নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

৫৮৭ পদে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ BPDB Job Circular 2026

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি


মোট পদের ক্যাটাগরি

০১

মোট শূন্যপদ

৫৮৭ জন

যোগ্যতা

এইচএসসি বা সমমান

বয়সসীমা

১৮-৩২

বেতন

৯,৭০০–২৩,৪৯০/-

আবেদনের শেষ দিন


⏰ ১৬ দিন বাকি

পোস্টের গুরুত্বপূর্ণ অংশ

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

সরকারি চাকরি করতে আগ্রহী, তাদের জন্য সুখবর প্রকাশ হলো! ৫৮৭ পদে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (BPDB Job Circular 2026) প্রকাশিত হয়েছে।

এই Bangladesh Power Development Board Job Circular 2026-এ শিক্ষানবিশ এসবিএ-এ জব ক্যাটাগরিতে মোট ৫৮৭ জন নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান পাস প্রার্থীরা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদনের সুযোগ পাচ্ছেন। অনলাইনে আবেদন শুরু ০৩ আগস্ট ২০২৬, সকাল ১০:০০ টা থেকে, চলবে ২৩ আগস্ট ২০২৬, বিকেল ৫:০০ টা পর্যন্ত।

নিচে শিক্ষানবিশ এসবিএ-এ যোগ্যতা, বেতন, আবেদনের ধাপ, ফি জমার নিয়ম ও অফিসিয়াল সার্কুলারসহ সব তথ্য এক নজরে দেখে নিন।

এক নজরে BPDB Job Circular 2026 এর বিশেষ তথ্য

প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
বিজ্ঞপ্তির স্মারক নম্বর ২৭.১১.০০০০.২১০.৫২.০০২.২৫-১২৩
পদের ক্যাটাগরি ০১টি
পদের নাম শিক্ষানবিশ এসবিএ-এ
মোট শূন্যপদ ৫৮৭ জন
শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান পাস
বয়সসীমা ১৮-৩২ বছর (০১ আগস্ট ২০২৬)
জেলা সকল জেলার
বেতন গ্রেড গ্রেড-১৫
আবেদন ফি ৫৬ থেকে ১১২ টাকা
বিজ্ঞপ্তি প্রকাশ ২৯ জুলাই ২০২৬ (সোর্স — অফিসিয়াল ওয়েবসাইট])
আবেদন শুরু ০৩ আগস্ট ২০২৬, সকাল ১০:০০ টা
আবেদনের শেষ তারিখ ২৩ আগস্ট ২০২৬, বিকেল ৫:০০ টা
আবেদনের মাধ্যম অনলাইন (bpdbstaf.teletalk.com.bd)

পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা

নিচে BPDB Job Circular 2026 চাকরির পদের সংখ্যা, বেতন ও যোগ্যতা একসাথে দেওয়া হলো। ভালোভাবে বিস্তারিত জেনেই, তবে আবেদন করার সিদ্ধান্ত নিন।

১. শিক্ষানবিশ এসবিএ-এ
পদ সংখ্যা: ৫৮৭

💰 বেতন: ৯,৭০০–২৩,৪৯০/- (গ্রেড-১৫)

বয়স: ১৮-৩২ বছর (০১-০৮-২০২৬ তারিখে)

🎓 শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান পাস হতে হবে। শিক্ষা জীবনের কোনো পরীক্ষায় ২য় বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ-এর নিচে থাকা যাবে না।

অতিরিক্ত যোগ্যতা: শারীরিক সততা ও ভালো স্বাস্থ্য থাকতে হবে, যার মধ্যে বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনায় ওঠানামার সামর্থ্য অন্তর্ভুক্ত। কাজের মাধ্যমে নতুন কৌশল শেখার আগ্রহ এবং বিদ্যুৎ কেন্দ্র বা উপকেন্দ্রের শিফটে কাজ করার মানসিকতা থাকতে হবে। বিএনসিসি, স্কাউটিং বা শারীরিক চর্চায় পারদর্শীদের অগ্রাধিকার দেয়া হবে।

কারা আবেদন করতে পারবেন?

বয়স: ০১ আগস্ট ২০২৬ তারিখে সকল প্রার্থীর (কোটা প্রার্থীর ক্ষেত্রেও) বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে থাকতে হবে। বয়স প্রমাণে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

জেলা: সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

নাগরিকত্ব: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

আবেদন করার নিয়ম (ধাপে ধাপে)

আবেদনের আগে যা প্রস্তুত রাখবেন

  • শিক্ষাগত সনদের তথ্য — সর্বশেষ পরীক্ষার রোল, বোর্ড, পাসের সাল
  • জাতীয় পরিচয়পত্র (NID) — নম্বর ও তথ্য নির্ভুলভাবে দিতে হবে
  • রঙিন ছবি — ৩০০×৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ KB
  • স্বাক্ষরের ছবি — ৩০০×৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ KB
  • অভিজ্ঞতা/কোটার সনদ — প্রযোজ্য ক্ষেত্রে আগেই সংগ্রহ করে রাখুন

অনলাইনে আবেদনের ধাপসমূহ

  1. bpdbstaf.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।
  2. Application Form অপশনে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত পদটি নির্বাচন করুন।
  3. টেলিটক প্রিমিয়াম মেম্বার হলে Yes, না হলে No সিলেক্ট করে Next চাপুন।
  4. ফরমে ব্যক্তিগত ও শিক্ষাগত সব তথ্য নির্ভুলভাবে পূরণ করুন।
  5. নির্ধারিত সাইজের ছবি ও স্বাক্ষর আপলোড করুন।
  6. সব তথ্য যাচাই করে Submit করুন।
  7. Applicant’s Copy ডাউনলোড করে প্রিন্ট করে রাখুন — অ্যাডমিট কার্ড ও পরীক্ষার সময় লাগবে।

BPDB চাকরির আবেদন ফি (পদ অনুযায়ী)

পদ মূল ফি সার্ভিস চার্জ মোট ফি কথায়
শিক্ষানবিশ এসবিএ-এ পদের সাধারণ প্রার্থী ১০০/- ১২/- ১১২/- একশত বারো
প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গ (সকল পদ) ৫০/- ০৬/- ৫৬/- ছাপান্ন

SMS-এ ফি জমা দেওয়ার নিয়ম

📱 আবেদন সাবমিটের ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিম থেকে ২টি SMS পাঠাতে হবে:

১ম SMS: BPDBSTAF User ID → পাঠান 16222 নম্বরে
উদাহরণ: BPDBSTAF ABCDEF

২য় SMS: BPDBSTAF YES PIN → পাঠান 16222 নম্বরে
উদাহরণ: BPDBSTAF YES 12345678

✅ ফি জমা সফল হলে Reply-তে User ID ও Password পাবেন — অবশ্যই সংরক্ষণ করুন, অ্যাডমিট কার্ড ডাউনলোডে লাগবে। ফি জমা না দিলে আবেদন সম্পন্ন হবে না।

User ID বা Password ভুলে গেলে

টেলিটক প্রিপেইড সিম থেকে নিচের SMS পাঠিয়ে পুনরুদ্ধার করতে পারবেন:

Password ভুলে গেলে: BPDBSTAF HELP USER User ID → 16222
User ID ভুলে গেলে: BPDBSTAF HELP PIN PIN Number → 16222

📌 বিশেষ দ্রষ্টব্য: আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, ফি ও অন্যান্য সকল শর্ত অফিসিয়াল সার্কুলার অনুযায়ী প্রযোজ্য হবে। এই আর্টিকেলের কোনো তথ্যের সাথে অফিসিয়াল সার্কুলারের অমিল থাকলে অফিসিয়াল সার্কুলারের তথ্যই চূড়ান্ত বলে গণ্য হবে। তাই আবেদনের আগে নিচের সার্কুলার ইমেজটি অবশ্যই ভালোভাবে পড়ে নিন।

BPDF চাকরির অফিসিয়াল ছবি ও PDF

এটি খুবই গুরুত্বপূর্ণ যে আপনাকে অবশ্যই বিস্তারিত জানতে বিপিডিবি জব সার্কুলার ২০২৬ এর অফিশিয়াল ইমেজ পড়তে হবে। আবেদনের পূর্বে নিচে থেকে সকল গুরুত্বপূর্ণ তথ্য আবেদনের শর্ত এক পলকে দেখেনিন।

Bangladesh Power Development Board BPDB Job Circular 2026Bangladesh Power Development Board BPDB Job Circular 2026-2Bangladesh Power Development Board BPDB Job Circular 2026-3

🗓️ আবেদন শুরু: ০৩ আগস্ট ২০২৬, সকাল ১০:০০ টা

আবেদনের শেষ তারিখ: ২৩ আগস্ট ২০২৬, বিকেল ৫:০০ টা

অনলাইনে আবেদন করুন →

📄 PDF লোড হচ্ছে… ০%

লোড হচ্ছে…

নিয়োগ পরীক্ষা ও পরবর্তী ধাপ

পরীক্ষার ধাপসমূহ

  1. লিখিত পরীক্ষা — প্রথম ধাপে সব প্রার্থীকে লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে।
  2. মৌখিক পরীক্ষা (ভাইভা) — লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ডাকা হবে।
  3. ব্যবহারিক/কম্পিউটার দক্ষতা পরীক্ষা — প্রযোজ্য পদের ক্ষেত্রে।

প্রবেশপত্র

পরীক্ষার তারিখ ও প্রবেশপত্রের তথ্য SMS-এর মাধ্যমে জানানো হবে। প্রবেশপত্র ডাউনলোড করতে হবে bpdbstaf.teletalk.com.bd থেকে User ID ও Password দিয়ে। তাই আবেদনে দেওয়া মোবাইল নম্বর সব সময় সচল রাখুন।

🎯 লিখিত পরীক্ষার প্রস্তুতি এখনই শুরু করুন: সরকারি নিয়োগের লিখিত পরীক্ষায় বিগত সালের প্রশ্ন থেকে অনেক প্রশ্ন কমন পড়ে। আমাদের ফ্রি MCQ প্র্যাকটিস সেকশনে বিগত সরকারি পরীক্ষার বাস্তব প্রশ্ন সমাধান করে নিজেকে যাচাই করে নিন — সম্পূর্ণ ফ্রি।

মৌখিক পরীক্ষায় যেসব কাগজপত্র লাগবে

  • মৌখিক পরীক্ষার প্রবেশপত্র (মূল কপি)
  • সকল শিক্ষাগত সনদের মূল কপি ও সত্যায়িত ফটোকপি
  • জাতীয় পরিচয়পত্র (NID)
  • ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌর মেয়র প্রদত্ত নাগরিকত্ব সনদ
  • প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার সত্যায়িত চারিত্রিক সনদ
  • কোটার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)

সতর্কতা ও সহায়তা

⚠️ এই বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগে চাকরি পেতে কোনো আর্থিক লেনদেনের প্রয়োজন নেই। কেউ চাকরি দেওয়ার প্রলোভনে টাকা দাবি করলে সেটি প্রতারণা। এছাড়া আবেদনে ভুল তথ্য বা একাধিক ভুয়া আবেদন প্রমাণিত হলে প্রার্থিতা বাতিল হবে।

আবেদন সংক্রান্ত সমস্যায় (টেলিটক সাপোর্ট):

📞 কল: টেলিটক নম্বর থেকে ১২১-এ কল করুন

📧 ইমেইল: [email protected]

✍️ মেইলের subject-এ Organization Name: BPDBSTAF, পদের নাম, User ID ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করবেন।

প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ:

  • ঠিকানা: ওয়াপদা ভবন (১ম তলা), মতিঝিল সি/এ, ঢাকা-১০০০।
  • ইমেই: [email protected]
  • ওয়েবসাইট: https://bpdb.gov.bd/

সাধারণ জিজ্ঞাসা (FAQ)

প্রশ্ন ১: বিপিডিবি নিয়োগে আবেদনের শেষ তারিখ কবে?
উত্তর: ২৩ আগস্ট ২০২৬, বিকেল ৫:০০ টা, পর্যন্ত অনলাইনে আবেদন চলবে।

প্রশ্ন ২: আবেদন ফি কত এবং কীভাবে দিতে হবে?
উত্তর: সাধারণ প্রার্থীর ১১২ টাকা ও প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গ (সকল পদ) ৫৬ টাকা।

প্রশ্ন ৩: টেলিটক ছাড়া অন্য সিম দিয়ে কি বিপিডিবি চাকরি ফি দেওয়া যাবে?
উত্তর: না, আবেদন ফি শুধুমাত্র টেলিটক প্রিপেইড সিম থেকেই SMS-এর মাধ্যমে জমা দেওয়া যাবে। নিজের টেলিটক সিম না থাকলে অন্য কারো টেলিটক প্রিপেইড সিম ব্যবহার করেও ফি দিতে পারবেন।

প্রশ্ন ৪: বিপিডিবি চাকরিতে একাধিক পদে বা একাধিকবার আবেদন করা যাবে?
উত্তর: না। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে একজন প্রার্থী একই পদের জন্য একবারই আবেদন করবেন। ভুল তথ্য দিয়ে একাধিক আবেদন করলে কর্তৃপক্ষ আবেদন বাতিল করতে পারে।

প্রশ্ন ৫: আবেদন সাবমিট করার পর তথ্য সংশোধন করা যাবে কি?
উত্তর: সাধারণত আবেদন চূড়ান্তভাবে Submit করার পর তথ্য পরিবর্তনের সুযোগ থাকে না। তাই Submit করার আগে নাম, জন্মতারিখ, শিক্ষাগত যোগ্যতা, ছবি ও স্বাক্ষরসহ সব তথ্য ভালোভাবে যাচাই করে নিন।

শেষ কথা ও পরীক্ষার প্রস্তুতি

শেষ সময়ের জন্য অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চাকরিতে আবেদন করে ফেলুন। বলে রাখি, শেষ দিকে টেলিটক সার্ভারে চাপ বেড়ে গিয়ে ওয়েবসাইটে সমস্যা হওয়া খুবই সাধারণ ঘটনা।

আবেদনের পাশাপাশি এখন থেকেই বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জবের প্রস্তুতি শুরু করে দিন, প্রতিযোগীদের চেয়ে এগিয়ে থাকতে সরকারি চাকরি (৯ম-২০তম গ্রেড) ক্যাটাগরির বিগত সালের প্রশ্নগুলো অনুশীলন করে ফেলুন।

আরেকটি কথা বলে রাখি, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সম্পর্কিত আপনার যদি কোন প্রশ্ন আমাদেরকে বলার থাকে বা কোন সাজেশন বা মতামত দেওয়া থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন।

নতুন সব সরকারি চাকরির আপডেট পেতে bdgovt.info-এর সাথেই থাকুন।



Source link

Avatar of ShikhoBD Team

ShikhoBD Team

About Author

ShikhoBD বাংলাদেশের শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের জন্য নির্ভরযোগ্য একটি বাংলা এডুকেশন প্ল্যাটফর্ম। আমরা প্রতিদিন সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার রেজাল্ট, সাজেশন, ভর্তি তথ্য এবং শিক্ষামূলক গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করি সহজ ও নির্ভুলভাবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সমাজ সেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি
নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

১৪৮৫ শূন্যপদ সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ DSS Job Circular 2026

মোট পদের ক্যাটাগরি ৫২ মোট শূন্যপদ ১৪৮৫ আবেদনের শেষ দিন 23 June 2026, 5:00 PM ⏰ ২৯ দিন বাকি সমাজসেবা
বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি
নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

১০৩৬ পদে বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Bangladesh Bank Job Circular 2026

মোট পদের ক্যাটাগরি ২৪+০১+০১+০১ মোট শূন্যপদ ১২৬+০১+২৬+৯০৩ জন আবেদনের শেষ দিন — দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন 4 June 2026, 11:59