নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

৪৯ পদে কর অঞ্চল ৪ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত! TAX4 Job Circular 2026

taxes zone 4 dhaka job circular



মোট পদের ক্যাটাগরি

০৬

মোট শূন্যপদ

৪৯

বয়সসীমা

গ্রেড-১৩ থেকে গ্রেড-২০

আবেদনের শেষ দিন


⏰ ২৩ দিন বাকি

পোস্টের গুরুত্বপূর্ণ অংশ

কর অঞ্চল-৪, ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Taxes Zone 4 Dhaka Job Circular 2026) ডি ডেইলি স্টার পত্রিকাতে প্রকাশিত হয়েছে। এবারের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কর অঞ্চল ৪ ঢাকা ৬টি ক্যাটাগরির পদে মোট ৪৯ জন নিয়োগ দেওয়া দেবে।

যোগ্যতা লাগবে পদ অনুযায়ী, আর আবেদন করতে পারবেন ঢাকা জেলার প্রকৃত স্থায়ী বাসিন্দারা। অনলাইনে আবেদন শুরু ০৫ অক্টোবর ২০২৬ থেকে, চলবে ২৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত।

নিচে আমরা সার্কুলার এর প্রতিটি গুরুত্বপূর্ণ তথ্য , কোন পদে কী যোগ্যতা লাগবে, বেতন কত, কীভাবে আবেদন করবেন, ফি কীভাবে জমা দিবেনসহ ও আরো বিশেষ কিছু টিপস।

কর অঞ্চল-৪, ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-৪, ঢাকা
সংশ্লিষ্ট মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ
স্মারক নং প্রশা-৫৪/নিয়োগ-২০২৬/কঃ অঃ-৪/২০২৬-২০২৭/৬২৫
চাকরির ধরন সরকারি চাকরি
নিয়োগের ধরন অস্থায়ী (সরাসরি কোটায়)
পদের ক্যাটাগরি ৬টি
মোট শূন্যপদ ৪৯ জন
কর্মস্থল ঢাকা (কর অঞ্চল-৪)
আবেদনযোগ্য জেলা ঢাকা জেলার প্রকৃত স্থায়ী বাসিন্দা
আবেদনকারীর লিঙ্গ নারী ও পুরুষ
বেতন গ্রেড গ্রেড-১৩ থেকে গ্রেড-২০
আবেদন পদ্ধতি অনলাইন
আবেদন শুরু ০৫ অক্টোবর ২০২৬, সকাল ১০:০০টা
আবেদনের শেষ তারিখ ২৫ অক্টোবর ২০২৬, বিকাল ০৫:০০টা
অফিসিয়াল আবেদন সাইট tax4.teletalk.com.bd
বিজ্ঞপ্তি প্রকাশ ০২ অক্টোবর ২০২৬ (দৈনিক দ্য ডেইলি স্টার)
নিয়োগকারী সংস্থা কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-৪, ঢাকা
আবেদনকারীর জাতীয়তা বাংলাদেশি নাগরিক

প্রতিষ্ঠান পরিচিতি

কর অঞ্চল-৪, ঢাকা অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক কর বিভাগ। এই দপ্তরটি মূলত নির্দিষ্ট আঞ্চলিক এখতিয়ারের মধ্যে আয়কর আহরণ, করদাতা সেবা প্রদান এবং রাজস্ব প্রশাসন পরিচালনার দায়িত্ব পালন করে থাকে। রাজধানী কেন্দ্রিক কর প্রশাসনে এটি সরাসরি ভূমিকা রাখে, যা সরকারি রাজস্ব বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ঠিকানা পুরাতন রাজস্ব ভবন (৫ম তলা), সেগুনবাগিচা, ঢাকা-১০০০
ওয়েবসাইট taxeszone4.dhaka.gov.bd

কর অঞ্চল-৪, ঢাকা-এ পদের বিবরণ

এই নিয়োগে মোট ৬টি পদ রয়েছে। পদভেদে যোগ্যতা ও বেতনের নিয়ম আলাদা। নিচে পদগুলো দেখে নিজের যোগ্যতার সাথে মিলিয়ে নিন।

১. প্রধান সহকারী

পদ সংখ্যা: ০৮ টি

💰 বেতন: গ্রেড-১৩

২. উচ্চমান সহকারী

পদ সংখ্যা: ০৫ টি

💰 বেতন: গ্রেড-১৪

৩. সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর

পদ সংখ্যা: ১৪ টি

💰 বেতন: গ্রেড-১৪

৪. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদ সংখ্যা: ১১ টি

💰 বেতন: গ্রেড-১৬

৫. গাড়ি চালক

পদ সংখ্যা: ০১ টি

💰 বেতন: গ্রেড-১৬

৬. অফিস সহায়ক

পদ সংখ্যা: ১০ টি

💰 বেতন: গ্রেড-২০

বেতন ও সুযোগ-সুবিধা

এই নিয়োগে পদভেদে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী গ্রেড-১৩ থেকে গ্রেড-২০-এ বেতন নির্ধারিত হবে। মূল বেতন স্কেল পদভিত্তিক নির্ধারণ হলেও চাকরির সার্বিক আর্থিক সুবিধা এর মধ্যেই সীমিত থাকে না।

💰 মূল বেতনের সাথে যেসব ভাতা যোগ হয়:

গ্রেড-১৩ থেকে গ্রেড-২০-এ মূল বেতনের সাথে সরকারি নিয়ম অনুযায়ী বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা যোগ হয়ে মোট বেতন আরও কিছুটা বাড়ে। সরকারি চাকরির নিয়মানুসারে বাড়িভাড়া ভাতার হার কর্মস্থলের ভৌগোলিক অবস্থানের ওপর নির্ভর করে ভিন্ন হয়, যা ঢাকা মেট্রোপলিটন এলাকায় সবচেয়ে বেশি পাওয়া যায়।

এছাড়া চাকরি স্থায়ী হলে পেনশন ও ভবিষ্য তহবিলের সুবিধাও নিশ্চিত হয়, যা ভবিষ্যতে একটি সুন্দর ও সুরক্ষিত জীবন গঠনে সহায়তা করে। নিয়মিত সরকারি সুযোগ-সুবিধার কারণে কর বিভাগের এসব চাকরি বেশ আকর্ষণীয়।

কর অঞ্চল-৪, ঢাকা-এ আবেদন করবেন যেভাবে

শুরু করার আগে হাতের কাছে যা রাখবেন

আবেদন ফরম পূরণের মাঝপথে ছবি বা সনদ খুঁজতে গেলে সময় নষ্ট হয়। শুরুর আগেই এগুলো রেডি রাখুন:

  • শিক্ষাগত সনদের তথ্য: সর্বশেষ পরীক্ষার রোল, বোর্ড, পাসের সাল
  • জাতীয় পরিচয়পত্র (NID): নম্বর ও তথ্য নির্ভুলভাবে দিতে হবে
  • রঙিন ছবি: ৩০০×৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ KB
  • স্বাক্ষরের ছবি: ৩০০×৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ KB
  • অভিজ্ঞতা/কোটার সনদ: প্রযোজ্য ক্ষেত্রে আগেই সংগ্রহ করে রাখুন

এবার ধাপে ধাপে আবেদন করুন

২

Application Form-এ ক্লিক করে আপনার পছন্দের পদটা বেছে নিন।

৩

টেলিটক প্রিমিয়াম মেম্বার হলে Yes, না হলে No দিয়ে পরের ধাপে যান।

৪

ফরমে ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য দিন। একবার সাবমিট হয়ে গেলে বদলানো কঠিন, তাই তাড়াহুড়ো করবেন না।

৫

নির্ধারিত সাইজের ছবি ও স্বাক্ষর আপলোড করুন।

৬

সব ঠিক আছে কিনা আরেকবার দেখে Submit করুন।

✅ আবেদন সম্পন্ন!

Applicant’s Copy ডাউনলোড করে প্রিন্ট করে রাখুন। এটা পরে অ্যাডমিট কার্ড আর পরীক্ষার সময় কাজে লাগবে, তাই হারাবেন না।

আবেদন ফি (পদ অনুযায়ী)

নিচের তালিকা থেকে নিজের পদটি খুঁজে মোট আবেদন ফি দেখে নিন। বিজ্ঞপ্তির ১৩তম থেকে ২০তম গ্রেডের সাধারণ পরীক্ষার ফি ও টেলিটক সার্ভিস চার্জ নিচে দেওয়া হলো।

১৩-১৬তম গ্রেড

মূল ফি ১০০/- + সার্ভিস চার্জ ১২/-

পদ: প্রধান সহকারী, উচ্চমান সহকারী, সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়ি চালক

১১২/- টাকা

১৭-২০তম গ্রেড

মূল ফি ৫০/- + সার্ভিস চার্জ ০৬/-

পদ: অফিস সহায়ক

৫৬/- টাকা

♿

প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীদের জন্য সকল পদে ফি মাত্র ৫৬/- টাকা (মূল ৫০ + সার্ভিস চার্জ ০৬)।

SMS দিয়ে ফি জমা দেওয়ার নিয়ম

📱 আবেদন সাবমিট করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিম থেকে ২টি SMS পাঠাতে হবে। দেরি হলে আবেদনটাই বাতিল হয়ে যাবে।

১ম SMS

TAX4 User ID

পাঠান: 16222 • উদাহরণ: TAX4 ABCDEF

২য় SMS

TAX4 YES PIN

পাঠান: 16222 • উদাহরণ: TAX4 YES 12345678

✅ ফি জমা সফল হলে

রিপ্লাইতে আপনার User ID ও Password চলে আসবে। এই দুটো জিনিস কোথাও লিখে রাখুন, প্রবেশপত্র ডাউনলোড করতে পরে এগুলোই লাগবে।

User ID বা Password ভুলে গেলে

Password পুনরুদ্ধার:

TAX4 HELP USER User ID

পাঠান: 16222

User ID পুনরুদ্ধার:

TAX4 HELP PIN PIN Number

পাঠান: 16222

যে ভুলগুলো এড়িয়ে চলবেন

  • ছবি বা স্বাক্ষরের সাইজ ভুল: নির্ধারিত পিক্সেল ও KB এর বাইরে গেলে ফরম আপলোডই নিবে না।
  • SMS দিতে দেরি: ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা না দিলে আবেদনটাই বাতিল হয়ে যায়।
  • নিজের টেলিটক সিম না থাকা: অন্য কারো টেলিটক প্রিপেইড সিম দিয়েও ফি দেওয়া যায়।
  • নাম-জন্মতারিখে ভুল: NID-র সাথে হুবহু না মিললে পরে জটিলতা তৈরি হতে পারে।
  • Applicant’s Copy না রাখা: প্রিন্ট কপি ছাড়াও মোবাইলে স্ক্রিনশট রাখুন।

ℹ️ বিশেষ দ্রষ্টব্য

আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, ফি ও অন্যান্য সকল শর্ত অফিসিয়াল সার্কুলার অনুযায়ী প্রযোজ্য হবে। এই আর্টিকেলের কোনো তথ্যের সাথে অমিল থাকলে অফিসিয়াল সার্কুলারের তথ্যই চূড়ান্ত বলে গণ্য হবে।

কর অঞ্চল-৪, ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তির অফিসিয়াল ছবি ও PDF

দি ডেইলি স্টার এ প্রকাশিত কর অঞ্চল-৪, ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Taxes Zone 4 Dhaka Job Circular 2026) ডি ডেইলি স্টার পত্রিকাতে প্রকাশিত, অফিসিয়াল সার্কুলার নিচে সংযুক্ত করা হলো। আবেদনের পূর্ব অবশ্যই বিস্তারিত তথ্য ইমেজ থেকে জেনে সঠিকভাবে আবেদন করবেন।

নিয়োগ বিজ্ঞপ্তির ছবি

🗓️ আবেদন শুরু: ০৫ অক্টোবর ২০২৬, সকাল ১০:০০ টা

⏰ আবেদনের শেষ তারিখ: ২৫ অক্টোবর ২০২৬, বিকাল ০৫:০০ টা

📄 PDF ডাউনলোড: অফিসিয়াল সার্কুলার PDF

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

প্রশ্ন ১কর অঞ্চল-৪ ঢাকা নিয়োগে আবেদনের শেষ তারিখ কবে?+

২৫ অক্টোবর ২০২৬, বিকাল ০৫:০০ টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। শেষ মুহূর্তে সার্ভারে চাপ বেড়ে যায়, তাই একদম শেষ দিনের জন্য অপেক্ষা না করাই ভালো।

প্রশ্ন ২আবেদন ফি কত এবং কীভাবে দিতে হবে?+

গ্রেড ১৩-১৬ এর জন্য ১১২ টাকা এবং গ্রেড ২০ এর জন্য ৫৬ টাকা আবেদন ফি। আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিম থেকে ২টি SMS-এর মাধ্যমে পরিশোধ করতে হবে।

প্রশ্ন ৩কোন জেলার প্রার্থীরা এতে আবেদন করতে পারবেন?+

সার্কুলারের শর্তানুযায়ী শুধুমাত্র ঢাকা জেলার প্রকৃত স্থায়ী বাসিন্দারা এই নিয়োগে আবেদন করতে পারবেন।

প্রশ্ন ৪টেলিটক ছাড়া অন্য সিম দিয়ে কি ফি দেওয়া যাবে?+

না, আবেদন ফি শুধুমাত্র টেলিটক প্রিপেইড সিম থেকেই SMS-এর মাধ্যমে জমা দেওয়া যাবে। নিজের সিম না থাকলে পরিবারের বা বন্ধুর টেলিটক প্রিপেইড সিম দিয়েও দেওয়া যাবে।

প্রশ্ন ৫আবেদন কোন ওয়েবসাইটে গিয়ে করতে হবে?+

অনলাইনে আবেদন করার জন্য সরকারি টেলিটক পোর্টাল tax4.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে ফরম পূরণ করতে হবে।

আবেদনের পরে কী হবে

আবেদন জমা দিলেই কাজ শেষ না। সামনে আরও কয়েকটা ধাপ পার হতে হবে, আগে থেকে জেনে রাখলে মানসিকভাবে প্রস্তুত থাকতে পারবেন।

১

প্রিলিমিনারি/লিখিত পরীক্ষা: প্রথমে প্রার্থী বাছাইয়ে লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে।

২

ব্যবহারিক/কম্পিউটার/ড্রাইভিং পরীক্ষা: প্রযোজ্য পদের ক্ষেত্রে টাইপিং, সাঁটলিপি বা ড্রাইভিং দক্ষতা যাচাইকরণ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৩

মৌখিক পরীক্ষা: উত্তীর্ণ প্রার্থীদের মূল সনদের তথ্যাদি যাচাইপূর্বক ভাইভা নেওয়া হবে।

প্রবেশপত্র কীভাবে পাবেন

পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র সংক্রান্ত তথ্য SMS-এ জানিয়ে দেওয়া হবে, আর প্রবেশপত্র ডাউনলোড করতে হবে tax4.teletalk.com.bd থেকে আপনার সেই User ID ও Password দিয়ে। আবেদনে যে মোবাইল নম্বর দিয়েছেন, সেটা সবসময় চালু রাখুন।

🎯 লিখিত পরীক্ষার প্রস্তুতি আজ থেকেই শুরু করুন

সরকারি নিয়োগের লিখিত পরীক্ষায় বিগত সালের প্রশ্ন থেকে অনেক প্রশ্ন হুবহু কমন পড়ে। আমাদের ফ্রি MCQ প্র্যাকটিস সেকশনে গিয়ে বিগত পরীক্ষার প্রশ্ন সমাধান করে নিজের প্রস্তুতি যাচাই করে নিন, কোনো খরচ ছাড়াই।

মৌখিক পরীক্ষায় সাথে যা নিয়ে যাবেন

  • মৌখিক পরীক্ষার প্রবেশপত্র (মূল কপি)
  • সকল শিক্ষাগত সনদের মূল কপি ও সত্যায়িত ফটোকপি
  • জাতীয় পরিচয়পত্র (NID)
  • ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌর মেয়র/কাউন্সিলর প্রদত্ত নাগরিকত্ব সনদ
  • প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার সত্যায়িত চারিত্রিক সনদ
  • কোটার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)

সতর্কতা ও সহায়তা

⚠ এই নিয়োগে চাকরি পেতে কোনো আর্থিক লেনদেনের প্রয়োজন নেই

কেউ যদি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা চায়, বুঝে নিন সেটা প্রতারণা, এড়িয়ে চলুন। আর আবেদনে ভুল তথ্য দিলে বা একাধিক ভুয়া আবেদন করলে প্রার্থিতা বাতিল হয়ে যাবে।

বিশেষ নির্দেশনা

  • আবেদনপত্রে কোনো তথ্য মিথ্যা বা ভুল প্রমাণিত হলে নিয়োগের যেকোনো পর্যায়ে, এমনকি চাকরিতে যোগদানের পরও প্রার্থিতা/চাকরি বাতিল ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
  • বিজ্ঞপ্তির যেকোনো শর্ত পরিবর্তন, সংশোধন বা সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
  • কোনো প্রকার তদবির বা সুপারিশ প্রার্থীর জন্য অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
  • পরীক্ষা বা সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য কোনো প্রকার যাতায়াত ভাতা (TA/DA) প্রদান করা হবে না।
  • সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে অথবা NOC দেখাতে হবে।
  • ইন্টারনেট বা মোবাইল নেটওয়ার্ক জনিত কোনো সমস্যায় আবেদন সম্পন্ন না হলে এর জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
  • অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।
  • প্রয়োজনের তুলনায় আবেদনকারীর সংখ্যা বেশি হলে কর্তৃপক্ষ প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টের মাধ্যমে প্রার্থী সংক্ষিপ্ত করার অধিকার সংরক্ষণ করে।

আবেদন করতে গিয়ে কোথাও আটকে গেলে সরাসরি সাহায্য নিন:

📞 কল: টেলিটক নম্বর থেকে ১২১-এ কল করুন

✍️ মেইল করার সময় subject-এ Organization Name: TAX4, পদের নাম, User ID ও যোগাযোগের নম্বরটা অবশ্যই লিখবেন, এতে দ্রুত রিপ্লাই পাবেন।

✍️

শেষ কথা

কর অঞ্চল-৪, ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ বা Taxes Zone 4 Dhaka Job Circular 2026)-এ শেষ সময় আবেদনের চেষ্টা না করে, হাতে সময় থাকলে এখনই আবেদনে প্রস্তুতি নিয়ে নিন।

আর আবেদন জমা দিয়েই বসে থাকবেন না। এখন থেকেই প্রস্তুতিতে মন দিন, বাকি প্রার্থীদের চেয়ে একটু এগিয়ে থাকতে চাইলে সরকারি চাকরি (৯ম-২০তম গ্রেড) ক্যাটাগরির বিগত সালের প্রশ্নগুলো একবার ঘুরে দেখুন।

নতুন সব সরকারি চাকরির খবর সবার আগে পেতে bdgovt.info-এর সাথেই থাকুন। এই সার্কুলার সম্পর্কে কোন প্রশ্ন বা মতামত থাকলে, আমাদেরকে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন।



Source link

Avatar of ShikhoBD Team

ShikhoBD Team

About Author

ShikhoBD বাংলাদেশের শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের জন্য নির্ভরযোগ্য একটি বাংলা এডুকেশন প্ল্যাটফর্ম। আমরা প্রতিদিন সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার রেজাল্ট, সাজেশন, ভর্তি তথ্য এবং শিক্ষামূলক গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করি সহজ ও নির্ভুলভাবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সমাজ সেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি
নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

১৪৮৫ শূন্যপদ সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ DSS Job Circular 2026

মোট পদের ক্যাটাগরি ৫২ মোট শূন্যপদ ১৪৮৫ আবেদনের শেষ দিন 23 June 2026, 5:00 PM ⏰ ২৯ দিন বাকি সমাজসেবা
বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি
নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

১০৩৬ পদে বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Bangladesh Bank Job Circular 2026

মোট পদের ক্যাটাগরি ২৪+০১+০১+০১ মোট শূন্যপদ ১২৬+০১+২৬+৯০৩ জন আবেদনের শেষ দিন — দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন 4 June 2026, 11:59