নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

৪২ পদে বাংলাদেশ হাইটেক পার্ক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ BHTPA Job Circular 2026

বাংলাদেশ হাইটেক পার্ক নিয়োগ বিজ্ঞপ্তি


মোট পদের ক্যাটাগরি

১৪

মোট শূন্যপদ

৪২

যোগ্যতা

স্নাতক, স্নাতকোত্তর বা ডিপ্লোমা

বয়সসীমা

১৮-৩২ বছর

বেতন

১৬,০০০ থেকে ৫৩,০৬০/- টাকা

আবেদনের শেষ দিন


⏰ ২৬ দিন বাকি

পোস্টের গুরুত্বপূর্ণ অংশ

সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তাহলে এই তথ্যটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Bangladesh Hi-Tech Park Authority BHTPA Job Circular 2026) প্রকাশিত হয়েছে, যেখানে ১৪টি ক্যাটাগরির পদে মোট ৪২ জন যোগ্য প্রার্থী নিয়োগ দেওয়া হবে।

প্রার্থীদের পদ অনুযায়ী স্নাতক, স্নাতকোত্তর বা ডিপ্লোমা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। সারা দেশের যেকোনো জেলার নাগরিকরা এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন। অনলাইনে আবেদন শুরু হবে ৩০ আগস্ট, ২০২৬ তারিখ সকাল ০৯:০০ টা থেকে এবং শেষ হবে ২৬ সেপ্টেম্বর, ২০২৬ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত। তাই শেষ সময়ের জন্য অপেক্ষা না করে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে নেওয়া বুদ্ধিমত্তার কাজ হবে।

নিচে BHTPA Job Circular -এর নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সব তথ্য সহজ ভাষায় সাজিয়ে দেওয়া হলো: কোন পদে কী যোগ্যতা চাই, বেতন স্কেল কত, কারা আবেদন করতে পারবেন এবং আবেদনের সময় যেসব সাধারণ ভুল এড়িয়ে চলবেন।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ
সংশ্লিষ্ট মন্ত্রণালয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়
স্মারক নং ৫৬.০২.০০০০.০০০.০২৩.১১.০০০৪.২৬-১৫০
চাকরির ধরন সরকারি চাকরি
নিয়োগের ধরন সরাসরি নিয়োগ
পদের ক্যাটাগরি ১৪টি
মোট শূন্যপদ ৪২ জন
কর্মস্থল বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের আওতাধীন যেকোনো হাই-টেক পার্ক / সফটওয়্যার টেকনোলজি পার্ক / আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার
আবেদনযোগ্য জেলা সকল জেলা
আবেদনকারীর লিঙ্গ নারী ও পুরুষ
শিক্ষাগত যোগ্যতা স্নাতক, স্নাতকোত্তর বা ডিপ্লোমা সমমান
বয়সসীমা সর্বোচ্চ অনূর্ধ্ব ৩২ বছর (১৮/০৮/২০২৬ তারিখে)। ২-৭ নং পদের বিভাগীয় প্রার্থীদের জন্য ৩৪ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বেতন গ্রেড গ্রেড-১০ (১৬,০০০-৩৮,৬৪০/-) থেকে গ্রেড-৯ (২২,০০০-৫৩,০৬০/-)
আবেদন ফি ৫৬ থেকে ২২৩ টাকা (কোটা ও পদ অনুযায়ী)
আবেদন পদ্ধতি অনলাইন
আবেদন শুরু ৩০ আগস্ট, ২০২৬, সকাল ০৯:০০টা
আবেদনের শেষ তারিখ ২৬ সেপ্টেম্বর, ২০২৬, বিকাল ০৫:০০টা
অফিসিয়াল আবেদন সাইট bhtpa.teletalk.com.bd
বিজ্ঞপ্তি প্রকাশ ২৯ আগস্ট, ২০২৬ (অফিসিয়াল ওয়েবসাইট)
নিয়োগকারী সংস্থা বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ (আইসিটি টাওয়ার, আগারগাঁও, ঢাকা)
আবেদনকারীর জাতীয়তা বাংলাদেশি নাগরিক

প্রতিষ্ঠান পরিচিতি

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনস্থ একটি সরকারি স্বায়ত্তশাসিত সংস্থা। এটি দেশে হাই-টেক পার্ক, সফটওয়্যার টেকনোলজি পার্ক এবং আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার গড়ে তুলে তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, বিনিয়োগ আকর্ষণ ও নতুন কর্মসংস্থান তৈরিতে কাজ করে।

ই-মেইল [email protected]
ফোন ০২-৫৫০০৬৯৭৫
ফ্যাক্স নাম্বার ৮৮-০২-৫৫০০৬৮৪১
 ঠিকানা আইসিটি টাওয়ার, আগারগাঁও, ঢাকা।
ওয়েবসাইট www.bhtpa.gov.bd

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ-এ পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা

BHTPA Job Circular 2026-এর মোট ১৪টি ক্যাটাগরির পদ রয়েছে, যেগুলোর শিক্ষাগত শর্ত ও পদসংখ্যা আলাদা। নিচ থেকে আপনার অর্জিত ডিগ্রির সাথে মিলিয়ে সঠিক পদ বেছে নিন। প্রকৌশল ও সাধারণ ক্যাটাগরি উভয় ক্ষেত্রেই নতুনদের আবেদনের দারুণ সুযোগ রয়েছে।

১. সহকারী মেইনটেন্যান্স প্রকৌশলী

পদ সংখ্যা: ০২টি

💰 বেতন: ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)

🎓 শিক্ষাগত যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; এবং (খ) কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত নিয়োগপদ্ধতি অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। [সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯ অনুযায়ী]

২. সহকারী পরিচালক (প্রশাসন)

পদ সংখ্যা: ০১টি

💰 বেতন: ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)

🎓 শিক্ষাগত যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি; অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি; অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে ৪ (চার) বৎসর মেয়াদি অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; (খ) শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হইবে না;

অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটার পরিচালনায় দক্ষতা।

৩. সহকারী পরিচালক (প্রকিউরমেন্ট)

পদ সংখ্যা: ০১টি

💰 বেতন: ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)

🎓 শিক্ষাগত যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি; অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি; অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে ৪ (চার) বৎসর মেয়াদি অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; (খ) শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হইবে না;

অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটার পরিচালনায় দক্ষতা।

৪. সহকারী পরিচালক (বিনিয়োগ)

পদ সংখ্যা: ০১টি

💰 বেতন: ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)

🎓 শিক্ষাগত যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি/ শিল্প ব্যবস্থাপনা/ ফাইন্যান্স/ মার্কেটিং/ ব্যবসায় প্রশাসন/ ব্যবস্থাপনা বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি; অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি/ শিল্প ব্যবস্থাপনা/ ফাইন্যান্স/ মার্কেটিং/ ব্যবসায় প্রশাসন/ ব্যবস্থাপনা বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি; অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি/ শিল্প ব্যবস্থাপনা/ ফাইন্যান্স/ মার্কেটিং/ ব্যবসায় প্রশাসন/ ব্যবস্থাপনা বিষয়ে ৪ (চার) বৎসর মেয়াদি অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; (খ) শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হইবে না;

অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটার পরিচালনায় দক্ষতা।

৫. সহকারী পরিচালক

পদ সংখ্যা: ০৯টি

💰 বেতন: ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)

🎓 শিক্ষাগত যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি; অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি; অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ৪ (চার) বৎসর মেয়াদি অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; (খ) শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হইবে না;

অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটার পরিচালনায় দক্ষতা।

৬. সহকারী প্রকৌশলী (ই/এম)

পদ সংখ্যা: ১০টি

💰 বেতন: ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)

🎓 শিক্ষাগত যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইন ইলেকট্রিক্যাল/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স/ মেকানিক্যাল/ মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিগ্রি; এবং (খ) শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হইবে না;

৭. সহকারী প্রকৌশলী (সিভিল)

পদ সংখ্যা: ০১টি

💰 বেতন: ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)

🎓 শিক্ষাগত যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি; এবং (খ) শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হইবে না;

৮. রিসার্চ অফিসার

পদ সংখ্যা: ০১টি

💰 বেতন: ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)

🎓 শিক্ষাগত যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি/ পরিসংখ্যান/ শিল্প ব্যবস্থাপনা/ ব্যবস্থাপনা বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি; অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি/ পরিসংখ্যান/ শিল্প ব্যবস্থাপনা/ ব্যবস্থাপনা বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি; অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি/ পরিসংখ্যান/ শিল্প ব্যবস্থাপনা/ ব্যবস্থাপনা বিষয়ে ৪ (চার) বৎসর মেয়াদি অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; (খ) শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হইবে না;

অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটার পরিচালনায় দক্ষতা।

৯. জনসংযোগ কর্মকর্তা

পদ সংখ্যা: ০১টি

💰 বেতন: ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)

🎓 শিক্ষাগত যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণযোগাযোগ ও সাংবাদিকতা/ আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি; অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণযোগাযোগ ও সাংবাদিকতা/ আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি; অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণযোগাযোগ ও সাংবাদিকতা/ আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ৪ (চার) বৎসর মেয়াদি অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; (খ) শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হইবে না;

অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটার পরিচালনায় দক্ষতা।

১০. সহকারী প্রোগ্রামার

পদ সংখ্যা: ০৮টি

💰 বেতন: ২২,০০০-৫৩,০৬০/- (গ্রেড-৯)

🎓 শিক্ষাগত যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; এবং (খ) কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। [সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯ অনুযায়ী]

১১. উপ সহকারী প্রকৌশলী (ই/এম)

পদ সংখ্যা: ০১টি

💰 বেতন: ১৬,০০০-৩৮,৬৪০/- (গ্রেড-১০)

🎓 শিক্ষাগত যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স/ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৪ (চার) বৎসর মেয়াদি ডিপ্লোমা; (খ) শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা সমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণি বা সমানের সিজিপিএ গ্রহণযোগ্য হইবে না;

অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটার পরিচালনায় দক্ষতা।

১২. উপ সহকারী প্রকৌশলী (সিভিল)

পদ সংখ্যা: ০২টি

💰 বেতন: ১৬,০০০-৩৮,৬৪০/- (গ্রেড-১০)

🎓 শিক্ষাগত যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৪ (চার) বৎসর মেয়াদি ডিপ্লোমা; (খ) শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা সমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণি বা সমানের সিজিপিএ গ্রহণযোগ্য হইবে না;

অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটার পরিচালনায় দক্ষতা।

১৩. প্রশাসনিক কর্মকর্তা

পদ সংখ্যা: ০১টি

💰 বেতন: ১৬,০০০-৩৮,৬৪০/- (গ্রেড-১০)

🎓 শিক্ষাগত যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি; অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি; অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ৪ (চার) বৎসর মেয়াদি অন্যুন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; (খ) শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা সমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণি বা সমানের সিজিপিএ গ্রহণযোগ্য হইবে না;

অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটার পরিচালনায় দক্ষতা।

১৪. উপ সহকারী পরিচালক

পদ সংখ্যা: ০৩টি

💰 বেতন: ১৬,০০০-৩৮,৬৪০/- (গ্রেড-১০)

🎓 শিক্ষাগত যোগ্যতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অন্যুন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি; অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অন্যুন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ অন্যুন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি; অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ৪ (চার) বৎসর মেয়াদি অন্যুন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি; (খ) শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা সমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণি বা সমানের সিজিপিএ গ্রহণযোগ্য হইবে না;

অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটার পরিচালনায় দক্ষতা।

বেতন ও সুযোগ-সুবিধা

এই নিয়োগে পদভেদে জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী গ্রেড-১০ (১৬,০০০-৩৮,৬৪০/-) থেকে গ্রেড-৯ (২২,০০০-৫৩,০৬০/-)-এ বেতন নির্ধারিত হবে। উপরে প্রতিটি পদের মূল বেতন স্কেল আলাদাভাবে তুলে ধরা হয়েছে। তবে মাস শেষে প্রাপ্ত মোট মূল স্কেলেই শুধু তা সীমাবদ্ধ থাকে না।

💰 মূল বেতনের সাথে যেসব ভাতা যোগ হয়:

গ্রেড-৯ ও গ্রেড-১০-এ মূল বেতনের সাথে সরকারি নিয়ম অনুযায়ী বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা যোগ হয়ে মোট বেতন আরও কিছুটা বাড়ে। সরকারের বিদ্যমান নীতিমালা অনুযায়ী ঢাকা বা বিভাগীয় শহরের আবাসন স্কেল অনুযায়ী বাড়িভাড়া ভাতার পরিমাণ পরিবর্তিত হয়ে থাকে।

এছাড়া চাকরি স্থায়ী হওয়ার পর পেনশন ও ভবিষ্য তহবিলের মতো দীর্ঘমেয়াদি সুবিধা যুক্ত হয়, যা ভবিষ্যতে ক্যারিয়ারের আর্থিক নিরাপত্তার বড় মাধ্যম।

এই চাকরিটা কাদের জন্য সুযোগ

পদের তালিকা দেখার পর আপনার যোগ্যতার সাথে আবেদনের মিল রয়েছে কিনা দেখে নিন। নিচের বিষয়গুলোর সাথে মিলে গেলে এটি আপনার জন্য একটি সেরা সুযোগ হতে পারে:


আপনি সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং (কম্পিউটার/ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/সিভিল) বা সাধারণ বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর পাস সম্পন্ন করেছেন।


আপনার বয়স ১৮/০৮/২০২৬ তারিখে অনূর্ধ্ব ৩২ বছরের মধ্যে এবং শিক্ষাজীবনে একাধিক ৩য় বিভাগ বা শ্রেণি নেই।


আপনি দেশের যেকোনো জেলার অধিবাসী হিসেবে টেকনোলজি ও আইটি খাতের ওপর একটি প্রথম/দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক।

কোনো কারণে মিল না থাকলেও সমস্যা নেই, সার্কুলারের অন্যান্য ক্রমিকে আপনার পছন্দের পদ রয়েছে কিনা নিচে যাচাই করে নিতে পারেন।

বয়স, জেলা ও নাগরিকত্ব-এর যোগ্যতা

আবেদন ফর্ম পূরণের পূর্বে বয়সের শর্ত এবং জেলাগত যোগ্যতা মিলিয়ে নিন।

বয়স

১৮/০৮/২০২৬ তারিখে সাধারণ প্রার্থীর বয়স সর্বোচ্চ অনূর্ধ্ব ৩২ বছর হতে হবে। তবে ক্রমিক ২ থেকে ৭ নং পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা ৩৪ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণ করা হবে না। আপনার বর্তমান হিসাব দ্রুত বের করতে 🧮 বয়স ক্যালকুলেটর টুলটি কাজে লাগাতে পারেন।

জেলা

সকল জেলার প্রার্থীগণ এই বিজ্ঞপ্তির পদ সমূহে সমানভাবে আবেদন করার যোগ্য বলে বিবেচিত হবেন।

নাগরিকত্ব

অবশ্যই বাংলাদেশের প্রকৃত জন্মসূত্রে নাগরিক হতে হবে। যোগ্যতা সম্পন্ন নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ-এ আবেদন করবেন যেভাবে

শুরু করার আগে হাতের কাছে যা রাখবেন

আবেদন ফরম পূরণের মাঝপথে ছবি বা সনদ খুঁজতে গেলে সময় নষ্ট হয়। শুরুর আগেই এগুলো রেডি রাখুন:

  • শিক্ষাগত সনদের তথ্য: সর্বশেষ পরীক্ষার রোল, বোর্ড, পাসের সাল
  • জাতীয় পরিচয়পত্র (NID): নম্বর ও তথ্য নির্ভুলভাবে দিতে হবে
  • রঙিন ছবি: ৩০০×৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ KB
  • স্বাক্ষরের ছবি: ৩০০×৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ KB
  • অভিজ্ঞতা/কোটার সনদ: প্রযোজ্য ক্ষেত্রে আগেই সংগ্রহ করে রাখুন

এবার ধাপে ধাপে আবেদন করুন

Application Form-এ ক্লিক করে আপনার পছন্দের পদটা বেছে নিন।

টেলিটক প্রিমিয়াম মেম্বার হলে Yes, না হলে No দিয়ে পরের ধাপে যান।

ফরমে ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য দিন। একবার সাবমিট হয়ে গেলে বদলানো কঠিন, তাই তাড়াহুড়ো করবেন না।

নির্ধারিত সাইজের ছবি ও স্বাক্ষর আপলোড করুন।

সব ঠিক আছে কিনা আরেকবার দেখে Submit করুন।

✅ আবেদন সম্পন্ন!

Applicant’s Copy ডাউনলোড করে প্রিন্ট করে রাখুন। এটা পরে অ্যাডমিট কার্ড আর পরীক্ষার সময় কাজে লাগবে, তাই হারাবেন না।

আবেদন ফি (পদ অনুযায়ী)

নিচের তালিকা থেকে নিজের পদটি খুঁজে মোট আবেদন ফি দেখে নিন। প্রতিটি গ্রেডের মূল ফি ও সার্ভিস চার্জ আলাদা করে দেওয়া আছে।

৯ম গ্রেড

মূল ফি ২০০/- + সার্ভিস চার্জ ২৩/-

পদ: ১ থেকে ১০ নম্বর পদ (সহকারী পরিচালক, সহকারী প্রকৌশলী, ইত্যাদি)

২২৩/- টাকা

১০ম গ্রেড

মূল ফি ১৫০/- + সার্ভিস চার্জ ১৮/-

পদ: ১১ থেকে ১৪ নম্বর পদ (উপ সহকারী প্রকৌশলী, উপ সহকারী পরিচালক, ইত্যাদি)

১৬৮/- টাকা

প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গ প্রার্থীদের জন্য সকল পদে ফি মাত্র ৫৬/- টাকা (মূল ৫০ + সার্ভিস চার্জ ০৬)।

SMS দিয়ে ফি জমা দেওয়ার নিয়ম

📱 আবেদন সাবমিট করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিম থেকে ২টি SMS পাঠাতে হবে। দেরি হলে আবেদনটাই বাতিল হয়ে যাবে।

১ম SMS

BHTPA User ID

পাঠান: 16222 • উদাহরণ: BHTPA ABCDEF

২য় SMS

BHTPA YES PIN

পাঠান: 16222 • উদাহরণ: BHTPA YES 12345678

✅ ফি জমা সফল হলে

রিপ্লাইতে আপনার User ID ও Password চলে আসবে। এই দুটো জিনিস কোথাও লিখে রাখুন, প্রবেশপত্র ডাউনলোড করতে পরে এগুলোই লাগবে।

User ID বা Password ভুলে গেলে

Password পুনরুদ্ধার:

BHTPA HELP USER User ID

পাঠান: 16222

User ID পুনরুদ্ধার:

BHTPA HELP PIN PIN Number

পাঠান: 16222

যে ভুলগুলো এড়িয়ে চলবেন

  • ছবি বা স্বাক্ষরের সাইজ ভুল: নির্ধারিত পিক্সেল ও KB এর বাইরে গেলে ফরম আপলোডই নিবে না।
  • SMS দিতে দেরি: ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা না দিলে আবেদনটাই বাতিল হয়ে যায়।
  • নিজের টেলিটক সিম না থাকা: অন্য কারো টেলিটক প্রিপেইড সিম দিয়েও ফি দেওয়া যায়।
  • নাম-জন্মতারিখে ভুল: NID-র সাথে হুবহু না মিললে পরে জটিলতা তৈরি হতে পারে।
  • Applicant’s Copy না রাখা: প্রিন্ট কপি ছাড়াও মোবাইলে স্ক্রিনশট রাখুন।

ℹ️ বিশেষ দ্রষ্টব্য

আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, ফি ও অন্যান্য সকল শর্ত অফিসিয়াল সার্কুলার অনুযায়ী প্রযোজ্য হবে। এই আর্টিকেলের কোনো তথ্যের সাথে অমিল থাকলে অফিসিয়াল সার্কুলারের তথ্যই চূড়ান্ত বলে গণ্য হবে।

🗓️ আবেদন শুরু: ৩০ আগস্ট ২০২৬, সকাল ০৯:০০ টা

আবেদনের শেষ তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ০৫:০০ টা

📄 PDF লোড হচ্ছে… ০%

লোড হচ্ছে…

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

প্রশ্ন ১
BHTPA নিয়োগে আবেদনের শেষ তারিখ কবে?
+

২৬ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ০৫:০০ টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। শেষ মুহূর্তে সার্ভারে চাপ বেড়ে যায়, তাই একদম শেষ দিনের জন্য অপেক্ষা না করাই ভালো।

প্রশ্ন ২
আবেদন ফি কত এবং কীভাবে দিতে হবে?
+

৯ম গ্রেডের জন্য ২২৩ টাকা এবং ১০ম গ্রেডের জন্য ১৬৮ টাকা (কোটা প্রার্থীদের জন্য ৫৬ টাকা)। এটি আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিম থেকে ২টি SMS-এর মাধ্যমে পরিশোধ করতে হবে।

প্রশ্ন ৩
একাধিক পদে কি আবেদন করা যাবে?
+

হ্যাঁ, যোগ্যতা থাকলে আলাদা পদে আলাদা আবেদন করা যাবে; প্রতিটির জন্য পৃথকভাবে ফি প্রদান করতে হবে।

প্রশ্ন ৪
টেলিটক ছাড়া অন্য সিম দিয়ে কি ফি দেওয়া যাবে?
+

না, আবেদন ফি শুধুমাত্র টেলিটক প্রিপেইড সিম থেকেই SMS-এর মাধ্যমে জমা দেওয়া যাবে। নিজের সিম না থাকলে পরিবারের বা বন্ধুর টেলিটক প্রিপেইড সিম দিয়েও দেওয়া যাবে।

প্রশ্ন ৫
অভিজ্ঞতা ছাড়া কি আবেদন করা যাবে?
+

হ্যাঁ, বেশিরভাগ পদে কোনো অভিজ্ঞতা পূর্বশর্ত হিসেবে চাওয়া হয়নি, ফ্রেশ গ্র্যাজুয়েট ও ডিপ্লোমাধারীরা সরাসরি আবেদন করতে পারবেন।

আবেদনের পরে কী হবে

আবেদন জমা দিলেই কাজ শেষ না। সামনে আরও কয়েকটা ধাপ পার হতে হবে, আগে থেকে জেনে রাখলে মানসিকভাবে প্রস্তুত থাকতে পারবেন।

পরীক্ষার ধাপসমূহ

লিখিত পরীক্ষা: সবাইকে প্রথমে এই ধাপ পার হতে হবে।

মৌখিক পরীক্ষা (ভাইভা): লিখিত পরীক্ষায় যারা টিকবেন, শুধু তাদেরই ডাকা হবে।

কম্পিউটার/কারিগরি পরীক্ষা: কারিগরি ও প্রযোজ্য পদের জন্য কম্পিউটার দক্ষতা যাচাই করা হবে।

পরীক্ষার পদ্ধতি ও নম্বর মানবণ্টন

বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সরকারি সার্কুলার অনুযায়ী পদভিত্তিক লিখিত ও মৌখিক পরীক্ষার মোট নম্বর ও বিষয়ভিত্তিক মানবণ্টন নিচে দেওয়া হলো:

📌 ক্রমিক ২ থেকে ৯ পদের মানবণ্টন
সর্বমোট ২০০ নম্বর

লিখিত পরীক্ষা: ১৭০ নম্বর (সময়: ১২০ মিনিট)
মৌখিক পরীক্ষা (Viva): ৩০ নম্বর

বিষয়ভিত্তিক লিখিত নম্বর বিভাজন:

গণিত / কারিগরি

৫০

সাধারণ জ্ঞান

৩০

ক্রমিক ১১ থেকে ১৪ পদের মানবণ্টন
সর্বমোট ১১০ নম্বর

লিখিত পরীক্ষা: ১০০ নম্বর (সময়: ৯০ মিনিট)
মৌখিক পরীক্ষা (Viva): ১০ নম্বর

বিষয়ভিত্তিক লিখিত নম্বর বিভাজন:

গণিত / কারিগরি

২০

সাধারণ জ্ঞান

২০

💡 পাস নম্বর ও শর্তাবলী:

• লিখিত পরীক্ষায় পাস করার জন্য **সর্বনিম্ন ৫০% নম্বর** পেতে হবে।
• শুধুমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই পরবর্তী মৌখিক পরীক্ষার (Viva) জন্য বিবেচিত হবেন।

প্রবেশপত্র কীভাবে পাবেন

পরীক্ষার তারিখ ও প্রবেশপত্র সংক্রান্ত তথ্য SMS-এ জানিয়ে দেওয়া হবে, আর প্রবেশপত্র ডাউনলোড করতে হবে bhtpa.teletalk.com.bd থেকে আপনার সেই User ID ও Password দিয়ে। আবেদনে যে মোবাইল নম্বর দিয়েছেন, সেটা সবসময় চালু রাখুন।

🎯 লিখিত পরীক্ষার প্রস্তুতি আজ থেকেই শুরু করুন

সরকারি নিয়োগের লিখিত পরীক্ষায় বিগত সালের প্রশ্ন থেকে অনেক প্রশ্ন হুবহু কমন পড়ে। আমাদের ফ্রি MCQ প্র্যাকটিস সেকশনে গিয়ে বিগত পরীক্ষার প্রশ্ন সমাধান করে নিজের প্রস্তুতি যাচাই করে নিন, কোনো খরচ ছাড়াই।

মৌখিক পরীক্ষায় সাথে যা নিয়ে যাবেন

  • মৌখিক পরীক্ষার প্রবেশপত্র (মূল কপি)
  • সকল শিক্ষাগত সনদের মূল কপি ও সত্যায়িত ফটোকপি
  • জাতীয় পরিচয়পত্র (NID)
  • ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌর মেয়র প্রদত্ত নাগরিকত্ব সনদ
  • প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার সত্যায়িত চারিত্রিক সনদ
  • কোটার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)

সতর্কতা ও সহায়তা

⚠ এই নিয়োগে চাকরি পেতে কোনো আর্থিক লেনদেনের প্রয়োজন নেই

কেউ যদি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা চায়, বুঝে নিন সেটা প্রতারণা, এড়িয়ে চলুন। আর আবেদনে ভুল তথ্য দিলে বা একাধিক ভুয়া আবেদন করলে প্রার্থিতা বাতিল হয়ে যাবে।

বিশেষ নির্দেশনা

  • একই পদে একাধিকবার আবেদন করলে সর্বশেষ (Last) আবেদনটিই বৈধ বলে গণ্য হবে।
  • আবেদনপত্রে কোনো তথ্য মিথ্যা বা ভুল প্রমাণিত হলে নিয়োগের যেকোনো পর্যায়ে, এমনকি চাকরিতে যোগদানের পরও প্রার্থিতা/চাকরি বাতিল ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
  • বিজ্ঞপ্তির যেকোনো শর্ত পরিবর্তন, সংশোধন বা সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
  • কোনো প্রকার তদবির বা সুপারিশ প্রার্থীর জন্য অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
  • পরীক্ষা বা সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য কোনো প্রকার যাতায়াত ভাতা (TA/DA) প্রদান করা হবে না।
  • সরকারি/আধা-সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে অথবা NOC দেখাতে হবে।
  • ইন্টারনেট বা মোবাইল নেটওয়ার্ক জনিত কোনো সমস্যায় আবেদন সম্পন্ন না হলে এর জন্য কর্তৃপক্ষ দায়বদ্ধ থাকবে না।
  • অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।
  • প্রয়োজনের তুলনায় আবেদনকারীর সংখ্যা বেশি হলে কর্তৃপক্ষ প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টের মাধ্যমে প্রার্থী সংক্ষিপ্ত করার অধিকার সংরক্ষণ করে।
  • এই নিয়োগ বিজ্ঞপ্তির সকল পদ রাজস্ব খাতের স্থায়ী পদ এবং সরকারি বিধি অনুযায়ী নিয়মিতকরণযোগ্য।

আবেদন করতে গিয়ে কোথাও আটকে গেলে সরাসরি সাহায্য নিন:

📞 কল: টেলিটক নম্বর থেকে ১২১-এ কল করুন

✍️ মেইল করার সময় subject-এ Organization Name: BHTPA, পদের নাম, User ID ও যোগাযোগের নম্বরটা অবশ্যই লিখবেন, এতে দ্রুত রিপ্লাই পাবেন।

✍️

শেষ কথা

সময় থাকতেই BHTPA Job Circular 2026-তে আবেদনটা সেরে ফেলুন। শেষ দিকে টেলিটকের সার্ভারে এত চাপ পড়ে যে অনেকে চেষ্টা করেও ফরম জমা দিতে পারেন না, এই ঝুঁকি নেওয়ার কোনো দরকার নেই।

আর আবেদন জমা দিয়েই বসে থাকবেন না। এখন থেকেই প্রস্তুতিতে মন দিন, বাকি প্রার্থীদের চেয়ে একটু এগিয়ে থাকতে চাইলে সরকারি চাকরি (৯ম-২০তম গ্রেড) ক্যাটাগরির বিগত সালের প্রশ্নগুলো একবার ঘুরে দেখুন।

নতুন সব সরকারি চাকরির খবর সবার আগে পেতে bdgovt.info-এর সাথেই থাকুন। কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টে লিখুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব।



Source link

Avatar of ShikhoBD Team

ShikhoBD Team

About Author

ShikhoBD বাংলাদেশের শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের জন্য নির্ভরযোগ্য একটি বাংলা এডুকেশন প্ল্যাটফর্ম। আমরা প্রতিদিন সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার রেজাল্ট, সাজেশন, ভর্তি তথ্য এবং শিক্ষামূলক গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করি সহজ ও নির্ভুলভাবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সমাজ সেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি
নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

১৪৮৫ শূন্যপদ সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ DSS Job Circular 2026

মোট পদের ক্যাটাগরি ৫২ মোট শূন্যপদ ১৪৮৫ আবেদনের শেষ দিন 23 June 2026, 5:00 PM ⏰ ২৯ দিন বাকি সমাজসেবা
বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি
নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

১০৩৬ পদে বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Bangladesh Bank Job Circular 2026

মোট পদের ক্যাটাগরি ২৪+০১+০১+০১ মোট শূন্যপদ ১২৬+০১+২৬+৯০৩ জন আবেদনের শেষ দিন — দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন 4 June 2026, 11:59