নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

৩০১ পদে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ BARI Job Circular 2026

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি


মোট পদের ক্যাটাগরি

৩৪

মোট শূন্যপদ

৩০১

যোগ্যতা

জেএসসি, এসএসসি, এইচএসসি, স্নাতক অথবা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা

বয়সসীমা

১৮-৩২ বছর

বেতন

৮,২৫০ থেকে ৩৮,৬৪০/- টাকা

আবেদনের শেষ দিন


⏰ ২১ দিন বাকি

পোস্টের গুরুত্বপূর্ণ অংশ

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Bangladesh Agricultural Research Institute BARI Job Circular 2026) আমার দেশে ১৯ সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ৩৪টি পদে মোট ৩০১ জন নিয়োগ দেওয়া হবে।

পদভেদে যোগ্যতা লাগবে জেএসসি, এসএসসি, এইচএসসি, স্নাতক অথবা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা পাস, আর আবেদন করতে পারবেন দেশের সকল জেলা থেকে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট চাকরিতে অনলাইনে আবেদন শুরু ২১ সেপ্টেম্বর ২০২৬ থেকে, চলবে ১১ অক্টোবর ২০২৬ পর্যন্ত।

নিচে আমরা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগের প্রতিটা গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করেছি, কোন পদে কী যোগ্যতা লাগবে, বেতন কত, কীভাবে আবেদন করবেন, ফি কীভাবে জমা দিবেন, আর আবেদনের সময় মানুষ সাধারণত কোন ভুলগুলো করে।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)
সংশ্লিষ্ট মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয়
স্মারক নং ১২.২১.০০০০.০০০.০০৫.১১.০০০৪.২৫.১০২৩
চাকরির ধরন সরকারি চাকরি
নিয়োগের ধরন স্থায়ী ও অস্থায়ী
পদের ক্যাটাগরি ৩৪টি
মোট শূন্যপদ ৩০১ জন
কর্মস্থল গাজীপুর সদর দপ্তরসহ দেশের বিভিন্ন আঞ্চলিক গবেষণা কেন্দ্র/উপকেন্দ্র
আবেদনযোগ্য জেলা সকল জেলা
আবেদনকারীর লিঙ্গ নারী ও পুরুষ
শিক্ষাগত যোগ্যতা পদভেদে জেএসসি, এসএসসি, এইচএসসি, স্নাতক অথবা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা
অভিজ্ঞতা কিছু পদে ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা প্রয়োজন; বাকি পদে নয়
বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর (০১-০৯-২০২৬ অনুযায়ী)
বেতন গ্রেড গ্রেড-১০ থেকে গ্রেড-২০
আবেদন ফি ৫৬ থেকে ২২৩ টাকা (পদ অনুযায়ী)
আবেদন পদ্ধতি অনলাইন
আবেদন শুরু ২১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:০০টা
আবেদনের শেষ তারিখ ১১ অক্টোবর ২০২৬, বিকাল ০৫:০০টা
অফিসিয়াল আবেদন সাইট bari.teletalk.com.bd
বিজ্ঞপ্তি প্রকাশ ১৯ সেপ্টেম্বর ২০২৬ (আমার দেশ)
নিয়োগকারী সংস্থা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর
আবেদনকারীর জাতীয়তা বাংলাদেশি নাগরিক

প্রতিষ্ঠান পরিচিতি

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কৃষি মন্ত্রণালয়-এর অধীন একটি স্বায়ত্তশাসিত গবেষণা প্রতিষ্ঠান, যা ধান, পাট, আখ ও চা বাদে দেশের প্রায় সব ফসল নিয়ে কাজ করে। শস্য, ডাল, তেলবীজ, সবজি, ফল ও মসলাসহ শতাধিক ফসলের উন্নত জাত ও প্রযুক্তি উদ্ভাবনে এটি দেশের সবচেয়ে বড় বহুফসলি গবেষণা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। এটি ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয়।

ইমেইল [email protected]
ফোন নাম্বার +৮৮-০২-৪৯২৭০০০১
ফ্যাক্স নাম্বার +৮৮-০২-৪৯২৭০২০১
ঠিকানা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর-১৭০১
ওয়েবসাইট bari.gov.bd

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট-এ পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগে মোট ৩৪টি আলাদা পদ আছে, আর প্রতিটির যোগ্যতা, বেতন ও অভিজ্ঞতার শর্ত এক নয়। সবচেয়ে বেশি লোক নেওয়া হবে বৈজ্ঞানিক সহকারী (৭৮টি) ও অফিস সহায়ক (৪৬টি) পদে। যাঁদের কাজের অভিজ্ঞতা নেই, তাঁরাও বৈজ্ঞানিক সহকারী, অফিস সহকারী কিংবা কম্পিউটার অপারেটরের মতো একাধিক পদে আবেদন করতে পারবেন। নিচে এক এক করে দেখে নিজের সার্টিফিকেট ও অভিজ্ঞতার সাথে মিলিয়ে বুঝে নিন কোন পদে আপনার সুযোগ আছে।

১. গ্রন্থাগারিক

পদ সংখ্যা: ১

💰 বেতন: ১৬,০০০–৩৮,৬৪০/- (গ্রেড-১০)

🎓 যোগ্যতা: গ্রন্থাগার বিজ্ঞানে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান); অথবা দ্বিতীয় শ্রেণির স্নাতকসহ গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা

২. উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ)

পদ সংখ্যা: ১

💰 বেতন: ১৬,০০০–৩৮,৬৪০/- (গ্রেড-১০)

🎓 যোগ্যতা: বিদ্যুৎ কৌশল বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণির সিজিপিএসহ ডিপ্লোমা

৩. এস্টিমেটর

পদ সংখ্যা: ১

💰 বেতন: ১৬,০০০–৩৮,৬৪০/- (গ্রেড-১০)

🎓 যোগ্যতা: পুর কৌশল (সিভিল) বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণির সিজিপিএসহ ডিপ্লোমা

৪. ফোরম্যান

পদ সংখ্যা: ১

💰 বেতন: ১৬,০০০–৩৮,৬৪০/- (গ্রেড-১০)

🎓 যোগ্যতা: যন্ত্রকৌশল বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণির সিজিপিএসহ ডিপ্লোমা

৫. বৈজ্ঞানিক সহকারী

পদ সংখ্যা: ৭৮

💰 বেতন: ১২,৫০০–৩০,২৩০/- (গ্রেড-১১)

🎓 যোগ্যতা: কৃষি বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণির সিজিপিএসহ ৪ বছর মেয়াদি ডিপ্লোমা

৬. কম্পিউটার অপারেটর

পদ সংখ্যা: ৪

💰 বেতন: ১১,০০০–২৬,৫৯০/- (গ্রেড-১৩)

🎓 যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি

অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test উত্তীর্ণ

৭. কম্পাউন্ডার (ফার্মাসিস্ট)

পদ সংখ্যা: ১

💰 বেতন: ৯,৭০০–২৩,৪৯০/- (গ্রেড-১৫)

🎓 যোগ্যতা: ফার্মেসি বা কম্পাউন্ডারশিপ বিষয়ে দ্বিতীয় শ্রেণির ডিপ্লোমা

৮. টেকনিক্যাল এসিসটেন্ট (মেডিকেল টেকনোলজিস্ট)

পদ সংখ্যা: ১

💰 বেতন: ৯,৭০০–২৩,৪৯০/- (গ্রেড-১৫)

🎓 যোগ্যতা: মেডিক্যাল টেকনোলজি বিষয়ে দ্বিতীয় শ্রেণির ডিপ্লোমা

৯. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদ সংখ্যা: ২২

💰 বেতন: ৯,৩০০–২২,৪৯০/- (গ্রেড-১৬)

🎓 যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগের জিপিএতে উচ্চ মাধ্যমিক (এইচএসসি)

অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ গতি

১০. অফিস সহকারী-কাম-হিসাব রক্ষক

পদ সংখ্যা: ৮

💰 বেতন: ৯,৩০০–২২,৪৯০/- (গ্রেড-১৬)

🎓 যোগ্যতা: বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় বিভাগের জিপিএতে এইচএসসি

অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটারে টাইপিংয়ে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ গতি

১১. অফিস সহকারী

পদ সংখ্যা: ২

💰 বেতন: ৯,৩০০–২২,৪৯০/- (গ্রেড-১৬)

🎓 যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগের জিপিএতে এইচএসসি

অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটারে টাইপিংয়ে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ গতি

১২. স্টোর কিপার-কাম-অফিস সহকারী

পদ সংখ্যা: ৪

💰 বেতন: ৯,৩০০–২২,৪৯০/- (গ্রেড-১৬)

🎓 যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগের জিপিএতে এইচএসসি

অতিরিক্ত যোগ্যতা: মাইক্রোসফট অফিসসহ কম্পিউটার চালনার দক্ষতা

১৩. ভান্ডার রক্ষক

পদ সংখ্যা: ৬

💰 বেতন: ৯,৩০০–২২,৪৯০/- (গ্রেড-১৬)

🎓 যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগের জিপিএতে এইচএসসি

অতিরিক্ত যোগ্যতা: মাইক্রোসফট অফিসসহ কম্পিউটার চালনার দক্ষতা

১৪. পরিসংখ্যান সহকারী

পদ সংখ্যা: ২

💰 বেতন: ৯,৩০০–২২,৪৯০/- (গ্রেড-১৬)

🎓 যোগ্যতা: গণিত বা পরিসংখ্যান বিষয়সহ অন্যূন দ্বিতীয় বিভাগের জিপিএতে এইচএসসি

অতিরিক্ত যোগ্যতা: মাইক্রোসফট অফিসসহ কম্পিউটার চালনার দক্ষতা

১৫. ইলেকট্রিশিয়ান

পদ সংখ্যা: ১

💰 বেতন: ৯,৩০০–২২,৪৯০/- (গ্রেড-১৬)

🎓 যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগের জিপিএতে এইচএসসি

অতিরিক্ত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন ৬ মাস মেয়াদি ট্রেড কোর্স

১৬. মেকানিক

পদ সংখ্যা: ৩

💰 বেতন: ৯,৩০০–২২,৪৯০/- (গ্রেড-১৬)

🎓 যোগ্যতা: অন্যূন দ্বিতীয় বিভাগের জিপিএতে এইচএসসি (ভোকেশনাল)

অতিরিক্ত যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যূন ৬ মাস মেয়াদি ট্রেড কোর্স

১৭. বুলডোজার ড্রাইভার

পদ সংখ্যা: ১

💰 বেতন: ৯,৩০০–২২,৪৯০/- (গ্রেড-১৬)

🎓 যোগ্যতা: উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাস

💼 অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অন্যূন ৩ বছরের অভিজ্ঞতা

অতিরিক্ত যোগ্যতা: ভারী ড্রাইভিং লাইসেন্স

১৮. গাড়িচালক

পদ সংখ্যা: ২৫

💰 বেতন: ৯,৩০০–২২,৪৯০/- (গ্রেড-১৬)

🎓 যোগ্যতা: উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাস

💼 অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অন্যূন ৩ বছরের অভিজ্ঞতা

অতিরিক্ত যোগ্যতা: হালকা ড্রাইভিং লাইসেন্স

১৯. ট্রাক্টর ড্রাইভার

পদ সংখ্যা: ৫

💰 বেতন: ৯,৩০০–২২,৪৯০/- (গ্রেড-১৬)

🎓 যোগ্যতা: উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাস

💼 অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অন্যূন ৩ বছরের অভিজ্ঞতা

অতিরিক্ত যোগ্যতা: হালকা ড্রাইভিং লাইসেন্স

২০. টিলার ড্রাইভার

পদ সংখ্যা: ৭

💰 বেতন: ৯,৩০০–২২,৪৯০/- (গ্রেড-১৬)

🎓 যোগ্যতা: উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাস

💼 অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অন্যূন ৩ বছরের অভিজ্ঞতা

অতিরিক্ত যোগ্যতা: হালকা ড্রাইভিং লাইসেন্স

২১. পাওয়ার টিলার ড্রাইভার

পদ সংখ্যা: ২

💰 বেতন: ৯,৩০০–২২,৪৯০/- (গ্রেড-১৬)

🎓 যোগ্যতা: উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাস

💼 অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অন্যূন ৩ বছরের অভিজ্ঞতা

অতিরিক্ত যোগ্যতা: হালকা ড্রাইভিং লাইসেন্স

২২. উঃ পাম্প অপারেটর

পদ সংখ্যা: ২

💰 বেতন: ৯,০০০–২১,৮০০/- (গ্রেড-১৭)

🎓 যোগ্যতা: উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (ভোকেশনাল)

অতিরিক্ত যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যূন ৬ মাস মেয়াদি ট্রেড কোর্স

২৩. পেইন্টার

পদ সংখ্যা: ১

💰 বেতন: ৮,৮০০–২১,৩১০/- (গ্রেড-১৮)

🎓 যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (ভোকেশনাল)

💼 অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অন্যূন ১ বছরের অভিজ্ঞতা

২৪. ম্যাশন

পদ সংখ্যা: ১

💰 বেতন: ৮,৮০০–২১,৩১০/- (গ্রেড-১৮)

🎓 যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পাস

💼 অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অন্যূন ২ বছরের অভিজ্ঞতা

২৫. প্লাম্বার

পদ সংখ্যা: ১

💰 বেতন: ৮,৮০০–২১,৩১০/- (গ্রেড-১৮)

🎓 যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পাস

অতিরিক্ত যোগ্যতা: সংশ্লিষ্ট কাজে ট্রেড কোর্সে উত্তীর্ণ

২৬. ল্যাবরেটরী এটেনডেন্ট

পদ সংখ্যা: ২৬

💰 বেতন: ৮,৮০০–২১,৩১০/- (গ্রেড-১৮)

🎓 যোগ্যতা: বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি)

💼 অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অন্যূন ২ বছরের অভিজ্ঞতা

২৭. প্রিপেয়ারার

পদ সংখ্যা: ১১

💰 বেতন: ৮,৫০০–২০,৫৭০/- (গ্রেড-১৯)

🎓 যোগ্যতা: বিজ্ঞানে অন্যূন দ্বিতীয় বিভাগের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি)

২৮. লাইব্রেরি এটেনডেন্ট

পদ সংখ্যা: ১

💰 বেতন: ৮,৫০০–২০,৫৭০/- (গ্রেড-১৯)

🎓 যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পাস

💼 অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অন্যূন ২ বছরের অভিজ্ঞতা

২৯. সহকারী বাবুর্চি

পদ সংখ্যা: ১

💰 বেতন: ৮,৫০০–২০,৫৭০/- (গ্রেড-১৯)

🎓 যোগ্যতা: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পাস

💼 অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অন্যূন ১ বছরের অভিজ্ঞতা

৩০. রুম এটেনডেন্ট

পদ সংখ্যা: ২

💰 বেতন: ৮,২৫০–২০,০১০/- (গ্রেড-২০)

🎓 যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পাস

৩১. হ্যামারম্যান

পদ সংখ্যা: ১

💰 বেতন: ৮,২৫০–২০,০১০/- (গ্রেড-২০)

🎓 যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পাস

💼 অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অন্যূন ১ বছরের অভিজ্ঞতা

৩২. ট্রাক্টর মেট

পদ সংখ্যা: ৪

💰 বেতন: ৮,২৫০–২০,০১০/- (গ্রেড-২০)

🎓 যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পাস

💼 অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অন্যূন ১ বছরের অভিজ্ঞতা

৩৩. অফিস সহায়ক

পদ সংখ্যা: ৪৬

💰 বেতন: ৮,২৫০–২০,০১০/- (গ্রেড-২০)

🎓 যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পাস

💼 অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অন্যূন ১ বছরের অভিজ্ঞতা

৩৪. নিরাপত্তা প্রহরী

পদ সংখ্যা: ২৮

💰 বেতন: ৮,২৫০–২০,০১০/- (গ্রেড-২০)

🎓 যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পাস

💼 অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে অন্যূন ১ বছরের অভিজ্ঞতা

বেতন ও সুযোগ-সুবিধা

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগে সার্কুলারে পদভেদে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী গ্রেড-১০ থেকে গ্রেড-২০-এ বেতন নির্ধারিত। উপরে প্রতিটি পদের মূল বেতন স্কেল আলাদা করে দেওয়া আছে, তবে প্রতি মাসে হাতে পাওয়া বেতন শুধু এই মূল স্কেলেই সীমাবদ্ধ থাকে না।

💰 মূল বেতনের সাথে যেসব ভাতা যোগ হয়:

সরকারি নিয়ম অনুযায়ী মূল বেতনের পাশাপাশি বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতাসহ আরও কিছু সুবিধা যোগ হয়। ফলে মাস শেষে প্রকৃত বেতন মূল স্কেলের চেয়ে কিছুটা বেশি দাঁড়ায়। এর মধ্যে বাড়িভাড়া ভাতা এলাকাভেদে আলাদা হারে দেওয়া হয়; ঢাকায় সবচেয়ে বেশি, বিভাগীয় শহরে তার চেয়ে কম এবং জেলা পর্যায়ে আরও কিছুটা কম।

এছাড়া চাকরি স্থায়ী হলে পেনশন ও ভবিষ্য তহবিলের সুবিধাও পাওয়া যাবে, যা একটি সরকারি চাকরিকে দীর্ঘমেয়াদে নিরাপদ ও নিশ্চিন্ত করে তোলে। বেতন-ভাতার পাশাপাশি এই চাকরির নিরাপত্তাই আসলে সরকারি চাকরির সবচেয়ে বড় আকর্ষণ।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট-এ আবেদন করবেন যেভাবে

শুরু করার আগে হাতের কাছে যা রাখবেন

আবেদন ফরম পূরণের মাঝপথে ছবি বা সনদ খুঁজতে গেলে সময় নষ্ট হয়। শুরুর আগেই এগুলো রেডি রাখুন:

    • শিক্ষাগত সনদের তথ্য: সর্বশেষ পরীক্ষার রোল, বোর্ড, পাসের সাল
    • জাতীয় পরিচয়পত্র (NID): নম্বর ও তথ্য নির্ভুলভাবে দিতে হবে
    • রঙিন ছবি: ৩০০×৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ KB
    • স্বাক্ষরের ছবি: ৩০০×৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ KB
    • অভিজ্ঞতা/কোটার সনদ: প্রযোজ্য ক্ষেত্রে আগেই সংগ্রহ করে রাখুন

এবার ধাপে ধাপে আবেদন করুন

Application Form-এ ক্লিক করে আপনার পছন্দের পদটা বেছে নিন।

টেলিটক প্রিমিয়াম মেম্বার হলে Yes, না হলে No দিয়ে পরের ধাপে যান।

ফরমে ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য দিন। একবার সাবমিট হয়ে গেলে বদলানো কঠিন, তাই তাড়াহুড়ো করবেন না।

নির্ধারিত সাইজের ছবি ও স্বাক্ষর আপলোড করুন।

সব ঠিক আছে কিনা আরেকবার দেখে Submit করুন।

✅ আবেদন সম্পন্ন!

Applicant’s Copy ডাউনলোড করে প্রিন্ট করে রাখুন। এটা পরে অ্যাডমিট কার্ড আর পরীক্ষার সময় কাজে লাগবে, তাই হারাবেন না।

আবেদন ফি (পদ অনুযায়ী)

নিচের তালিকা থেকে নিজের পদটি খুঁজে মোট আবেদন ফি দেখে নিন। প্রতিটি গ্রেডের মূল ফি ও সার্ভিস চার্জ আলাদা করে দেওয়া আছে।

গ্রেড-১০

মূল ফি ২০০/- + সার্ভিস চার্জ ২৩/-

পদ: গ্রন্থাগারিক, উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ), এস্টিমেটর, ফোরম্যান

২২৩/- টাকা

গ্রেড-১১

মূল ফি ১৫০/- + সার্ভিস চার্জ ১৮/-

পদ: বৈজ্ঞানিক সহকারী

১৬৮/- টাকা

গ্রেড-১৩ থেকে ১৬

মূল ফি ১০০/- + সার্ভিস চার্জ ১২/-

পদ: কম্পিউটার অপারেটর, কম্পাউন্ডার, টেকনিক্যাল এসিসটেন্ট, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস সহকারী-কাম-হিসাব রক্ষক, অফিস সহকারী, স্টোর কিপার-কাম-অফিস সহকারী, ভান্ডার রক্ষক, পরিসংখ্যান সহকারী, ইলেকট্রিশিয়ান, মেকানিক, বুলডোজার ড্রাইভার, গাড়িচালক, ট্রাক্টর ড্রাইভার, টিলার ড্রাইভার, পাওয়ার টিলার ড্রাইভার

১১২/- টাকা

গ্রেড-১৭ থেকে ২০

মূল ফি ৫০/- + সার্ভিস চার্জ ০৬/-

পদ: উঃ পাম্প অপারেটর, পেইন্টার, ম্যাশন, প্লাম্বার, ল্যাবরেটরী এটেনডেন্ট, প্রিপেয়ারার, লাইব্রেরি এটেনডেন্ট, সহকারী বাবুর্চি, রুম এটেনডেন্ট, হ্যামারম্যান, ট্রাক্টর মেট, অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী

৫৬/- টাকা

ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীদের জন্য সকল পদে ফি মাত্র ৫৬/- টাকা (মূল ৫০ + সার্ভিস চার্জ ০৬)।

SMS দিয়ে ফি জমা দেওয়ার নিয়ম

📱 আবেদন সাবমিট করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিম থেকে ২টি SMS পাঠাতে হবে। দেরি হলে আবেদনটাই বাতিল হয়ে যাবে।

১ম SMS

BARI User ID

পাঠান: 16222 • উদাহরণ: BARI ABCDEF

২য় SMS

BARI YES PIN

পাঠান: 16222 • উদাহরণ: BARI YES 12345678

✅ ফি জমা সফল হলে

রিপ্লাইতে আপনার User ID ও Password চলে আসবে। এই দুটো জিনিস কোথাও লিখে রাখুন, প্রবেশপত্র ডাউনলোড করতে পরে এগুলোই লাগবে।

User ID বা Password ভুলে গেলে

Password পুনরুদ্ধার:

BARI HELP USER User ID

পাঠান: 16222

User ID পুনরুদ্ধার:

BARI HELP PIN PIN Number

পাঠান: 16222

যে ভুলগুলো এড়িয়ে চলবেন

  • ছবি বা স্বাক্ষরের সাইজ ভুল: নির্ধারিত পিক্সেল ও KB এর বাইরে গেলে ফরম আপলোডই নিবে না।
  • SMS দিতে দেরি: ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা না দিলে আবেদনটাই বাতিল হয়ে যায়।
  • নিজের টেলিটক সিম না থাকা: অন্য কারো টেলিটক প্রিপেইড সিম দিয়েও ফি দেওয়া যায়।
  • নাম-জন্মতারিখে ভুল: NID-র সাথে হুবহু না মিললে পরে জটিলতা তৈরি হতে পারে।
  • Applicant’s Copy না রাখা: প্রিন্ট কপি ছাড়াও মোবাইলে স্ক্রিনশট রাখুন।

ℹ️ বিশেষ দ্রষ্টব্য

আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, ফি ও অন্যান্য সকল শর্ত অফিসিয়াল সার্কুলার অনুযায়ী প্রযোজ্য হবে। এই আর্টিকেলের কোনো তথ্যের সাথে অমিল থাকলে অফিসিয়াল সার্কুলারের তথ্যই চূড়ান্ত বলে গণ্য হবে।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তির অফিসিয়াল ছবি ও PDF

নিচে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Bangladesh Agricultural Research Institute / BARI Job Circular 2026)-এর সম্পূর্ণ অফিসিয়াল ছবি দেওয়া হলো। উপরের সব তথ্যের মূল উৎস এই সার্কুলার, তাই আবেদনের আগে বিশেষ করে আপনার পদের অংশটুকু একবার নিজের চোখে মিলিয়ে নিন। প্রয়োজনে এখান থেকে ছবি ও পিডিএফ ডাউনলোড করে রাখতে পারবেন।

bari job circular 2026
bari job circular 2026 (1)

🗓️ আবেদন শুরু: ২১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:০০টা

আবেদনের শেষ তারিখ: ১১ অক্টোবর ২০২৬, বিকাল ০৫:০০টা

🗞️ প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ (দৈনিক আমার দেশ)

📄 PDF ডাউনলোড: অফিসিয়াল সার্কুলার PDF

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

প্রশ্ন ১বারি নিয়োগে আবেদনের শেষ তারিখ কবে?+

১১ অক্টোবর ২০২৬, বিকাল ০৫:০০টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। শেষ মুহূর্তে সার্ভারে চাপ বেড়ে যায়, তাই একদম শেষ দিনের জন্য অপেক্ষা না করাই ভালো।

প্রশ্ন ২আবেদন ফি কত এবং কীভাবে দিতে হবে?+

পদভেদে ৫৬ থেকে ২২৩ টাকা, যা আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিম থেকে ২টি SMS-এর মাধ্যমে পরিশোধ করতে হবে।

প্রশ্ন ৩অভিজ্ঞতা ছাড়া কি আবেদন করা যাবে?+

যেসব পদে অভিজ্ঞতা চাওয়া হয়েছে সেগুলোতে অভিজ্ঞতা বাধ্যতামূলক। তবে বৈজ্ঞানিক সহকারী, অফিস সহকারী, কম্পিউটার অপারেটরসহ অনেক পদে অভিজ্ঞতা ছাড়াই আবেদন করা যাবে।

প্রশ্ন ৪টেলিটক ছাড়া অন্য সিম দিয়ে কি ফি দেওয়া যাবে?+

না, আবেদন ফি শুধুমাত্র টেলিটক প্রিপেইড সিম থেকেই SMS-এর মাধ্যমে জমা দেওয়া যাবে। নিজের সিম না থাকলে পরিবারের বা বন্ধুর টেলিটক প্রিপেইড সিম দিয়েও দেওয়া যাবে।

প্রশ্ন ৫আগের বিজ্ঞপ্তিতে আবেদন করে থাকলে কি আবার আবেদন করতে হবে?+

না। ১১-০৩-২০২৬ তারিখের আগের বিজ্ঞপ্তিতে যাঁরা আবেদন করেছেন, তাঁদের নতুন করে আবেদন করার দরকার নেই; আগের আবেদনেই তাঁরা পরীক্ষায় অংশ নিতে পারবেন।

আবেদনের পরে কী হবে

আবেদন জমা দিলেই কাজ শেষ না। সামনে আরও কয়েকটা ধাপ পার হতে হবে, আগে থেকে জেনে রাখলে মানসিকভাবে প্রস্তুত থাকতে পারবেন।

পরীক্ষার ধাপসমূহ

লিখিত পরীক্ষা: সবাইকে প্রথমে এই ধাপ পার হতে হবে।

মৌখিক পরীক্ষা (ভাইভা): লিখিত পরীক্ষায় যারা টিকবেন, শুধু তাদেরই ডাকা হবে।

ব্যবহারিক/কম্পিউটার দক্ষতা পরীক্ষা: কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী পদে টাইপিং গতি ও অ্যাপটিটিউড টেস্ট, আর ড্রাইভার পদে ড্রাইভিং দক্ষতা যাচাই হতে পারে (প্রযোজ্য পদের ক্ষেত্রে)।

প্রবেশপত্র কীভাবে পাবেন

পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র সংক্রান্ত তথ্য SMS-এ জানিয়ে দেওয়া হবে, আর প্রবেশপত্র ডাউনলোড করতে হবে bari.teletalk.com.bd থেকে আপনার সেই User ID ও Password দিয়ে। আবেদনে যে মোবাইল নম্বর দিয়েছেন, সেটা সবসময় চালু রাখুন।

🎯 লিখিত পরীক্ষার প্রস্তুতি আজ থেকেই শুরু করুন

সরকারি নিয়োগের লিখিত পরীক্ষায় বিগত সালের প্রশ্ন থেকে অনেক প্রশ্ন হুবহু কমন পড়ে। আমাদের ফ্রি MCQ প্র্যাকটিস সেকশনে গিয়ে বিগত পরীক্ষার প্রশ্ন সমাধান করে নিজের প্রস্তুতি যাচাই করে নিন, কোনো খরচ ছাড়াই।

মৌখিক পরীক্ষায় সাথে যা নিয়ে যাবেন

  • মৌখিক পরীক্ষার প্রবেশপত্র (মূল কপি)
  • সকল শিক্ষাগত সনদের মূল কপি ও সত্যায়িত ফটোকপি
  • জাতীয় পরিচয়পত্র (NID) অথবা জন্ম সনদ
  • ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌর মেয়র/ওয়ার্ড কাউন্সিলর প্রদত্ত জাতীয়তা ও স্থায়ী নিবাস সনদ
  • প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার প্রদত্ত চারিত্রিক সনদ
  • কোটার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)

সতর্কতা ও সহায়তা

⚠ এই নিয়োগে চাকরি পেতে কোনো আর্থিক লেনদেনের প্রয়োজন নেই

কেউ যদি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা চায়, বুঝে নিন সেটা প্রতারণা, এড়িয়ে চলুন। আর আবেদনে ভুল তথ্য দিলে বা কোনো প্রতারণার আশ্রয় নিলে প্রার্থিতা বাতিল হয়ে যাবে।

বিশেষ নির্দেশনা

  • যাঁরা ১১-০৩-২০২৬ তারিখের আগের বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন, তাঁদের নতুন করে আবেদন করতে হবে না; আগের আবেদনেই পরীক্ষায় অংশ নিতে পারবেন।
  • আবেদনের সব অংশ পূরণ করে Submit করলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদন কোনোভাবেই গৃহীত হবে না।
  • বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
  • চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
  • সকল সনদপত্রের ফটোকপি ও ছবি প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে।
  • আবেদনপত্রে কোনো তথ্য মিথ্যা বা ভুল প্রমাণিত হলে নিয়োগের যেকোনো পর্যায়ে, এমনকি যোগদানের পরও প্রার্থিতা/চাকরি বাতিল ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
  • পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি ও নিয়োগ সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
  • এই নিয়োগের অধিকাংশ পদ স্থায়ী (রাজস্বখাতভুক্ত), কিছু পদ অস্থায়ীভাবে সৃজিত।

আবেদন করতে গিয়ে কোথাও আটকে গেলে সরাসরি সাহায্য নিন:

📞 কল: টেলিটক নম্বর থেকে ১২১-এ কল করুন

✍️ মেইল করার সময় subject-এ Organization Name: BARI, পদের নাম, User ID ও যোগাযোগের নম্বরটা অবশ্যই লিখবেন, এতে দ্রুত রিপ্লাই পাবেন।

✍️

শেষ কথা

আমার পরামর্শ হচ্ছে  শেষ দিকে আবেদন করার প্রস্তুতি না নিয়ে, এখনই বা যত দ্রুত সম্ভব বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ ২০২৬ সার্কুলারে আবেদন করে নিন। শেষ সময় আবেদনে সার্ভার জনিত অনেক সমস্যা সাধারণত ঘটে থাকে।

আর আবেদন জমা দিয়েই বসে না থেকে, এখন থেকেই প্রস্তুতিতে মন দিন, বাকি প্রার্থীদের চেয়ে একটু এগিয়ে থাকতে চাইলে সরকারি চাকরি (৯ম-২০তম গ্রেড) ক্যাটাগরির বিগত সালের প্রশ্নগুলো দেখতে পারেন।

নতুন সব সরকারি চাকরির খবর সবার আগে পেতে bdgovt.info-এর সাথেই থাকুন। আর, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নিয়োগ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টে লিখতে পারেন, আমরা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।



Source link

Avatar of ShikhoBD Team

ShikhoBD Team

About Author

ShikhoBD বাংলাদেশের শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের জন্য নির্ভরযোগ্য একটি বাংলা এডুকেশন প্ল্যাটফর্ম। আমরা প্রতিদিন সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার রেজাল্ট, সাজেশন, ভর্তি তথ্য এবং শিক্ষামূলক গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করি সহজ ও নির্ভুলভাবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সমাজ সেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি
নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

১৪৮৫ শূন্যপদ সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ DSS Job Circular 2026

মোট পদের ক্যাটাগরি ৫২ মোট শূন্যপদ ১৪৮৫ আবেদনের শেষ দিন 23 June 2026, 5:00 PM ⏰ ২৯ দিন বাকি সমাজসেবা
বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি
নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

১০৩৬ পদে বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Bangladesh Bank Job Circular 2026

মোট পদের ক্যাটাগরি ২৪+০১+০১+০১ মোট শূন্যপদ ১২৬+০১+২৬+৯০৩ জন আবেদনের শেষ দিন — দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন 4 June 2026, 11:59