৮৯০ পদে বিশাল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত!
অনেকদিন পরবেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (CAAB) অফিসিয়াল ওয়েবসাইটের নোটিশ বোর্ডে দারুন সুসংবাদের ঘোষণা হয়েছে! বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক সাথে ০২টি নতুন বড় নিয়োগ সার্কুলার প্রকাশ করেছে।
২৪৩+৬৪৭ পদে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সিএএবি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (CAAB Job Circular 2026) প্রকাশিত হয়েছে। এবারের বিজ্ঞপ্তিতে ৩৭+৭২=১০৯টি জব ক্যাটাগরিতে মোট ২৪৩+৬৪৭=৮৯০ জন নিয়োগ দেওয়া হবে।
অষ্টম শ্রেণী/মাধ্যমিক/উচ্চমাধ্যমিক/ডিগ্রী/স্নাতক পাস প্রার্থীরা সকল জেলা হতে আবেদন করতে পারবে। অনলাইনে চাকরির আবেদন গ্রহণ শুরু ২৭ জুলাই ২০২৬, সকাল ১০:০০ টা থেকে, ও শেষ হবে ১৬ আগস্ট ২০২৬, বিকেল ০৫:০০ টায়।
এক নজরে CAAB সার্কুলারের গুরুত্বপূর্ণ তথ্য
| প্রতিষ্ঠানের নাম | বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ |
| পদের ক্যাটাগরি | ৩৭+৭২=১০৯টি |
| মোট শূন্যপদ | ২৪৩+৬৪৭=৮৯০ জন |
| শিক্ষাগত যোগ্যতা | অষ্টম শ্রেণী/মাধ্যমিক/উচ্চমাধ্যমিক/ডিগ্রী/স্নাতক। |
| বয়সসীমা | ১৮-৪০ বছর] (০১ জুলাই ২০২৬ অনুযায়ী) |
| জেলা | সকল জেলা। |
| বেতন গ্রেড | গ্রেড-০৫ থেকে গ্রেড-২০ |
| আবেদন ফি | ৫৬, ১১২, ১৬৮ ও ২২৩/- টাকা (পদ অনুযায়ী) |
| বিজ্ঞপ্তি প্রকাশ | ২০ জুলাই ২০২৬, https://caab.gov.bd |
| আবেদন শুরু | ২৭ জুলাই ২০২৬, সকাল ১০:০০ টা |
| আবেদনের শেষ তারিখ | ১৬ আগস্ট ২০২৬, বিকেল ০৫:০০ টা |
| আবেদনের মাধ্যম | অনলাইনে caab.teletalk.com.bd |
পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা
নিচে CAAB Job Circular এর প্রতিটি পদের সংখ্যা, বেতন ও যোগ্যতা একসাথে দেওয়া হলো। বিস্তারিত দেখে নিন কোন পদটি আপনার জন্য ভালো হবে।
সার্কুলার নাম্বার ১
সার্কুলার নাম্বার ২
কারা আবেদন করতে পারবেন?
বয়স: ১ জুলাই ২০২৬ তারিখ অনুযায়ী আবেদনকারীর ন্যূনতম বয়স ১৮ বছর হতে হবে। সর্বোচ্চ বয়সসীমা সংশ্লিষ্ট পদের জন্য বিজ্ঞপ্তির ৩ নম্বর কলামে উল্লেখিত শর্ত অনুযায়ী প্রযোজ্য হবে। বয়স যাচাইয়ের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তবে রিট পিটিশন নং-১১০১০/২০২১-এর রায় অনুসারে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে দৈনিক মজুরিভিত্তিক কর্মরত ১৮ জন ক্যাজুয়েল লেবারের ক্ষেত্রে নির্ধারিত বয়সসীমা শিথিল করার সুযোগ থাকবে।
জেলা: সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
নাগরিকত্ব: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
আবেদন করার নিয়ম (ধাপে ধাপে)
আবেদনের আগে যা প্রস্তুত রাখবেন
- শিক্ষাগত সনদের তথ্য — সর্বশেষ পরীক্ষার রোল, বোর্ড, পাসের সাল
- জাতীয় পরিচয়পত্র (NID) — নম্বর ও তথ্য নির্ভুলভাবে দিতে হবে
- রঙিন ছবি — ৩০০×৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ KB
- স্বাক্ষরের ছবি — ৩০০×৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ KB
- অভিজ্ঞতা/কোটার সনদ — প্রযোজ্য ক্ষেত্রে আগেই সংগ্রহ করে রাখুন
অনলাইনে আবেদনের ধাপসমূহ
- https://caab.teletalk.com.bd/ ওয়েবসাইটে প্রবেশ করুন।
- Application Form অপশনে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত পদটি নির্বাচন করুন।
- টেলিটক প্রিমিয়াম মেম্বার হলে Yes, না হলে No সিলেক্ট করে Next চাপুন।
- ফরমে ব্যক্তিগত ও শিক্ষাগত সব তথ্য নির্ভুলভাবে পূরণ করুন।
- নির্ধারিত সাইজের ছবি ও স্বাক্ষর আপলোড করুন।
- সব তথ্য যাচাই করে Submit করুন।
- Applicant’s Copy ডাউনলোড করে প্রিন্ট করে রাখুন — অ্যাডমিট কার্ড ও পরীক্ষার সময় লাগবে।
আবেদন ফি (পদ অনুযায়ী)
| গ্রেড / গ্রুপ | মূল ফি | সার্ভিস চার্জ | মোট ফি |
|---|---|---|---|
| ৯ম গ্রেড | ২০০/- | ২৩/- | ২২৩/- |
| ১০-১২তম গ্রেড | ১৫০/- | ১৮/- | ১৬৮/- |
| ১৩-১৬তম গ্রেড | ১০০/- | ১২/- | ১১২/- |
| ১৭-২০তম গ্রেড | ৫০/- | ০৬/- | ৫৬/- |
| প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গ (সকল পদ) | ৫০/- | ০৬/- | ৫৬/- |
SMS-এ ফি জমা দেওয়ার নিয়ম
📱 আবেদন সাবমিটের ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিম থেকে ২টি SMS পাঠাতে হবে:
১ম SMS: CAAB
উদাহরণ: CAAB ABCDEF
২য় SMS: CAAB
উদাহরণ: CAAB YES 12345678
✅ ফি জমা সফল হলে Reply-তে User ID ও Password পাবেন — অবশ্যই সংরক্ষণ করুন, অ্যাডমিট কার্ড ডাউনলোডে লাগবে। ফি জমা না দিলে আবেদন সম্পন্ন হবে না।
User ID বা Password ভুলে গেলে
টেলিটক প্রিপেইড সিম থেকে নিচের SMS পাঠিয়ে পুনরুদ্ধার করতে পারবেন:
Password ভুলে গেলে: CAAB
User ID ভুলে গেলে: CAAB
📌 বিশেষ দ্রষ্টব্য: আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, ফি ও অন্যান্য সকল শর্ত অফিসিয়াল সার্কুলার অনুযায়ী প্রযোজ্য হবে। এই আর্টিকেলের কোনো তথ্যের সাথে অফিসিয়াল সার্কুলারের অমিল থাকলে অফিসিয়াল সার্কুলারের তথ্যই চূড়ান্ত বলে গণ্য হবে। তাই আবেদনের আগে নিচের সার্কুলার ইমেজটি অবশ্যই ভালোভাবে পড়ে নিন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ ২০২৬ এর অফিসিয়াল ছবি ও PDF
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ সার্কুলার ২০২৬ এ আবেদনের আগে অবশ্যই নিচের অফিসিয়াল সার্কুলারটি ভালোভাবে পড়ে নিন। এখানে CAAB Job Circular 2026 এর সব শর্ত বিস্তারিতভাবে লেখা আছে।
সার্কুলার নাম্বার ১









সার্কুলার নাম্বার ২










নিয়োগ পরীক্ষা ও পরবর্তী ধাপ
পরীক্ষার ধাপসমূহ
- লিখিত পরীক্ষা — প্রথম ধাপে সব প্রার্থীকে লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে।
- মৌখিক পরীক্ষা (ভাইভা) — লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ডাকা হবে।
- ব্যবহারিক/কম্পিউটার দক্ষতা পরীক্ষা — প্রযোজ্য পদের ক্ষেত্রে।
প্রবেশপত্র
পরীক্ষার তারিখ ও প্রবেশপত্রের তথ্য SMS-এর মাধ্যমে জানানো হবে। প্রবেশপত্র ডাউনলোড করতে হবে caab.teletalk.com.bd থেকে User ID ও Password দিয়ে। তাই আবেদনে দেওয়া মোবাইল নম্বর সব সময় সচল রাখুন।
🎯 লিখিত পরীক্ষার প্রস্তুতি এখনই শুরু করুন: সরকারি নিয়োগের লিখিত পরীক্ষায় বিগত সালের প্রশ্ন থেকে অনেক প্রশ্ন কমন পড়ে। আমাদের ফ্রি MCQ প্র্যাকটিস সেকশনে বিগত সরকারি পরীক্ষার বাস্তব প্রশ্ন সমাধান করে নিজেকে যাচাই করে নিন — সম্পূর্ণ ফ্রি।
মৌখিক পরীক্ষায় যেসব কাগজপত্র লাগবে
- মৌখিক পরীক্ষার প্রবেশপত্র (মূল কপি)
- সকল শিক্ষাগত সনদের মূল কপি ও সত্যায়িত ফটোকপি
- জাতীয় পরিচয়পত্র (NID)
- ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌর মেয়র প্রদত্ত নাগরিকত্ব সনদ
- প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার সত্যায়িত চারিত্রিক সনদ
- কোটার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে)
সতর্কতা ও সহায়তা
⚠️ এই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগে চাকরি পেতে কোনো আর্থিক লেনদেনের প্রয়োজন নেই। কেউ চাকরি দেওয়ার প্রলোভনে টাকা দাবি করলে সেটি প্রতারণা। এছাড়া আবেদনে ভুল তথ্য বা একাধিক ভুয়া আবেদন প্রমাণিত হলে প্রার্থিতা বাতিল হবে।
আবেদন সংক্রান্ত সমস্যায় (টেলিটক সাপোর্ট):
📞 কল: টেলিটক নম্বর থেকে ১২১-এ কল করুন
📧 ইমেইল: [email protected]
✍️ মেইলের subject-এ Organization Name: CAAB, পদের নাম, User ID ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করবেন।
প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ:
- ঠিকানা: বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কুর্মিটোলা, ঢাকা- ১২২৯, বাংলাদেশ।
- ফোন: +৮৮-০২-৪১০৯১১১৩।
- ইমেইল: [email protected]।
- ওয়েবসাইট: https://caab.gov.bd/
সাধারণ জিজ্ঞাসা (FAQ)
প্রশ্ন ১: বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সিএএবি নিয়োগে আবেদনের শেষ তারিখ কবে?
উত্তর: ১৬ আগস্ট ২০২৬, বিকেল ০৫:০০ টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
প্রশ্ন ২: CAAB চাকরির আবেদন ফি কত এবং কীভাবে দিতে হবে?
উত্তর: পদভেদে ৫৬ থেকে ২২৩ টাকা, যা আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিম থেকে ২টি SMS-এর মাধ্যমে পরিশোধ করতে হবে।
প্রশ্ন ৩: টেলিটক ছাড়া অন্য সিম দিয়ে কি ফি দেওয়া যাবে?
উত্তর: না, আবেদন ফি শুধুমাত্র টেলিটক প্রিপেইড সিম থেকেই SMS-এর মাধ্যমে জমা দেওয়া যাবে। নিজের টেলিটক সিম না থাকলে অন্য কারো টেলিটক প্রিপেইড সিম ব্যবহার করেও ফি দিতে পারবেন।
প্রশ্ন ৪: অভিজ্ঞতা ছাড়া কি আবেদন করা যাবে?
উত্তর: হ্যাঁ কিছু পদের অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে, আবার কিছু পদের বিনা অভিজ্ঞতা আবেদন করা যাবে।
শেষ কথা ও পরীক্ষার প্রস্তুতি
শেষ সময়ের জন্য অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জবে আবেদন করে ফেলুন। বলে রাখি, শেষ দিকে টেলিটক সার্ভারে চাপ বেড়ে গিয়ে ওয়েবসাইটে সমস্যা হওয়া খুবই সাধারণ ঘটনা।
আবেদনের পাশাপাশি এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিন। প্রতিযোগীদের চেয়ে এগিয়ে থাকতে সরকারি চাকরি (৯ম-২০তম গ্রেড) ক্যাটাগরির বিগত সালের প্রশ্নগুলো অনুশীলন করে ফেলুন।
নতুন সব সরকারি চাকরির আপডেট পেতে bdgovt.info এর সাথেই থাকুন। এই সার্কুলার সম্পর্কে বা চাকরি সম্পর্কে যে কোন প্রশ্ন বা মতামত থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন।





