নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

১১১ পদে প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় নতুন সার্কুলার ২০২৬ প্রকাশিত

প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি


মোট পদের ক্যাটাগরি

২৪টি

মোট শূন্যপদ

১১১ জন

আবেদনের শেষ দিন


⏰ ২৭ দিন বাকি

🏢 সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DCD Job Circular 2026

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে মোট ১১১টি শূন্য পদে রাজস্বখাতভুক্ত নিয়োগ

📅 বিজ্ঞপ্তি প্রকাশ: ১৭ জুন ২০২৬
⏳ আবেদন শেষ: ১৫ জুলাই ২০২৬
🌐 dcd.teletalk.com.bd
🏢 ঢাকা সেনানিবাস

আবেদনের শেষ সময়: ১৫ জুলাই ২০২৬, বিকেল ৫:০০টা — সার্ভার জ্যাম এড়াতে শেষ দিনের জন্য অপেক্ষা না করে আজই আবেদন করুন।

DCD Job Circular 2026 প্রকাশিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এর মাধ্যমে সশস্ত্র বাহিনীর সদর দপ্তর এবং আন্তঃবাহিনী সংস্থাসমূহের সাংগঠনিক কাঠামোর রাজস্ব খাতভুক্ত ২৪টি ক্যাটাগরিতে মোট ১১১ জন প্রার্থী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনে dcd.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

এই DCD Job Circular-এ আবেদনের আগে আপনার বয়স যোগ্যতার মধ্যে আছে কিনা যাচাই করতে আমাদের বয়স ক্যালকুলেটর ব্যবহার করুন। আরও সরকারি চাকরির খবর পেতে এখানে ক্লিক করুন

📋 এক নজরে DCD Job Circular 2026

নিয়োগকর্তা প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়
ঠিকানা ১৯৮, ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬
চাকরির ধরন সরকারি, রাজস্বখাতভুক্ত, ফুল-টাইম
মোট শূন্য পদ ১১১ টি (২৪টি ক্যাটাগরিতে)
বয়সসীমা ১৮–৩২ বছর (১৫ জুলাই ২০২৬ তারিখ অনুযায়ী) | বিভাগীয় প্রার্থী: ৪০ বছর পর্যন্ত
বেতন স্কেল ৮,২৫০ – ২৬,৫৯০/- (পদ অনুযায়ী, জাতীয় বেতন স্কেল ২০১৫)
বিজ্ঞপ্তি জারির দিন ১১ জুন ২০২৬
প্রকাশের দিন ১৭ জুন ২০২৬
আবেদন পদ্ধতি শুধুমাত্র অনলাইনে
আবেদন শুরু ২১ জুন ২০২৬, সকাল ১০:০০টা
আবেদনের শেষ তারিখ ১৫ জুলাই ২০২৬, বিকেল ৫:০০টা
আবেদনের ওয়েবসাইট dcd.teletalk.com.bd
অফিশিয়াল ওয়েবসাইট www.dcd.gov.bd

📋 DCD Job Circular 2026 — শূন্য পদের বিবরণ

এই প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এ ২৪টি ক্যাটাগরিতে মোট ১১১টি পদের বিবরণ নিচে দেওয়া হলো:

# পদের নাম পদ গ্রেড বেতন স্কেল
০১ সহকারী অধীক্ষক ০১ ১৩ ১১,০০০–২৬,৫৯০/-
০২ সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর ০১ ১৩ ১১,০০০–২৬,৫৯০/-
০৩ কম্পিউটার অপারেটর ০৪ ১৩ ১১,০০০–২৬,৫৯০/-
০৪ উচ্চমান সহকারী ১২ ১৪ ১০,২০০–২৪,৬৮০/-
০৫ সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর ০৫ ১৪ ১০,২০০–২৪,৬৮০/-
০৬ নকশাকার (গ্রেড-৩) ০৩ ১৫ ৯,৭০০–২৩,৪৯০/-
০৭ ড্রাইভার ০২ ১৫ ৯,৭০০–২৩,৪৯০/-
০৮ অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ৩৩ ১৬ ৯,৩০০–২২,৪৯০/-
০৯ স্টোরম্যান ০১ ১৬ ৯,৩০০–২২,৪৯০/-
১০ কম্পিউটার হার্ডওয়্যার টেকনিশিয়ান ০১ ১৬ ৯,৩০০–২২,৪৯০/-
১১ এমসি-২ (কম্পোজিটর) ০৩ ১৬ ৯,৩০০–২২,৪৯০/-
১২ এমসি-২ (রিডার) ০১ ১৬ ৯,৩০০–২২,৪৯০/-
১৩ কাউন্টার ক্লার্ক ০১ ১৬ ৯,৩০০–২২,৪৯০/-
১৪ প্রেসার ০২ ১৭ ৯,০০০–২১,৮০০/-
১৫ বুক বাইন্ডার / টিএম (বাইন্ডার) ০৩ ১৮ ৮,৮০০–২১,৩১০/-
১৬ ডেসপ্যাচ রাইডার ০১ ১৮ ৮,৮০০–২১,৩১০/-
১৭ ফটোকপি অপারেটর ০১ ১৮ ৮,৮০০–২১,৩১০/-
১৮ অফিস সহায়ক ২৩ ২০ ৮,২৫০–২০,০১০/-
১৯ বাবুর্চি ০২ ২০ ৮,২৫০–২০,০১০/-
২০ সহকারী বাবুর্চি ০২ ২০ ৮,২৫০–২০,০১০/-
২১ মেস ওয়েটার ০২ ২০ ৮,২৫০–২০,০১০/-
২২ নিরাপত্তা প্রহরী ০১ ২০ ৮,২৫০–২০,০১০/-
২৩ মালী / গার্ডেনার ০২ ২০ ৮,২৫০–২০,০১০/-
২৪ পরিচ্ছন্নতা কর্মী / খাকরব ০৪ ২০ ৮,২৫০–২০,০১০/-
সর্বমোট ১১১

🎓 DCD Job Circular 2026 — পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা

নিচে প্রতিটি পদের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা সহজ ভাষায় তুলে ধরা হলো। আবেদনের আগে আপনার পছন্দের পদের যোগ্যতা মিলিয়ে নিন।

০১. সহকারী অধীক্ষকপদ: ০১ | গ্রেড-১৩

▪ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি।

▪ MS Office ও ডাটাবেজসহ কম্পিউটার চালনায় দক্ষতা।

০২. সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটরপদ: ০১ | গ্রেড-১৩

▪ স্নাতক বা সমমানের ডিগ্রি (অন্যূন দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ)।

▪ সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলায় ৫০ ও ইংরেজিতে ৮০ শব্দের গতি।

▪ কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ Word Processing, ই-মেইল ও ফ্যাক্স চালানোর দক্ষতা।

০৩. কম্পিউটার অপারেটরপদ: ০৪ | গ্রেড-১৩

▪ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

▪ কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।

০৪. উচ্চমান সহকারীপদ: ১২ | গ্রেড-১৪

▪ স্নাতক বা সমমানের ডিগ্রি (অন্যূন দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ)।

▪ কম্পিউটার ব্যবহারে দক্ষতা।

▪ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দের গতিসহ Word Processing, ই-মেইল ও ফ্যাক্স চালানোর দক্ষতা।

০৫. সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটরপদ: ০৫ | গ্রেড-১৪

▪ স্নাতক বা সমমানের ডিগ্রি (অন্যূন দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ)।

▪ সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দের গতি।

▪ কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ Word Processing, ই-মেইল ও ফ্যাক্স চালানোর দক্ষতা।

০৬. নকশাকার (গ্রেড-৩)পদ: ০৩ | গ্রেড-১৫

▪ স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চমাধ্যমিক (এইচএসসি) বা সমমান পাস।

▪ স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে ২ (দুই) বছর মেয়াদি ড্রাফটম্যানশিপ কোর্সে উত্তীর্ণ।

০৭. ড্রাইভারপদ: ০২ | গ্রেড-১৫

▪ স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান পাস।

▪ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

০৮. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিকপদ: ৩৩ | গ্রেড-১৬

▪ স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চমাধ্যমিক (এইচএসসি) বা সমমান পাস।

▪ কম্পিউটার ব্যবহারে দক্ষতা।

▪ কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দের গতিসহ Word Processing, ই-মেইল ও ফ্যাক্স চালানোর দক্ষতা।

০৯. স্টোরম্যানপদ: ০১ | গ্রেড-১৬

▪ স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চমাধ্যমিক বা সমমান পাস।

▪ MS Office ও ডাটাবেজসহ কম্পিউটার চালনায় দক্ষতা।

১০. কম্পিউটার হার্ডওয়্যার টেকনিশিয়ানপদ: ০১ | গ্রেড-১৬

▪ স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চমাধ্যমিক বা সমমান পাস।

▪ স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে অন্যূন ৬ মাস মেয়াদি ট্রেড কোর্সে উত্তীর্ণ।

১১. এমসি-২ (কম্পোজিটর)পদ: ০৩ | গ্রেড-১৬

▪ স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমান পাস।

▪ সংশ্লিষ্ট কাজে অন্যূন ২ (দুই) বছরের অভিজ্ঞতা।

১২. এমসি-২ (রিডার)পদ: ০১ | গ্রেড-১৬

▪ স্নাতক বা সমমানের ডিগ্রি (অন্যূন দ্বিতীয় বিভাগ/জিপিএ) থেকে উচ্চমাধ্যমিক বা সমমান পাস।

▪ সংশ্লিষ্ট কাজে অন্যূন ১ (এক) বছরের অভিজ্ঞতা।

১৩. কাউন্টার ক্লার্কপদ: ০১ | গ্রেড-১৬

▪ স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চমাধ্যমিক বা সমমান পাস।

▪ স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ।

১৪. প্রেসারপদ: ০২ | গ্রেড-১৭

▪ স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পাস।

▪ স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে প্রেসিং বা ড্রাফটম্যানশিপ কোর্সে উত্তীর্ণ।

১৫. বুক বাইন্ডার / টিএম (বাইন্ডার)পদ: ০৩ | গ্রেড-১৮

▪ স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পাস।

▪ সংশ্লিষ্ট কাজে অন্যূন ২ (দুই) বছরের অভিজ্ঞতা।

১৬. ডেসপ্যাচ রাইডারপদ: ০১ | গ্রেড-১৮

▪ স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পাস।

▪ মোটর সাইকেল চালনার লাইসেন্স থাকিতে হইবে।

১৭. ফটোকপি অপারেটরপদ: ০১ | গ্রেড-১৮

▪ স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পাস।

▪ ফটোকপি মেশিন চালনার বাস্তব অভিজ্ঞতা।

▪ কম্পিউটার ব্যবহারে দক্ষতা।

১৮. অফিস সহায়কপদ: ২৩ | গ্রেড-২০

▪ স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমান পাস।

১৯. বাবুর্চিপদ: ০২ | গ্রেড-২০

▪ স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস।

▪ সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা।

২০. সহকারী বাবুর্চিপদ: ০২ | গ্রেড-২০

▪ স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস।

▪ সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা।

২১. মেস ওয়েটারপদ: ০২ | গ্রেড-২০

▪ স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পাস।

২২. নিরাপত্তা প্রহরীপদ: ০১ | গ্রেড-২০

▪ স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পাস।

২৩. মালী / গার্ডেনারপদ: ০২ | গ্রেড-২০

▪ স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস।

▪ সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা।

২৪. পরিচ্ছন্নতা কর্মী / খাকরবপদ: ০৪ | গ্রেড-২০

▪ স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস।

💳 DCD Job Circular 2026 — আবেদন ফি

পদ গ্রুপ মূল ফি সার্ভিস চার্জ মোট ফি
১ থেকে ১৩ নং পদ ১০০/- ১২/- ১১২/-
১৪ থেকে ২৪ নং পদ ৫০/- ৬/- ৫৬/-
প্রতিবন্ধী / ক্ষুদ্র নৃগোষ্ঠী / তৃতীয় লিঙ্গ (সকল পদ) ৫০/- ৬/- ৫৬/-

📌 প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ — শর্তাবলি

▪ প্রার্থীর বয়স ১৫ জুলাই ২০২৬ তারিখে ১৮–৩২ বছরের মধ্যে হতে হবে। ক্রমিক ২, ৪, ৫ ও ৮ নং পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর। বয়সের ক্ষেত্রে Affidavit গ্রহণযোগ্য নয়। সঠিক বয়স জানতে বয়স ক্যালকুলেটর ব্যবহার করুন।

▪ ‘বিভাগীয় প্রার্থী’ বলতে এমন কর্মচারী বোঝায় যারা একই লাইনে ও একই প্রতিষ্ঠানে অন্যূন ২ (দুই) বছর স্থায়ী বা অস্থায়ীভাবে নিয়োজিত আছেন এবং সরাসরি নিয়োগের জন্য যোগ্য।

▪ চাকরিরত প্রার্থীদের অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতিপত্র দাখিল করতে হবে।

▪ কোটা সংক্রান্ত সরকারের সর্বশেষ জারিকৃত বিধি-বিধান অনুসরণ করা হবে।

▪ লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার TA/DA প্রদান করা হবে না। কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি ও বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।

📄 DCD Job Circular 2026 — অফিশিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি

📌 অফিশিয়াল জব সার্কুলার ইমেজ

DCD Job Circular 2026 bdgovtinfoDCD Job Circular 2026 page-2 bdgovtinfoDCD Job Circular 2026 Page-3 bdgovtinfoDCD Job Circular 2026 Last Page bdgovtinfo

DCD Job Circular 2026 (Office of the Chief Administrative Officer Job Circular 2026) — প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রকাশিত অফিশিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি, ১৭ জুন ২০২৬।

পিডিএফ ফাইল ডাউনলোড

📋 DCD Job Circular 2026 — অনলাইনে আবেদন করার ধাপসমূহ

ওয়েবসাইটে প্রবেশ করুন

dcd.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন শুরু করুন। আবেদন শুরু: ২১ জুন ২০২৬, সকাল ১০:০০টা।

পদ নির্বাচন ও ফরম পূরণ

যোগ্যতা অনুযায়ী পছন্দের পদ বেছে সকল তথ্য সঠিকভাবে পূরণ করুন। Submit-এর আগে তথ্যের সঠিকতা নিশ্চিত করুন।

ছবি ও স্বাক্ষর আপলোড করুন

সাম্প্রতিক রঙিন ছবি (৩০০×৩০০ pixel, সর্বোচ্চ ১০০ KB) এবং স্বাক্ষর (৩০০×৮০ pixel, সর্বোচ্চ ৬০ KB) আপলোড করুন।

Submit ও Applicant’s Copy সংরক্ষণ

সব তথ্য যাচাই করে Submit করুন। Applicant’s Copy প্রিন্ট বা Download করে রাখুন।

Teletalk SMS-এ ফি পরিশোধ করুন (৭২ ঘণ্টার মধ্যে)

Submit-এর পর ৭২ ঘণ্টার মধ্যে Teletalk Pre-paid সিম থেকে:

১ম SMS: DCD [USER ID] → পাঠান 16222 নম্বরে
উদাহরণ: DCD ABCDEF

২য় SMS: DCD YES [PIN] → পাঠান 16222 নম্বরে
উদাহরণ: DCD YES 12345678

User ID ও Password সংরক্ষণ করুন

পেমেন্ট সফল হলে SMS Reply-তে আসবে: “Congratulations [নাম], payment completed successfully for DCD application for [পদের নাম]. User ID is (ABCDEF) and Password (xxxxxx).” এটি দিয়ে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।

🔒 User ID বা Password ভুলে গেলে:

User ID জানা থাকলে: DCD Help User [USER ID] → 16222
উদাহরণ: DCD Help User ABCDEF

PIN জানা থাকলে: DCD Help PIN [PIN No] → 16222
উদাহরণ: DCD Help PIN 12345678

📄 মৌখিক পরীক্ষায় যে কাগজপত্র আনতে হবে

🎓 সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের মূল কপি
📄 Online Application Form ও Admit Card (সত্যায়িত ০১ সেট ফটোকপিসহ)
📷 ০৩ কপি সত্যায়িত পাসপোর্ট সাইজ রঙিন ছবি (সর্বোচ্চ ৩ মাসের পুরাতন)
📍 জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক (নাগরিকত্ব সনদ)
👤 জাতীয় পরিচয়পত্র / জন্মনিবন্ধন সনদের সত্যায়িত ০১ সেট ফটোকপি
🎖 মুক্তিযোদ্ধা সনদ (প্রযোজ্য ক্ষেত্রে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক)
★ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সনদ (জেলা প্রশাসক কর্তৃক) / প্রতিবন্ধী সনদ (সমাজসেবা অধিদপ্তর)
💼 অনাপত্তিপত্র / ছাড়পত্রের মূলকপি (চাকরিরত প্রার্থীদের জন্য)

📍 জেলার যোগ্যতা সম্পর্কে: প্রার্থীকে নিজ জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে প্রমাণ দাখিল করতে হবে। এজন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ওয়ার্ড কাউন্সিলর অথবা পৌর চেয়ারম্যান/মেয়র/সিটি কর্পোরেশনের মেয়র/প্রশাসক/উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব ও স্থায়ী বাসিন্দার সনদপত্র মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে। সঠিক জেলার সনদ ছাড়া প্রার্থিতা বাতিল হতে পারে।

📞 সহায়তার জন্য যোগাযোগ

Mail-এর Subject-এ লিখুন: Organization “DCD”, Post Name: *****, Applicant’s User ID ও Contact Number।

সতর্কতা: DCD Job Circular 2026 বা প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এ চাকরি পেতে কোনো আর্থিক লেনদেন বা তদবিরের প্রয়োজন নেই। ভুল বা অসত্য তথ্য দাখিল করলে প্রার্থিতা বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

🔗 আরও চাকরির খবর দেখুন

🔧 আমাদের দরকারি টুলস

DCD Job Circular 2026 বা প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Office of the Chief Administrative Officer Job Circular 2026) সম্পর্কিত যেকোনো নতুন আপডেট — প্রবেশপত্র, পরীক্ষার তারিখ ও ফলাফল — পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।



Source link

Avatar of ShikhoBD Team

ShikhoBD Team

About Author

ShikhoBD বাংলাদেশের শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের জন্য নির্ভরযোগ্য একটি বাংলা এডুকেশন প্ল্যাটফর্ম। আমরা প্রতিদিন সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার রেজাল্ট, সাজেশন, ভর্তি তথ্য এবং শিক্ষামূলক গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করি সহজ ও নির্ভুলভাবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সমাজ সেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি
নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

১৪৮৫ শূন্যপদ সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ DSS Job Circular 2026

মোট পদের ক্যাটাগরি ৫২ মোট শূন্যপদ ১৪৮৫ আবেদনের শেষ দিন 23 June 2026, 5:00 PM ⏰ ২৯ দিন বাকি সমাজসেবা
বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি
নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

১০৩৬ পদে বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Bangladesh Bank Job Circular 2026

মোট পদের ক্যাটাগরি ২৪+০১+০১+০১ মোট শূন্যপদ ১২৬+০১+২৬+৯০৩ জন আবেদনের শেষ দিন — দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন 4 June 2026, 11:59