নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

১৮ পদে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (SEC) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ!

১৮ পদে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন SEC নিয়োগ বিজ্ঞপ্তি


মোট পদের ক্যাটাগরি

০৮টি

মোট শূন্যপদ

১৮ জন

যোগ্যতা

এসএসসি/এইচএসসি/ডিপ্লোমা/স্নাতক

বয়সসীমা

১৮-৩২

বেতন

৮,২৫০ থেকে ৫৩,০৬০/- টাকা

আবেদনের শেষ দিন


⏰ ১৮ দিন বাকি

পোস্টের গুরুত্বপূর্ণ অংশ

Bangladesh Securities and Exchange Commission BSEC Job Circular 2026

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (SEC) নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত! ১৮ পদে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (SEC Job Circular 2026) প্রকাশিত হয়েছে। এবারের বিজ্ঞপ্তিতে ০৮টি জব ক্যাটাগরিতে মোট ১৮ জন নিয়োগ দেওয়া হবে।

এসএসসি/এইচএসসি/ডিপ্লোমা/স্নাতক পাস প্রার্থীরা সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। অনলাইনে http://sec.teletalk.com.bd/ গিয়ে করতে হবে। আবেদন শুরু ২১ ‍জুলাই ২০২৬, সকাল ১০:০০ টা থেকে, চলবে ১০ আগস্ট ২০২৬, রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।

SEC চাকরির সার্কুলার গুরুত্বপূর্ণ তথ্যের টেবিল

প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (Bangladesh Securities and Exchange Commission)
পদের ক্যাটাগরি ০৮টি
মোট শূন্যপদ ১৮ জন
শিক্ষাগত যোগ্যতা এসএসসি/এইচএসসি/ডিপ্লোমা/স্নাতক পাস
বয়সসীমা ১৮-৩২ বছর (২১ জুলাই ২০২৬ অনুযায়ী)
জেলা সকল জেলা
বেতন গ্রেড ০৯, ১০, ১৩, ১৪, ১৬ ও ২০তম
আবেদন ফি ৫৬, ১১২ ও ২২৩ টাকা (পদ অনুযায়ী)
বিজ্ঞপ্তি প্রকাশ ২০ জুলাই ২০২৬ (অফিসিয়াল ওয়েবসাইট)
আবেদন শুরু ২১ জুলাই ২০২৬, সকাল ১০:০০ টা
আবেদনের শেষ তারিখ ১০ আগস্ট ২০২৬, রাত ১১:৫৯ টা
আবেদনের মাধ্যম অনলাইন (sec.teletalk.com.bd)

পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (Bangladesh Securities and Exchange Commission) এর নিচে প্রতিটি পদের সংখ্যা, বেতন ও যোগ্যতা একসাথে দেওয়া হলো। মনোযোগ দিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (SEC) চাকরির পদের বিস্তারিত দেখে নিন কোন পদটি আপনার জন্য উপযুক্ত।

১. সহকারী পরিচালক (সাধারণ)
পদ সংখ্যা: ৩

💰 বেতন: ২২,০০০–৫৩,০৬০/- (গ্রেড-৯)

বয়স: অনূর্ধ্ব ৩২ বছর

🎓 যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসায় শিক্ষা, ব্যবসায় প্রশাসন, অর্থনীতি, পরিসংখ্যান, ক্যাপিটাল মার্কেট বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ (চার) বৎসর মেয়াদি স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রি।

২. সহকারী পরিচালক (এমআইএস)
পদ সংখ্যা: ২

💰 বেতন: ২২,০০০–৫৩,০৬০/- (গ্রেড-৯)

বয়স: অনূর্ধ্ব ৩২ বছর

🎓 যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার বিজ্ঞান, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, এমআইএস বা সমজাতীয় বিষয়ে ৪ (চার) বৎসর মেয়াদি স্নাতক (সম্মান) বা বিএসসি ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি।

৩. ব্যক্তিগত কর্মকর্তা
পদ সংখ্যা: ২

💰 বেতন: ১৬,০০০–৩৮,৬৪০/- (গ্রেড-১০)

বয়স: অনূর্ধ্ব ৩২ বছর

🎓 যোগ্যতা ও অভিজ্ঞতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ (চার) বৎসর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি; (খ) ইংরেজি ও বাংলা সাঁটলিপিতে প্রতি মিনিটে যথাক্রমে ৮০ ও ৬০ শব্দের গতি; এবং (গ) কম্পিউটার চালনার দক্ষতা।

৪. সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা
পদ সংখ্যা: ২

💰 বেতন: ১১,০০০–২৬,৫৯০/- (গ্রেড-১৩)

বয়স: অনূর্ধ্ব ৩২ বছর

🎓 যোগ্যতা ও অভিজ্ঞতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসায় শিক্ষা বা ব্যবসায় প্রশাসন বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি; এবং (খ) কম্পিউটারে দক্ষতা।

৫. ক্যাশিয়ার
পদ সংখ্যা: ১

💰 বেতন: ১০,২০০–২৪,৬৮০/- (গ্রেড-১৪)

বয়স: অনূর্ধ্ব ৩২ বছর

🎓 যোগ্যতা ও অভিজ্ঞতা: (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসায় শিক্ষা বা ব্যবসায় প্রশাসন বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-সহ স্নাতক ডিগ্রি; এবং (খ) কম্পিউটার চালনার দক্ষতা।

৬. মেডিক্যাল এসিসটেন্ট
পদ সংখ্যা: ১

💰 বেতন: ১০,২০০–২৪,৬৮০/- (গ্রেড-১৪)

বয়স: অনূর্ধ্ব ৩২ বছর

🎓 যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে মেডিকেল টেকনোলজি (ফার্মেসি) তে ডিপ্লোমা ডিগ্রি।

৭. গাড়ি চালক
পদ সংখ্যা: ২

💰 বেতন: ৯,৩০০–২২,৪৯০/- (গ্রেড-১৬)

বয়স: অনূর্ধ্ব ৩২ বছর

🎓 যোগ্যতা ও অভিজ্ঞতা: (ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) হালকা বা ভারী মোটরগাড়ী চালনায় বৈধ লাইসেন্সপ্রাপ্ত; এবং (গ) মোটরগাড়ী চালনায় অভিজ্ঞতা।

৮. অফিস সহায়ক
পদ সংখ্যা: ৫

💰 বেতন: ৮,২৫০–২০,০১০/- (গ্রেড-২০)

বয়স: অনূর্ধ্ব ৩২ বছর

🎓 যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

কারা আবেদন করতে পারবেন?

বয়স: ২১ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে থাকতে হবে। বিএসইসি চাকরির বয়স প্রমাণে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আপনি খুব সহজেই আমাদের ওয়েবসাইটের বয়স ক্যালকুলেটর ব্যবহার করে আপনার বর্তমান বয়স জেনে নিতে পারেন।

জেলা: এই সার্কুলারে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

নাগরিকত্ব: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

আবেদন করার নিয়ম (ধাপে ধাপে)

আবেদনের আগে যা প্রস্তুত রাখবেন

  • শিক্ষাগত সনদের তথ্য — সর্বশেষ পরীক্ষার রোল, বোর্ড, পাসের সাল
  • জাতীয় পরিচয়পত্র (NID) — নম্বর ও তথ্য নির্ভুলভাবে দিতে হবে
  • রঙিন ছবি — ৩০০×৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ KB
  • স্বাক্ষরের ছবি — ৩০০×৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ KB
  • অভিজ্ঞতা/কোটার সনদ — প্রযোজ্য ক্ষেত্রে আগেই সংগ্রহ করে রাখুন

অনলাইনে আবেদনের ধাপসমূহ

  1. sec.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।
  2. Application Form অপশনে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত পদটি নির্বাচন করুন।
  3. টেলিটক প্রিমিয়াম মেম্বার হলে Yes, না হলে No সিলেক্ট করে Next চাপুন।
  4. ফরমে ব্যক্তিগত ও শিক্ষাগত সব তথ্য নির্ভুলভাবে পূরণ করুন।
  5. নির্ধারিত সাইজের ছবি ও স্বাক্ষর আপলোড করুন।
  6. সব তথ্য যাচাই করে Submit করুন।
  7. Applicant’s Copy ডাউনলোড করে প্রিন্ট করে রাখুন — অ্যাডমিট কার্ড ও পরীক্ষার সময় লাগবে।

আবেদন ফি (পদ অনুযায়ী)

পদ মূল ফি সার্ভিস চার্জ মোট ফি
১-৩নং পদ ২০০/- ২৩/- ২২৩/-
০৪-০৭নং পদ ১০০/- ১২/- ১১২/-
০৮নং পদ ৫০/- ০৬/- ৫৬/-
প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গ (সকল পদ) ৫০/- ০৬/- ৫৬/-

SMS-এ ফি জমা দেওয়ার নিয়ম

📱 আবেদন সাবমিটের ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিম থেকে ২টি SMS পাঠাতে হবে:

১ম SMS: SEC User ID → পাঠান 16222 নম্বরে
উদাহরণ: SEC ABCDEF

২য় SMS: SEC YES PIN → পাঠান 16222 নম্বরে
উদাহরণ: SEC YES 12345678

✅ ফি জমা সফল হলে Reply-তে User ID ও Password পাবেন — অবশ্যই সংরক্ষণ করুন, অ্যাডমিট কার্ড ডাউনলোডে লাগবে। ফি জমা না দিলে আবেদন সম্পন্ন হবে না।

User ID বা Password ভুলে গেলে

টেলিটক প্রিপেইড সিম থেকে নিচের SMS পাঠিয়ে পুনরুদ্ধার করতে পারবেন:

Password ভুলে গেলে: SEC HELP USER User ID → 16222
User ID ভুলে গেলে: SEC HELP PIN PIN Number → 16222

📌 বিশেষ দ্রষ্টব্য: SEC চাকরির আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, ফি ও অন্যান্য সকল শর্ত অফিসিয়াল সার্কুলার অনুযায়ী প্রযোজ্য হবে। এই আর্টিকেলের কোনো তথ্যের সাথে অফিসিয়াল সার্কুলারের অমিল থাকলে অফিসিয়াল সার্কুলারের তথ্যই চূড়ান্ত বলে গণ্য হবে। তাই আবেদনের আগে নিচের সার্কুলার ইমেজটি অবশ্যই ভালোভাবে পড়ে নিন।

SEC Job Circular 2026 এর অফিসিয়াল ছবি ও PDF

SEC Job Circular 2026 এর আবেদনের আগে অবশ্যই নিচের অফিসিয়াল সার্কুলারটি ভালোভাবে পড়ে নিন। এখানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন জব নোটিশের সব শর্ত বিস্তারিত দেওয়া আছে।

BSEC Job Circular 2026
BSEC Job Circular 2026-Image-02
BSEC Job Circular 2026-Image-03
BSEC Job Circular 2026-Image-04

নিয়োগ পরীক্ষা ও পরবর্তী ধাপ

পরীক্ষার ধাপসমূহ

  1. লিখিত পরীক্ষা — প্রথম ধাপে সব প্রার্থীকে লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে।
  2. মৌখিক পরীক্ষা (ভাইভা) — লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ডাকা হবে।
  3. ব্যবহারিক/কম্পিউটার দক্ষতা পরীক্ষা — প্রযোজ্য পদের ক্ষেত্রে।

প্রবেশপত্র

পরীক্ষার তারিখ ও প্রবেশপত্রের তথ্য SMS-এর মাধ্যমে জানানো হবে। প্রবেশপত্র ডাউনলোড করতে হবে sec.teletalk.com.bd থেকে User ID ও Password দিয়ে। তাই আবেদনে দেওয়া মোবাইল নম্বর সব সময় সচল রাখুন।

🎯 লিখিত পরীক্ষার প্রস্তুতি এখনই শুরু করুন: সরকারি নিয়োগের লিখিত পরীক্ষায় বিগত সালের প্রশ্ন থেকে অনেক প্রশ্ন কমন পড়ে। আমাদের ফ্রি MCQ প্র্যাকটিস সেকশনে বিগত সরকারি পরীক্ষার বাস্তব প্রশ্ন সমাধান করে নিজেকে যাচাই করে নিন — সম্পূর্ণ ফ্রি।

মৌখিক পরীক্ষায় যেসব কাগজপত্র লাগবে

  • মৌখিক পরীক্ষার প্রবেশপত্র (মূল কপি)
  • সকল শিক্ষাগত সনদের মূল কপি ও সত্যায়িত ফটোকপি
  • জাতীয় পরিচয়পত্র (NID)
  • ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌর মেয়র প্রদত্ত নাগরিকত্ব সনদ
  • প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার সত্যায়িত চারিত্রিক সনদ
  • কোটার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)

সতর্কতা ও সহায়তা

⚠️ এই বিএসইসি নিয়োগে চাকরি পেতে কোনো আর্থিক লেনদেনের প্রয়োজন নেই। কেউ চাকরি দেওয়ার প্রলোভনে টাকা দাবি করলে সেটি প্রতারণা। এছাড়া আবেদনে ভুল তথ্য বা একাধিক ভুয়া আবেদন প্রমাণিত হলে প্রার্থিতা বাতিল হবে।

আবেদন সংক্রান্ত সমস্যায় (টেলিটক সাপোর্ট):

📞 কল: টেলিটক নম্বর থেকে ১২১-এ কল করুন

📧 ইমেইল: [email protected]

✍️ মেইলের subject-এ Organization Name: SEC, পদের নাম, User ID ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করবেন।

প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ:

  • ইমেইল: [email protected]
  • ফোন:+৮৮০-২-৪৪৮২৬৫৩১, +৮৮০-২-৪৪৮২৬৫৩২
  • ঠিকানা: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (SEC) মূল কার্যালয়ের ঠিকানা হলো: সিকিউরিটিজ কমিশন ভবন, ই-৬/সি, আগারগাঁও, শের-ই-বাংলা নগর প্রশাসনিক এলাকা, ঢাকা-১২০৭
  • ওয়েবসাইট: https://www.sec.gov.bd/

সাধারণ জিজ্ঞাসা (FAQ)

প্রশ্ন ১: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (SEC) নিয়োগে আবেদনের শেষ তারিখ কবে?

  • উত্তর: ১০ আগস্ট ২০২৬, রাত ১১:৫৯ মিনিটে পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। শেষ মুহূর্তে সার্ভারে চাপ থাকে, তাই আগেই আবেদন করে ফেলা ভালো।

২. আবেদনের শেষ সময় ও ফি জমার মেয়াদ কত?

    • উত্তর: আবেদনের শেষ সময় ১০ আগস্ট ২০২৬, রাত ১১:৫৯ মিনিট। আবেদন সাবমিট করার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে।

৩. কোন পদের জন্য কত টাকা ফি লাগবে?

    • উত্তর: টেলিটক প্রি-পেইডের মাধ্যমে ফি দিতে হবে:
        • ১-৩ নং পদ: ২২৩ টাকা
        • ৪-৭ নং পদ: ১১২ টাকা
        • ৮ নং পদ (এবং সব কোটাধারী): ৫৬ টাকা

৪. আবেদনের বয়সসীমা কত?

    • উত্তর: ২১ জুলাই ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।

শেষ কথা ও পরীক্ষার প্রস্তুতি

শেষ সময়ের জন্য অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব বিএসইসি চাকরিতে আবেদন করে ফেলুন। শেষ দিকে টেলিটক সার্ভারে চাপ বেড়ে গিয়ে ওয়েবসাইটে সমস্যা হওয়া খুবই সাধারণ ঘটনা।

আবেদনের পাশাপাশি এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিন। আপনি প্রতিযোগীদের চেয়ে এগিয়ে থাকতে সরকারি চাকরি (৯ম-২০তম গ্রেড) ক্যাটাগরির বিগত সালের প্রশ্নগুলো অনুশীলন করে ফেলুন।

নতুন সব সরকারি চাকরির আপডেট পেতে bdgovt.info-এর সাথেই থাকুন। আবেদন নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন।



Source link

Avatar of ShikhoBD Team

ShikhoBD Team

About Author

ShikhoBD বাংলাদেশের শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের জন্য নির্ভরযোগ্য একটি বাংলা এডুকেশন প্ল্যাটফর্ম। আমরা প্রতিদিন সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার রেজাল্ট, সাজেশন, ভর্তি তথ্য এবং শিক্ষামূলক গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করি সহজ ও নির্ভুলভাবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সমাজ সেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি
নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

১৪৮৫ শূন্যপদ সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ DSS Job Circular 2026

মোট পদের ক্যাটাগরি ৫২ মোট শূন্যপদ ১৪৮৫ আবেদনের শেষ দিন 23 June 2026, 5:00 PM ⏰ ২৯ দিন বাকি সমাজসেবা
বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি
নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

১০৩৬ পদে বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Bangladesh Bank Job Circular 2026

মোট পদের ক্যাটাগরি ২৪+০১+০১+০১ মোট শূন্যপদ ১২৬+০১+২৬+৯০৩ জন আবেদনের শেষ দিন — দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন 4 June 2026, 11:59