালয়: অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ

প্রতিষ্ঠানের প্রধান: কর কমিশনার

সদর দপ্তর: পুরানা পল্টন, ঢাকা

ইমেইল [email protected]
ঠিকানা ২০৯/এ-বি, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, পুরানা পল্টন, ঢাকা
ওয়েবসাইট www.taxeszone6.gov.bd

পদের নাম, পদসংখ্যা ও শিক্ষাগত যোগ্যতা

এই সার্কুলারের ৭টি পদের মধ্যে অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে সবচেয়ে বেশি ১০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। এরপরই রয়েছে সাঁটমুদ্রাক্ষরিক ও অফিস সহায়ক পদ। পদের ধরন অনুযায়ী এখানে এসএসসি পাস থেকে শুরু করে স্নাতক পাস করা চাকরিপ্রার্থীদের আবেদনের সুযোগ থাকছে।

ক্র. পদের নাম পদ গ্রেড ও বেতন
১ কম্পিউটার অপারেটর ০১ গ্রেড-১৩
২৪,০০০–৫৮,০০০/-
২ প্রধান সহকারী ০৮ গ্রেড-১৩
২৪,০০০–৫৮,০০০/-
৩ সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর ০২ গ্রেড-১৩
২৪,০০০–৫৮,০০০/-
৪ সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর ০৯ গ্রেড-১৪
২৩,৫০০–৫৬,৮০০/-
৫ অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ১০ গ্রেড-১৬
২১,৯০০–৫২,৯০০/-
৬ গাড়ি চালক ০২ গ্রেড-১৬
২১,৯০০–৫২,৯০০/-
৭ অফিস সহায়ক ০৯ গ্রেড-২০
২০,০০০–৪৮,৪০০/-
মোট ৪১

পদভিত্তিক বিস্তারিত যোগ্যতা

১. কম্পিউটার অপারেটর

পদ সংখ্যা: ০১

💰 বেতন: ২৪,০০০–৫৮,০০০/- (গ্রেড-১৩)

🎓 শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

⭐ অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।

২. প্রধান সহকারী

পদ সংখ্যা: ০৮

💰 বেতন: ২৪,০০০–৫৮,০০০/- (গ্রেড-১৩)

🎓 শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।

💼 অভিজ্ঞতা: কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

⭐ অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ।

৩. সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর

পদ সংখ্যা: ০২

💰 বেতন: ২৪,০০০–৫৮,০০০/- (গ্রেড-১৩)

🎓 শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।

💼 অভিজ্ঞতা: কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

⭐ অতিরিক্ত যোগ্যতা: সাঁটলিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ শব্দ ও বাংলায় ৫০ শব্দ; কম্পিউটার মুদ্রাক্ষর এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ।

৪. সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর

পদ সংখ্যা: ০৯

💰 বেতন: ২৩,৫০০–৫৬,৮০০/- (গ্রেড-১৪)

🎓 শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।

💼 অভিজ্ঞতা: কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

⭐ অতিরিক্ত যোগ্যতা: সাঁটলিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ; কম্পিউটার মুদ্রাক্ষর এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ।

৫. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদ সংখ্যা: ১০

💰 বেতন: ২১,৯০০–৫২,৯০০/- (গ্রেড-১৬)

🎓 শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

💼 অভিজ্ঞতা: কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

⭐ অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষর এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ।

৬. গাড়ি চালক

পদ সংখ্যা: ০২

💰 বেতন: ২১,৯০০–৫২,৯০০/- (গ্রেড-১৬)

🎓 শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

⭐ অতিরিক্ত যোগ্যতা: হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে; এবং ড্রাইভিং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

৭. অফিস সহায়ক

পদ সংখ্যা: ০৯

💰 বেতন: ২০,০০০–৪৮,৪০০/- (গ্রেড-২০)

🎓 শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন ও সুযোগ-সুবিধা

কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-৬, ঢাকা নিয়োগে পদভেদে চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬ অনুযায়ী গ্রেড-১৩ থেকে গ্রেড-২০-এ বেতন নির্ধারিত। উপরে প্রতিটি পদের মূল বেতন আলাদা করে দেওয়া আছে, তবে হাতে পাওয়া বেতন শুধু মূল স্কেলেই সীমাবদ্ধ নয়।

💰 মূল বেতনের সাথে যেসব ভাতা যোগ হয়:

সরকারি নিয়ম অনুযায়ী মূল বেতনের পাশাপাশি বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতাসহ আরও কিছু সুবিধা যোগ হয়। ফলে প্রতি মাসে হাতে পাওয়া বেতন মূল স্কেলের চেয়ে কিছুটা বেশি হয়। এর মধ্যে বাড়িভাড়া ভাতা এলাকাভেদে আলাদা, ঢাকায় সবচেয়ে বেশি, বিভাগীয় শহরে তার চেয়ে কম এবং জেলা পর্যায়ে আরও কিছুটা কম হারে দেওয়া হয়।

যেহেতু এই পদগুলোর কর্মস্থল ঢাকা, তাই নিয়ম অনুযায়ী বাড়িভাড়া ভাতার সর্বোচ্চ হার প্রযোজ্য হবে। এছাড়া পদগুলো অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

এই চাকরি কাদের জন্য সুযোগ

সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া প্রার্থীদের জন্য এই নিয়োগে ভালো সম্ভাবনা রয়েছে, বিশেষ করে যাদের নিম্নলিখিত যোগ্যতাগুলো মিলে যায়:

✓এসএসসি থেকে স্নাতক পাস করা প্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন পদে আবেদনের সুযোগ পাবেন।

✓যাদের কম্পিউটার টাইপিং, সাঁটলিপি বা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স আছে, তারা নির্দিষ্ট পদগুলোতে অগ্রাধিকার পাবেন।

✓শুধুমাত্র ঢাকা জেলার স্থায়ী বাসিন্দারা, যাদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে তারা এতে অংশ নিতে পারবেন।

✓কর বিভাগে সরাসরি জনবল হিসেবে কাজ করে সরকারি সেবা প্রদানে ভূমিকা রাখার এটি একটি দারুণ সুযোগ।

📋 আবেদনের আগে যে শর্তগুলো মিলিয়ে নেবেন

  • বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
  • সরকারি বা আধা-সরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে।
  • কর বিভাগে চাকুরিরত প্রার্থীদের আবেদন ফরম পূরণের সময় Departmental Candidate অপশনটি সিলেক্ট করতে হবে।
  • একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না।

কর অঞ্চল-৬, ঢাকা-এ অনলাইনে আবেদন পদ্ধতি (How To Apply)

শুরু করার আগে হাতের কাছে যা রাখবেন

  • শিক্ষাগত সনদের তথ্য: সব পরীক্ষার রোল, বোর্ড, পাসের সাল ও ফলাফল
  • জাতীয় পরিচয়পত্র (NID) বা জন্মনিবন্ধন: নম্বর নির্ভুলভাবে দিতে হবে
  • রঙিন ছবি: ৩০০×৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ KB
  • স্বাক্ষরের ছবি: ৩০০×৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ KB
  • টেলিটক প্রিপেইড সিম: ফি জমার জন্য (নিজের না থাকলে পরিবারের যে কারো)

এবার ধাপে ধাপে আবেদন করুন

২

Application Form-এ ক্লিক করে পছন্দের পদটি বেছে নিন।

৩

টেলিটক প্রিমিয়াম মেম্বার হলে Yes, না হলে No দিয়ে পরের ধাপে যান।

৪

ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য NID ও সনদের সাথে মিলিয়ে পূরণ করুন।

৫

নির্ধারিত সাইজের ছবি ও স্বাক্ষর আপলোড করুন।

৬

Application Preview দেখে সব ঠিক থাকলে Submit করুন।

✅ আবেদন সম্পন্ন!

Applicant’s Copy ডাউনলোড করে রঙিন প্রিন্ট করে রাখুন। মৌখিক পরীক্ষার সময় এটি জমা দিতে হবে।

আবেদন ফি (পদ অনুযায়ী)

নিচের তালিকা থেকে নিজের পদটি খুঁজে মোট আবেদন ফি দেখে নিন।

১৩-১৬তম গ্রেড

মূল ফি ১০০/- + সার্ভিস চার্জ ১২/-

পদ: কম্পিউটার অপারেটর, প্রধান সহকারী, সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়ি চালক

১১২/- টাকা

১৭-২০তম গ্রেড

মূল ফি ৫০/- + সার্ভিস চার্জ ০৬/-

পদ: অফিস সহায়ক

৫৬/- টাকা

♿

প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীদের জন্য সকল পদে ফি মাত্র ৫৬/- টাকা (মূল ৫০ + সার্ভিস চার্জ ০৬)।

SMS দিয়ে ফি জমা দেওয়ার নিয়ম

📱 আবেদন সাবমিটের ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিম থেকে ২টি SMS পাঠাতে হবে, দেরি হলে আবেদন বাতিল।

১ম SMS

TAX6 User ID

পাঠান: 16222 • উদাহরণ: TAX6 ABCDEF

২য় SMS (১ম SMS-এর রিপ্লাইতে পাওয়া PIN দিয়ে)

TAX6 YES PIN

পাঠান: 16222 • উদাহরণ: TAX6 YES 12345678

✅ ফি জমা সফল হলে

রিপ্লাইতে User ID ও Password আসবে। লিখে রাখুন, প্রবেশপত্র ডাউনলোডে এগুলোই লাগবে।

User ID বা Password ভুলে গেলে

Password পুনরুদ্ধার:

TAX6 HELP USER User ID

পাঠান: 16222

User ID পুনরুদ্ধার:

TAX6 HELP PIN PIN Number

পাঠান: 16222

যে ভুলগুলো এড়িয়ে চলবেন

  • ঢাকা জেলা ছাড়া অন্য কোনো জেলার স্থায়ী বাসিন্দা হয়ে আবেদন করা যাবে না।
  • একাধিক পদে আবেদন করলে আবেদনপত্র বাতিল হয়ে যাবে।
  • ছবি ও স্বাক্ষরের সাইজ এবং ফরম্যাট ঠিক না থাকলে আবেদন গ্রহণ করা হবে না।
  • আবেদন সাবমিটের পর ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে ব্যর্থ হওয়া।

র অঞ্চল-৬, ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর মূল সার্কুলার ছবি ও PDF

কর অঞ্চল-৬, ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর মূল সার্কুলারটি ৫ পাতার। ১৮ অক্টোবর ২০২৬ তারিখে এটি কর অঞ্চলের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত হয়। প্রথম পাতায় পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা, দ্বিতীয় ও তৃতীয় পাতায় আবেদনের সাধারণ শর্তাবলি এবং শেষ দুই পাতায় অনলাইনে আবেদনের নিয়ম ও ফি জমার পদ্ধতি বিস্তারিতভাবে দেওয়া আছে। আবেদনের আগে শর্তাবলিগুলো মনোযোগ দিয়ে পড়ে নিন।

কর অঞ্চল-৬, ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ পাতা ১ | Taxes Zone 6 Dhaka Job Circular 2026 Page 1

পাতা ১: পদের নাম, পদসংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও গ্রেড

কর অঞ্চল-৬, ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ পাতা ২ | Taxes Zone 6 Dhaka Job Circular 2026 Page 2

পাতা ২: আবেদনের সাধারণ শর্তাবলি এবং বয়সসীমা

কর অঞ্চল-৬, ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ পাতা ৩ | Taxes Zone 6 Dhaka Job Circular 2026 Page 3

পাতা ৩: পরীক্ষা ও যোগদান সম্পর্কিত বিষয়াদি এবং অনলাইনে আবেদনের নিয়ম

কর অঞ্চল-৬, ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ পাতা ৪ | Taxes Zone 6 Dhaka Job Circular 2026 Page 4

পাতা ৪: SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান

কর অঞ্চল-৬, ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ পাতা ৫ | Taxes Zone 6 Dhaka Job Circular 2026 Page 5

পাতা ৫: প্রবেশপত্র ডাউনলোড এবং সহায়তার ঠিকানা

📰 বিজ্ঞপ্তির সোর্স: কর অঞ্চলের ওয়েবসাইট, ১৮ অক্টোবর ২০২৬

🗓️ আবেদন শুরু: ২৫ অক্টোবর ২০২৬, সকাল ১০:০০টা

⏰ আবেদনের শেষ তারিখ: ১৪ নভেম্বর ২০২৬, বিকাল ০৪:০০টা

সরকারি চাকরির আরও চলমান নিয়োগ বিজ্ঞপ্তি

শেষ তারিখের ক্রমে সাজানো, এখনও আবেদন করা যাবে

সরকারি চাকরির সব বিজ্ঞপ্তি দেখুন →

সাধারণ জিজ্ঞাসা (FAQ)

আবেদনের শেষ তারিখ কবে?

আবেদনের শেষ সময় ১৪ নভেম্বর ২০২৬, বিকাল ৪টা।

আবেদন ফি কত টাকা?

১৩ থেকে ১৬তম গ্রেডের পদগুলোর জন্য ফি ১১২ টাকা এবং ২০তম গ্রেডের পদের জন্য ৫৬ টাকা। তবে অনগ্রসর নাগরিক, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য সকল পদে ফি ৫৬ টাকা।

আবেদন করার ওয়েবসাইট কোনটি?

tax6.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

বয়সসীমা কত চাওয়া হয়েছে?
০১/১০/২০২৬ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। বয়স ক্যালকুলেটর দিয়ে আপনার বয়স যাচাই করতে পারেন।
সব জেলার প্রার্থীরা কি আবেদন করতে পারবেন?

না, এই নিয়োগে শুধুমাত্র ঢাকা জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন।

কোন পদে শিক্ষাগত যোগ্যতা সবচেয়ে কম?

অফিস সহায়ক ও গাড়ি চালক পদে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস হলেই আবেদন করা যাবে।

কম্পিউটার অপারেটর পদের বেতন কত?

কম্পিউটার অপারেটর পদের বেতন ১৩তম গ্রেডে ২৪,০০০–৫৮,০০০/- টাকা।

একাধিক পদে কি আবেদন করা যাবে?

না, বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না।

সরকারি চাকরিজীবীরা কি আবেদন করতে পারবেন?

হ্যাঁ, সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তি পত্রের মূল কপি জমা দিতে হবে।

নারী প্রার্থীরা কি আবেদন করতে পারবেন?

হ্যাঁ, বিজ্ঞপ্তিতে নারী প্রার্থীদের আবেদনের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই। যোগ্যতা থাকলে সবাই আবেদন করতে পারবেন।

গাড়ি চালক পদের জন্য কি ড্রাইভিং লাইসেন্স লাগবে?

হ্যাঁ, গাড়ি চালক পদের জন্য হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং ড্রাইভিং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

পরীক্ষায় অংশগ্রহণের জন্য কি টিএ/ডিএ দেওয়া হবে?

না, লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

প্রবেশপত্র কবে দেওয়া হবে?

প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি যথাসময়ে tax6.teletalk.com.bd বা কর অঞ্চলের ওয়েবসাইটে এবং যোগ্য প্রার্থীদের মোবাইল ফোনে SMS এর মাধ্যমে জানানো হবে।

আবেদনের পরে কী হবে

কর অঞ্চল-৬, ঢাকা নিয়োগে যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য পদের ধরন অনুযায়ী বিভিন্ন পরীক্ষা নেওয়া হবে। বিজ্ঞপ্তির নিয়ম অনুযায়ী নির্বাচন প্রক্রিয়া নিচে দেওয়া হলো:

১

লিখিত পরীক্ষা: সকল পদের জন্য লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে।

২

ব্যবহারিক পরীক্ষা: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে কম্পিউটার অপারেটর, প্রধান সহকারী, সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর, সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও গাড়ি চালক পদের জন্য ব্যবহারিক পরীক্ষা হবে।

৩

মৌখিক পরীক্ষা: ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা এবং অফিস সহায়ক পদের ক্ষেত্রে সরাসরি লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষা প্রদানের জন্য যোগ্য বিবেচিত হবেন।

প্রবেশপত্র কীভাবে পাবেন

পরীক্ষার তারিখ ও প্রবেশপত্রের তথ্য SMS-এ জানানো হবে। প্রবেশপত্র ডাউনলোড করতে হবে tax6.teletalk.com.bd থেকে User ID ও Password দিয়ে। আবেদনে দেওয়া মোবাইল নম্বর সবসময় চালু রাখুন।

🎯 লিখিত পরীক্ষার প্রস্তুতি আজ থেকেই শুরু করুন

বিগত সালের প্রশ্ন থেকে অনেক প্রশ্ন কমন পড়ে। আমাদের ফ্রি MCQ প্র্যাকটিস সেকশনে বিগত পরীক্ষার প্রশ্ন সমাধান করে নিজের প্রস্তুতি যাচাই করে নিন।

মৌখিক পরীক্ষায় সাথে যা নিয়ে যাবেন

  • সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্রের মূলকপি ও সত্যায়িত ফটোকপি।
  • জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে সিটি কর্পোরেশনের কাউন্সিলর বা পৌরসভার মেয়র কর্তৃক ইস্যুকৃত নাগরিকত্ব সনদের মূলকপি ও সত্যায়িত ফটোকপি।
  • শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের মূলকপি ও সত্যায়িত ফটোকপি।
  • বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান হলে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত মুক্তিযোদ্ধার সনদপত্রের মূলকপি ও সত্যায়িত ফটোকপি।
  • প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদের মূলকপি ও সত্যায়িত ফটোকপি।
  • জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের মূলকপি ও সত্যায়িত ফটোকপি।
  • অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের (Applicant’s Copy) এবং প্রবেশপত্রের (Admit Card) রঙিন প্রিন্ট কপি।
  • সদ্য তোলা ২ কপি রঙিন ছবি।

সতর্কতা ও সহায়তা

⚠️ চাকরি পেতে কোনো আর্থিক লেনদেনের প্রয়োজন নেই

প্রার্থীর পক্ষে যেকোনো প্রকারের তদবির প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে। তাছাড়া, প্রদত্ত তথ্য জাল বা মিথ্যা প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিশেষ নির্দেশনা

  • অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীকালে তা প্রকাশ করে কোনো সুযোগ-সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না।
  • প্রার্থী কোনো কোটায় আবেদন করলে আবেদনপত্রে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
  • চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্যগত উপযুক্ততার সনদ দাখিল করতে হবে এবং পূর্ব কার্যকলাপ এজেন্সির মাধ্যমে যাচাই করা হবে।
  • কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত শূন্য পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করার অধিকার সংরক্ষণ করেন।

📞 কল: টেলিটক নম্বর থেকে ১২১

✍️ মেইলের subject-এ Organization Name: TAX6, পদের নাম, User ID ও যোগাযোগের নম্বর লিখবেন।

শেষ কথা

ঢাকা জেলার যোগ্য প্রার্থীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। তবে মনে রাখতে হবে, আবেদন করার শেষ সময় ১৪ নভেম্বর ২০২৬। যেহেতু অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও সাঁটমুদ্রাক্ষরিক পদে বেশি জনবল নেওয়া হবে, তাই যাদের টাইপিং বা সাঁটলিপির দক্ষতা আছে, তারা প্রস্তুতি আরও জোরদার করতে পারেন। Taxes Zone 6 Dhaka Job Circular 2026-এ ছয়টি পদে ব্যবহারিক পরীক্ষা হবে, তাই লিখিত পরীক্ষার পাশাপাশি এগুলোর জন্যও প্রস্তুতি রাখুন।

লিখিত পরীক্ষার ভালো প্রস্তুতির জন্য বিগত বছরের প্রশ্নগুলো চর্চা করতে পারেন, সাথে এই লিংক: সরকারি চাকরি (৯ম-২০তম গ্রেড) প্রশ্ন ব্যাংক।

নতুন সব সরকারি চাকরির খবর পেতে bdgovt.info-এর সাথে থাকুন। আবেদন নিয়ে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না।


চাকরির খবরটি শেয়ার করুনএকটি শেয়ারে কারো চাকরির সুযোগ তৈরি হতে পারে

MH✓

লিখেছেন ও যাচাই করেছেন
MD Mahabub Hasan
প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক, BD Govt Info

MD Mahabub Hasan ২০১৮ সাল থেকে চাকরির সার্কুলার, নিয়োগ পরীক্ষা ও আবেদন প্রক্রিয়া নিয়ে কাজ করছেন। চাকরিপ্রার্থীদের জন্য বয়স ক্যালকুলেটর, চাকরি ট্র্যাকার ও MCQ অনুশীলনের টুলস তৈরি করেছেন এবং ২০২৩ সাল থেকে BD Govt Info পরিচালনা করছেন।

২০১৮থেকে চাকরির খবর নিয়ে কাজ
২০২৩থেকে BD Govt Info
✓অফিসিয়াল সূত্রে মিলিয়ে প্রকাশ



Source link

Avatar of ShikhoBD Team

ShikhoBD Team

About Author

ShikhoBD বাংলাদেশের শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের জন্য নির্ভরযোগ্য একটি বাংলা এডুকেশন প্ল্যাটফর্ম। আমরা প্রতিদিন সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার রেজাল্ট, সাজেশন, ভর্তি তথ্য এবং শিক্ষামূলক গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করি সহজ ও নির্ভুলভাবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সমাজ সেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি
নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

১৪৮৫ শূন্যপদ সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ DSS Job Circular 2026

মোট পদের ক্যাটাগরি ৫২ মোট শূন্যপদ ১৪৮৫ আবেদনের শেষ দিন 23 June 2026, 5:00 PM ⏰ ২৯ দিন বাকি সমাজসেবা
বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি
নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

১০৩৬ পদে বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Bangladesh Bank Job Circular 2026

মোট পদের ক্যাটাগরি ২৪+০১+০১+০১ মোট শূন্যপদ ১২৬+০১+২৬+৯০৩ জন আবেদনের শেষ দিন — দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন 4 June 2026, 11:59