নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

১৭৭টি পদে গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ PWD Job Circular 2026

গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি


মোট পদের ক্যাটাগরি

০৬টি

মোট শূন্যপদ

১৭৭ জন

যোগ্যতা

মাধ্যমি/উচ্চ মাধ্যমিক/ট্রেড কোর্স/ স্নাতক

বয়সসীমা

১৮-৩২

বেতন

৮,২৫০ থেকে ২৬,৫৯০/- টাকা

আবেদনের শেষ দিন


⏰ ২৪ দিন বাকি

পোস্টের গুরুত্বপূর্ণ অংশ

গণপূর্ত অধিদপ্তরে বিশাল নতুন সরকারি চাকরির সংবাদ প্রকাশ হয়েছে! ১৭৭ পদে গণপূর্ত অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (PWD Job Circular 2026) প্রকাশিত হয়েছে। এই নতুন চাকরির বিজ্ঞপ্তিতে ০৬টি চাকরির ক্যাটাগরির পদে মোট ১৭৭ জনকে নিয়োগ দেওয়া হবে।

মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক/ট্রেড কোর্স/স্নাতক পাস প্রার্থীরা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদনের সুযোগ পাচ্ছেন। শুধুমাত্র অনলাইন আবেদন গ্রহণ চলবে। অনলাইনে আবেদন শুরু ০২ আগস্ট ২০২৬, সকাল ১০:০০ টা থেকে, চলবে ৩১ আগস্ট ২০২৬, বিকেল ০৫:০০ টা পর্যন্ত।

এছাড়াও আপনি কিন্তু আমাদের সাইটে গণপূর্ত অধিদপ্তরে চাকরির প্রস্তুতিও নিতে পারেন। আমাদের ফ্রি MCQ প্র্যাকটিস সেকশনে বিগত বছরের প্রশ্ন ও বিষয়ভিত্তিক মডেল টেস্ট রয়েছে, যা পরীক্ষার প্রস্তুতিতে সহায়ক হবে।

নিচে Public Works Department (PWD) Job Circular 2026-এর পদভিত্তিক যোগ্যতা, বেতন, আবেদনের ধাপ, ফি জমার নিয়ম ও অফিসিয়াল সার্কুলারসহ সব তথ্য এক নজরে দেখে নিন।

কাদের জন্য PWD-এর এই চাকরি উপযুক্ত?

  1. যাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমি/উচ্চ মাধ্যমিক/ট্রেড কোর্স/স্নাতক পাস।
  2. যারা ২০২৬ সালে সরকারি চাকরিতে আবেদন করতে চান।
  3. স্টেনোগ্রাফার/ স্টেনোগ্রাফার কাম-কম্পিউটার অপারেটর, ইমাম, স্টেনোটাইপিস্ট/ স্টেনোটাইপিস্ট কাম-কম্পিউটার অপারেটর, নকশাকার, ভি টি এটেনডেন্ট ও অফিস সহায়ক/এম.এল.এস.এস পদের চাকরিতে আগ্রহী।
  4. অফিস সহায়কপদে সুযোগটি বেশি, কারন অফিস সহায়কপদে ১২৩টি শূন্যপদ।
  5. সরকারি চাকরিতে আগ্রহী থাকলে।

এক নজরে PWD Job Circular 2026-এর জব সামারি

প্রতিষ্ঠানের নাম গণপূর্ত অধিদপ্তর
পদের ক্যাটাগরি ০৬টি
মোট শূন্যপদ ১৭৭ জন
শিক্ষাগত যোগ্যতা মাধ্যমি/উচ্চ মাধ্যমিক/ট্রেড কোর্স/স্নাতক পাস, তবে পদ অনুযায়ী ভিন্ন
বয়সসীমা ১৮-৩২ বছর, তবে ইমাম পদে ২৫-৪০ বছর  (০১ আগস্ট ২০২৬ অনুযায়ী)
জেলা সকল জেলা
বেতন গ্রেড গ্রেড-২০ থেকে গ্রেড-১৩
আবেদন ফি ৫৬ থেকে ১১২ টাকা (পদ অনুযায়ী)
বিজ্ঞপ্তি প্রকাশ ২৯ জুলাই ২০২৬ (সোর্স — অফিসিয়াল ওয়েবসাইট)
আবেদন শুরু ০২ আগস্ট ২০২৬, সকাল ১০:০০ টা
আবেদনের শেষ তারিখ ৩১ আগস্ট ২০২৬, বিকেল ০৫:০০ টা
আবেদনের মাধ্যম অনলাইনে টেলিটকের নির্দিষ্ট লিংকে

PWD পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা

নিচে গণপূর্ত অধিদপ্তর নিয়োগ ২০২৬-এর প্রতিটি পদের সংখ্যা, বেতন ও যোগ্যতা একসাথে দেওয়া হলো। দয়াকরে সময় নিয়ে বিস্তারিত জেনে যোগ্যতা অনুযায়ী আবেদনের পদ বেছে নিন।

১. স্টেনোগ্রাফার/ স্টেনোগ্রাফার কাম-কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ৬

💰 বেতন: ১১,০০০–২৬,৫৯০/- (গ্রেড-১৩)

বয়স: ১৮-৩২ বছর (০১-০৮-২০২৬ তারিখে)

🎓 শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্তত দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ নিয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। বাংলায় শর্টহ্যান্ডে প্রতি মিনিটে ৫০ শব্দ ও ইংরেজিতে ৮০ শব্দ লেখার গতি থাকতে হবে। কম্পিউটারে টাইপের গতি বাংলায় ন্যূনতম ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১৯ সালের নিয়োগ বিধিমালা অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে।

২. ইমাম
পদ সংখ্যা: ৩

💰 বেতন: ১০,২০০–২৪,৬৮০/- (গ্রেড-১৪)

বয়স: ২৫-৪০ বছর (০১-০৮-২০২৬ তারিখে)

🎓 শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কামিল পাস অথবা কোনো কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন হতে হবে। এছাড়া যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আরবি বা ইসলামিক স্টাডিজ বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে।

অতিরিক্ত যোগ্যতা: হাদিস ও ফিকাহ শাস্ত্রে যথেষ্ট জ্ঞান থাকতে হবে। সুন্দর ও শুদ্ধভাবে কিরাত পাঠে দক্ষ হতে হবে এবং সুন্নত অনুসরণকারী হতে হবে। প্রার্থীকে বিবাহিত হতে হবে। ধর্মীয় ও সামাজিক বিষয়ে লেখালেখি ও বক্তৃতা দেওয়ার যোগ্যতা থাকলে অগ্রাধিকার পাবেন।

৩. স্টেনোটাইপিস্ট/ স্টেনোটাইপিস্ট কাম-কম্পিউটার অপারেটর
পদ সংখ্যা: ৬

💰 বেতন: ১০,২০০–২৪,৬৮০/- (গ্রেড-১৪)

বয়স: ১৮-৩২ বছর (০১-০৮-২০২৬ তারিখে)

🎓 শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে অন্তত দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ নিয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। বাংলায় শর্টহ্যান্ডের গতি প্রতি মিনিটে ৪৫ শব্দ এবং ইংরেজিতে ৭০ শব্দ হতে হবে। কম্পিউটারে টাইপের গতি বাংলায় ন্যূনতম ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১৯ সালের নিয়োগ বিধিমালা অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে।

৪. নকশাকার
পদ সংখ্যা: ৩৬

💰 বেতন: ৯,৭০০–২৩,৪৯০/- (গ্রেড-১৫)

বয়স: ১৮-৩২ বছর (০১-০৮-২০২৬ তারিখে)

🎓 শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ড্রাফটিং সনদপত্রসহ এসএসসি পাস হতে হবে।

অতিরিক্ত যোগ্যতা: এই কাজে আগে অভিজ্ঞতা থাকলে আবেদনকারীরা অগ্রাধিকার পাবেন।

৫. ভি টি এটেনডেন্ট
পদ সংখ্যা: ৩

💰 বেতন: ৯,৭০০–২৩,৪৯০/- (গ্রেড-১৫)

বয়স: ১৮-৩২ বছর (০১-০৮-২০২৬ তারিখে)

🎓 শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে।

অতিরিক্ত যোগ্যতা: সরকার অনুমোদিত ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট বা টিটিসি থেকে ইলেকট্রিশিয়ান ট্রেড কোর্স সম্পন্ন থাকতে হবে।

৬. অফিস সহায়ক/এম.এল.এস.এস
পদ সংখ্যা: ১২৩

💰 বেতন: ৮,২৫০–২০,০১০/- (গ্রেড-২০)

বয়স: ১৮-৩২ বছর (০১-০৮-২০২৬ তারিখে)

🎓 শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে।

অতিরিক্ত যোগ্যতা: জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১৯ সালের কমন পদ নিয়োগ বিধিমালা অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে। 

কারা আবেদন করতে পারবেন?

⏳ বয়সসীমা

🔹 সাধারণ প্রার্থী: আগামী ০১ আগস্ট ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে থাকতে হবে।

🔹 ইমাম পদ: এই পদের ক্ষেত্রে বয়সসীমা ২৫ থেকে ৪০ বছর।

🔹 বিভাগীয় প্রার্থী: গণপূর্ত অধিদপ্তরের সেটআপভুক্ত পদে কর্মরত কর্মচারীদের জন্য বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

📌 বয়স প্রমাণের ক্ষেত্রে শুধু জাতীয় পরিচয়পত্র গ্রহণযোগ্য হবে, কোনো এফিডেভিট গ্রহণ করা হবে না।

আপনার সঠিক বয়স জানতে আমাদের ওয়েবসাইটে বয়স ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন।

জেলা: সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

নাগরিকত্ব: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

আবেদন করার নিয়ম (ধাপে ধাপে)

আবেদনের আগে যা প্রস্তুত রাখবেন

  • শিক্ষাগত সনদের তথ্য — সর্বশেষ পরীক্ষার রোল, বোর্ড, পাসের সাল
  • জাতীয় পরিচয়পত্র (NID) — নম্বর ও তথ্য নির্ভুলভাবে দিতে হবে
  • রঙিন ছবি — ৩০০×৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ KB
  • স্বাক্ষরের ছবি — ৩০০×৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ KB
  • অভিজ্ঞতা/কোটার সনদ — প্রযোজ্য ক্ষেত্রে আগেই সংগ্রহ করে রাখুন

অনলাইনে আবেদনের ধাপসমূহ

  1. pwd.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।
  2. Application Form অপশনে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত পদটি নির্বাচন করুন।
  3. টেলিটক প্রিমিয়াম মেম্বার হলে Yes, না হলে No সিলেক্ট করে Next চাপুন।
  4. ফরমে ব্যক্তিগত ও শিক্ষাগত সব তথ্য নির্ভুলভাবে পূরণ করুন।
  5. নির্ধারিত সাইজের ছবি ও স্বাক্ষর আপলোড করুন।
  6. সব তথ্য যাচাই করে Submit করুন।
  7. Applicant’s Copy ডাউনলোড করে প্রিন্ট করে রাখুন — অ্যাডমিট কার্ড ও পরীক্ষার সময় লাগবে।

গণপূর্ত অধিদপ্তর চাকরির আবেদন ফি (পদ অনুযায়ী)

গ্রেড / গ্রুপ মূল ফি সার্ভিস চার্জ মোট ফি
১-৫নং পদের ১০০/- ১২/- ১১২/-
০৬নং পদের ৫০/- ০৬/- ৫৬/-
প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গ (সকল পদ) ৫০/- ০৬/- ৫৬/-

SMS-এ ফি জমা দেওয়ার নিয়ম

📱 আবেদন সাবমিটের ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিম থেকে ২টি SMS পাঠাতে হবে:

১ম SMS: PWD User ID → পাঠান 16222 নম্বরে
উদাহরণ: PWD ABCDEF

২য় SMS: PWD YES PIN → পাঠান 16222 নম্বরে
উদাহরণ: PWD YES 12345678

✅ ফি জমা সফল হলে Reply-তে User ID ও Password পাবেন — অবশ্যই সংরক্ষণ করুন, অ্যাডমিট কার্ড ডাউনলোডে লাগবে। ফি জমা না দিলে আবেদন সম্পন্ন হবে না।

User ID বা Password ভুলে গেলে

টেলিটক প্রিপেইড সিম থেকে নিচের SMS পাঠিয়ে পুনরুদ্ধার করতে পারবেন:

Password ভুলে গেলে: PWD HELP USER User ID → 16222
User ID ভুলে গেলে: PWD HELP PIN PIN Number → 16222

📌 বিশেষ দ্রষ্টব্য: গণপূর্ত অধিদপ্তর আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, ফি ও অন্যান্য সকল শর্ত অফিসিয়াল সার্কুলার অনুযায়ী প্রযোজ্য হবে। এই আর্টিকেলের কোনো তথ্যের সাথে অফিসিয়াল সার্কুলারের অমিল থাকলে অফিসিয়াল সার্কুলারের তথ্যই চূড়ান্ত বলে গণ্য হবে। তাই আবেদনের আগে নিচের সার্কুলার ইমেজটি অবশ্যই ভালোভাবে পড়ে নিন।

অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তির ছবি ও PDF

আবেদনের আগে অবশ্যই নিচের গণপূর্ত অধিদপ্তর অফিসিয়াল সার্কুলারটি ভালোভাবে পড়ে নিন — এখানে সব শর্ত বিস্তারিত দেওয়া আছে।

Public Works Department PWD Job Circular 2026Public Works Department PWD Job Circular 2026 Page 02Public Works Department PWD Job Circular 2026 Page 03

📄 PDF লোড হচ্ছে… ০%

লোড হচ্ছে…

নিয়োগ পরীক্ষা ও পরবর্তী ধাপ

পরীক্ষার ধাপসমূহ

  1. লিখিত পরীক্ষা — প্রথম ধাপে সব প্রার্থীকে লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে।
  2. মৌখিক পরীক্ষা (ভাইভা) — লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ডাকা হবে।
  3. [ব্যবহারিক/কম্পিউটার দক্ষতা পরীক্ষা] — প্রযোজ্য পদের ক্ষেত্রে।

প্রবেশপত্র

পরীক্ষার তারিখ ও প্রবেশপত্রের তথ্য SMS-এর মাধ্যমে জানানো হবে। প্রবেশপত্র ডাউনলোড করতে হবে PWD.teletalk.com.bd থেকে User ID ও Password দিয়ে। তাই আবেদনে দেওয়া মোবাইল নম্বর সব সময় সচল রাখুন।

🎯 গণপূর্ত অধিদপ্তর চাকরির লিখিত পরীক্ষার প্রস্তুতি এখনই শুরু করুন: সরকারি নিয়োগের লিখিত পরীক্ষায় বিগত সালের প্রশ্ন থেকে অনেক প্রশ্ন কমন পড়ে। আমাদের ফ্রি MCQ প্র্যাকটিস সেকশনে বিগত সরকারি পরীক্ষার বাস্তব প্রশ্ন সমাধান করে নিজেকে যাচাই করে নিন — সম্পূর্ণ ফ্রি।

মৌখিক পরীক্ষায় যেসব কাগজপত্র লাগবে

  • মৌখিক পরীক্ষার প্রবেশপত্র (মূল কপি)
  • সকল শিক্ষাগত সনদের মূল কপি ও সত্যায়িত ফটোকপি
  • জাতীয় পরিচয়পত্র (NID)
  • ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌর মেয়র প্রদত্ত নাগরিকত্ব সনদ
  • প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার সত্যায়িত চারিত্রিক সনদ
  • কোটার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)

সতর্কতা ও সহায়তা

⚠️ এই গণপূর্ত অধিদপ্তর নিয়োগে চাকরি পেতে কোনো আর্থিক লেনদেনের প্রয়োজন নেই। কেউ চাকরি দেওয়ার প্রলোভনে টাকা দাবি করলে সেটি প্রতারণা। এছাড়া আবেদনে ভুল তথ্য বা একাধিক ভুয়া আবেদন প্রমাণিত হলে প্রার্থিতা বাতিল হবে।

আবেদন সংক্রান্ত সমস্যায় (টেলিটক সাপোর্ট):

📞 কল: টেলিটক নম্বর থেকে ১২১-এ কল করুন

📧 ইমেইল: [email protected]

✍️ মেইলের subject-এ Organization Name: PWD, পদের নাম, User ID ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করবেন।

প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ:

  • কর্তৃপক্ষের ইমেইল[email protected]
  • কর্তৃপক্ষের ফ্যাক্স নাম্বার: ০২-৯৫৬২৯১৩।
  • কর্তৃপক্ষের ফোন নাম্বার: ০২২২-৩৩৮২৭৯৫।
  • ঠিকানা: প্রধান প্রকৌশলী গণপূর্ত অধিদপ্তর পূর্ত ভবন, সেগুনবাগিচা ঢাকা-১০০০, বাংলাদেশ।
  • ওয়েবসাইট: https://pwd.gov.bd/

সাধারণ জিজ্ঞাসা (FAQ)

প্রশ্ন ১: গণপূর্ত অধিদপ্তর নিয়োগে আবেদনের শেষ তারিখ কবে?
উত্তর: ৩১ আগস্ট ২০২৬, বিকেল ০৫:০০ টা, পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।

প্রশ্ন ২: আবেদন ফি কত এবং কীভাবে দিতে হবে?
উত্তর: পদভেদে ৫৬ থেকে ১১২ টাকা, যা আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিম থেকে ২টি SMS-এর মাধ্যমে পরিশোধ করতে হবে।

প্রশ্ন ৩: একাধিক পদে কি আবেদন করা যাবে?
উত্তর: হ্যাঁ, যোগ্যতা থাকলে একাধিক পদে আলাদা আলাদা আবেদন করা যাবে; প্রতিটির জন্য আলাদা ফি দিতে হবে।

প্রশ্ন ৪: টেলিটক ছাড়া অন্য সিম দিয়ে কি ফি দেওয়া যাবে?
উত্তর: না, আবেদন ফি শুধুমাত্র টেলিটক প্রিপেইড সিম থেকেই SMS-এর মাধ্যমে জমা দেওয়া যাবে। নিজের টেলিটক সিম না থাকলে অন্য কারো টেলিটক প্রিপেইড সিম ব্যবহার করেও ফি দিতে পারবেন।

প্রশ্ন ৫: আবেদন সাবমিট করার পর তথ্য সংশোধন করা যাবে?

উত্তর: না। আবেদন সাবমিট করার আগে সব তথ্য ভালোভাবে যাচাই করুন। সাবমিট হয়ে গেলে সাধারণত তথ্য পরিবর্তনের সুযোগ থাকে না।

প্রশ্ন ৬: গণপূর্ত অধিদপ্তর আবেদনপত্রের কপি কি রেখে দিতে হবে?
উত্তর: হ্যাঁ। গণপূর্ত অধিদপ্তর আবেদন শেষে Applicant’s Copy সংরক্ষণ করুন। এটি প্রবেশপত্র ডাউনলোড ও ভবিষ্যৎ যাচাইয়ের কাজে লাগতে পারে।

প্রশ্ন ৭: গণপূর্ত অধিদপ্তর আবেদন ফরমে ভুল তথ্য দিলে কী হবে?
উত্তর: গণপূর্ত অধিদপ্তর আবেদনে ভুল বা অসত্য তথ্য পাওয়া গেলে আবেদন বাতিল হতে পারে। তাই সব তথ্য অফিসিয়াল কাগজপত্র অনুযায়ী পূরণ করুন।

শেষ কথা ও পরীক্ষার প্রস্তুতি

শেষ সময়ের জন্য অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব আবেদন করে ফেলুন। বলেরাখি, শেষ দিকে টেলিটক সার্ভারে চাপ বেড়ে গিয়ে ওয়েবসাইটে সমস্যা হওয়া খুবই সাধারণ ঘটনা।

আবেদনের পাশাপাশি এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিন — প্রতিযোগীদের চেয়ে এগিয়ে থাকতে সরকারি চাকরি (৯ম-২০তম গ্রেড) ক্যাটাগরির বিগত সালের প্রশ্নগুলো অনুশীলন করে ফেলুন।

নতুন সব সরকারি চাকরির আপডেট পেতে bdgovt.info-এর সাথেই থাকুন। আবেদন নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন।



Source link

Avatar of ShikhoBD Team

ShikhoBD Team

About Author

ShikhoBD বাংলাদেশের শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের জন্য নির্ভরযোগ্য একটি বাংলা এডুকেশন প্ল্যাটফর্ম। আমরা প্রতিদিন সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার রেজাল্ট, সাজেশন, ভর্তি তথ্য এবং শিক্ষামূলক গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করি সহজ ও নির্ভুলভাবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সমাজ সেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি
নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

১৪৮৫ শূন্যপদ সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ DSS Job Circular 2026

মোট পদের ক্যাটাগরি ৫২ মোট শূন্যপদ ১৪৮৫ আবেদনের শেষ দিন 23 June 2026, 5:00 PM ⏰ ২৯ দিন বাকি সমাজসেবা
বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি
নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

১০৩৬ পদে বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Bangladesh Bank Job Circular 2026

মোট পদের ক্যাটাগরি ২৪+০১+০১+০১ মোট শূন্যপদ ১২৬+০১+২৬+৯০৩ জন আবেদনের শেষ দিন — দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন 4 June 2026, 11:59