৪০ পদে কোস্ট ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ!
মোট পদের ক্যাটাগরি
০১
মোট শূন্যপদ
৪০
যোগ্যতা
এইচএসসি / স্নাতক
বয়সসীমা
২৫ থেকে ৩৫ বছর
বেতন
২০,০০০/- থেকে ২৯,৩৪৭/- টাকা
আবেদনের শেষ দিন
⏰ ৯ দিন বাকি
পোস্টের গুরুত্বপূর্ণ অংশ
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (UN ECOSOC) থেকে বিশেষ পরামর্শকের মর্যাদা প্রাপ্ত এবং ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রণকারী সংস্থা (MRA) সনদপ্রাপ্ত বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (COAST Foundation Job Circular 2026) প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির চট্টগ্রাম জেলা ও উপজেলার মাঠ পর্যায়ে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার জন্য ‘ঋণ ও উন্নয়ন কর্মকর্তা’ পদে ৪০ জন পুরুষ ও মহিলা কর্মী নিয়োগ প্রদান করা হবে ।
এইচএসসি অথবা স্নাতক পাস প্রার্থীরা উক্ত পদে আবেদন করতে পারবেন। ডাকযোগ বা অনলাইনে আবেদন করার দরকার নেই; আগ্রহী যোগ্য প্রার্থীদের সরাসরি প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্ধারিত তারিখ ও সময়ে সরাসরি সাক্ষাৎকারে (Walk-in Interview) উপস্থিত হতে হবে।
নিচে কোস্ট ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তির পদভিত্তিক যোগ্যতা, বেতন-ভাতা, জামানতের শর্তাবলী, পরীক্ষার স্থান ও সাক্ষাৎকারের সমস্ত নিয়ম সংক্ষেপে তুলে ধরা হলো। যোগাযোগের আগে সার্কুলারটি সম্পূর্ণ পড়ে নিন।
✅
বিজ্ঞপ্তির মূল তথ্য নিশ্চিত করা হয়েছে | সর্বশেষ আপডেট করা হয়েছে: ৩০ সেপ্টেম্বর ২০২৬
কোস্ট ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ সংক্ষেপে
প্রতিষ্ঠান পরিচিতি
কোস্ট ফাউন্ডেশন (COAST Foundation) একটি মূল্যবোধভিত্তিক, স্বাধীন, অরাজনৈতিক ও অলাভজনক বেসরকারি উন্নয়ন সংস্থা (NGO)। প্রতিষ্ঠানটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (UN ECOSOC) থেকে Special Consultative Status প্রাপ্ত। ১৯৯৮ সাল থেকে সংস্থাটি বাংলাদেশের উপকূলীয় এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে কাজ করে আসছে। এছাড়া প্রতিষ্ঠানটি ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রণকারী সংস্থা (MRA) এর নিবন্ধিত সনদধারী (সনদ নং ০০৯৫৬-০৪০৪১-০০০৬৮)।
পদভিত্তিক বিস্তারিত বিবরণ
সুযোগ-সুবিধা ও অন্যান্য শর্তাবলি
- সুযোগ-সুবিধা: চাকরি স্থায়ী হলে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ২টি উৎসব ভাতা (মূল বেতনের সমান) এবং নারী কর্মীদের সন্তান পরিচর্যা ভাতা প্রদান করা হবে।
- আবাসন: পুরুষ কর্মীদের জন্য অফিসের খরচে থাকা এবং নিজ খরচে খাওয়ার ব্যবস্থা রয়েছে।
- বিশেষ যোগ্যতা ও ছাড়: স্থানীয় এবং বিবাহিত নারী প্রার্থীরা নিজ এলাকায় কাজের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।
- নিষেধাজ্ঞা: ছাত্র, ধূমপায়ী এবং নারী/শিশু নির্যাতন সংক্রান্ত অপরাধে অভিযুক্তদের আবেদন করার প্রয়োজন নেই।
- অঙ্গীকারনামা: নির্বাচিত প্রার্থীদের আইনগত অভিভাবকের পক্ষ থেকে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা জমা দিতে হবে।
সাক্ষাৎকারের তারিখ, সময় ও স্থান
কোস্ট ফাউন্ডেশনের উক্ত পদে কোনো অনলাইন বা ডাকযোগে আবেদন করার প্রয়োজন নেই। আগ্রহী যোগ্য প্রার্থীদের সরাসরি নিম্নে উল্লেখিত স্থান ও সময়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত হতে অনুরোধ করা হচ্ছে:
📅 সাক্ষাৎকারের তারিখ: ১০ অক্টোবর ২০২৬
⏰ সময়: সকাল ১০:০০ টা
📍 পরীক্ষা ও সাক্ষাৎকারের স্থান: কোস্ট চট্টগ্রাম কেন্দ্র, বাড়ি নং #২৬১, রোড নং #১১, ব্লক-বি, চান্দগাঁও আবাসিক, চট্টগ্রাম ।
📄 সঙ্গে যেসব কাগজপত্র আনতে হবে:
- ৩ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি (১৫ দিনের বেশি পুরোনো ছবি গ্রহণযোগ্য নয়)।
- সকল পরীক্ষা পাসের মূল সনদপত্র (Original Certificates)।
- মূল নাগরিকত্ব সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের (NID) মূলকপি।
- যোগদানের সময় সকল মূল সনদের ফটোকপি এবং সর্বশেষ পরীক্ষার প্রবেশপত্রের অনুলিপি জমা দিতে হবে।
কোস্ট ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ অফিসিয়াল সার্কুলার
কোস্ট ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর অফিসিয়াল সার্কুলার ইমেজ সংযুক্ত করা হলো। নিচের সার্কুলার ইমেজ থেকে থেকে আপনার পদের বিস্তারিত তথ্য জেনে নিন।

🗓️ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ২৮ সেপ্টেম্বর ২০২৬ (বিডিজবস)
⏰ সাক্ষাৎকারের তারিখ: ১০ অক্টোবর ২০২৬
🌐 অফিশিয়াল ওয়েবসাইট: www.coastbd.net
সাধারণ জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)
কোস্ট ফাউন্ডেশনে আবেদনের মাধ্যম কি?
অনলাইন বা ডাকে কোনো সিভি পাঠাতে হবে না, সরাসরি নির্ধারিত স্থানে উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশ নিতে হবে ।
নারীদের কি বাইক চালানো জানতে হবে?
হ্যাঁ, নারী কর্মীদের যোগদানের ৩ মাসের মধ্যে বাইক ক্রয় করে মোটরসাইকেল চালিয়ে মাঠে কাজ করতে হবে ।
জামানতের টাকা কীভাবে ফেরত পাওয়া যাবে?
বেতন থেকে কেটে রাখা ৩০,০০০ টাকা ফেরতযোগ্য জামানত হিসেবে সংগৃহীত থাকবে, তবে শর্ত অনুযায়ী ৬ মাসের আগে চাকরি ছেড়ে দিলে তা বাজেয়াপ্ত হবে ।
শেষ কথা
কোস্ট ফাউন্ডেশনের চট্টগ্রাম অঞ্চলে মাঠে কাজ করতে আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা ১০ অক্টোবর ২০২৬ তারিখের সরাসরি সাক্ষাৎকারে উপস্থিত হয়ে নিয়োগ সুযোগের সদ্ব্যবহার করুন। কোনো প্রকার তদবির বা অসদুপায় প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য হবে ।
অন্যান্য এনজিও বিজ্ঞপ্তির আপডেট পেতে আমাদের এনজিও চাকরি ক্যাটাগরি ঘুরে আসুন। চোখ রাখুন bdgovt.info-তে।





