নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

৪৩১ শূন্য পদে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নতুন চাকরির বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ

department of printing and publications dpp job circular


মোট পদের ক্যাটাগরি

২১টি

মোট শূন্যপদ

৪৩১ জন

আবেদনের শেষ দিন


⏰ ২৯ দিন বাকি

🏢 সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ — সংশোধিত

মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | DPP Job Circular 2026

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে মোট ৪৩১টি শূন্য পদে অকারিগরি ও কারিগরি ক্যাটাগরিতে সরাসরি নিয়োগ

📅 বিজ্ঞপ্তি: ১৬ জুন ২০২৬
⏳ আবেদন শেষ: ১৭ জুলাই ২০২৬
🌐 dpp.teletalk.com.bd
🏢 www.dpp.gov.bd

📌 সংশোধিত বিজ্ঞপ্তি: ইতঃপূর্বে ২৩ অক্টোবর ২০২৩ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে যেসকল প্রার্থী আবেদন করেছেন তাদের আবেদন বহাল থাকবে, নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।

আবেদনের শেষ সময়: ১৭ জুলাই ২০২৬, বিকেল ৫:০০টা — সার্ভার জ্যাম এড়াতে শেষ দিনের জন্য অপেক্ষা না করে আজই আবেদন করুন।

DPP Job Circular 2026 প্রকাশিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এ অকারিগরি ও কারিগরি মিলিয়ে মোট ৪৩১টি শূন্য পদে রাজস্বখাতভুক্ত সরাসরি নিয়োগ দেওয়া হবে। এই Department of Printing and Publications Job Circular 2026-এ আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র অনলাইনে dpp.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

এই DPP Job Circular-এ আবেদনের আগে আপনার বয়স যোগ্যতার মধ্যে আছে কিনা যাচাই করতে আমাদের বয়স ক্যালকুলেটর ব্যবহার করুন। আরও সরকারি চাকরির খবর পেতে এখানে ক্লিক করুন

📋 এক নজরে DPP Job Circular 2026

নিয়োগকর্তা মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর, জনপ্রশাসন মন্ত্রণালয়
ঠিকানা তেজগাঁও, ঢাকা
চাকরির ধরন সরকারি, রাজস্বখাতভুক্ত, ফুল-টাইম
মোট শূন্য পদ ৪৩১ টি (অকারিগরি: ২০৪ + কারিগরি: ১৯৯)
বয়সসীমা ১৮–৩২ বছর (০১ জুন ২০২৬ তারিখ অনুযায়ী) | বিভাগীয় প্রার্থী: ৪০ বছর পর্যন্ত
বেতন স্কেল ৮,২৫০ – ২৬,৫৯০/- (পদ অনুযায়ী, জাতীয় বেতন স্কেল ২০১৫)
আবেদন পদ্ধতি শুধুমাত্র অনলাইনে
আবেদন শুরু ১৮ জুন ২০২৬, সকাল ১০:০০টা
আবেদনের শেষ তারিখ ১৭ জুলাই ২০২৬, বিকেল ৫:০০টা
আবেদনের ওয়েবসাইট dpp.teletalk.com.bd
অফিশিয়াল ওয়েবসাইট www.dpp.gov.bd

📋 DPP Job Circular 2026 — অকারিগরি পদসমূহ (মোট: ২০৪টি)

# পদের নাম পদ বয়স গ্রেড বেতন স্কেল
০১ কম্পিউটার অপারেটর ০১ ১৮–৩২ গ্রেড-১৩ ১১,০০০ – ২৬,৫৯০/-
০২ সাটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর ০২ ১৮–৩২
(বিভাগীয়: ৪০)
গ্রেড-১৩ ১১,০০০ – ২৬,৫৯০/-
০৩ সাটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর ০৩ ১৮–৩২
(বিভাগীয়: ৪০)
গ্রেড-১৪ ১০,২০০ – ২৪,৬৮০/-
০৪ লাইব্রেরিয়ান (ইউ, ডি, এ) ০১ ১৮–৩২ গ্রেড-১৪ ১০,২০০ – ২৪,৬৮০/-
০৫ সরকারী লাইব্রেরিয়ান (ইউ, ডি, এ) ০১ ১৮–৩২ গ্রেড-১৪ ১০,২০০ – ২৪,৬৮০/-
০৬ গাড়িচালক ০৪ ১৮–৩৩ গ্রেড-১৬ ৯,৭০০ – ২৩,৪৯০/-
০৭ অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ৪৪ ১৮–৩২ গ্রেড-১৬ ৯,৩০০ – ২২,৪৯০/-
০৮ হিসাব সহকারী (এল, ডি, এ) ৩১ ১৮–৩২
(৩য় শ্রেণি কর্মী: ৪০)
গ্রেড-১৬ ৯,৩০০ – ২২,৪৯০/-
০৯ সহকারী স্টোরকিপার ১০ ১৮–৩২ গ্রেড-১৬ ৯,৩০০ – ২২,৪৯০/-
১০ সেলসম্যান ০১ ১৮–৩২ গ্রেড-১৬ ৯,৩০০ – ২২,৪৯০/-
১১ পানি পাম্প চালক / পাম্প চালক ০৩ ১৮–৩২ গ্রেড-১৮ ৮,৮০০ – ২১,৩১০/-
১২ অফিস সহায়ক ৩২ ১৮–৩২ গ্রেড-২০ ৮,২৫০ – ২০,০১০/-
১৩ নিরাপত্তা প্রহরী ০৩ ১৮–৩২ গ্রেড-২০ ৮,২৫০ – ২০,০১০/-
১৪ পোর্টার ৮৭ ১৮–৩২ গ্রেড-২০ ৮,২৫০ – ২০,০১০/-
১৫ পরিচ্ছন্নতাকর্মী ০১ ১৮–৩২ গ্রেড-২০ ৮,২৫০ – ২০,০১০/-
অকারিগরি পদ মোট ২২৪

⚙ DPP Job Circular 2026 — কারিগরি পদসমূহ (মোট: ১৯৯টি)

# পদের নাম পদ বয়স গ্রেড বেতন স্কেল
১৬ কলিফোন্ডার ২৫ ১৮–৩২ গ্রেড-১৬ ৯,৩০০ – ২২,৪৯০/-
১৭ সহকারী চেকার ০৬ ১৮–৩২ গ্রেড-১৬ ৯,৩০০ – ২২,৪৯০/-
১৮ মেকানিক (মেকানিক্যাল) ০১ ১৮–৩২ গ্রেড-১৬ ৯,৩০০ – ২২,৪৯০/-
১৯ ইলেক্ট্রিশিয়ান ০১ ১৮–৩২ গ্রেড-১৬ ৯,৩০০ – ২২,৪৯০/-
২০ বাইন্ডার ১৬২ ১৮–৩২ গ্রেড-১৬ ৯,৩০০ – ২২,৪৯০/-
২১ কাউন্টার (প্রেসার জন্য) ০২ ১৮–৩২ গ্রেড-১৯ ৮,৫০০ – ২০,৫৭০/-
কারিগরি পদ মোট ১৯৯
সর্বমোট ৪৩১

💳 DPP Job Circular 2026 — আবেদন ফি

পদ গ্রুপ মূল ফি সার্ভিস চার্জ মোট ফি
গ্রেড ১৩–১৬ পদসমূহ (১-১৫ নং ক্রমিক) ১০০/- ১২/- ১১২/-
গ্রেড ১৭–২০ পদসমূহ ৫০/- ৬/- ৫৬/-
প্রতিবন্ধী / ক্ষুদ্র নৃগোষ্ঠী / তৃতীয় লিঙ্গ (সকল পদ) ৫০/- ৬/- ৫৬/-

📌 মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ — গুরুত্বপূর্ণ শর্তাবলি

▪ ০১ জুন ২০২৬ তারিখে প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তির ৩ নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে Affidavit গ্রহণযোগ্য নয়। আপনার বয়স সঠিকভাবে জানতে আমাদের বয়স ক্যালকুলেটর ব্যবহার করুন।

▪ সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে কর্মরত প্রার্থী বিভাগীয় প্রার্থী/কর্মরত প্রার্থী হিসেবে গণ্য হবেন। আবেদনপত্র পূরণের সময় Departmental Candidate বক্সে টিক দিতে হবে।

▪ সর্বাধিক অর্জিত শিক্ষাগত যোগ্যতা আবেদনপত্রে উল্লেখ করতে হবে। পরবর্তীতে অন্য কোনো সনদ অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না।

▪ মৌখিক পরীক্ষার সময় জাতীয় পরিচয়পত্র এবং সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত Application Form সহ সত্যায়িত একসেট ফটোকপি দাখিল করতে হবে।

▪ সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। লিখিত এবং প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার সুযোগ পাবেন।

▪ একই ক্যাটাগরির একাধিক পদে আবেদন করা নিরুৎসাহিত করা হলো। একজন প্রার্থী একই ক্যাটাগরির একই ভেন্যুতে অনুষ্ঠিত পরীক্ষায় একটি পদেই আবেদন করতে পারবেন।

▪ অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না।

📄 DPP Job Circular 2026 — অফিশিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি

DPP Job Circular 2026 (Department of Printing and Publications Job Circular 2026) — জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি, ১৬ জুন ২০২৬।

PDF Download.

📋 DPP Job Circular 2026 — অনলাইনে আবেদন করার ধাপসমূহ

ওয়েবসাইটে প্রবেশ করুন

dpp.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন শুরু করুন। আবেদন শুরু: ১৮ জুন ২০২৬, সকাল ১০:০০টা।

পদ নির্বাচন ও ফরম পূরণ

যোগ্যতা অনুযায়ী পছন্দের পদ বেছে সকল তথ্য সঠিকভাবে পূরণ করুন। Submit-এর আগে সব তথ্যের সঠিকতা নিশ্চিত করুন।

ছবি ও স্বাক্ষর আপলোড করুন

রঙিন ছবি (৩০০×৩০০ pixel, সর্বোচ্চ ১০০ KB) এবং স্বাক্ষর (৩০০×৮০ pixel, সর্বোচ্চ ৬০ KB) নির্ধারিত স্থানে আপলোড করুন।

Submit ও Applicant’s Copy সংরক্ষণ করুন

সব তথ্য যাচাই করে Submit করুন। Applicant’s Copy প্রিন্ট বা Download করে রাখুন — মৌখিক পরীক্ষায় একটি কপি জমা দিতে হবে।

Teletalk SMS-এ ফি পরিশোধ করুন (৭২ ঘণ্টার মধ্যে)

Submit-এর পর ৭২ ঘণ্টার মধ্যে Teletalk Pre-paid সিম থেকে:

১ম SMS: DPP [USER ID] → পাঠান 16222 নম্বরে
উদাহরণ: DPP ABCDEF

২য় SMS: DPP YES [PIN] → পাঠান 16222 নম্বরে
উদাহরণ: DPP YES xxxxxxxx

User ID ও Password সংরক্ষণ করুন

পেমেন্ট সফল হলে SMS Reply-তে আসবে: “Congratulations [নাম], payment completed successfully for application of DPP for [পদের নাম]. User ID is (ABCDEF) and password (xxxxxxxx).” এই তথ্য দিয়ে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।

🔒 User ID বা Password ভুলে গেলে:

User ID জানা থাকলে: DPP Help User [USER ID] → 16222
উদাহরণ: DPP Help User ABCDEF

PIN জানা থাকলে: DPP Help PIN [PIN No] → 16222
উদাহরণ: DPP Help PIN 12345678

📄 মৌখিক পরীক্ষায় যে কাগজপত্র আনতে হবে

📄 Application Form ও Admit Card (অনলাইন পূরণকৃত)
🎓 সকল শিক্ষাগত যোগ্যতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদসহ)
👤 নাগরিকত্ব সনদ (ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন)
👤 জাতীয় পরিচয়পত্র / জন্মসনদের সত্যায়িত অনুলিপি
★ কোটা সনদ (প্রযোজ্য ক্ষেত্রে, সর্বশেষ নীতিমালা অনুযায়ী)
📄 মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সনদ ও ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে)
💼 বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে কর্তৃপক্ষ কর্তৃক অনুমতিপত্র
🚗 গাড়িচালক পদে হালকা ও ভারী ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত অনুলিপি
📄 চারিত্রিক সনদ (ইউনিয়ন/পৌরসভা/সিটি কর্পোরেশন/গেজেটেড কর্মকর্তা)

মনে রাখুন: মৌখিক পরীক্ষার সময় প্রতিটি সনদের মূলকপি প্রদর্শনের পাশাপাশি ০১টি করে সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

📞 সহায়তার জন্য যোগাযোগ

Mail/মেসেজে Subject-এ লিখুন: Organization Name: DPP, Post Name: *****, Applicant’s User ID ও Contact Number।

সতর্কতা: DPP Job Circular 2026 বা মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬-এ চাকরি পেতে কোনো আর্থিক লেনদেন বা তদবিরের প্রয়োজন নেই। যেকোনো ধরনের তদবির প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

🔗 আরও চাকরির খবর দেখুন

🔧 আমাদের দরকারি টুলস

DPP Job Circular 2026 বা মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Department of Printing and Publications Job Circular 2026) সম্পর্কিত যেকোনো নতুন আপডেট — প্রবেশপত্র, পরীক্ষার তারিখ ও ফলাফল — পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন এবং নোটিফিকেশন চালু রাখুন।



Source link

Avatar of ShikhoBD Team

ShikhoBD Team

About Author

ShikhoBD বাংলাদেশের শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের জন্য নির্ভরযোগ্য একটি বাংলা এডুকেশন প্ল্যাটফর্ম। আমরা প্রতিদিন সর্বশেষ চাকরির খবর, পরীক্ষার রেজাল্ট, সাজেশন, ভর্তি তথ্য এবং শিক্ষামূলক গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ করি সহজ ও নির্ভুলভাবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

সমাজ সেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি
নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

১৪৮৫ শূন্যপদ সমাজসেবা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ DSS Job Circular 2026

মোট পদের ক্যাটাগরি ৫২ মোট শূন্যপদ ১৪৮৫ আবেদনের শেষ দিন 23 June 2026, 5:00 PM ⏰ ২৯ দিন বাকি সমাজসেবা
বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি
নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা তথ্য

১০৩৬ পদে বাংলাদেশ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ Bangladesh Bank Job Circular 2026

মোট পদের ক্যাটাগরি ২৪+০১+০১+০১ মোট শূন্যপদ ১২৬+০১+২৬+৯০৩ জন আবেদনের শেষ দিন — দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন 4 June 2026, 11:59