২৮৭ শূন্যপদে কর্মসংস্থান ব্যাংক (KB) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ! বিস্তারিত এখানে
মোট পদের ক্যাটাগরি
০৩
মোট শূন্যপদ
২৮৭ জন
আবেদনের শেষ দিন
⏰ ২৯ দিন বাকি

কর্মসংস্থান ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (Karmasangsthan Bank KB Job Circular 2026) প্রকাশিত হয়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন একটি আর্থিক প্রতিষ্ঠান কর্মসংস্থান ব্যাংক (KB) রাজস্ব খাতভুক্ত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিক ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।
আগ্রহী প্রার্থীরা নিদিষ্ট সময়ের মধ্যে অনলাইনে https://kb.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন সম্পন্ন করতে পারবেন।
আপনি যদি কর্মসংস্থান ব্যাংক চাকরি (Karmasangsthan Bank Job Circular 2026) খুঁজছেন? যদি খুঁজে থাকেন, তবে এই পোস্টটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
এই জব পোস্টে আমরা Karmasangsthan Bank KB নিয়োগ বিজ্ঞপ্তির যোগ্যতা, পদের বিবরণ, আবেদন প্রক্রিয়া, বয়সসীমা এবং টাকা জমা দেওয়ার নিয়মসহ বিস্তারিত আলোচনা করব।
এক নজরে কর্মসংস্থান ব্যাংক নিয়োগ ২০২৬
- প্রতিষ্ঠানের নাম: কর্মসংস্থান ব্যাংক (KB)
- পদের সংখ্যা: ৩টি ক্যাটাগরিতে মোট ২৮৭ জন।
- চাকরির ধরন: সরকারি চাকরি।
- আবেদন শুরুর তারিখ: ২৪ মে ২০২৬ (সকাল ১০:০০ টা)।
- আবেদনের শেষ তারিখ: ২৩ জুন ২০২৬ (বিকাল ০৫:০০ টা)।
- আবেদনের মাধ্যম: অনলাইন।
- আবেদন করার লিংক: https://kb.teletalk.com.bd/।
- অফিসিয়াল ওয়েবসাইট: https://kb.gov.bd/।
KB পদের নাম, শিক্ষাগত যোগ্যতা ও বেতন স্কেল
প্রার্থীদের সুবিধার্থে পুরো Karmasangsthan Bank নিয়োগ বিজ্ঞপ্তির পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা এবং পদের সংখ্যার একটি সংক্ষিপ্ত তালিকা নিচে টেবিল আকারে দেওয়া হলো:
| পদের নাম | পদ সংখ্যা | জাতীয় বেতন স্কেল, ২০১৫ |
|---|---|---|
| সহকারী অফিসার (সাধারণ) | ১২৫ টি (একশত পঁচিশ) |
গ্রেড-১৩ টাকা ১১,০০০-২৬,৫৯০/- |
| সহকারী অফিসার (ক্যাশ) | ৬৩ টি (তেষট্টি) |
গ্রেড-১৩ টাকা ১১,০০০-২৬,৫৯০/- |
| ডাটা এন্ট্রি অপারেটর | ৯৯ টি (নিরানব্বই) |
গ্রেড-১৬ টাকা ৯,৩০০-২২,৪৯০/- |
পদভিত্তিক শিক্ষাগত যোগ্যতা ও পদ সংখ্যা (কর্মসংস্থান ব্যাংক)
🎓 নূন্যতম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
■ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনূন্য দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-সহ স্নাতক বা সমমানের ডিগ্রি।
⚠️ শর্ত থাকে যে: শিক্ষা জীবনের কোনো স্তরেই তৃতীয় বিভাগ বা শ্রেণি অথবা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হইবে না।
🎓 নূন্যতম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
■ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনূন্য দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-সহ স্নাতক বা সমমানের ডিগ্রি।
⚠️ শর্ত থাকে যে: শিক্ষা জীবনের কোনো স্তরেই তৃতীয় বিভাগ বা শ্রেণি অথবা সমমানের জিপিএ/সিজিপিএ গ্রহণযোগ্য হইবে না।
🎓 নূন্যতম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
(ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনূন্য স্নাতক বা সমমানের ডিগ্রি। (শিক্ষা জীবনের কোনো স্তরে ৩য় বিভাগ গ্রহণযোগ্য নয়)।
(খ) কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে ২০ শব্দ এবং বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে।
(গ) কম্পিউটার বা ডাটা এন্ট্রি বিষয়ে অনূন্য ৬ (ছয়) মাসের প্রশিক্ষণ সনদসহ স্ট্যান্ডার্ড অ্যাপটিচ্যুড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
📅 আবেদনের বয়সসীমা
■ সকল প্রার্থীদের জন্য বয়সসীমা ০১ মে ২০২৬ ইং তারিখে ১৮ থেকে ৩২ বছর হতে হবে।
⚠️ সতর্কতা: বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট (Affidavit) গ্রহণযোগ্য হবে না।
অনলাইনে আবেদন করার নিয়ম (Step-by-Step)
১
ধাপ ০১
প্রথমে টেলিটকের অফিশিয়াল আবেদন পোর্টাল https://kb.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।
২
ধাপ ০২
আপনার কর্মসংস্থান ব্যাংক চাকরির কাঙ্ক্ষিত পদের নাম সিলেক্ট করে Application Form পূরণ করুন।
৩
ধাপ ০৩
আবেদনপত্রে প্রার্থীর সাম্প্রতিক রঙিন ছবি ৩০০×৩০০ পিক্সেল, সর্বোচ্চ ১০০ KB এবং স্বাক্ষর ৩০০×৮০ পিক্সেল, সর্বোচ্চ ৬০ KB স্ক্যান করে আপলোড করুন।
✓
শেষ ধাপ
ফর্মটি নির্ভুলভাবে সাবমিট করার পর একটি Applicant’s Copy পাবেন। এটি ডাউনলোড করে প্রিন্ট করে রাখুন।
আবেদন ফি ও এসএমএস (SMS) প্রেরণের নিয়ম
⏱️
অনলাইনে ফর্ম পূরণের পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে পরীক্ষা ফি জমা দিতে হবে।
💰 পরীক্ষা ফি:
১ থেকে ৩ নং পদের জন্য (সকল গ্রেড)
১১২/- টাকা
(টেলিটক সার্ভিস চার্জ ও ভ্যাটসহ)
* তবে অগ্রসর শ্রেণীর (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য পরীক্ষা ফি ৫৬/- টাকা।
📱 SMS দেওয়ার ফরম্যাট:
১ম SMS
মেসেজ অপশনে গিয়ে KB
Example: KB ABCDEF
২য় SMS
মেসেজ অপশনে গিয়ে KB
Example: KB Yes 12345678
✓ সফলভাবে টাকা জমা হওয়ার পর: আপনি একটি Password সহ নিশ্চিতকরণ SMS পাবেন, যা পরবর্তীতে এডমিট কার্ড (Admit Card) ডাউনলোডের জন্য প্রয়োজন হবে।
সাধারণ জিজ্ঞাসা (FAQ)
❓ প্রশ্ন ৪: Karmo Songstan Bank এর ঠিকানা ও হটলাইন
✔ উত্তর: প্রধান কার্যালয় (হেড অফিস) ১, রাজউক এভিনিউ, ঢাকা-১০০০ ও হটলাইন নম্বর ১৬৮১২।
চাকরিপ্রার্থীদের জন্য বিশেষ টেকনিক্যাল টিপস (Extra Tips)
অনলাইনে সঠিকভাবে আবেদন করা এবং শতভাগ নির্ভুলভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য নিচের গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবশ্যই মাথায় রাখুন:
💾
ইউজার আইডি ও পাসওয়ার্ড নিরাপদ রাখুন
আবেদন সাবমিট করার পর প্রাপ্ত Applicant’s Copy-টি এবং ইউজার আইডি-পাসওয়ার্ড নিজের নিরাপদ Google Drive অথবা নিজস্ব Email-এ ড্রাফট হিসেবে ব্যাকআপ সেভ করে রাখুন।
⏳
শেষ তারিখের জন্য অপেক্ষা করবেন না
আবেদনের শেষ দিনগুলোতে টেলিটকের অফিশিয়াল সার্ভারে অতিরিক্ত ট্রাফিকের কারণে লোড অনেক বেড়ে যায়। ফলে পেমেন্ট বা ফর্ম সাবমিশনে জটিলতা তৈরি হতে পারে। তাই শেষ দিনের অপেক্ষা না করে অন্তত ২-৩ দিন আগেই আবেদন সম্পন্ন করুন।
🛑
টেলিটক পেমেন্টের সাধারণ ভুল এড়ান
টেলিটক প্রিপেইড সিমে টাকা রিচার্জ করার সময় মূল ফি-এর (১১২/- টাকা) চেয়ে অন্তত ১০-২০ টাকা বেশি রিচার্জ করুন। কারণ প্রতি এসএমএস (SMS) পাঠানোর জন্য অতিরিক্ত ব্যালেন্স কাটে, যা না থাকলে আপনার পেমেন্ট রিকোয়েস্টটি ‘Failed’ হয়ে যেতে পারে।
📞
অফিশিয়াল হেল্পলাইন ও যোগাযোগ
অনলাইনে আবেদন ফরম পূরণ অথবা পেমেন্ট সংক্রান্ত যেকোনো কারিগরি বা টেকনিক্যাল সমস্যার সম্মুখীন হলে নিচে দেওয়া অফিশিয়াল মাধ্যমে যোগাযোগ করতে পারেন:
☎️
যেকোনো টেলিটক থেকে কল: ১২১
কর্মসংস্থান ব্যাংক অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ চিত্র
নিচে কর্মসংস্থান ব্যাংকের অফিশিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি (Karmasangsthan Bank Job Circular 2026) এর ছবি দেওয়া হলো। ছবিটির ওপর ক্লিক করে বড় আকারে দেখে নিতে পারেন কিংবা ডাউনলোড করে রাখতে পারেন:



সূত্র / প্রকাশ: অফিসিয়াল সাইটে, ২৩ মে ২০২৬ ইং।
বিজ্ঞপ্তি জারির তারিখ: ২১ মে ২০২৬ ইং।
📄
কর্মসংস্থান ব্যাংক অফিশিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি PDF
আবেদন করার পূর্বে সম্পূর্ণ অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে বিস্তারিত নিয়মাবলী দেখে নিন।
File Type: PDF | Size: Official Notice
আরো চাকরির বিজ্ঞপ্তি দেখুন
প্রতিদিন চাকরির বিষয়ে আপডেট তথ্য পেতে আমাদের ওয়েবসাইট https://bdgovt.info/ নিয়মিত ভিজিট করুন।





